Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

পরিচালন মুনাফা প্রত্যাশা ছাড়ানোর আশা করছে স্যামসাং

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ১১ এপ্রিল ২০২০
পরিচালন মুনাফা প্রত্যাশা ছাড়ানোর আশা করছে স্যামসাং
Share on FacebookShare on Twitter

চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) প্রত্যাশার চেয়ে বেশি পরিচালন মুনাফার আশা করছে স্যামসাং। দক্ষিণ কোরিয়াভিত্তিক প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, গত মার্চে সমাপ্ত প্রান্তিকে পরিচালন মুনাফা এক বছর আগের চেয়ে বাড়বে, যা প্রত্যাশার চেয়ে সামান্য বেশি হবে। নভেল করোনাভাইরাস সংক্রমিত হয়ে সৃষ্ট রোগ কভিড-১৯ মহামারী আকার ধারণ করায় বৈশ্বিক অর্থনীতি স্থবির হয়ে পড়েছে। ভয়াবহ এ পরিস্থিতিতে পরিচালন মুনাফা বৃদ্ধিকে স্যামসাং ও দক্ষিণ কোরিয়ার অর্থনীতির জন্য ইতিবাচক মনে করা হচ্ছে। খবর রয়টার্স।

বিবৃতিতে স্যামসাং জানায়, জানুয়ারি-মার্চ প্রান্তিকের পরিচালন মুনাফা ৬ দশমিক ৪ ট্রিলিয়ন কোরিয়ান ওনে (৫২৩ কোটি ডলার) পৌঁছবে, যা গত বছরের একই সময়ের ৬ দশমিক ২৩ ট্রিলিয়ন ওনের চেয়ে ২ দশমিক ৭ শতাংশ বেশি। বিশ্লেষকদের পক্ষ থেকে চলতি বছরের প্রথম প্রান্তিকে প্রতিষ্ঠানটির পরিচালন মুনাফা ৬ দশমিক ২ ট্রিলিয়ন ওনে (৫০৫ কোটি ডলার) পৌঁছানোর পূর্বাভাস দেয়া হয়েছিল। জানুয়ারি-মার্চ প্রান্তিকে সামগ্রিকভাবে বিক্রি ৫৫ ট্রিলিয়ন ওনে পৌঁছানোর আশাবাদ ব্যক্ত করেছে প্রতিষ্ঠানটি, যা গত বছরের প্রথম প্রান্তিকের চেয়ে ৫ শতাংশ বেশি।

বিশ্বজুড়ে কভিড-১৯ আক্রান্ত ও মৃতের সংখ্যা দ্রুত বাড়তে থাকায় গত মাসের শেষ দিকে স্মার্টফোন বাজারের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করে স্যামসাং। একই সময় বিক্রি কমার শঙ্কা প্রকাশ করে প্রতিষ্ঠানটি। তবে করোনাভাইরাসের ভয়াবহতার কারণে স্মার্টফোন বিক্রি কমলেও ফ্ল্যাগশিপ চিপ বিক্রি বৃদ্ধি পাওয়ার আশাবাদ ব্যক্ত করে সংশ্লিষ্টরা। করোনাভাইরাস মহামারী আকারে ছড়িয়ে পড়ায় চলতি বছর স্মার্টফোন ও ভোক্তা ইলেকট্রনিকস বিক্রিতে নেতিবাচক প্রভাব পড়বে বলে সতর্ক করে প্রতিষ্ঠানটি।

গত মাসে স্যামসাংয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কিম কি-নাম বলেন, তারা যুক্তরাষ্ট্র-চীনের বাণিজ্য বিরোধের জেরে টানা কয়েক প্রান্তিক ধরেই চ্যালেঞ্জিং সময় পার করছে। এতে বাড়তি জটিলতা সৃষ্টি করেছে নভেল করোনাভাইরাসের ভয়াবহতা। আমরা বৈশ্বিক স্মার্টফোন বাজারে আধিপত্য ধরে রাখতে গ্যালাক্সি সিরিজের ডিভাইস দিয়ে অ্যাপলের আইফোনের সঙ্গে প্রতিযোগিতা করে আসছি। মোবাইল ডিভাইস; বিশেষ করে স্মার্টফোনের উৎপাদন হাব খ্যাত চীনে নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর ডিভাইস উৎপাদনে বিভ্রাট সৃষ্টি হয়। এখন উৎপাদন স্বাভাবিক হলেও নভেল করোনাভাইরাস আতঙ্কে মানুষ শৌখিন পণ্য ক্রয়ে সাবধানতা অবলম্বন করছে।

তিনি বলেন, বৈশ্বিক স্মার্টফোন বাজার সংকুচিত হলেও চিপ বাজারে চাহিদা বাড়বে। স্যামসাংয়ের পরিচালন মুনাফার প্রায় অর্ধেকই চিপ ব্যবসা বিভাগ থেকে আসছে। যুক্তরাষ্ট্র-চীনের বাণিজ্য বিরোধের জেরে গত বছর স্যামসাংয়ের চিপ ব্যবসা বিভাগের প্রবৃদ্ধিতেও শ্লথগতি দেখা দিয়েছিল।

গত মাসে স্যামসাংয়ের মোবাইল ও নেটওয়ার্ক ব্যবসায় বিভাগের প্রেসিডেন্ট কোহ ডং-জিন বলেন, চলতি বছর স্মার্টফোন বাজার প্রবৃদ্ধির ধারায় ফেরার পূর্বাভাস ছিল। কিন্তু করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সে সম্ভাবনা মুছে গেছে। এখন বাজারটি সংকুচিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। যেহেতু পঞ্চম প্রজন্মের নেটওয়ার্ক প্রযুক্তি ফাইভজির বাণিজ্যিক ব্যবহার শুরু হয়েছে। কাজেই সাধারণ স্মার্টফোন বাজার সংকুচিত হলেও ফাইভজি ডিভাইসের চাহিদা কিছুটা ঊর্ধ্বমুখী থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

গত ফেব্রুয়ারির শেষ দিকে কভিড-১৯ আক্রান্ত কর্মী শনাক্ত হওয়ায় দক্ষিণ কোরিয়ার দক্ষিণ-পশ্চিম অঞ্চলের শহর গুমিতে একটি মোবাইল ডিভাইস উৎপাদন কারখানা বন্ধ ঘোষণা করে স্যামসাং। ওই সময় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, গুমিতে অবস্থিত কারখানায় কভিড-১৯ আক্রান্ত একজন কর্মী শনাক্ত হয়েছে। ওই কর্মী কারখানার যে ফ্লোরে কাজ করতেন, তাত্ক্ষণিকভাবে তা বন্ধ ঘোষণা করা হয়েছে। কারখানাটির কার্যক্রম সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্তের কথা বলা হলেও তা আরো দীর্ঘস্থায়ী হয়। যেসব কর্মী কভিড-১৯ আক্রান্ত কর্মীর সংস্পর্শে এসেছিলেন, তাদের নিজেদের কোয়ারেন্টিনে রাখার পরামর্শ দিয়েছিল স্যামসাং। একই সঙ্গে তারাও আক্রান্ত কিনা, তা নিশ্চিত হতে প্রয়োজনীয় পরীক্ষা করানোর পরামর্শ দেয়া হয়েছে।

চীন থেকে মোবাইল ডিভাইস উৎপাদন কার্যক্রম শতভাগ স্থানান্তর করেছে স্যামসাং। দেশটিতে নিজেদের সর্বশেষ স্মার্টফোন উৎপাদন কারখানার কার্যক্রম গত বছর বন্ধ ঘোষণা করা হয়েছিল। এখন স্যামসাংয়ের সিংহভাগ স্মার্টফোন উৎপাদিত হচ্ছে ভারত ও ভিয়েতনামে স্থাপিত নিজস্ব কারখানায়। তবে নভেল করোনাভাইরাস ভারত ও ভিয়েতনামেও ছড়িয়ে পড়ায় স্যামসাং ডিভাইস উৎপাদন ব্যাহত হয়। স্যামসাং মোট যতসংখ্যক ইউনিট স্মার্টফোন উৎপাদন করে, তাতে গুমির কারখানার অবদান খুবই সামান্য। মূলত স্থানীয় বাজারের চাহিদা মেটাতে গুমির কারখানায় হাই-এন্ড ফোন উৎপাদন করে আসছে স্যামসাং।

এই বিভাগ থেকে আরও পড়ুন

দেশের সর্ববৃহৎ ডিজিটাল হাটে গরু বিক্রেতাদের বিনামূল্যে নিবন্ধন শুরু
ই-কমার্স

দেশের সর্ববৃহৎ ডিজিটাল হাটে গরু বিক্রেতাদের বিনামূল্যে নিবন্ধন শুরু

স্যামসাং গ্যালাক্সি এস ২১ আল্ট্রা
নির্বাচিত

স্যামসাং গ্যালাক্সি এস ২১ আল্ট্রা

১৭ লাখ ভিডিও ডিলিট করলো ইউটিউব
নির্বাচিত

ইউটিউব প্রিমিয়াম ফ্রি ব্যবহারের উপায়

‘সামনের পাঁচ বছরে বিশ্বের ৫০টি দেশে বাংলাদেশের ডিজিটাল যন্ত্র রপ্তানি হবে’
প্রযুক্তি সংবাদ

‘সামনের পাঁচ বছরে বিশ্বের ৫০টি দেশে বাংলাদেশের ডিজিটাল যন্ত্র রপ্তানি হবে’

৫ কোটি গ্রাহক পাচ্ছে নগদ
নির্বাচিত

সরকারি ছুটিতেও সেবা দেবে ‘নগদ’

প্রযুক্তি সংবাদ

ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন অনরের সিইও

Load More

ট্রেন্ডিং টপিক

ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে লক্ষাধিক আবেদন, শুক্রবার লিখিত পরীক্ষায় অংশ নিচ্ছে ৬০ হাজার
নির্বাচিত

ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে লক্ষাধিক আবেদন, শুক্রবার লিখিত পরীক্ষায় অংশ নিচ্ছে ৬০ হাজার

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন
নির্বাচিত

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত
নির্বাচিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

ফারজানার শোরুম যেন নকল পণ্যের গোডাউন, র‌্যাবের অভিযান
ই-কমার্স

ফারজানার শোরুম যেন নকল পণ্যের গোডাউন, র‌্যাবের অভিযান

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের
শিক্ষা ও ক্যাম্পাস

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা...

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix