Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় রোবট ব্যবহারের চিন্তা!

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ২২ এপ্রিল ২০২০
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় রোবট ব্যবহারের চিন্তা!
Share on FacebookShare on Twitter

দেশ ও জাতির ক্রান্তিলগ্নে নিরলসভাবে লড়ছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। মহামারি করোনাভাইরাসে মানুষকে বাঁচাতে গিয়ে তারা নিজেরাও সংক্রমিত হচ্ছেন। দেশে এ পর্যন্ত এক চিকিৎসকের মৃত্যুসহ আড়াই শতাধিক ডাক্তার-নার্স করোনা আক্রান্ত হয়েছেন। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় দেশের হাসপাতালে চিকিৎসা ব্যবস্থাপনায় রোবট ব্যবহারের চিন্তা করা হচ্ছে। যেসব ক্ষেত্রে চিকিৎসক ও নার্সের রোগীর সংস্পর্শে না গেলেও চলে সেখানে রোবট ব্যবহার হতে পারে বলে মনে করছেন তথ্য-প্রযুক্তি বিশেষজ্ঞরা।

হাসপাতালে রোবট ব্যবহারে সক্ষমতা সম্পর্কে জানতে চাইলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহেমদ পলক বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয়ের চাহিদা অনুযায়ী আমরা প্রযুক্তিনির্ভর বিভিন্ন সমাধান নিয়ে আসছি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদের কাছে রোবটের বিষয়ে চাহিদা দেওয়া হলে অবশ্যই আমরা তা বাস্তবায়নের চেষ্টা করব। এটা আমাদের বিবেচনায় আছে, আমাদের ইনোভেশন ল্যাব (আইল্যাব) স্থানীয় উদ্ভাবকদের সহায়তায় দেশীয় রোবট নিয়ে কাজ করছে। আমাদের সেই সক্ষমতা আছে।’

অ্যাক্সেস টু ইনফরমেশন (এটুআই) প্রগ্রামের পলিসি অ্যাডভাইজার আনির চৌধুরী বলেন, ‘করোনা রোগীদের খাবার, ওষুধ পাঠানোর কাজে রোবট ব্যবহার করা যায়। আমরা আইল্যাব থেকে এমন একটি রোবট বানিয়েছি। হাসপাতালে রোগী খুব বেশি অসুস্থ হলে সেখানে রোবট ব্যবহার খুব কার্যকর হবে না। এটা নির্ভর করছে পরিস্থিতির ওপর। তবে এটা প্রয়োগ করা যেতে পারে, এটা করা সম্ভব। আমরা হালকা রোবট তৈরির ব্যাপারে কাজ করছি। বিশ্ববিদ্যালয়গুলো থেকে অনেকেই রোবট বানিয়েছে। তারা এগিয়ে এলে পর্যাপ্ত রোবট সরবরাহ করা যাবে। এ ছাড়া দেশের বিভিন্ন কম্পানির যেসব সার্ভিস রোবট আছে সেগুলোও কাজে লাগানো যায়।’

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ বলেন, ‘আমাদের রোবট ব্যবহারের সক্ষমতা কতটুকু এ বিষয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সঙ্গে কথা বলব। যদি দেখি, এটা আমাদের জন্য সহায়ক তাহলে আমরা এ বিষয়ে পদক্ষেপ নেব।’

দেশের শীর্ষস্থানীয় সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান ডাটা সফটের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব জামান বলেন, ‘অনেক দেশ হাসপাতালে রোবট ব্যবহার করছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, ফেস রিডিং প্রযুক্তি ব্যবহার হচ্ছে। ফেস রিডিং, সেন্সর ব্যবহার নিয়ে কিছু আলোচনা হচ্ছে। আমাদের ব্যাপক সংক্রমণের আগেই এসব প্রযুক্তিগত প্রস্তুতি নিয়ে রাখতে হবে।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিকস অ্যান্ড মেকাট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক লাফিফা জামাল বলেন, ‘পেশেন্ট মনিটরটিং, ওষুধ পাঠানো, পরিচ্ছন্নতার কাজে রোবট ব্যবহার সম্ভব। আমাদের দেশেও বেশ কিছু রোবট তৈরি হয়েছে। সরকার চাইলে বেসরকারি খাতের সহায়তায় রোবট ব্যবহার করতে পারে।’

করোনার বিরুদ্ধে লড়াইয়ে বিভিন্ন দেশে এরই মধ্যে নির্ভরযোগ্যতা অর্জন করেছে দ্রুগতিসম্পন্ন ও কার্যকর রোবট। বিশেষজ্ঞরা বলছেন, রোবট ব্যবহার করলে আইসোলেশনে থাকা ব্যক্তিকে স্পর্শ করার সংখ্যা কমানো যায়। এতে স্বাস্থ্যকর্মীদের ঝুঁকি কমে। চীনের যে উহান শহর থেকে কভিড-১৯ মহামারি বিশ্বে ছড়িয়ে পড়েছে, সেখানকার একটি হাসপাতালে রোগীদের খাবার দেওয়া, তাপমাত্রা মাপা বা যোগাযোগের মতো কাজে ব্যবহার হচ্ছে রোবট। ‘ক্লাউড জিঞ্জার’ নামে ওই রোবট তৈরি করেছে ক্লাউড মাইন্ডস। থাইল্যান্ড, ইসরায়েলসহ আরো কয়েকটি দেশের কিছু হাসপাতালে রোগীদের চিকিৎসাসেবায় রোবটের ব্যবহার হচ্ছে। ভারতের কেরালা রাজ্যেও করোনা প্রতিরোধে মোতায়েন করা হয়েছে রোবট।

দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নানা দুর্যোগ মোকাবেলার রোবট বানিয়েছেন। রাজধানীর আসাদগেটের কাছে ফ্যামিলি ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারের দ্বিতীয় তলায় ২০১৭ সালের নভেম্বরে চালু হয়েছে দেশের প্রথম রোবট রেস্টুরেন্ট। এতে খাবার পরিবেশন করে দুটি রোবট। রোবট দুটি বানিয়েছে এইচ জেড এক্স ইলেকট্রনিক টেকনোলজি কম্পানি। এর প্রধান নির্বাহী কর্মকর্তা ম্যাক্স সোয়াজ জানিয়েছেন, দেশে রোবট ডিজিটালাইজেশনের জন্য যেকোনো সহযোগিতা করতে তারা সব সময় প্রস্তুত।সূত্র: কালের কণ্ঠ।

এই বিভাগ থেকে আরও পড়ুন

প্রযুক্তি সংবাদ

সবার শেষে আসবে অ্যাপলের ফাইভজি ফোন

প্রযুক্তি সংবাদ

এবার আকাশে কৃত্রিম চাঁদ স্থাপন করবে চীন!

স্টার্টআপ সেক্টরে দেশীয় কর্পোরেটদের এগিয়ে আসার আহ্বান
নির্বাচিত

স্টার্টআপ সেক্টরে দেশীয় কর্পোরেটদের এগিয়ে আসার আহ্বান

৩ ন্যানোমিটারের চিপ আনার পরিকল্পনা ইন্টেলের
প্রযুক্তি সংবাদ

৩ ন্যানোমিটারের চিপ আনার পরিকল্পনা ইন্টেলের

ওয়ান প্লাসের নতুন ইয়ারবাড এক চার্জে চলবে ৩৮ ঘণ্টা
প্রযুক্তি সংবাদ

হারালেও খুঁজে পাবেন যে ইয়ারবাড

আনঅফিসিয়াল মোবাইল বিক্রিতে মার্চ পর্যন্ত সময় পাচ্ছেন ব্যবসায়ীরা
প্রযুক্তি সংবাদ

আনঅফিসিয়াল মোবাইল বিক্রিতে মার্চ পর্যন্ত সময় পাচ্ছেন ব্যবসায়ীরা

Load More

ট্রেন্ডিং টপিক

দেশে বিওয়াইডি সিলায়ন ৫ উন্মোচন, তেল ও বিদ্যুতে চলবে ১,০০০ কিলোমিটার পর্যন্ত
অটোমোবাইল

দেশে বিওয়াইডি সিলায়ন ৫ উন্মোচন, তেল ও বিদ্যুতে চলবে ১,০০০ কিলোমিটার পর্যন্ত

মধ্যপ্রাচ্যে প্রবাসীদের সঙ্গে যোগাযোগে ইমো ফ্রি দিচ্ছে বাংলালিংক
নির্বাচিত

মধ্যপ্রাচ্যে প্রবাসীদের সঙ্গে যোগাযোগে ইমো ফ্রি দিচ্ছে বাংলালিংক

মধ্যপ্রাচ্যে ডেটা সেন্টার প্রকল্প নিয়ে অনিশ্চয়তা, দ. কোরিয়ার চিপ শিল্পের উদ্বেগ
প্রযুক্তি সংবাদ

মধ্যপ্রাচ্যে ডেটা সেন্টার প্রকল্প নিয়ে অনিশ্চয়তা, দ. কোরিয়ার চিপ শিল্পের উদ্বেগ

এমডব্লিউসি ২০২৬ এ বাংলাদেশের ডিজিটাল অগ্রগতি তুলে ধরছে বাংলালিংক
টেলিকম

এমডব্লিউসি ২০২৬ এ বাংলাদেশের ডিজিটাল অগ্রগতি তুলে ধরছে বাংলালিংক

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের
বিবিধ

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন...

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix