Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

নোভা ৭ সিরিজের তিন ফোন উন্মোচন হুয়াওয়ের

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ২৯ এপ্রিল ২০২০
নোভা ৭ সিরিজের তিন ফোন উন্মোচন হুয়াওয়ের
Share on FacebookShare on Twitter

চীনভিত্তিক হুয়াওয়ে নোভা ৭ সিরিজের নতুন তিন স্মার্টফোন উন্মোচন করেছে। ফাইভজি সমর্থিত এ ডিভাইসগুলো হলো—হুয়াওয়ে নোভা ৭ প্রো ফাইভজি, নোভা ৭ এসই ফাইভজি ও নোভা ৭ ফাইভজি। তিনটি ডিভাইসেই কোয়াড রিয়ার ক্যামেরা রাখা হয়েছে। প্রত্যেক ফোনে পৃথক ফিচার ব্যবহার করা হয়েছে। হুয়াওয়ে নোভা ৭ প্রো ফাইভজি ডিভাইসটিতে ডুয়াল সেলফি ক্যামেরা ব্যবহার করা হলেও বাকি দুটি ডিভাইসে একটি করে সেলফি ক্যামেরা রয়েছে। খবর গ্যাজেটস নাউ।

আপাতত নোভা সিরিজের নতুন তিন ফোন চীনের বাজারে উন্মোচন করা হয়েছে। ৮ গিগাবাইট র্যামের নোভা ৭ প্রো ফাইভজির ১২৮ গিগাবাইট অভ্যন্তরীণ স্টোরেজ সংস্করণের মূল্য ধরা হয়েছে ৩ হাজার ৬৯৯ চাইনিজ ইউয়ান। ডিভাইসটির ২৫৬ গিগাবাইট র্যাম সংস্করণের দাম ৪ হাজার ৯৯ ইউয়ান। ডিভাইসটি চারটি রঙে বাজারে পাওয়া যাবে।

হুয়াওয়ে নোভা ৭ এসই ফাইভজি ও নোভা ৭ ফাইভজির দাম ধরা হয়েছে যথাক্রমে ২ হাজার ৩৯৯ ইউয়ান ও ২ হাজার ৯৯৯ ইউয়ান। আগামী ২৮ এপ্রিল থেকে চীনে ডিভাইসটির বিক্রি শুরু হবে।

হুয়াওয়ে নোভা ৭ প্রো ফাইভজি অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমের ওপর ভিত্তি করে তৈরি প্রতিষ্ঠানটির ইএমইউআই ১০.১-এ চলবে। ডিভাইসটিতে ৬ দশমিক ৫৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস ওএলইডি ডিসপ্লে রয়েছে। এতে হুয়াওয়ের নিজস্ব কিরিন ৯৮৫ ফাইভজি প্রসেসর চিপ ব্যবহার করা হয়েছে। ডিভাইসটির রিয়ার প্যানেলে চারটি ক্যামেরা রয়েছে। এর প্রাইমারি ক্যামেরায় ৬৪ মেগাপিক্সেল সেন্সরের সঙ্গে রয়েছে ৮ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা। এ ক্যামেরায় ৫এক্স অপটিক্যাল জুম, ১০এক্স হাইব্রিড জুম ও ৫০এক্স ডিজিটাল জুম সুবিধা থাকছে। এছাড়া রয়েছে ৮ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। সেলফি তোলার জন্য থাকছে ৩২ মেগাপিক্সেল ও ৮ মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা। ডিভাইসটিতে ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি রয়েছে, যা ৪০ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করবে। কানেক্টিভিটির জন্য রয়েছে ফাইভজি, ওয়াই-ফাই, ব্লুটুথ, এনএফসি, ইউএসবি টাইপ-সি পোর্ট। ডিভাইসটির ওজন ১৭৬ গ্রাম।

অন্যদিকে নোভা ৭ ফাইভজিতে ৬ দশমিক ৫৩ ইঞ্চি ফুল এইচডি প্লাস ওএলইডি ডিসপ্লে রয়েছে। ডিভাইসটিতেও কিরিন ৯৮৫ ফাইভজি প্রসেসর ব্যবহার করা হয়েছে। এর রিয়ার ক্যামেরায় ৩এক্স অপটিক্যাল জুম, ৫এক্স হাইব্রিড জুম ও ২০এক্স ডিজিটাল জুম সুবিধা থাকছে। সেলফি তোলার জন্য ডিভাইসটিতে রয়েছে ৩২ মেগাপিক্সেল ক্যামেরা। ডিভাইসটির ওজন ১৮০ গ্রাম।

হুয়াওয়ে নোভা ৭ এসই ফাইভজিতে ৬ দশমিক ৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ডিভাইসটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে কিরিন ৮২০ চিপসেট। এতে ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরার সঙ্গে রয়েছে ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা, ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা ও ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর। সেলফি তোলার জন্য রয়েছে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা। ডিভাইসের পাশে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। ডিভাইসটির ওজন ১৮৯ গ্রাম।

Tags: হুয়াওয়ে

এই বিভাগ থেকে আরও পড়ুন

স্মার্টফোনের ব্যাটারি ফুলে গেলে কী করবেন, কী করবেন না
প্রযুক্তি পরামর্শ

স্মার্টফোনের ব্যাটারি ফুলে গেলে কী করবেন, কী করবেন না

অ্যাপলের ঝুলিতে ফোল্ডেবেল স্ক্রিনের পেটেন্ট
নির্বাচিত

অ্যাপলের ঝুলিতে ফোল্ডেবেল স্ক্রিনের পেটেন্ট

স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ৬ এর ছবি ফাঁস, নতুন যা আছে
প্রযুক্তি সংবাদ

স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ৬ এর ছবি ফাঁস, নতুন যা আছে

এআইভিত্তিক অপারেটিং সিস্টেম আনছে অনার
নির্বাচিত

এআইভিত্তিক অপারেটিং সিস্টেম আনছে অনার

ফেসবুকের ওয়েব সংস্করণে ডার্ক মোডসহ নতুন নকশা
প্রযুক্তি সংবাদ

ফেসবুকের ওয়েব সংস্করণে ডার্ক মোডসহ নতুন নকশা

ইইউ কমিশনারের সঙ্গে সাক্ষাতে যাচ্ছেন জাকারবার্গ
প্রযুক্তি সংবাদ

কয়েক ঘণ্টায় ৫১ হাজার কোটি টাকা খোয়া জাকারবার্গের

Load More

ট্রেন্ডিং টপিক

মধ্যপ্রাচ্যে ডেটা সেন্টার প্রকল্প নিয়ে অনিশ্চয়তা, দ. কোরিয়ার চিপ শিল্পের উদ্বেগ
প্রযুক্তি সংবাদ

মধ্যপ্রাচ্যে ডেটা সেন্টার প্রকল্প নিয়ে অনিশ্চয়তা, দ. কোরিয়ার চিপ শিল্পের উদ্বেগ

ইরানের শাহেদ ড্রোন মোকাবিলায় চাপে যুক্তরাষ্ট্র!
বিবিধ

ইরানের শাহেদ ড্রোন মোকাবিলায় চাপে যুক্তরাষ্ট্র!

গ্লোবাল ব্র্যান্ড পিএলসি এর হাত ধরে বাংলাদেশের বাজারে যাত্রা শুরু করল উইয়োফ্লাই (Weofly)
প্রযুক্তি সংবাদ

গ্লোবাল ব্র্যান্ড পিএলসি এর হাত ধরে বাংলাদেশের বাজারে যাত্রা শুরু করল উইয়োফ্লাই (Weofly)

৪ ভুলে স্থায়ীভাবে বন্ধ হতে পারে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট
নির্বাচিত

৪ ভুলে স্থায়ীভাবে বন্ধ হতে পারে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের
বিবিধ

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন...

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix