Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

এলজি ডিসপ্লের রাজস্ব কমেছে ২০%

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ১ মে ২০২০
এলজি ডিসপ্লের রাজস্ব কমেছে ২০%
Share on FacebookShare on Twitter

চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) এলজি ডিসপ্লের রাজস্ব ৪ দশমিক ৭ ট্রিলিয়ন ওনে দাঁড়িয়েছে, যা এক বছর আগের একই প্রান্তিকের চেয়ে ২০ শতাংশ কম। এলজি ডিসপ্লে এ নিয়ে টানা পঞ্চম প্রান্তিকের মতো রাজস্ব কমার তথ্য দিল। কভিড-১৯ মহামারীর কারণে স্মার্টফোন ও টেলিভিশনের ডিসপ্লে প্যানেলের চাহিদা হ্রাস রাজস্ব কমার প্রধান কারণ বলে মনে করা হচ্ছে। দক্ষিণ কোরিয়াভিত্তিক এলজি ডিসপ্লে প্রযুক্তি জায়ান্ট অ্যাপলের আইফোনসহ অন্যান্য ডিভাইসের অন্যতম ডিসপ্লে সরবরাহকারী। খবর রয়টার্স।

এলজি ডিসপ্লের আর্থিক খতিয়ান অনুযায়ী, জানুয়ারি-মার্চ প্রান্তিকে তাদের পরিচালন লোকসান ৩৬ হাজার ২০০ কোটি ওনে পৌঁছেছে, যা পূর্বাভাসের চেয়ে অনেকটা কম। পূর্বাভাস অনুযায়ী, গত প্রান্তিকে প্রতিষ্ঠানটির পরিচালন লোকসান ৩৯ হাজার কোটি ওনে পৌঁছানোর কথা ছিল। তবে এক বছর আগের চেয়ে প্রতিষ্ঠানটির পরিচালন লোকসান তিন গুণ বেড়েছে। গত বছরের প্রথম প্রান্তিকে এলজি ডিসপ্লের পরিচালন লোকসানের পরিমাণ ছিল ১৩ হাজার ২০০ কোটি ওন।

বিবৃতিতে এলজি ডিসপ্লে জানায়, নভেল করোনাভাইরাস সংক্রমিত হয়ে সৃষ্ট কভিড-১৯ মহামারী ঠেকাতে বিশ্বের অনেক দেশ ও অঞ্চল লকডাউনে আছে। অনেক অফিস কর্মীদের বাসা থেকে কাজ করার ব্যবস্থা করেছে। ভয়াবহ এ পরিস্থিতির মধ্যেও কম্পিউটার মনিটর, ল্যাপটপ ও ট্যাবলেট ডিভাইসের চাহিদা বেড়েছে। কিন্তু তা স্মার্টফোন ও টিভির ডিসপ্লের চাহিদা কমার ক্ষতি পুষিয়ে নেয়ার জন্য যথেষ্ট নয়।

এলজি ডিসপ্লে অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে তাদের পরিচালন লোকসান ৪২ হাজার ২০০ কোটি ওনে দাঁড়ানোর তথ্য দিয়েছিল, যা গত বছরের তৃতীয় প্রান্তিকে ছিল ৪৩ হাজার ৬০০ কোটি ওন। অর্থাৎ গত বছরের তৃতীয় প্রান্তিকের তুলনায় চতুর্থ প্রান্তিকে পরিচালন লোকসান কিছুটা কমেছে। ২০১৮ সালের চতুর্থ প্রান্তিকে প্রতিষ্ঠানটির পরিচালন মুনাফার অংক ছিল ২৭ হাজার ৯০০ কোটি ওন।

গত বছর চতুর্থ প্রান্তিকে সুদ, শুল্ক, অবচয় ও ক্রমশোধ পরিশোধের আগে এলজি ডিসপ্লের আয় হয়েছিল ৫৮ হাজার ৬০০ কোটি ওন, যা একই বছরের তৃতীয় প্রান্তিকের ৬১ হাজার ৩০০ কোটি ওনের চেয়ে কম। অন্যদিকে ২০১৮ সালের চতুর্থ প্রান্তিকে সুদ, শুল্ক, অবচয় ও ক্রমশোধ পরিশোধের আগে প্রতিষ্ঠানটির আয়ের অংক ছিল ১ লাখ ১৩ হাজার ৪০০ কোটি ওন।

গত বছরের চতুর্থ প্রান্তিকে এলজি ডিসপ্লের নিট লোকসান ১ লাখ ৮১ হাজার ৭০০ কোটি ওনে পৌঁছেছে, যা এর আগের প্রান্তিকে ছিল ৪৪ হাজার ২০০ কোটি ওন। গত বছর অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে লোকসান বাড়লেও এক বছর আগের একই প্রান্তিকে প্রতিষ্ঠানটির নিট আয়ের পরিমাণ ছিল ১৫ হাজার ৩০০ কোটি ওন।

এলজি ডিসপ্লের আর্থিক খতিয়ান অনুযায়ী, গত বছরের তৃতীয় প্রান্তিকের তুলনায় চতুর্থ প্রান্তিকে রাজস্ব বেড়েছে ১০ শতাংশ। চতুর্থ প্রান্তিকে রাজস্ব প্রবৃদ্ধির পেছনে মূল কারণ ছিল বৃহৎ আকৃতির টিভির ওএলইডি প্যানেল এবং স্মার্টফোনের জন্য পি-ওএলইডি (প্লাস্টিক ওএলইডি) ডিসপ্লে প্যানেলের বিক্রি বেড়ে যাওয়া। অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে এলজি ডিসপ্লের বৃহৎ ডিসপ্লে প্যানেল বিক্রি ১৮ শতাংশ বৃদ্ধি পায়।

গত মার্চের শুরুর দিকে ডিসপ্লে কারখানার পার্শ্ববর্তী এক ব্যাংকে কভিড-১৯ আক্রান্ত শনাক্ত হওয়ায় দক্ষিণ কোরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শহর গুমিতে একটি কারখানার কার্যক্রম বন্ধ ঘোষণা করেছিল এলজি ডিসপ্লে, যা এখনো স্বাভাবিক উৎপাদনে ফেরেনি। একই অঞ্চলে কভিড-১৯ আক্রান্ত কর্মী শনাক্ত হওয়ায় একটি মোবাইল ডিভাইস উৎপাদন কারখানা বন্ধ ঘোষণা করেছিল স্যামসাং।

এলজি ডিসপ্লে গুমির কারখানায় স্মার্টফোনের স্ক্রিন তৈরির কাজ করে আসছিল। চীনে নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাব বৈশ্বিক প্রযুক্তি শিল্পের চিত্রপট বদলে দিয়েছে। দক্ষিণ কোরিয়াতেও করোনা আক্রান্তের সংখ্যা ক্রমান্বয়ে বাড়তে থাকলে এলজি ডিসপ্লে ও স্যামসাংয়ের মতো প্রতিষ্ঠানগুলো কর্মীদের স্বাস্থ্য নিরাপত্তার স্বার্থে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছিল।

প্রতিবেদন অনুযায়ী এলজি ডিসপ্লের কারখানা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হলেও এর প্রভাব বহুজাতিক অনেক প্রযুক্তি প্রতিষ্ঠানের ওপর পড়বে বলে মনে করা হচ্ছে, যা স্পষ্ট হবে চলতি প্রান্তিকে। কারণ অ্যাপলের আইফোন থেকে শুরু করে অনেক ব্র্যান্ডের মোবাইল ডিভাইসের ডিসপ্লে স্ক্রিন তৈরি করে আসছে এলজি ডিসপ্লে। এর ফলে উৎপাদন কয়েক দিনের জন্য বন্ধ থাকলেও সরবরাহ চেইনে বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা করা হচ্ছে।

এই বিভাগ থেকে আরও পড়ুন

হোয়াটসঅ্যাপের ফিঙ্গারপ্রিন্ট লক অ্যান্ড্রয়েডেও
প্রযুক্তি সংবাদ

চ্যাটিং ব্যাকআপেও থাকছে পাসওয়ার্ড

৬৪ এমপি ক্যামেরা ও ৭হাজার এমএএই ব্যাটারির সাথে আসছে গ্যালাক্সি এম৫১
প্রযুক্তি সংবাদ

ব্যাটারি ব্যাকআপের জন্য সেরা ৬ টি স্মার্টফোন

ছবি ভিডিও শেয়ারিংয়ে গতি বাড়াবে এআই প্রযুক্তি
প্রযুক্তি সংবাদ

সেপ্টেম্বরের মধ্যে এআই আইনের খসড়া তৈরি হবে: আইনমন্ত্রী

বাজারে আসলো স্যামসাং এর নতুন টিভি
প্রযুক্তি সংবাদ

বাজারে আসলো স্যামসাং এর নতুন টিভি

হ্যাকিংয়ের ইতিহাসে রেকর্ড, ৯৯৫ কোটি পাসওয়ার্ড চুরি
নির্বাচিত

হ্যাকিংয়ের ইতিহাসে রেকর্ড, ৯৯৫ কোটি পাসওয়ার্ড চুরি

শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স
নির্বাচিত

চীনের স্মার্টফোন বাজারে অ্যাপলের আধিপত্য; বছরজুড়ে হুয়াওয়ের জয়জয়কার

Load More

ট্রেন্ডিং টপিক

ইরানকে কোনো সামরিক সহায়তা দিচ্ছে না বেইজিং, জানালো চীন
বিবিধ

ইরানকে কোনো সামরিক সহায়তা দিচ্ছে না বেইজিং, জানালো চীন

মধ্যপ্রাচ্যে প্রবাসীদের সঙ্গে যোগাযোগে ইমো ফ্রি দিচ্ছে বাংলালিংক
নির্বাচিত

মধ্যপ্রাচ্যে প্রবাসীদের সঙ্গে যোগাযোগে ইমো ফ্রি দিচ্ছে বাংলালিংক

খামেনি হত্যার প্রতিশোধে ইরানের সঙ্গে যোগ দিল যারা
বিবিধ

খামেনি হত্যার প্রতিশোধে ইরানের সঙ্গে যোগ দিল যারা

ইউরোপে গ্যাসের দাম বেড়ে গেছে প্রায় ৫০ শতাংশ
অর্থ ও বাণিজ্য

ইউরোপে গ্যাসের দাম বেড়ে গেছে প্রায় ৫০ শতাংশ

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix