Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

লাভজনক প্রতিষ্ঠানে ডটঅর্গ যেতে দেবে না আইক্যান

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ২ মে ২০২০
লাভজনক প্রতিষ্ঠানে ডটঅর্গ যেতে দেবে না আইক্যান
Share on FacebookShare on Twitter

ব্যক্তিমালিকানাধীন একটি লাভজনক প্রতিষ্ঠান চেয়েছিল ইন্টারনেটের অন্যতম টপ ডোমেইন ডটঅর্গ রেজিস্ট্রেশনের পুরো কর্তৃত্ব কিনে নিতে। এজন্য তারা বেশ বড় অংকের অর্থও দিতে চেয়েছিল- প্রায় ১১৩ কোটি ডলার। কিন্তু এ বিষয়ে বিশ্বের শীর্ষ কর্তৃপক্ষ অভিভাবকের মতোই জানিয়ে দিয়েছে- এসব চলবে না!

প্রযুক্তিবিষয়ক সাইট সিনেটের প্রতিবেদন বলছে, ইথোস ক্যাপিটালের কাছে ডটঅর্গ ডোমেইন বিক্রিতে অনুমোদন দেবে না বলে জানিয়ে দিয়েছে আইক্যান।

বিশ্বজুড়ে ইন্টারনেটের নীতিগত বিষয়গুলো দেখভালের শীর্ষ কর্তৃপক্ষ ইন্টারন্যাশনাল কর্পোরেশন ফর ডোমেইন নেইমস অ্যান্ড নাম্বার্স (আইসিএএনএন বা আইক্যান) নামে অলাভজনক সংস্থাটি।

ডট অর্গ ডোমেইনের কর্তৃত্ব বিক্রি প্রসঙ্গে বৃহস্পতিবার আইক্যান বলেছে, কোনো আর্থিক বিনিয়োগ সংস্থার কাছে ডট অর্গ ডোমেইন বিক্রির অধিকার হস্তান্তরে অনুমোদন দেওয়া হবে না। আইক্যান বোর্ডও বলেছে তাদের দৃষ্টিতে এ সিদ্ধান্ত “যথাযথ”।

এর আগে ডটঅর্গ-এর দেখভাল করতো ইন্টারনেট ডটঅর্গ-এর অঙ্গপ্রতিষ্ঠান ‘পাবলিক ইন্টারনেট রেজিস্ট্রি’ বা পিআইআর নামে অলাভজনক সংস্থা। একই প্রতিষ্ঠান ডটএনজিও’র নিয়ন্ত্রকও। গত নভেম্বরে পিআইআর বিক্রির সিদ্ধান্ত নেয় ইন্টারনেট ডটঅর্গ। সে সময় রফা হয় ‘পাবলিক ইন্টারনেট রেজিস্ট্রি’ (পিআইআর)-কে ১১৩ কোটি ডলারের বিনিময়ে কিনে নেবে ইথোস ক্যাপিটাল।

কোনো ওয়েব ঠিকানায় ডট এর পর যে তিন বা চার অক্ষরের অংশ থাকে সেটিকে ডোমেইন অংশ বলে, যেমন ডটকম, ডটনেট, ডটইনফো ইত্যাদি। এই সবগুলো ডোমেইনই বিভিন্ন লাভজনক প্রতিষ্ঠানের মাধ্যমে কেনাবেচা হয়। কেবল সমস্যা তৈরি হয়েছে ডটঅর্গ নিয়ে। কারণ, বিশেষ এই ডোমেইনটি পেয়ে থাকে অলাভজনক ও জনহিতৈষী প্রতিষ্ঠানগুলো।

সে কারণে, গত নভেম্বরে ডটঅর্গ-এর কর্তৃত্ব আর্থিক বিনিয়োগ প্রতিষ্ঠান ইথোস ক্যাপিটালের কাছে যাওয়ার সম্ভাবনায় তৈরি হয় বিতর্ক। মুনাফার লোভে ডট অর্গ ডোমেইনের অধিকার স্বত্ত্ব ব্যবহার বা বিক্রি শুরু হবে এমন উদ্বেগের কথাও জানান অনেকে।

ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের উদ্ভাবক স্যার টিম বার্নার্স-লি এই হস্তান্তরকে এক কথায় বলেন “হাস্যকর”।

আইক্যান বোর্ড এক বিবৃতিতে বলেছে, “আইক্যান বোর্ডের বিশ্বাস, জনস্বার্থ সুচারু রূপে রক্ষার্থে অনুমতি না দেওয়াই শ্রেয়”।

আইক্যানের সিদ্ধান্ত অবশ্য ভালোভাবে নিতে পারেনি ইথোস। এ বিষয়ে প্রতিষ্ঠানটি বলেছে, “বিপজ্জনক নজির” তৈরি করেছে আইক্যানের এ সিদ্ধান্ত যা “উদ্ভাবনের টুঁটি চেপে ধরবে এবং ডোমেইন শিল্পে ভবিষ্যত বিনিয়োগ নির্ধারণ করবে”।

ইথোসের দৃষ্টিতে “নিজ আওতা অতিক্রম করেছে আইক্যান।”

যে সংস্থাকে হস্তান্তর নিয়ে বিতর্ক, সেই পিআইআর-ও আইক্যানের সিদ্ধান্ত নিয়ে সমালোচনা করেছে। সিদ্ধান্তটি “হতাশজনক” জানিয়ে পিআইআর বলেছে “বিধি-বিধান, প্রক্রিয়া এবং চুক্তি অনুসরণ করতে না পারার ব্যর্থতাকে তুলে ধরেছে এটি”।

এই বিভাগ থেকে আরও পড়ুন

সাইবার হুমকির শীর্ষে র‍্যানসমওয়্যার: সফোস
প্রযুক্তি সংবাদ

সাইবার হুমকির শীর্ষে র‍্যানসমওয়্যার: সফোস

ঈদ উপলক্ষে ডিজিটাল ক্যাম্পেইন সিজন-১৮ শুরু
প্রযুক্তি সংবাদ

ঈদ উপলক্ষে ডিজিটাল ক্যাম্পেইন সিজন-১৮ শুরু

ভাঙনের মুখে ফেসবুক?
প্রযুক্তি সংবাদ

ডেটা সুরক্ষা অমান্যে তুরস্কে জরিমানা ফেসবুকের

পৌনে দুই লাখ অ্যাকাউন্ট বন্ধ করেছে টুইটার
প্রযুক্তি সংবাদ

পৌনে দুই লাখ অ্যাকাউন্ট বন্ধ করেছে টুইটার

মটোরোলার ফোল্ডেবল ফোনের ছবি ফাঁস
নির্বাচিত

মটোরোলা: হাজারো ইতিহাসের সাক্ষী!

যেসব ক্ষেত্রে অ্যান্ড্রয়েড থেকে পিছিয়ে আইফোন
প্রযুক্তি সংবাদ

যেসব ক্ষেত্রে অ্যান্ড্রয়েড থেকে পিছিয়ে আইফোন

Load More

ট্রেন্ডিং টপিক

ইরানের বিরুদ্ধে যুদ্ধে কত খরচ যুক্তরাষ্ট্রের?
বিবিধ

ইরানের বিরুদ্ধে যুদ্ধে কত খরচ যুক্তরাষ্ট্রের?

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন
নির্বাচিত

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে
প্রযুক্তি সংবাদ

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

একাধিক মার্কিন সৈন্য আটকের দাবি ইরানের
বিবিধ

একাধিক মার্কিন সৈন্য আটকের দাবি ইরানের

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের
শিক্ষা ও ক্যাম্পাস

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা...

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix