Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিশ্বের দ্বিতীয় বৃহৎ স্মার্টফোন বাজারে শীর্ষে শাওমি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ৩ মে ২০২০
চীনে বিক্রি স্বাভাবিক হয়ে উঠছে: শাওমি
Share on FacebookShare on Twitter

২০১৯ সালে ডিভাইস সরবরাহ বিবেচনায় যুক্তরাষ্ট্রকে হটিয়ে বিশ্বের দ্বিতীয় বৃহৎ স্মার্টফোন বাজারের তকমা দখলে নিয়েছে ভারত। চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ক্রমবর্ধমান বাজারটিতে স্মার্টফোন বিক্রি বিবেচনায় স্যামসাংকে টপকে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে ভিভো। টানা কয়েক প্রান্তিকের মতো ভারতের স্মার্টফোন বাজারে শীর্ষ অবস্থান দখলে রাখতে সক্ষম হয়েছে শাওমি। বাজার গবেষণা প্রতিষ্ঠান ক্যানালিসের এক প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে। খবর এনডিটিভি।

প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারি-মার্চ প্রান্তিকে ভারতের স্মার্টফোন বাজারের ১৯ দশমিক ৯ শতাংশ দখলে নিতে সক্ষম হয়েছে ভিভো। দেশটিতে চলতি বছরের প্রথম প্রান্তিকে মোট ৬৭ লাখ ইউনিট স্মার্টফোন বিক্রি করেছে চীনভিত্তিক প্রতিষ্ঠানটি, যা এক বছর আগের একই প্রান্তিকের চেয়ে ৪৮ দশমিক ৯ শতাংশ বেশি। গত বছর প্রথম প্রান্তিকে ভারতে মোট ৪৫ লাখ ইউনিট স্মার্টফোন বিক্রি করেছিল ভিভো।

অন্যদিকে জানুয়ারি-মার্চ প্রান্তিকে ভারতের স্মার্টফোন বাজারে স্যামসাংয়ের দখল কমে ১৮ দশমিক ৯ শতাংশে দাঁড়িয়েছে। দেশটিতে চলতি বছরের প্রথম প্রান্তিকে মোট ৬৩ লাখ ইউনিট স্মার্টফোন বিক্রিতে সক্ষম হয়েছে স্যামসাং, যা এক বছর আগের একই প্রান্তিকের চেয়ে ১৩ দশমিক ৭ শতাংশ কম। গত বছর প্রথম প্রান্তিকে ভারতে মোট ৭৩ লাখ ইউনিট স্মার্টফোন বিক্রি করেছিল স্যামসাং।

ক্যানালিসের প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের দ্বিতীয় বৃহৎ স্মার্টফোন বাজারের ৩০ দশমিক ৬ শতাংশ দখলে নিয়ে শীর্ষ অবস্থান ধরে রেখেছে চীনভিত্তিক শাওমি। জানুয়ারি-মার্চ প্রান্তিকে দেশটিতে মোট ১ কোটি ৩ লাখ ইউনিট স্মার্টফোন বিক্রি করেছে প্রতিষ্ঠানটি, যা এক বছর আগের একই প্রান্তিকের চেয়ে ৮ দশমিক ৪ শতাংশ বেশি।

ভারতের বাজারে নতুন প্রতিদ্বন্দ্বী হলেও প্রথম প্রান্তিকে বাজার দখলে শীর্ষ চারে জায়গা করে নিয়েছে রিয়েলমি। জানুয়ারি-মার্চ প্রান্তিকে দেশটিতে মোট ৩৯ লাখ ইউনিট স্মার্টফোন বিক্রিতে সক্ষম হয়েছে প্রতিষ্ঠানটি। এছাড়া বাজারটিতে মোট ২৮ লাখ ইউনিট স্মার্টফোন বিক্রি করে শীর্ষ পাঁচে জায়গা পেয়েছে অপো।

ভারতের স্মার্টফোন বাজারে গত বছর ইতিবাচক প্রবৃদ্ধির মুখ দেখেছে ভিভো। বছরজুড়ে ব্র্যান্ডটির প্রবৃদ্ধি হয়েছে ১৩৪ শতাংশ। এছাড়া শুধু অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে ৭৬ শতাংশ প্রবৃদ্ধির মুখ দেখেছে প্রতিষ্ঠানটি। তুলনামূলক সাশ্রয়ী ডিভাইসে উন্নত ফিচার দিয়ে গ্রাহক টানায় জোর দিচ্ছে ভিভো। এ কৌশল ভারতে ব্যবসা জোরদারে অনেকটা কাজে দিয়েছে। এর সুবাদে বিশ্বের দ্বিতীয় বৃহৎ স্মার্টফোন বাজারে প্রথমবারের মতো স্যামসাংকে হটিয়ে দ্বিতীয় অবস্থানে উঠে আসতে সক্ষম হয়েছে প্রতিষ্ঠানটি।

গত বছরজুড়ে ভারতে স্যামসাংয়ের স্মার্টফোন সরবরাহ ৫ শতাংশ কমেছে। তবে অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে প্রতিষ্ঠানটির স্মার্টফোন সরবরাহ স্থিতিশীল ছিল। জানুয়ারি-মার্চ প্রান্তিকে নিজেদের হালনাগাদ ‘এ’ ও ‘এম’ সিরিজের একাধিক ডিভাইস বাজারে ছাড়ে প্রতিষ্ঠানটি। যদিও তা বাজার দখল বাড়াতে খুব একটা ভূমিকা রাখেনি।

ভারতে গত বছরের চতুর্থ প্রান্তিকে অপোর স্মার্টফোন সরবরাহ প্রায় দ্বিগুণ বেড়েছে। তবে চলতি বছরের প্রথম প্রান্তিকে খুব একটা ভালো করতে পারেনি ব্র্যান্ডটি। সাশ্রয়ী ডিভাইস এ৫এস, এ৯ ২০২০ ও এ৫ ২০২০ অফলাইন চ্যানেলের মাধ্যমে বিক্রি বাড়ানোর উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি, যা জানুয়ারি-মার্চ প্রান্তিকে ব্র্যান্ডটির ডিভাইস সরবরাহ প্রবৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রেখেছে।

বিশ্লেষকদের তথ্যমতে, গত বছর ভারতে সবচেয়ে বেশি প্রবৃদ্ধির মুখ দেখেছে অপোর সাব-ব্র্যান্ড রিয়েলমি। বছরজুড়ে এ ব্র্যান্ডের প্রবৃদ্ধি হয়েছে ২৫৫ শতাংশ। আগ্রাসী বিপণন কৌশল এবং সাশ্রয়ী দামে তুলনামূলক হাই-এন্ড ফিচার সংবলিত ডিভাইস সরবরাহ বিশ্বের দ্বিতীয় বৃহৎ স্মার্টফোন বাজারে ব্র্যান্ডটির প্রবৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রেখেছে। যে কারণে জানুয়ারি-মার্চ প্রান্তিকে ভারতে মূল ব্র্যান্ড অপোকে পেছনে ফেলে শীর্ষ চারে জায়গা পেয়েছে রিয়েলমি।

ভারতে নিজেদের অবস্থান দৃঢ় করতে সক্ষম হয়েছে রিয়েলমি। আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরুর প্রথম বছরেই ভারতে দেড় কোটি ইউনিটের বেশি স্মার্টফোন বিক্রির দাবি জানিয়েছে প্রতিষ্ঠানটি।

ভারতে কার্যক্রম শুরুর প্রথম বছর হিসেবে ২০১৯ সালে বাজারটিতে যতসংখ্যক ইউনিট স্মার্টফোন বিক্রি হয়েছে, তা দ্বিতীয় বছর দ্বিগুণে পৌঁছানোর লক্ষ্য নির্ধারণ করেছে রিয়েলমি। অর্থাৎ চলতি বছর শুধু ভারতে তিন কোটি ইউনিট স্মার্টফোন বিক্রি করতে চায় প্রতিষ্ঠানটি। রিয়েলমি শুরু থেকে চীনা ব্র্যান্ড ভিভো ও অপোর সঙ্গে প্রতিযোগিতা করছে। ভিভো ও অপোর মতোই এটি অনলাইন চ্যানেলের মাধ্যমে বিপণন ও অফলাইন ডিস্ট্রিবিউশনে বিনিয়োগে জোর দিচ্ছে। ভারতে ব্যবসা বাড়াতে বাজার দখলে শীর্ষে থাকা শাওমিকে অনুসরণ করছে রিয়েলমি।

Tags: শাওমি

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফাইভজি চালুর সিদ্ধান্ত পেছালো এটিঅ্যান্ডটি-ভেরাইজন
প্রযুক্তি বাজার

ফাইভজি চালুর সিদ্ধান্ত পেছালো এটিঅ্যান্ডটি-ভেরাইজন

প্রযুক্তি বাজার

স্মার্টফোনপ্রেমীদের জন্য ‘মোটো হাব’

Galaxy A57: স্যামসাংয়ের মিড-রেঞ্জ ফোনে বড় ব্যাটারি ও উন্নত ক্যামেরা
নির্বাচিত

Galaxy A57: স্যামসাংয়ের মিড-রেঞ্জ ফোনে বড় ব্যাটারি ও উন্নত ক্যামেরা

অনলাইনে ‘জেনে শুনে বুঝে’ কেনাকাটার আহ্বান ই-ক্যাবের
ই-কমার্স

অনলাইনে ‘জেনে শুনে বুঝে’ কেনাকাটার আহ্বান ই-ক্যাবের

বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট ২০২১’র সমাপনী অনুষ্ঠানের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে
প্রযুক্তি সংবাদ

বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট ২০২১’র সমাপনী অনুষ্ঠানের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে

রাজধানীতে চালু হলো মিনিস্টারের নতুন শো-রুম
প্রযুক্তি সংবাদ

রাজধানীতে চালু হলো মিনিস্টারের নতুন শো-রুম

Load More

ট্রেন্ডিং টপিক

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৬-এ আলোচিত যত প্রযুক্তি
প্রযুক্তি সংবাদ

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৬-এ আলোচিত যত প্রযুক্তি

ইউরোপে গ্যাসের দাম বেড়ে গেছে প্রায় ৫০ শতাংশ
অর্থ ও বাণিজ্য

ইউরোপে গ্যাসের দাম বেড়ে গেছে প্রায় ৫০ শতাংশ

খামেনি হত্যার প্রতিশোধে ইরানের সঙ্গে যোগ দিল যারা
বিবিধ

খামেনি হত্যার প্রতিশোধে ইরানের সঙ্গে যোগ দিল যারা

‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
প্রযুক্তি সংবাদ

‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix