Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

পরবর্তী স্মার্টফোন উৎপাদন হাব হতে যাচ্ছে ভারত?

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ১৯ মে ২০২০
সংকটে স্মার্টফোন উৎপাদনকারী ব্র্যান্ডগুলো
Share on FacebookShare on Twitter

আইফোন নির্মাতা অ্যাপল উৎপাদন সক্ষমতার এক-পঞ্চমাংশ চীন থেকে ভারতে সরিয়ে নিচ্ছে। গত সপ্তাহে এমন তথ্য জানা যায়। এবার ভারতীয় মোবাইল হ্যান্ডসেট নির্মাতা লাভা ইন্টারন্যাশনালের উৎপাদন কার্যক্রম চীন থেকে ভারতে সরিয়ে নেয়ার তথ্য সামনে এনেছে। ভারতভিত্তিক প্রতিষ্ঠান হলেও এতদিন চীনে ডিভাইস উৎপাদন করে আসছে লাভা। শুধু উৎপাদন কার্যক্রমই নয়; আগামী ছয় মাসের মধ্যে নিজেদের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (আরঅ্যান্ডডি) কার্যক্রমও চীন থেকে নিজ দেশে সরিয়ে নিতে কাজ করছে প্রতিষ্ঠানটি। খবর ইটি টেলিকম।

ভারত সরকার স্থানীয় তথ্যপ্রযুক্তি পণ্য উৎপাদনকে উৎসাহিত করছে। এরই অংশ হিসেবে প্রডাকশন লিংকড ইনসেনটিভ (পিএলআই) বা স্থানীয়ভাবে পণ্য উৎপাদনের ক্ষেত্রে আর্থিক প্রণোদনার পাশাপাশি অন্যান্য সুযোগ-সুবিধা দেয়ার ঘোষণা দিয়েছে। পিএলআই সুবিধার আওতায় ডিভাইস উৎপাদন এবং আরঅ্যান্ডডি কার্যক্রম স্বদেশে স্থানান্তর করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। একই সুবিধার আওতায় অ্যাপল নিজেদের পণ্য উৎপাদনের এক-পঞ্চমাংশ ভারতে স্থানান্তরে কাজ শুরু করেছে।

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরেই চীন থেকে ভারতে ডিভাইস উৎপাদন কার্যক্রম স্থানান্তরের জন্য ৮০ কোটি রুপি বিনিয়োগ করবে লাভা। এছাড়া আগামী পাঁচ বছর ধাপে ধাপে প্রতিষ্ঠানটি ৮০০ কোটি রুপি বিনিয়োগ করবে।

এ বিষয়ে লাভার চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক হরি ওম রাই বলেন, আমরা খুবই আগ্রহের সঙ্গে আমাদের সম্পূর্ণ মোবাইল আরঅ্যান্ডডি, ডিজাইন ও উৎপাদন কার্যক্রম চীন থেকে স্বদেশে স্থানান্তরের কাজ শুরু করেছি। আমরা আশা করছি পুরো প্রক্রিয়া ঠিকঠাকভাবে সম্পন্ন হবে।

তিনি বলেন, ভারত সরকারের প্রণোদনার কারণে বৈশ্বিক বাজারে কার্যক্রম জোরদারে আমাদের যে উৎপাদন সক্ষমতার ঘাটতি ছিল তা পূরণ হবে। যে কারণে আমরা আমাদের সম্পূর্ণ কার্যক্রম ভারতে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছি। কার্যক্রম স্থানান্তর প্রক্রিয়া একটি নির্দিষ্ট সময়ের ওপর নির্ভর করছে। পাশাপাশি আমাদের পণ্যের চাহিদা এবং বিশ্বজুড়ে আমরা কতটা বাজার দখলে সক্ষম হচ্ছি তার ওপরও নির্ভর করছে।

প্রতিবেদন অনুযায়ী, চীনে ডিভাইস উৎপাদন ফ্যাসিলিটি আউটসোর্স করা হলেও ডিজাইন এবং আরঅ্যান্ডডি ফ্যাসিলিটি লাভার নিজস্ব। প্রতিষ্ঠানটির দাবি, ভারতে কার্যক্রম স্থানান্তরের মাধ্যমে স্থানীয় ও রফতানি চাহিদা পূরণের মতো সেটআপ এবং সক্ষমতা তাদের রয়েছে।

বিবৃতিতে লাভা জানিয়েছে, তারা সম্প্রতি জিইএম গ্রুপ নামের একটি প্রতিষ্ঠানের কাছ থেকে ৬৩০ কোটি রুপি তহবিল সংগ্রহে সক্ষম হয়েছে। এ অর্থ প্রতিষ্ঠানটির আরঅ্যান্ডডি বিভাগের উন্নয়নে বিনিয়োগ করেছে জিইএম গ্রুপ। এর মাধ্যমে হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠানটি ১৫০ ডলার মূল্যের সাশ্রয়ী হ্যান্ডসেট বাজারে আধিপত্য বিস্তারে সক্ষম হবে বলে মনে করা হচ্ছে।

সম্প্রতি আইফোন নির্মাতা অ্যাপলের পণ্য উৎপাদন সক্ষমতার প্রায় এক-পঞ্চমাংশ চীন থেকে ভারতে সরিয়ে নেয়ার তথ্য সামনে এসেছে। গত কয়েক মাসে এ নিয়ে প্রযুক্তি জায়ান্টটির জ্যেষ্ঠ নির্বাহী এবং ভারত সরকারের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে একাধিকবার আলোচনা অনুষ্ঠিত হয়েছে। অ্যাপল পণ্য উৎপাদন সক্ষমতার একটি অংশ চীন থেকে ভারতে সরিয়ে নেয়ার বিষয়ে খুঁটিনাটি যাচাই-বাছাই করে দেখছে। ভারতে পণ্য উৎপাদন কার্যক্রমের আংশিক সরিয়ে নেয়ার মাধ্যমে স্থানীয় চুক্তিভিত্তিক পণ্য নির্মাতাদের সহায়তায় দেশটিতে আগামী পাঁচ বছরে বার্ষিক রাজস্ব আয় ৪ হাজার কোটি ডলারে পৌঁছাতে চায় প্রতিষ্ঠানটি।

খাতসংশ্লিষ্টদের ভাষ্যে, বাস্তবে এসব পরিকল্পনা আলোর মুখ দেখলে অ্যাপল ভারতের বৃহৎ রফতানিকারক প্রতিষ্ঠানে পরিণত হবে এবং ভারত পরবর্তী স্মার্টফোন উৎপাদন হাব হয়ে উঠবে।

গত সপ্তাহে ভারত সরকারের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, আমরা আশা করছি অ্যাপল চুক্তিভিত্তিক পণ্য নির্মাতা উইস্ট্রন ও ফক্সকনের মাধ্যমে রফতানির জন্য ভারতে ৪ হাজার কোটি ডলার মূল্যের স্মার্টফোন উৎপাদন করবে। ভারত সরকার স্থানীয়ভাবে তথ্যপ্রযুক্তি পণ্য উৎপাদনকে উৎসাহিত করছে। যে কারণে ভারত সরকারের পিএলআই স্কিমের আওতায় লাভবান হবে জনপ্রিয় আইফোন নির্মাতা প্রতিষ্ঠানটি।

তিনি বলেন, বেশকিছু বিষয় নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে। অ্যাপল নির্বাহী এবং ভারত সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা বিষয়গুলো সমাধানে কাজ করছেন। শিগগিরই ছোটখাটো সমস্যাগুলো সমাধানের মাধ্যমে এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা আসতে পারে। গত ডিসেম্বরের শেষ দিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আলোচনায় অংশ নিয়েছিলেন অ্যাপল, স্যামসাং ও লাভার শীর্ষ নির্বাহীরা। এরপর থেকে বিভিন্ন স্মার্টফোন ব্র্যান্ড ভারতে ডিভাইস উৎপাদন কার্যক্রম জোরদারে গুরুত্বসহ কাজ করছে।

বিশ্লেষকদের ভাষ্যে, ভারত বিশ্বের দ্বিতীয় বৃহৎ স্মার্টফোন বাজার হলেও অ্যাপলের জন্য বড় বাজার নয়। বার্ষিক মোট উৎপাদিত আইফোনের খুব সামান্য অংশ ভারতে বিক্রি করে প্রতিষ্ঠানটি। অ্যাপল মূলত ভারতকে ডিভাইস উৎপাদন ও রফতানি হাব হিসেবে দেখছে। বিভিন্ন কারণে চীন থেকে উৎপাদন কার্যক্রম সরাতে চাইছে প্রতিষ্ঠানটি। এক্ষেত্রে প্রথম পছন্দ হিসেবে গুরুত্ব পাচ্ছে ভারত।

এই বিভাগ থেকে আরও পড়ুন

৫,০০০ মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারীতে আসছে ইনফিনিক্স নোট১১ প্রো
নির্বাচিত

৫,০০০ মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারীতে আসছে ইনফিনিক্স নোট১১ প্রো

মেট্রোরেলে বিরল ও ব্যয়বহুল প্রযুক্তি!
নির্বাচিত

মেট্রোরেলে বিরল ও ব্যয়বহুল প্রযুক্তি!

আর লুকোচুরি নয় এবার গুগল ম্যাপে জানুন সঙ্গীর অবস্থান
নির্বাচিত

আর লুকোচুরি নয় এবার গুগল ম্যাপে জানুন সঙ্গীর অবস্থান

নতুন ৫ ফোন আনল নকিয়া
প্রযুক্তি সংবাদ

সস্তায় বাংলাদেশে নতুন স্মার্টফোন নিয়ে হাজির নকিয়া

ইন্টারনেটে ব্রাউজিং হিস্ট্রি গোপন রাখার উপায়
কিভাবে করবেন

ইন্টারনেটে ব্রাউজিং হিস্ট্রি গোপন রাখার উপায়

সাশ্রয়ী দামে আসছে আইফোন ১৭-এর নতুন মডেল
নির্বাচিত

সাশ্রয়ী দামে আসছে আইফোন ১৭-এর নতুন মডেল

Load More

ট্রেন্ডিং টপিক

ইরানের হামলায় কি মারা গেছেন নেতানিয়াহু?
বিবিধ

ইরানের হামলায় কি মারা গেছেন নেতানিয়াহু?

সাকিব আল হাসানের সম্পদ ক্রোকের নির্দেশ
অর্থ ও বাণিজ্য

শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে জমা

‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
প্রযুক্তি সংবাদ

‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কা, সেনাবাহিনীর সতর্কবার্তা
বিবিধ

ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কা, সেনাবাহিনীর সতর্কবার্তা

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের
বিবিধ

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন...

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix