Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

৩২ বছর আগের হারানো ছেলেকে ফিরিয়ে দিল ফেসিয়াল রিকগনিশন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 25 May 2020
৩২ বছর আগের হারানো ছেলেকে ফিরিয়ে দিল ফেসিয়াল রিকগনিশন
Share on FacebookShare on Twitter

চেহারা শনাক্তকরণ প্রযুক্তি বা ফেসিয়াল রিগকনিশনের কল্যাণে ৩২ বছর আগে হারিয়ে যাওয়া ছেলেকে ফিরে পেয়েছে চীনের একটি পরিবার। তিন দশকের বেশি সময় আগে মাও ইয়িন নামের ওই ব্যক্তিকে অপহরণ করা হয়।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভি জানিয়েছে, দুই বছর বয়সের সময় মাও ইয়িনকে মধ্য শানসি প্রদেশের শি’আনের একটি হোটেলের সামনে থেকে অপহরণকারীরা নিয়ে যায়। সেটা ১৯৮৮ সালের কথা। এরপর তাকে নিঃসন্তান এক দম্পতির কাছে বিক্রি করা হয়। সিচুয়ান প্রদেশে তাদের কাছেই মানুষ হয়েছেন ইয়িন।

পুলিশ জানিয়েছে, ইয়িনের ছেলেবেলার ছবিকে ‘বয়স্ক’ বানিয়ে জাতীয় ডেটাবেজের সার্ভারে দেয়া হয়। সেখানে অন্য একটি ছবির সঙ্গে তার চেহারার মিল আসে।

সোমবার ইয়িন তার জন্মদাতা মা-বাবার কাছে ফিরে যান। তাকে ফিরে পেতে এতদিন সন্ধান বন্ধ করেননি পরিবারটির সদস্যরা। তার মা লি জিঙ্গজি নিজের চাকরি পর্যন্ত ছেড়েছেন।

সিসিটিভিকে লি জানান, ছেলে হারিয়ে যাওয়ার পর চাকরি ছেড়ে পথে পথে ১ লাখের বেশি লিফলেট বিলি করেন। কয়েকটি টিভি চ্যানেলে পর্যন্ত গেছেন।

কিন্তু গত এপ্রিলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, ১৯৮০ সালের পরে সিচুয়ান প্রদেশের এক ব্যক্তি শানক্সি থেকে একটি ছেলেকে নিয়ে আসেন। এরপর মাও ইয়িনকে ট্র্যাক করে তার ছেলেবেলার ছবির সঙ্গে মিল পাওয়া যায়।

ইয়িন যাদের কাছে মানুষ হয়েছেন তারা তার নাম রাখেন গু নিঙ্গনিন। এতদিন তাকে বিষয়টি জানানো হয়নি।

শিয়ান পুলিশ ইয়িনকে তার মা-বাবার কাছে ফিরিয়ে দিতে একটি অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে দেখা গেছে, কনফারেন্স রুমের একটি দরজা দিয়ে তিনি মা-বাবার দিকে ছুটে যাচ্ছেন।

এসময় তার মাকে বলতে শোনা যায়, ‘আর তাকে হারাতে দিব না। আর কখনো তাকে হারাতে দিব না।’

ফেসিয়াল রিকগনিশন কী: এটি একটি বায়োমেট্রিক পদ্ধতি। চেহারার মাধ্যমে মানুষকে শনাক্ত করতে মূলত এটি কাজ করে। এর কর্মপদ্ধতি বোঝার জন্য ফেইসবুকের উদাহরণ দেওয়া যেতে পারে। আপনার বন্ধু তালিকার বাইরে থেকেও কেউ যদি আপনার ছবি পোস্ট দেয়, তাহলে আপনার কাছে একটি নোটিফিকেশন আসে। ছবিতে আপনার মুখের ওপর একটি বক্স আঁকা থাকে।

ফেইসবুকের বাইরে ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি চীনে বেশি ব্যবহৃত হয়। লন্ডনের কয়েকটি এলাকায়ও এটি আছে। সেখানকার কিং ক্রস কমপ্লেক্সের গ্রানারি স্কয়ার এলাকায় পা রাখলেই আপনার সব তথ্য প্রশাসন জানতে পারে। সিসিটিভি ক্যামেরায় আপনার ছবি দেখে তাদের সার্ভারের বায়োমেট্রিক ডেটা থেকে কিংবা ফেইসবুক প্রোফাইলের তথ্য বিশ্লেষণ করে চোখের পলকে আপনার বিস্তারিত তথ্য জানা সম্ভব।

চীন সরকারের জাতীয় ডেটাবেজে সব নাগরিকের এমন বায়োমেট্রিক তথ্য সংরক্ষিত আছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

নতুন প্রজন্মকে ডাকটিকিট সংগ্রহে উৎসাহিত করতে মন্ত্রীর নির্দেশ
প্রযুক্তি সংবাদ

নতুন প্রজন্মকে ডাকটিকিট সংগ্রহে উৎসাহিত করতে মন্ত্রীর নির্দেশ

সরকারের এআই প্রশিক্ষণের বাছাই পরীক্ষায় ১ লাখের বেশি প্রার্থী
প্রযুক্তি সংবাদ

সরকারের এআই প্রশিক্ষণের বাছাই পরীক্ষায় ১ লাখের বেশি প্রার্থী

প্রতি সেকেন্ডে ২টি ফোন বিক্রি
নির্বাচিত

প্রতি সেকেন্ডে ২টি ফোন বিক্রি

অন-ডিভাইস এআই চাপ সামলাতে ‘লিকুইড কুলিং’ আনছে স্যামসাং
নির্বাচিত

অন-ডিভাইস এআই চাপ সামলাতে ‘লিকুইড কুলিং’ আনছে স্যামসাং

মোবাইল সেট তৈরিতে ফের ভ্যাট অব্যাহতি
প্রযুক্তি সংবাদ

মোবাইল সেট তৈরিতে ফের ভ্যাট অব্যাহতি

ফেসবুক-টিকটক থেকে টাকা কামানো আর ভিক্ষা করে টাকা কামানোর মাঝে তফাৎ নেই : শাহেদ আলী
নির্বাচিত

ফেসবুক-টিকটক থেকে টাকা কামানো আর ভিক্ষা করে টাকা কামানোর মাঝে তফাৎ নেই : শাহেদ আলী

Load More

ট্রেন্ডিং টপিক

দেশে এআই চালিত টিভি লাইনআপ উন্মোচন করল স্যামসাং
প্রযুক্তি সংবাদ

দেশে এআই চালিত টিভি লাইনআপ উন্মোচন করল স্যামসাং

১ মিলিমিটারের কম বেজেল, নতুন স্ন্যাপড্রাগন চিপ—আসছে রেডম্যাজিক ১২ প্রো প্লাস
প্রযুক্তি সংবাদ

১ মিলিমিটারের কম বেজেল, নতুন স্ন্যাপড্রাগন চিপ—আসছে রেডম্যাজিক ১২ প্রো প্লাস

স্থানীয় গবেষণায় গিগাবাইটের এআই টপ অ্যাটম
নির্বাচিত

স্থানীয় গবেষণায় গিগাবাইটের এআই টপ অ্যাটম

ভিওনের ১০০ কোটি ডলারের ডিজিটাল বিনিয়োগ উদ্যোগ
টেলিকম

ভিওনের ১০০ কোটি ডলারের ডিজিটাল বিনিয়োগ উদ্যোগ

সপ্তাহের সবচেয়ে পঠিত

Motorola Razr Flex ওয়াইড ফোল্ডেবল স্মার্টফোন

মোটোরোলার নতুন ফোল্ডেবল ফোন Razr Flex-এ যা থাকছে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

Alt Text: কখন স্মার্টফোন বদলানো উচিত

কত বছর পর স্মার্টফোন বদলানো উচিত, বুঝবেন যেভাবে

Huawei Mate 90 Pro Max স্মার্টফোনে একসঙ্গে তিনটি সিম সক্রিয় রাখার সুবিধা

এক ফোনে একসঙ্গে ৩ সিম, হুয়াওয়ে Mate 90 Pro Max-এ নতুন সুবিধা

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

প্রিয়শপে এআই-চালিত বাংলা ভয়েস অর্ডারিং প্রযুক্তি চালু
ই-কমার্স

প্রিয়শপে এআই-চালিত বাংলা ভয়েস অর্ডারিং প্রযুক্তি চালু

দেশের ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোক্তা (এমএসএমই) খাতের...

বাংলাদেশ সফরে ব্রিটিশ কাউন্সিলের প্রধান নির্বাহী স্কট ম্যাকডোনাল্ড

বাংলাদেশ সফরে ব্রিটিশ কাউন্সিলের প্রধান নির্বাহী স্কট ম্যাকডোনাল্ড

পার্টনারস সামিট আয়োজন করলো এপেক্স

পার্টনারস সামিট আয়োজন করলো এপেক্স

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

25 May 2020

৩২ বছর আগের হারানো ছেলেকে ফিরিয়ে দিল ফেসিয়াল রিকগনিশন

Techzoom.TV |
TechzoomTV