Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

২৩ বিলিয়ন ডলার সহায়তার প্রস্তাব মার্কিন আইনপ্রণেতাদের

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 13 June 2020
২৩ বিলিয়ন ডলার সহায়তার প্রস্তাব মার্কিন আইনপ্রণেতাদের
Share on FacebookShare on Twitter

যুক্তরাষ্ট্র-চীনের সাপে-নেউলে সম্পর্ক ভাব যেন সহসাই কাটছে না। দেশ দুটির মধ্যে দীর্ঘদিন ধরে চলা বাণিজ্য বিরোধ নিষ্পত্তিতে গত বছর প্রাথমিকভাবে চুক্তিতে পৌঁছাতে পারলেও সেটি কার্যত আবারো ভণ্ডুল করে দিয়েছে নভেল করোনাভাইরাসের কারণে সৃষ্ট মহামারী কভিড-১৯। এছাড়া আগে থেকেই চীনা প্রযুক্তি পণ্য নিয়ে মাথাব্যথা রয়েছে ট্রাম্প প্রশাসনের। এ কারণেই প্রযুক্তিক্ষেত্রে চীননির্ভরতা থেকে বেরিয়ে আসতে জোরেশোরে কাজ করছে ওয়াশিংটন। এরই অংশ হিসেবে দেশটি নিজস্ব সেমিকন্ডাক্টর তৈরির কারখানা স্থাপনে কাজ করছে। এবার এ খাতের সহায়তায় মার্কিন আইনপ্রণেতার একটি অংশ ২ হাজার ২৮০ কোটি (২২ দশমিক ৮ বিলিয়ন) ডলারের একটি বিল উত্থাপন করেছে। চীনের বিরুদ্ধে প্রযুক্তিগত কৌশলের অংশ হিসেবে দেশটিতে চিপ কারখানা নির্মাণ করতে এ বিল উত্থাপন করেছেন তারা। খবর রয়টার্স।

সেমিকন্ডাক্টরের মতো মূল্যবান এ প্রযুক্তিপণ্য তৈরির জন্য দেশটিতে কারখানা নির্মাণে ১ হাজার ৫০০ কোটি ডলার পর্যন্ত ব্যয় হতে পারে। এ শিল্পে সহায়তা করার জন্য প্রস্তাবিত এ বিলের ৪০ শতাংশ অর্থ আয়কর হিসেবে পরবর্তী সময়ে ফিরে আসবে বলে ধারণা করা হচ্ছে। আর এ অর্থের ১ হাজার কোটি ডলার কারখানা নির্মাণে প্রণোদনা হিসেবে ব্যবহারের জন্য ফেডারেল ফান্ডে দেয়া হবে। আর ১ হাজার ২০০ কোটি ডলার দেয়া হবে এ খাতের গবেষণা ও উন্নয়নের জন্য।

যুক্তরাষ্ট্রে ব্যবহার হওয়া চিপের একটি বড় অংশই এশিয়ার দেশগুলো থেকে সরবরাহ হয়। যদিও দেশটিতে চিপের সরবরাহ স্বাভাবিক রাখার জন্য বাইরের দেশের কয়েকটি প্রতিষ্ঠান কাজ করে যাচ্ছে। এর বাইরে ইন্টেল করপোরেশন ও মাইক্রোন টেকনোলজিসহ বেশ কয়েকটি মার্কিন প্রতিষ্ঠানও যুক্তরাষ্ট্রে চিপ তৈরি অব্যাহত রেখেছে। এর পরও দেশটিতে এ প্রযুক্তিপণ্যটির এখনো বড় সরবরাহকারী এশিয়া। বিশেষ করে তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (টিএসএমসি) যুক্তরাষ্ট্রের প্রায় অর্ধেক চিপ এককভাবে সরবরাহ করে থাকে। আইফোন নির্মাতা অ্যাপল, কোয়ালকম, এনভিডিয়া করপোরেশনের মতো প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠানগুলোর চিপের জন্য টিএসএমসি ও এশিয়ার অন্য উৎপাদক দেশগুলোর ওপর নির্ভর করতে হয়।

এ কারণে বিশ্বের শীর্ষ চুক্তিভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান টিএসএমসি গত মাসে যুক্তরাষ্ট্রে ১ হাজার ২০০ কোটি ডলার ব্যয়ে নিজস্ব কারখানা নির্মাণের ঘোষণা দিয়েছে। দেশটির অ্যারিজোনা অঙ্গরাজ্যে এ অ্যাডভান্সড চিপ কারখানার নির্মাণকাজ চলছে। টিএসএমসির অ্যারিজোনা কারখানায় ৫-ন্যানোমিটার ট্রানজিস্টার চিপ তৈরি করা হবে। ২০২৩ সালের শেষ নাগাদ অ্যারিজোনা কারখানায় পূর্ণাঙ্গরূপে চিপ উৎপাদনে যাবে টিএসএমসি। তবে যুক্তরাষ্ট্রে নিজস্ব কারখানা চালুর ফলে স্টেট কিংবা ফেডারেল সরকারের কাছ থেকে প্রণোদনা পাওয়ার সম্ভাবনা রয়েছে টিএসএমসির জন্য।

অন্যদিকে টিএসএমসির জন্য নতুন চ্যালেঞ্জ দেখা দিয়েছে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সিদ্ধান্ত। চীনভিত্তিক হুয়াওয়ের ওপর নতুন বাণিজ্য বিধিনিষেধ আরোপ করেছে দেশটির বাণিজ্য বিভাগ। যে কারণে টিএসএমসির চিপের অন্যতম শীর্ষ ক্রেতা প্রতিষ্ঠানটির কাছ থেকে নতুন ক্রয়াদেশ নেয়া স্থগিত করতে বাধ্য হয়েছে তারা। এর ফলে টিএসএমসির চিপ ক্রয়াদেশ ঘাটতির মুখে পড়েছে। যদিও ক্রয়াদেশ ঘাটতি পূরণ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছে টিএসএমসি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ওয়ালটন ফ্রিজ কিনে ৩৬তম মিলিয়নিয়ার হলেন চট্টগ্রামের ব্যবসায়ি আবু আলম
নির্বাচিত

ওয়ালটন ফ্রিজ কিনে ৩৬তম মিলিয়নিয়ার হলেন চট্টগ্রামের ব্যবসায়ি আবু আলম

৫০ বছরের ঐতিহ্যবাহী ইউরোপীয় ৩টি ইলেকট্রনিক্স ব্র্যান্ড এখন ওয়ালটনের
নির্বাচিত

৫০ বছরের ঐতিহ্যবাহী ইউরোপীয় ৩টি ইলেকট্রনিক্স ব্র্যান্ড এখন ওয়ালটনের

চীনে চিপ কারখানা : দ্বিতীয় ধাপে বিনিয়োগ করছে না স্যামসাং
প্রযুক্তি সংবাদ

চীনে চিপ কারখানা : দ্বিতীয় ধাপে বিনিয়োগ করছে না স্যামসাং

হোয়াটসঅ্যাপের পুরনো চ্যাট খুঁজে পাওয়ার উপায়
নির্বাচিত

হোয়াটসঅ্যাপের পুরনো চ্যাট খুঁজে পাওয়ার উপায়

ট্রিলিয়ন ডলার ক্লাবে এবার মাইক্রোসফট
প্রযুক্তি সংবাদ

এআই প্রযুক্তির উন্নয়নে মাইক্রোসফটের বিনিয়োগ

রেল ও বিমানবন্দর ব্যবস্থাপনায় হুয়াওয়ে’র স্মার্ট সমাধান
নির্বাচিত

রেল ও বিমানবন্দর ব্যবস্থাপনায় হুয়াওয়ে’র স্মার্ট সমাধান

Load More

ট্রেন্ডিং টপিক

প্রিয়শপে এআই-চালিত বাংলা ভয়েস অর্ডারিং প্রযুক্তি চালু
ই-কমার্স

প্রিয়শপে এআই-চালিত বাংলা ভয়েস অর্ডারিং প্রযুক্তি চালু

বাংলালিংক
টেলিকম

স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করল বাংলালিংক

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট
প্রযুক্তি সংবাদ

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

উৎসবের লম্বা ছুটি মানেই স্বজনদের কাছে বাড়ি ফেরা...

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

13 June 2020

২৩ বিলিয়ন ডলার সহায়তার প্রস্তাব মার্কিন আইনপ্রণেতাদের

Techzoom.TV |
TechzoomTV