Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ডলবি’র সনদ পেলো ওয়ালটন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ১৪ জুন ২০২০
ডলবি’র সনদ পেলো ওয়ালটন
Share on FacebookShare on Twitter

ডলবি’র ‘লাইসেন্সড ম্যানুফ্যাকাচারার’ হিসেবে অন্তর্ভূক্ত হলো দেশের শীর্ষ ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্য প্রতিষ্ঠান ওয়ালটন। প্রথম ও একমাত্র বাংলাদেশি টিভি উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে এ গৌরব অর্জন করলো ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এরফলে ওয়ালটন এখন বাংলাদেশে ডলবি’র অফিশিয়াল সাউন্ড কোয়ালিটির টিভি তৈরিতে পার্টনার হলো। এতে বাংলাদেশে তৈরি বিশ্বমানের ওয়ালটন টেলিভিশন বহিঃবির্শ্বে আরো বেশি গ্রহণযোগ্যতা পাবে।

উল্লেখ্য, ডলবি ল্যাবরেটরিস আমেরিকাভিত্তিক একটি বিশ্বখ্যাত কোম্পানি। যারা শব্দ বা অডিওর বিভিন্ন প্রযুক্তি নিয়ে কাজ করে। ডলবি প্রযুক্তির বিশেষত্ব হচ্ছে অডিওর নয়েজ কমানো এবং অডিও কোয়ালিটি বাড়ানো। সাউন্ড সিস্টেমের জগতে সারা বিশ্বে ডলবি অপ্রতিদ্বন্দ্বি। ডলবি শুধুমাত্র লাইসেন্সধারী উৎপাদনকারীদের তার প্রযুক্তিগুলো ব্যবহারের অনুমতি দেয়।

জানা গেছে, গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোয় ডলবি’র প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন ওয়ালটন টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী মোস্তফা নাহিদ হোসেন। ওই বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডলবি ল্যাবরেটরিসের সিনিয়র ডিরেক্টর ভিভিয়ান ই ভাসাল্লো। এরই ফলশ্রুতিতে সম্প্রতি ডলবি’র ‘লাইসেন্সড ম্যানুফ্যাকাচারার’ হিসেবে স্বীকৃতি লাভ করে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ইতোমধ্যেই ডলবি তার নিজস্ব ওয়েবসাইট https://bit.ly/2zuVlSu -এ ‘লাইসেন্সড ডলবি ম্যানুফ্যাকচারার’ তালিকায় ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ-এর নাম অন্তর্ভূক্ত করেছে।

এ প্রসঙ্গে মোস্তফা নাহিদ হোসেন বলেন, ডলবি হলো শব্দ বা অডিও’র সর্বাধুনিক প্রযুক্তি। কোনো প্রতিষ্ঠানকে লাইসেন্স দেয়া এবং পার্টনার করে নেয়ার ক্ষেত্রে ডলবি বেশ কিছু বিষয় বিবেচনা করে। এর মধ্যে রয়েছে প্রয়োজনীয় যন্ত্রপাতি সমৃদ্ধ সুসজ্জ্বিত গবেষণা ও উন্নয়ন (আরএন্ডডি) সেন্টার, আন্তর্জাতিক মান অনুযায়ী টিভি উৎপাদন, রপ্তানি বাজারে চাহিদা, স্থানীয় বাজারে উল্লেখযোগ্য মার্কেট শেয়ার ইত্যাদি। যেসব টিভি উৎপাদনকারী প্রতিষ্ঠান এসব শর্ত পূরণ করতে সমর্থ হয়, তাদেরকেই ডলবি ‘লাইসেন্সড ম্যানুফ্যাকাচারার’ হিসেবে অন্তর্ভূক্ত করে।

উল্লেখ্য, টেলিভিশন উৎপাদনে ওয়ালটনের রয়েছে নিজস্ব গবেষণা ও উন্নয়ন (আরএন্ডডি) সেন্টার। যেখানে একঝাঁক দক্ষ ও মেধাবী প্রকৌশলী প্রতিনিয়ত টিভির সর্বাধুনিক প্রযুক্তি ও ফিচার নিয়ে কাজ করছেন। গাজীপুরের চন্দ্রায় ওয়ালটনের নিজস্ব কারখানায় টিভির মাদারবোর্ডের হার্ডওয়্যার ও সফটওয়্যার তৈরি হচ্ছে। ওয়ালটন টিভি বিদ্যুৎ সাশ্রয়ী। দেশের বাজারেও শীর্ষে ওয়ালটন। আন্তর্জাতিক মানের ওয়ালটন টিভি রপ্তানি হচ্ছে জার্মানিসহ বিশ্বের বিভিন্ন দেশে। এসব কিছু বিবেচনায় নিয়ে ওয়ালটনকে সনদ দিয়েছে ডলবি। বাংলাদেশে ওয়ালটনই ডলবি’র লাইসেন্স পাওয়া প্রথম ও একমাত্র কোম্পানি।

ওয়ালটন টিভির কেন্দ্রীয় ল্যাব ম্যানেজার প্রকৌশলী রকিবুল হাসান জানান, ডলবি’র কাছ থেকে এটমসসহ এমএস১২ প্যাকেজ এবং ডলবিএসি-৪ কনজ্যুমার ডিকোর্ডার ব্যবহারের অনুমতি পেয়েছে ওয়ালটন। এরফলে ডলবি ডিজিটাল, ডলবি ডিজিটাল প্লাস, ডলবি এটমস সহ ডলবি’র সবগুলো প্রযুক্তি ব্যবহার করতে পারবে ওয়ালটন।

ডলবি’র প্রযুক্তি ব্যবহারের ফলে হাই কোয়ালিটি সাউন্ড উৎপন্ন করতে কম সময় ও ডেটা লাগবে। টিভির শব্দ হবে আরো জীবন্তু ও প্রান্তবন্ত। মনে হবে প্রকৃতি থেকে আসা শব্দ সরাসরি গ্রাহক শুনতে পাচ্ছেন। ব্লু-রে ডিস্ক এবং অনলাইন স্ট্রিমিং সাইট যেমন নেটফ্লিক্স, ভিউডু, অ্যামাজন ফায়ার টিভি থেকে ভিডিও দেখার সময় এইচডি সাউন্ড কোয়ালিটি পাবেন গ্রাহক। অডিওর সর্বাধুনিক প্রযুক্তি ডলবি এটমস ব্যবহারে শব্দের ক্রিমাত্রিক (থ্রিডি) অনভূতি মিলবে।

ওয়ালটন টিভি গবেষণা ও উন্নয়ন বিভাগের প্রকৌশলীরা জানান, টিভির মানোন্নয়নের পাশাপাশি তারা যুক্ত করছেন লেটেস্ট প্রযুক্তি ও ফিচার। এরইমধ্যে ওয়ালটন টিভিতে যুক্ত হয়েছে দ্রুত গতি সম্পন্ন ইউজার-ফ্রেন্ডলি নিজস্ব উদ্ভাবিত ‘জঙঝ’ বা রেজভী অপারেটিং সিস্টেম’। এছাড়া স্থানীয় গ্রাহকদের জন্য ওয়ালটনই প্রথম বাংলা ভয়েস সার্চ অপশন যুক্ত স্মার্ট টিভি বাজারে ছেড়েছে।
বর্তমানে বাজারে আছে ৬১০ মিলিমিটার থেকে ১.৩৯৭ মিটারের ২৪ মডেলের টিভি। যার মধ্যে রয়েছে ফোর-কে, ফুল এইচডি, এইচডি রেজুলেশনের স্মার্ট ও নন-স্মার্ট এলইডি টিভি। দাম ১০,৮০০ টাকা থেকে ৯৯,৯০০ টাকার মধ্যে।

এদিকে, ‘ঈদ সুপার সেভার ডিল’ অফারের আওতায় যেকোনো মডেলের ওয়ালটন টেলিভিশন কিনে ডিজিটাল রেজিস্ট্রেশন করলেই মিলছে ১০ থেকে ২৫ শতাংশ পর্যন্ত নিশ্চিত মূল্যছাড়। এছাড়া, টিভি এক্সচেঞ্জ মেলা’র আওতায় পুরনো যে কোনো ব্র্র্যান্ডের সচল বা অচল সিআরটি, এলসিডি কিংবা এলইডি টিভি বদলে আকর্ষণীয় ছাড়ে ওয়ালটনের নতুন এলইডি, স্মার্ট এলইডি ও স্মার্ট ভয়েস কন্ট্রোল টিভি কেনার সুযোগ রয়েছে।

ছয় মাসের রিপ্লেসমেন্টসহ ৮১৩ মিলিমিটার বা তদুর্ধ্ব সাইজের এলইডি ও স্মার্ট টিভির প্যানেলে ৪ বছর পর্যন্ত গ্যারান্টি দিচ্ছে ওয়ালটন। দেশজুড়ে ৭৪টি সার্ভিস সেন্টারের মাধ্যমে দ্রুত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা দেয়া হচ্ছে।

Tags: ওয়ালটন

এই বিভাগ থেকে আরও পড়ুন

হুয়াওয়ের টাকায় আইসিটি বিভাগের কর্মকর্তাদের বিদেশ সফর
টেলিকম

‘ম্যানেজমেন্ট কৌশলে’ টেলিযোগাযোগের নিয়ন্ত্রণ হুয়াওয়ের হাতে

ডিজিটাল সুস্থতায় কাজ করছে টিকটক
প্রযুক্তি সংবাদ

ডিজিটাল সুস্থতায় কাজ করছে টিকটক

হোয়াটসঅ্যাপের প্রোফাইল পিকচার লুকিয়ে রাখবেন যেভাবে
কিভাবে করবেন

হারানো ফোন থেকে হোয়াটসঅ্যাপ ডাটা উদ্ধারের উপায়

অ্যাপলের লোগো অর্ধেক খাওয়া কেন?
নির্বাচিত

অ্যাপলের লোগো অর্ধেক খাওয়া কেন?

সুপারফাস্ট চার্জিং প্রযুক্তির ফোন আনছে অপো
নির্বাচিত

সুপারফাস্ট চার্জিং প্রযুক্তির ফোন আনছে অপো

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২০ বাতিল
প্রযুক্তি সংবাদ

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২০ বাতিল

Load More

ট্রেন্ডিং টপিক

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী
বিবিধ

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

কল অব ডিউটিতে নতুন ফ্রি ব্যাটল রয়্যাল মোড
নির্বাচিত

কল অব ডিউটিতে নতুন ফ্রি ব্যাটল রয়্যাল মোড

জুলাই সনদ কেন অসাংবিধানিক নয়, রুল জারি
বিবিধ

জুলাই সনদ কেন অসাংবিধানিক নয়, রুল জারি

১ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশব্যাক এবং ফ্রি ই-বাইক সহ রিভো নিয়ে এলো “ঈদ ডাবল ধামাকা” অফার
অটোমোবাইল

১ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশব্যাক এবং ফ্রি ই-বাইক সহ রিভো নিয়ে এলো “ঈদ ডাবল ধামাকা” অফার

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের
শিক্ষা ও ক্যাম্পাস

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা...

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix