Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

“ফ্রন্টিয়ার টেকনোলজি ডিজিটাল বাংলাদেশ গড়তে ভূমিকা রাখবে”

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২০
“ফ্রন্টিয়ার টেকনোলজি ডিজিটাল বাংলাদেশ গড়তে ভূমিকা রাখবে”
Share on FacebookShare on Twitter

অনলাইনের মাধ্যমে “আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স” বা কৃত্তিম বুদ্ধিমত্ত্বা বিষয়ক একটি দিনব্যাপী প্রশিক্ষণ ১৮ জুন ২০২০, বৃহস্পতিবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের আওতায় “উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমী প্রতিষ্ঠাকরণ প্রকল্প (iDEA)” আয়োজন করে। ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে iDEA প্রকল্পের “এডুকেশন ফর ন্যাশন” এর আওতায় সকাল ১০টায় উদ্বোধন অনুষ্ঠান শেষে প্রশিক্ষণটি শুরু হয়।

প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম পিএএ। তিনি বলেন যে, ফ্রন্টিয়ার টেকনোলজি ডিজিটাল বাংলাদেশ গড়ার পেছনে ভূমিকা রাখবে। আমরা অত্যন্ত ভাগ্যবান যে ইতোমধ্যে এই ফ্রন্টিয়ার টেকনোলজি বাংলাদেশে ব্যবহার শুরু হয়েছে এবং ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রাকে আরো বেশি ত্বরান্বিত করছে। তিনি আরো বলেন, কোভিড-১৯ আমাদের আটকে রাখতে পারেনি। করোনা পরিস্থিতিতে প্রশিক্ষণার্থীরা এখন অনলাইন প্রশিক্ষণে অভ্যস্ত হচ্ছে। আমরা যতবেশি দৈনন্দিন কার্যক্রমে তথ্য-প্রযুক্তি ব্যবহার করতে পারব ততবেশি সার্বিক উন্নয়নে দেশ এগিয়ে যাবে। তথ্য-প্রযুক্তি আমাদের মৌলিক চাহিদায় পরিনত হচ্ছে।

বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) এর নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেব “আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স” এর গুরুত্ব সম্পর্কে ব্যাখ্যা দিয়ে বলেন যে, ৪র্থ শিল্প বিপ্লবের এটি একটি গুরুত্বপূর্ণ অনুসঙ্গ। এই প্রশিক্ষণটি প্রশিক্ষণার্থীদের ফ্রন্টিয়ার টেকনোলজি সম্পর্কে আরো উৎসাহিত করবে। অনলাইন অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন iDEA প্রকল্পের পরিচালক (অতিরিক্ত সচিব) সৈয়দ মজিবুল হক। তিনি তাঁর স্বাগত বক্তব্যে জানান যে ফ্রন্টিয়ার টেকনোলজি প্রায় সকল ক্ষেত্রেই প্রয়োজন আছে। “আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স” বা কৃত্তিম বুদ্ধিমত্ত্বা’র ওপর বাংলাদেশের তরুণদের যথেষ্ট আগ্রহ রয়েছে। iDEA প্রকল্প থেকে আগামীতেও ফ্রন্টিয়ার টেকনোলজি সম্পর্কে আরো প্রশিক্ষণ কার্যক্রম আয়োজন করা হবে।

এই প্রশিক্ষণটিতে রিসোর্স পারসন হিসেবে সংযুক্ত হন জাপানের ওসাকা ইউনিভার্সিটি’র সহযোগী অধ্যাপক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের প্রফেসর ড. মোঃ আতিকুর রহমান আহাদ, বুয়েটের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের অধ্যাপক ড. এম সোহেল রহমান এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নুরুল হুদা। দিনব্যাপী এই আয়োজনে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ও মেশিন লার্নিং, কোভিড-১৯ এর ওপরে এআই বেইজড্ রিসার্স এবং কম্পিউটার ভিশন ও আইওটি সেন্সর বেইজড্ অ্যাক্টিভিটি রিকগনিশন (হেল্থ কেয়ার এবং অন্যান্য অ্যাপ্লিকেশন) সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়। সবার জন্য এই পুরো আয়োজনটি “স্টার্টআপ বাংলাদেশ” এর অফিসিয়াল ফেইসবুক পেইজে লাইভ সম্প্রচার করা হয়। সিলেট বিভাগের প্রায় ৫০ জনের অধিক প্রশিক্ষণার্থী অনলাইন প্ল্যাটফর্ম জুমের মাধ্যমে এই প্রশিক্ষণে অংশ নেন।

মানুষের বুদ্ধিমত্তা ও চিন্তা শক্তিকে কৃত্রিম উপায়ে প্রযুক্তি নির্ভর করে যন্ত্রের মাধ্যমে বাস্তবায়ন করা হল কৃত্রিম বুদ্ধিমত্তা। এটি একটি বিশেষ প্রকার প্রযুক্তিগত কৌশল যার মাধ্যমে কম্পিউটারকে মিমিকস কগনেটিক এককে আনা হয় যার ফলে কম্পিউটার মানুষের মত ভাবতে পারে। অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা বা “আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (এআই)” হল মেশিন দ্বারা প্রদর্শিত বুদ্ধি বিশেষ। করোনা পরিস্থিতির কারণে বর্তমান পৃথিবী প্রযুক্তি নির্ভর হচ্ছে। ফ্রন্টিয়ার টেকনোলজিরও ব্যবহার বাড়ছে। “আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (এআই)” এর ব্যবহার ব্যাপকহারে বৃদ্ধি পাবারও সম্ভাবনা আছে। এ বিষয়গুলোকে প্রাধান্য দিয়েই আইসিটি বিভাগের iDEA প্রকল্পের মাধ্যমে নিয়মিতভাবে আয়োজন করা হয় বিভিন্ন প্রশিক্ষণ।

iDEA প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক (উপসচিব) কাজী হোসনে আরা, প্রকল্পের সিনিয়র পরামর্শক আর এইচ এম আলাওল কবির, প্রকল্পের টেকনোলজি ম্যানেজমেন্ট স্পেশালিস্ট মেহেদী হাসান ভূঁইয়া, প্রকল্পের সিনিয়র পরামর্শক মনিরুল ইসলাম, কমিউনিকেশনস্ বিষয়ক পরামর্শক সোহাগ চন্দ্র দাস-সহ সিলেট বিভাগের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীসহ শিক্ষকগণ, বিসিসি ও আইসিটি বিভাগের অন্যান্য কর্মকর্তাগণ এসময় অনলাইনে উপস্থিত ছিলেন।

এই বিভাগ থেকে আরও পড়ুন

এ বছর ৯ বাইক আনবে টিভিএস
অটোমোবাইল

এ বছর ৯ বাইক আনবে টিভিএস

আত্মহত্যা করেছেন টিকটক তারকা সিয়া কক্কর
প্রযুক্তি সংবাদ

টিকটককে ‘কপি’ করলো ফেসবুক

এক দশকে জেনএআইয়ের বাজার ১ ট্রিলিয়ন ডলার ছাড়াবে
প্রযুক্তি সংবাদ

এক দশকে জেনএআইয়ের বাজার ১ ট্রিলিয়ন ডলার ছাড়াবে

ল্যাপটপ কেনার আগে কি কি বিষয় লক্ষ্য রাখা উচিত
নির্বাচিত

ল্যাপটপ কেনার আগে কি কি বিষয় লক্ষ্য রাখা উচিত

পপ-আপ সেলফি ক্যামেরার ফোন আনল অনর
নির্বাচিত

কম দামে এই ফোনগুলিতে পাবেন পপ-আপ সেলফি ক্যামেরা

ইলন মাস্ক: করোনাভাইরাসের চেয়ে গাড়ি দূর্ঘটনা মারাত্মক
নির্বাচিত

ইলন মাস্ক: করোনাভাইরাসের চেয়ে গাড়ি দূর্ঘটনা মারাত্মক

Load More

ট্রেন্ডিং টপিক

প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ, ইসরাইলের বিমানঘাঁটিতে ইরানের মিসাইল
বিবিধ

প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ, ইসরাইলের বিমানঘাঁটিতে ইরানের মিসাইল

ইরানে ব্যাহত মোবাইল নেটওয়ার্ক, ইন্টারনেট বন্ধের শঙ্কা
বিবিধ

ইরানের প্রাথমিক বিদ্যালয়ে ইসরায়েলি হামলা, ৫ শিক্ষার্থী নিহত

এবারের ঈদের ছুটি টানা সাতদিন
সোশ্যাল মিডিয়া

এবারের ঈদের ছুটি টানা সাতদিন

‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
প্রযুক্তি সংবাদ

‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix