Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ভারত-চীন সীমান্ত উত্তেজনা শাওমির ব্যবসায় প্রভাব পড়বে না

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 25 June 2020
চীনে বিক্রি স্বাভাবিক হয়ে উঠছে: শাওমি
Share on FacebookShare on Twitter

ভারত-চীন সীমান্ত উত্তেজনা ভূরাজনৈতিক প্রেক্ষাপটে এখন সবচেয়ে বেশি চর্চিত বিষয়। দুই দেশের মধ্যেই পরস্পরবিরোধী মনোভাব প্রকট আকার ধারণ করেছে। বিশেষ করে ভারতের দিক থেকে চীনবিরোধী মনোভাব স্পষ্ট হয়ে উঠে এসেছে। এ অবস্থায় ভারতের বাজারে চীনা পণ্য বয়কট করার প্রবণতা বেড়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। সেটি হলে দেশটিতে চীনা স্মার্টফোনের বিক্রিতে ধস নামতে পারে বলে মনে করছেন তারা। তাদের মতে, বিশেষ করে চলমান সংকটকে সুযোগ হিসেবে কাজে লাগিয়ে প্রতিদ্বন্দ্বী শাওমি, অপো ও ভিভোর মতো চীনা ব্র্যান্ডকে পিছে হটিয়ে বাজার দখল করতে পারে মাইক্রোম্যাক্স, লাভা ও কার্বনের মতো ভারতীয় ব্র্যান্ডগুলো। তবে বিশ্লেষকরা এমন ধারণা করলেও বর্তমান প্রেক্ষাপটে চীনা স্মার্টফোনের ওপর খুব একটা প্রভাব পড়বে না বলে মনে করছেন কোম্পানি সংশ্লিষ্টরা। খবর ইটি টেলিকম।

ভারতের স্মার্টফোন বাজারে আধিপত্য ধরে রাখা চীনা ব্র্যান্ড শাওমির স্থানীয় ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মানু জৈন ইটি টেলিকমকে দেয়া একান্ত এক সাক্ষাত্কারে বলেন, সীমান্ত নিয়ে দুই দেশের মধ্যে মুখোমুখি অবস্থান ও হতাহতের ঘটনায় স্থানীয় ভোক্তাদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। সে কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে শাওমিকে লক্ষ্য করে নেতিবাচক প্রচারণা চালানো হচ্ছে। তবে এটি শাওমির বিক্রিতে তেমন কোনো প্রভাব ফেলবে না। ভারতের স্মার্টফোনের বাজারে আধিপত্য ধরে রাখা চীনা এ ব্র্যান্ডটির ব্যবসার ক্ষেত্রে ভোক্তাদের এমন অসন্তোষ দীর্ঘমেয়াদি কোনো প্রভাব ফেলবে না বলেও মন্তব্য করেন তিনি।

বর্তমান প্রেক্ষাপটের বিষয় উল্লেখ করে শাওমির এ ভারতীয় এমডি বলেন, গত কয়েক সপ্তাহের দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখা যাবে, সেখানে একটি দেশ বা অঞ্চলের কোম্পানির পণ্যের বিষয়ে নেতিবাচক প্রচারণা চালানো হচ্ছে। এটি দেশটিতে জারি করা লকডাউনের মাঝামাঝি সময় থেকে হয়ে আসছে, যা সম্প্রতি আরো বেড়েছে। আমরা খুব সহজেই বুঝতে পারছি যে ভোক্তারা কিছুটা ক্ষুব্ধ অবস্থায় রয়েছে।

তবে কী চলমান চীনবিরোধী মনোভাব শাওমির বাজার হিস্যায় কোনো ব্যাঘাত ঘটাবে না—ঠিক এমন ধরনের প্রশ্ন ছুড়ে দিয়ে নিজেই আবার উত্তর দিয়েছেন। তিনি মনে করেন, চলমান প্রেক্ষাপট শাওমির ব্যবসায় কোনো প্রভাব ফেলবে না। তার মতে, সেখানে স্থানীয় ভোক্তাদের বিক্ষুব্ধ একটা শ্রেণীর মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের প্রচারণায় ব্যস্ত রয়েছে। যেটা বর্তমান সৃষ্ট জটিলতায় পূর্ব অনুমিত ছিল।

বর্তমান প্রেক্ষাপট নিয়ে শাওমির ভারতীয় এমডি বলেন, এ ধরনের সংকটময় সময়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। চীনা কোম্পানিটিও নিরাপত্তাজনিত কোনো উদ্বেগ দেখছে না। এমনকি আমাদের অফিস, দোকান ও কারখানায়ও নিরাপত্তা জোরদার করার মতো তেমন কোনো পরিস্থিতি দেখছেন না তারা। তার মতে, শাওমির দোকানগুলোর বাইরে যারা বিক্ষোভ করছেন, সেটি পরিস্থিতি ঘোলা করার জন্য হালে পানি পাওয়ার মতো নয়।

তার দেয়া তথ্য অনুযায়ী, ভারতের বাজারে স্থানীয় স্মার্টফোনের চেয়ে শাওমির বাজার হিস্যা অনেক বেশি। চীনা প্রতিষ্ঠানটি তাদের বেশির ভাগ স্মার্টফোন ও টিভি ভারতেই তৈরি করে। এমনকি এসব প্রযুক্তি পণ্য উৎপাদনে যেসব মূল উপাদান প্রয়োজন হয়, তার ৬৫ শতাংশও স্থানীয়ভাবে সরবরাহ করা হয়। ফলে ভারতের হ্যান্ডসেটের বাজারে তাদের আধিপত্য আছে। এছাড়া প্রতিষ্ঠানটি দেশটিতে প্রায় ৫০ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে।

চীনবিরোধী মনোভাবকে কাজে লাগিয়ে স্থানীয় এবং যুক্তরাষ্ট্রসহ অন্য বিদেশী ব্র্যান্ডগুলো ভারতের বাজারে হিস্যা বাড়াতে পারে কিনা, এমন প্রশ্নের জবাবে শাওমির এ কর্মকর্তা বলেন, যারা মার্কিন ব্র্যান্ডের কথা বলছেন, তারা হয়তো ভুলে গেছেন যে তাদের ফোনের শতভাগ চীনা পণ্য দিয়ে তৈরি। তারা প্রতিটি উপাদানই চীন থেকে আমদানি করে। আর যারা স্থানীয় ব্র্যান্ড হিসেবে নিজেদের পরিচয় দেয়, তারাও কিন্তু চীন থেকে মূল উপাদান নিয়ে আসে। এমনকি তারা হোম স্ক্রিনও পরিবর্তন করে না। শুধু লোগো পরিবর্তন করেই এটিকে ভারতীয় ব্র্যান্ড বলে চালিয়ে দেয়।

শাওমির এ কর্মকর্তার বক্তব্য থেকে এটা স্পষ্ট, ভারতের স্মার্টফোনের বাজারের প্রায় পুরোটাই চীননির্ভর। এমনকি গবেষণা প্রতিষ্ঠানের তথ্যেও চীনের আধিপত্যের এ চিত্রটি উঠে এসেছে। বাজার গবেষণা প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্ট রিসার্চের দেয়া তথ্য অনুযায়ী, গত প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ভারতের বাজারে সরবরাহ হওয়া বিদেশী স্মার্টফোনের মধ্যে ৮১ শতাংশই এসেছে চীন থেকে। আর মাইক্রোম্যাক্স ও লাভার মতো স্থানীয় ব্র্যান্ডের বাজার হিস্যা বর্তমানে ১ শতাংশের মতো।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: শাওমি

এই বিভাগ থেকে আরও পড়ুন

তথ্য সংরক্ষণে অ্যান্ড্রয়েডের ১০টি গুরুত্বপূর্ণ অ্যাপ
প্রযুক্তি সংবাদ

তথ্য সংরক্ষণে অ্যান্ড্রয়েডের ১০টি গুরুত্বপূর্ণ অ্যাপ

উইন্ডোজ ১০-স্যামসাংয়ে ফাইল লেনদেন ওয়াই-ফাইয়েই
প্রযুক্তি সংবাদ

উইন্ডোজ ১০-স্যামসাংয়ে ফাইল লেনদেন ওয়াই-ফাইয়েই

আপনার ফোনে যে পেগাসাস নেই, তা নিশ্চিত হবেন যেভাবে
প্রযুক্তি সংবাদ

আপনার ফোনে যে পেগাসাস নেই, তা নিশ্চিত হবেন যেভাবে

তরুণদের অনলাইনে নিরাপদ রাখতে টিকটকের নতুন ক্যাম্পেইন ‘সাবধানে অনলাইনে’
প্রযুক্তি সংবাদ

তরুণদের অনলাইনে নিরাপদ রাখতে টিকটকের নতুন ক্যাম্পেইন ‘সাবধানে অনলাইনে’

ইন্টারনেটের ওপর সম্পূরক শুল্ক বাড়ালেই ধর্মঘট
টেলিকম

ইন্টারনেটের ওপর সম্পূরক শুল্ক বাড়ালেই ধর্মঘট

রবি ওয়াইফাই কিনে স্মার্ট টিভি ও শপিং ভাউচার জেতার সুযোগ
টেলিকম

রবি ওয়াইফাই কিনে স্মার্ট টিভি ও শপিং ভাউচার জেতার সুযোগ

Load More

ট্রেন্ডিং টপিক

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান
প্রযুক্তি সংবাদ

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১
প্রযুক্তি সংবাদ

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ
প্রযুক্তি সংবাদ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন
নির্বাচিত

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
প্রযুক্তি সংবাদ

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

স্যামসাংয়ের পরবর্তী সফটওয়্যার আপডেট নিয়ে গ্যালাক্সি ব্যবহারকারীদের আগ্রহ...

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

25 June 2020

ভারত-চীন সীমান্ত উত্তেজনা শাওমির ব্যবসায় প্রভাব পড়বে না

Techzoom.TV |
TechzoomTV