Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

স্মার্টফোন ব্যবসার ক্ষতি কাটিয়ে উঠতে আশাবাদী স্যামসাং

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ৪ জুলাই ২০২০
উৎপাদন ভিয়েতনামে সরানোর খবর ‘অসত্য’: স্যামসাং
Share on FacebookShare on Twitter

কভিড-১৯ মহামারীর কারণে বিধ্বস্ত বৈশ্বিক অর্থনীতি। নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতেই হিমশিম খাচ্ছে মানুষ। এ অবস্থায় স্মার্টফোন ও টিভির মতো উচ্চাভিলাষী পণ্য কেনা থেকে স্বাভাবিকভাবেই দূরে রয়েছে মানুষ। এ কারণেই এসব প্রযুক্তিপণ্যের বাজার মন্দা অবস্থায় রয়েছে। যার প্রভাব পড়েছে বৈশ্বিক জায়ান্ট প্রতিষ্ঠানগুলোর আয়ের ওপর। কভিড-১৯ মহামারীর প্রভাবে স্মার্টফোনের বাজার থেকে যেসব কোম্পানির আয় কমেছে, দক্ষিণ কোরিয়ার স্যামসাং ইলেকট্রনিক্স তাদের অন্যতম। চলতি বছরের দুই প্রান্তিকে (জানুয়ারি-জুন) এ খাত থেকে প্রতিষ্ঠানটির আয় উল্লেখযোগ্য পরিমাণে কমেছে। তবে একই সময়ে স্যামসাংয়ের জন্য কভিড-১৯ অন্যভাবে আশীর্বাদ হয়ে এসেছে। কারণ বিশ্বব্যাপী এ সময় অন্যান্য প্রযুক্তি পণ্যের চাহিদা বেড়েছে। যে কারণে এ সময় স্যামসাংয়ের তৈরি চিপের চাহিদাও ছিল বেশ। ফলে স্মার্টফোন বিক্রির লোকসান সহজেই চিপের মাধ্যমে কাটিয়ে উঠতে পারবে বিশ্ববাজারে স্মার্টফোন সরবরাহকারী অন্যতম এ জায়ান্ট প্রতিষ্ঠানটি বলে আশাবাদ ব্যক্ত করেছে। খবর আইএএনএস।

প্রযুক্তিপণ্যের অত্যাবশ্যকীয় অনুষঙ্গ হলো চিপ। আর বিশ্ববাজারে মেমোরি চিপ ও স্মার্টফোনের অন্যতম শীর্ষ সরবরাহকারী প্রতিষ্ঠান হলো স্যামসাং। তবে কভিড-১৯-এর প্রভাবে অর্থনীতির ধস প্রতিষ্ঠানটির আয়ের ওপর ভালোভাবেই পড়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিধ্বস্ত বাজারের প্রভাবে কোম্পানিটির আয় উল্লেখযোগ্য পরিমাণে কমে এসেছে। শুরুতে দ্বিতীয় প্রান্তিকে আয় উল্লেখযোগ্য পরিমাণে কমে যাওয়ার আশঙ্কা করা হলেও এখন চিপ বিক্রির উল্লম্ফন থেকে সে প্রাক্কলন থেকে সরে এসেছে প্রতিষ্ঠানটি।

এর আগে সরকারি অর্থায়নে পরিচালিত দক্ষিণ কোরিয়ার ইয়োনহাপ নিউজ এজেন্সির অর্থনীতিবিষয়ক শাখা ইয়োনহাপ ইনফোম্যাক্স স্যামসাংয়ের ডাটা একত্র করে একটি প্রাক্কলন প্রতিবেদন তৈরি করে। সেখানে দেখানো হয়, সদ্য শেষ হওয়া দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) প্রতিষ্ঠানটির বিক্রি গত বছরের একই সময়ের তুলনায় ৫ দশমিক ৫ শতাংশ কমে ৫৩ লাখ ৩৯ হাজার কোটি ওনে (স্থানীয় মুদ্রা) বা ৪ হাজার ৪৪০ কোটি ডলারে নেমে আসতে পারে। আর একই সময়ে কোম্পানিটির পরিচালন মুনাফা ২ দশমিক ৩ শতাংশ কমে ৬ লাখ ৪৪ হাজার কোটি ওনে দাঁড়াতে পারে বলে প্রাক্কলন করা হয়।

তবে সদ্য শেষ হওয়া জুনের প্রথম দুই সপ্তাহের বিশ্লেষণে দেখা গেছে, প্রাক্কলনের তুলনায় স্যামসাংয়ের বিক্রি ও পরিচালন মুনাফা আরো কমে আসছে। এ সময় স্যামসাংয়ের বিক্রি ৫০ ট্রিলিয়ন বা ৫০ লাখ কোটি ওনের মতো হতে পারে বলে বিশ্লেষণে উঠে আসে। একই

সময়ে প্রতিষ্ঠানটির পরিচালন মুনাফা দাঁড়াতে পারে প্রায় ৬ ট্রিলিয়ন ওন বা ৬ লাখ কোটি ওনের মতো।

তবে বিশ্লেষকরা মনে করছেন, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে স্যামসাংয়ের চিপ ব্যবসায় ভালো উল্লম্ফন দেখা দিতে পারে। তাদের মতে, এ প্রান্তিকে চিপ ব্যবসা থেকে কোম্পানিটির পরিচালন মুনাফা ৫ ট্রিলিয়ন ওন বা ৫ লাখ কোটি ওন হতে পারে। যেখানে প্রথম প্রান্তিকে এর পরিমাণ ছিল ৪ ট্রিলিয়ন বা ৪ লাখ কোটি ওন।

Tags: স্যামসাং

এই বিভাগ থেকে আরও পড়ুন

TVS Orbiter ইলেকট্রিক স্কুটার , এক চার্জে চলবে ১৫৮ কিমি
অটোমোবাইল

TVS Orbiter ইলেকট্রিক স্কুটার , এক চার্জে চলবে ১৫৮ কিমি

আইফোন সরবরাহ ১০ শতাংশ কমতে পারে
প্রযুক্তি সংবাদ

আইফোন সরবরাহ ১০ শতাংশ কমতে পারে

অ্যাপল আনলো ১৬ ইঞ্চি ম্যাকবুক প্রো
নির্বাচিত

অ্যাপল আনলো ১৬ ইঞ্চি ম্যাকবুক প্রো

খুলনায় অনুষ্ঠিত হল দারাজ ফ্যান মিট
প্রযুক্তি সংবাদ

খুলনায় অনুষ্ঠিত হল দারাজ ফ্যান মিট

হালাল ইন্টারনেট অভিজ্ঞতা দিতে এল কাহাফ গার্ড
প্রযুক্তি সংবাদ

হালাল ইন্টারনেট অভিজ্ঞতা দিতে এল কাহাফ গার্ড

দাম কমলো টেকনো ফোনের
প্রযুক্তি সংবাদ

মোবাইল ফোন কেনা ও বিদেশ থেকে আনার পর যা করতে হবে

Load More

ট্রেন্ডিং টপিক

শাওমির ‘ঈদ উইথ শাওমি’ মেগা ক্যাম্পেইন: সিঙ্গাপুর ভ্রমণ ও নিশ্চিত উপহারের ছড়াছড়ি!
নির্বাচিত

শাওমির ‘ঈদ উইথ শাওমি’ মেগা ক্যাম্পেইন: সিঙ্গাপুর ভ্রমণ ও নিশ্চিত উপহারের ছড়াছড়ি!

ফেস্টিভ রেডে লঞ্চ হলো ভিভো ওয়াই৩১ডি
নির্বাচিত

ফেস্টিভ রেডে লঞ্চ হলো ভিভো ওয়াই৩১ডি

আর কত দিন যুদ্ধের সক্ষমতা আছে ইরানের, জানাল আইআরজিসি
বিবিধ

আর কত দিন যুদ্ধের সক্ষমতা আছে ইরানের, জানাল আইআরজিসি

গ্লোবাল ওয়্যারেবল বাজারে ফের শীর্ষে শাওমি
নির্বাচিত

গ্লোবাল ওয়্যারেবল বাজারে ফের শীর্ষে শাওমি

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

নারী ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন জিয়াউর রহমান, শক্তিশালী করেছেন খালেদা জিয়া: রাষ্ট্রপতি
সোশ্যাল মিডিয়া

নারী ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন জিয়াউর রহমান, শক্তিশালী করেছেন খালেদা জিয়া: রাষ্ট্রপতি

স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নারীর রাজনৈতিক...

চ্যাটজিপিতে নতুন ফিচার চালু, পাবেন যেসব সুবিধা

চ্যাটজিপিতে নতুন ফিচার চালু, পাবেন যেসব সুবিধা

নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মির্জা আব্বাসের মামলা, সমন জারি

নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মির্জা আব্বাসের মামলা, সমন জারি

আর কত দিন যুদ্ধের সক্ষমতা আছে ইরানের, জানাল আইআরজিসি

আর কত দিন যুদ্ধের সক্ষমতা আছে ইরানের, জানাল আইআরজিসি

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix