Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আবিষ্কারের গতি বাড়াবে রোবট বিজ্ঞানী!

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ৭ জুলাই ২০২০
আবিষ্কারের গতি বাড়াবে রোবট বিজ্ঞানী!
Share on FacebookShare on Twitter

নতুন রোবট সহকর্মী উন্মোচন করেছেন ইউনিভার্সিটি অফ লিভারপুলের এক দল বিজ্ঞানী। লকডাউনের সময় বিরতিহীনভাবে কাজ করছে এই রোবট বিজ্ঞানী।

ফলাফল থেকে শিক্ষা নিয়ে বিভিন্ন পরীক্ষা আরও বিশুদ্ধ করতে সহায়তা করছে এক লাখ ব্রিটিশ পাউন্ড মূল্যের এই প্রোগ্রামএবল রোবট গবেষক– খবর বিবিসি’র।

ডেভেলপারদের একজন বেঞ্জামিন বার্গার বলেন, “এটি স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে পারে, তাই আমি বাড়ি থেকেই পরীক্ষা চালাতে পারি।”

এ ধরনের প্রযুক্তি বৈজ্ঞানিক আবিষ্কারের গতি “হাজার গুণ বাড়াতে পারে” বলে দাবি করেছেন বার্গার।

রোবোটিকস, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং উন্নত কম্পিউটিং ব্যবস্থার মাধ্যমে “কোভিড পরবর্তী গবেষণা কৌশল” নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে রয়াল সোসাইটি অফ কেমিস্ট্রি।

বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় বিভিন্ন সমাধান বের করতে প্রযুক্তির মাধ্যমে সামাজিক দূরত্ব বজায় রেখেই বিজ্ঞানীরা কীভাবে কাজ চালিয়ে যেতে পারেন সে বিষয়গুলোই তুলে ধরছে এই প্রতিবেদন।

বর্তমানে সৌর কোষের ভেতরে বিক্রিয়ার গতি বাড়ানোর লক্ষ্যে একটি প্রভাবক খুঁজে বের করতে বেশ কিছু পরীক্ষা চালাচ্ছে রোবট বিজ্ঞানী।

এদিকে অধ্যাপক অ্যান্ডি কুপার বলছেন, রোবটটিকে কোভিড-১৯ মহামারী মোকাবেলায়ও কাজে লাগাতে পারেন বিজ্ঞানীরা। নিজের ল্যাবে এই রোবটটি কাজে লাগিয়েছেন কুপার।

বিবিসিকে কুপার বলেন, “কোভিড নিয়ে গবেষণা করছে এমন অনেক ল্যাব এই রোবটে আগ্রহ প্রকাশ করেছে।”

“কোভিড, জলবায়ু পরিবর্তনের মতো অনেক সমস্যা রয়েছে, যেখানে আন্তর্জাতিক সহযোগিতা দরকার। তাই আমাদের লক্ষ্য এ ধরনের রোবট বিশ্বজুড়ে ছড়িয়ে দেওয়া, যা একটি কেন্দ্রীভূত মস্তিষ্কের সঙ্গে যুক্ত থাকবে। আমরা এখনও এমনটা করিনি, এটি প্রথম উদাহরণ, কিন্তু অবশ্যই আমরা এমনটা করতে চাই,” যোগ করেন কুপার।

মহামারীর এই পরিস্থিতিতে ল্যাবে অবস্থানের সময় সীমিত করা উচিত বিজ্ঞানীদেরও এবং একে অপরের থেকে সামাজিক দূরত্ব বজায় রাখা উচিত। রোবো-বিজ্ঞানী এই কাজে সহায়তা করবে।

কৌতুক করে বার্গার বলেন, “এটি বিষন্ন হয় না, ক্লান্ত হয় না, পুরো সময় কাজ করে এবং এর ছুটিরও দরকার হয় না।”

মহাকাশ গবেষণার জন্য বানানো রোবটের মতো এই মেশিনগুলো ঝুঁকিপূর্ণ পরীক্ষা চালাতে পারে, ল্যাবের জটিল পরিবেশে কাজ করতে পারে বা আরও বিষাক্ত উপাদান ব্যবহার করতে পারে।

এই বিভাগ থেকে আরও পড়ুন

সেরা ৫টি মোবাইল যারা হেভি গেম খেলেন
প্রযুক্তি সংবাদ

২০২৫ সালের সেরা ৫ গেমিং স্মার্টফোন

দ্বিতীয় প্রান্তিকে বৈশ্বিক স্মার্টফোন বিক্রি হয়েছে ৩৩ কোটি
প্রযুক্তি বাজার

দ্বিতীয় প্রান্তিকে বৈশ্বিক স্মার্টফোন বিক্রি হয়েছে ৩৩ কোটি

অ্যান্ড্রয়েডে পপ-আপ বিজ্ঞাপন আসা বন্ধ করবেন যেভাবে
কিভাবে করবেন

অ্যান্ড্রয়েডে পপ-আপ বিজ্ঞাপন আসা বন্ধ করবেন যেভাবে

হুয়াওয়ে
প্রযুক্তি সংবাদ

অ্যাপলের আগেই স্মার্টফোনে এইচবিএম প্রযুক্তি আনছে হুয়াওয়ে?

একাধিক পাসওয়ার্ড মনে রাখার উপায়
কিভাবে করবেন

একাধিক পাসওয়ার্ড মনে রাখার উপায়

চ্যাটিংয়ে যে ১০ ভুল আমরা প্রায়ই করে থাকি
প্রযুক্তি সংবাদ

চ্যাটিংয়ে যে ১০ ভুল আমরা প্রায়ই করে থাকি

Load More

ট্রেন্ডিং টপিক

১০,০০১ mAh ব্যাটারি ও এআই চিপ নিয়ে এল Realme Narzo Power 5G: স্মার্টফোন দুনিয়ায় নতুন রেকর্ডের হাতছানি
নির্বাচিত

১০,০০১ mAh ব্যাটারি ও এআই চিপ নিয়ে এল Realme Narzo Power 5G: স্মার্টফোন দুনিয়ায় নতুন রেকর্ডের হাতছানি

প্রধানমন্ত্রীর আলোকচিত্রী হলেন পাবনার খালেদ হোসেন পরাগ
প্রযুক্তি সংবাদ

প্রধানমন্ত্রীর আলোকচিত্রী হলেন পাবনার খালেদ হোসেন পরাগ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

দেশের পেট্রোল পাম্প গুলোতে সরবরাহ কমিয়ে দেয়ার পরিকল্পনা করছে পেট্রোল নিয়ন্ত্রণ সংস্থা
বিবিধ

দেশের পেট্রোল পাম্প গুলোতে সরবরাহ কমিয়ে দেয়ার পরিকল্পনা করছে পেট্রোল নিয়ন্ত্রণ সংস্থা

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৫৯৯ ডলারে অ্যাপলের নতুন ম্যাকবুক নিও
নির্বাচিত

৫৯৯ ডলারে অ্যাপলের নতুন ম্যাকবুক নিও

প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল তাদের ইতিহাসের সবচেয়ে কম দামের...

ঈদের আগে হোয়াটসঅ্যাপে বাড়ছে প্রতারণা, সুরক্ষিত থাকার উপায়

ঈদের আগে হোয়াটসঅ্যাপে বাড়ছে প্রতারণা, সুরক্ষিত থাকার উপায়

মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার ৪টি রাডার ধ্বংসের দাবি ইরানের

মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার ৪টি রাডার ধ্বংসের দাবি ইরানের

১৫ পণ্য বন্ধ করল অ্যাপল

১৫ পণ্য বন্ধ করল অ্যাপল

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix