Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

শিক্ষার্থীদের সহায়তায় হুয়াওয়ের ডিজিটাল সমাধান

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ৮ জুলাই ২০২০
শিক্ষার্থীদের সহায়তায় হুয়াওয়ের ডিজিটাল সমাধান
Share on FacebookShare on Twitter

স্কুল থেকে দূরে থেকেও পড়াশোনা সহজে করতে বিজয় ডিজিটালের সাথে একটি যৌথ উদ্যোগ শুরু করেছে হুয়াওয়ে বাংলাদেশ। এ উদ্যোগের অধীনে ‘ব্রিজিং দ্য ডিজিটাল এডুকেশন ডিভাইড টু রিডিউস দ্য গ্যাপ’ প্রকল্পের মাধ্যমে সারাদেশের টিঅ্যান্ডটি হাই স্কুলগুলোতে প্রি-স্কুল থেকে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের মাঝে হুয়াওয়ে স্মার্ট ডিভাইস, বিজয় ডিজিটাল অ্যাপ ও কানেক্টিভিটি পৌঁছে দেয়া হবে। এ প্রকল্পে বাস্তবায়নে সমন্বিত সহযোগিতায় রয়েছে ইউনেস্কো বাংলাদেশ।

আজ একটি ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এ উদ্যোগের কথা ঘোষণা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক ও টেলিযোগাযোগ সচিব মো. নূর-উর-রহমান, বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল মতিন, বাংলাদেশে ইউনেস্কোর হেড অব অফিস ও ইউনেস্কো প্রতিনিধি বিয়াট্রিস কালদুন, বিজয় ডিজিটালের প্রধান নির্বাহী জেসমিন জুই, বনানীর টিঅ্যান্ডটি বয়েজ হাই স্কুলের অধ্যক্ষ হালিমা বেগম এবং হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ঝাং ঝেংজুন।

কোভিড-১৯ মহামারির শুরু থেকেই সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য বাংলাদেশের সকল স্কুল বন্ধ ঘোষণা করা হয়। ফলে, লাখো শিক্ষার্থীর স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়। এ প্রতিকূল পরিস্থিতিতে ইতোমধ্যেই দেশের অনেক স্কুল দূরশিক্ষণের মাধ্যমে তাদের শিক্ষা কার্যক্রম পুনরায় চালু করেছে। কিন্তু, সারাদেশের বিপুল সংখ্যক শিক্ষার্থীর ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের সুবিধা নেই। তাই ডিজিটাল প্রযুক্তির সাথে বিনামূল্যে ডিভাইস ব্যবহারের সুবিধা শিক্ষাখাতের রূপান্তরে এবং বৈশ্বিক মহামারির মতো পরিস্থিতিতেও দেশের সাক্ষরতার হার বাড়াতে কার্যকর ভূমিকা রাখবে।

প্রাথমিক পর্যায়ে ঢাকার বনানীতে টিঅ্যান্ডটি বয়েজ হাই স্কুলে প্রকল্পটি শুরু হবে এবং পর্যায়ক্রমে দুই বছরের মধ্যে অন্য স্কুলগুলোতেও এ প্রকল্প চালু করা হবে। ডিজিটাল শিক্ষা পদ্ধতিকে ত্বরাণ্বিত করতে হুয়াওয়ে ঢাকার বনানীর টিঅ্যান্ডটি বয়েজ হাই স্কুলে শিক্ষক ও শিক্ষার্থীদের হুয়াওয়ে ট্যাব (হুয়াওয়ে মিডিয়াপ্যাড টি৩ টেন) দেয়া হবে। উদ্ভাবনী উপায়ে বাংলাদেশের জাতীয় পাঠ্যক্রম অনুসরণ করতে শিক্ষার্থীদের সহায়তা করবে বিজয় ডিজিটাল অ্যাপ। সকল ট্যাবে বিজয় ডিজিটাল অ্যাপটি আগে থেকেই ইন্সটল করা থাকবে। ২০২১ সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে প্রতিষ্ঠানগুলো অন্য দু’টি স্কুলে এ ডিজিটাল সমাধান চালু করবে এবং ২০২২ সালের আগস্টে প্রকল্পটি শেষ হবে।

এ নিয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, ‘কোভিড-১৯ এর প্রাদুর্ভাবের পর এর বিস্তাররোধে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেওয়া হয়। এ পরিস্থিতিতে বিকল্প উপায়ে শিক্ষা কার্যক্রম চলমান রাখতে বাংলাদেশ সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ সময়ে যেসব শিক্ষার্থী পড়াশোনার সুযোগ পাচ্ছে না, তাদের জন্য স্থানীয় প্রতিষ্ঠান এবং জাতিসংঘের সংস্থার সাথে হুয়াওয়ের এই সম্মিলিত উদ্যোগ বেশ আশাব্যঞ্জক। এটি বাংলাদেশের ডিজিটাল রূপান্তরের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

মো. নূর-উর-রহমান বলেন, ‘গুণগত শিক্ষার মাধ্যমেই প্রতিটি ব্যক্তিই তাদের সম্ভাবনার ক্ষেত্র উন্মোচন করতে পারে, যা আর্থ-সামাজিক উন্নয়নের পথকে সুগম করে। এই উদ্যোগটি বর্তমান সময়সহ দীর্ঘমেয়াদে আমাদের শিক্ষার্থীদের সহায়তা করবে।’

মো. রফিকুল মতিন বলেন, ‘বহু বছর ধরে টিঅ্যান্ডটি স্কুলগুলো প্রথাগত পদ্ধতিতে শিক্ষাকার্যক্রম পরিচালনা করছে। তবে, এ প্রকল্পটি আমাদের শিক্ষার্থীদের ডিজিটাল শিক্ষায় সুযোগ গ্রহণের বিষয়কে ত্বরান্বিত করবে। বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাওয়ার জন্য শিক্ষার্থীদের প্রয়োজনীয় সহায়তা প্রাপ্তির বিষয়টি বিটিসিএল- এ আমাদের জন্য নিঃসন্দেহে আনন্দের। এ উদ্যোগের জন্য হুয়াওয়েকে ধন্যবাদ।’

বিয়াট্রিস কালদুন বলেন, ‘যেসব শিক্ষার্থী পিছিয়ে পড়ার ঝুঁকিতে রয়েছে তাদের সহ বাংলাদেশের প্রত্যেক শিক্ষার্থীর কাছে পৌঁছাতে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। একসাথে কাজ করার মাধ্যমে আমরা শিক্ষাগ্রহণ কার্যক্রম ও কানেক্টিভিটির অভাব পূরণে সমস্যা মোকাবিলায় সফল হতে পারবো, যা কোভিড-১৯ এর এ প্রতিকূল সময়ে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখার সুযোগ করে দিবে। কোভিড-১৯ সহায়তা কার্যক্রমে ইউনেস্কোর গ্লোবাল এডুকেশন কোয়ালিশনের সদস্য হুয়াওয়ে। এ উদ্যোগে প্রযুক্তিগত সহায়তা দানকারী হিসেবে হুয়াওয়ের এ উদ্যোগ ও সার্বিক অবদানকে সাধুবাদ জানায় ইউনেস্কো। বাংলাদেশে যেন কখনও শিক্ষা কার্যক্রম থেমে না থাকে, তা নিশ্চিতে এ ধরনের উদ্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ইউনেস্কো।’

এ উদ্যোগ নিয়ে টিঅ্যান্ডটি বয়েজ হাই স্কুলের শিক্ষক ইফতেখায়রুল ইসলাম বলেন, ‘করোনাভাইরাসের বৈশ্বিক মহামারির কারণে সৃষ্ট পরিস্থিতিতে শিক্ষা কার্যক্রম চালিয়ে নিতে আমরা নানা প্রতিকূলতার সম্মুখীন হচ্ছিলাম। এ উদ্যোগের মাধ্যমে হুয়াওয়ের প্রযুক্তিগত সহায়তার কারণে বর্তমান সঙ্কটে শিক্ষার্থীরা খুব সহজেই শিক্ষা কার্যক্রম শুরু করতে পারবে এবং আমরাও তাদের সঠিকভাবে পাঠদান করতে পারবো।’

অনুষ্ঠানে উপস্থিত টিঅ্যান্ডটি বয়েজ হাই স্কুলের শিক্ষার্থী লিমন খান বলেন, “এ উদ্যোগ নিয়ে আমরা অনেক আনন্দিত। কেননা, এর মাধ্যমে আমরা বিকল্পভাবে আমাদের পড়াশোনা চালিয়ে যেতে পারবো।‘’

ঝাং ঝেংজুন বলেন, ‘বাংলাদেশে কার্যক্রম শুরুর পর থেকেই ডিজিটাল বাংলাদেশ যাত্রার অংশ হতে পেরে হুয়াওয়ে গর্বিত। সম্পূর্ণরূপে কানেক্টেড ও ইন্টেলিজেন্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের লক্ষ্য অর্জনে হুয়াওয়ের ধারাবাহিক প্রচেষ্টা অব্যাহত থাকবে। আমরা বিশ্বাস করি, সবক্ষেত্রে প্রত্যেক ব্যক্তিরই শিক্ষা লাভ ও সমান সুযোগ প্রাপ্তির অধিকার রয়েছে। এ পরিস্থিতিতে, আমরা মনে করি, বৈশ্বিক মহামারির কারণে শিক্ষা কার্যক্রমে যে সমস্যার সৃষ্টি হয়েছে, অনলাইন শিক্ষার মাধ্যমে তার সমাধান হবে। স্কুলগুলোতে ইন্টারনেট সুবিধা ও ডিজিটাল প্রযুক্তি পৌঁছে দেয়া গেলে তা সুবিধাবঞ্চিত সম্প্রদায়ের মাঝে দূরশিক্ষণের মাধ্যমে শিক্ষার সুযোগ তৈরি করবে। যা দেশজুড়ে শিক্ষার্থীদের জন্য নানা সুযোগ উন্মোচন করবে।’

তিনি আরও বলেন, ‘অতীতেও মানুষ বিভিন্ন বৈশ্বিক সঙ্কটকে জয় করেছে। আমরা যদি সঠিকভাবে এ পরিস্থিতি মোকাবিলা করতে পারি, তবেই আমরা এ সঙ্কট কাটিয়ে উঠতে পারবো, ইতিহাস থেকে আমরা এ শিক্ষা নিতে পারি। তবে, এর জন্য প্রয়োজন সঠিক সময়ে সঠিক উদ্যোগ গ্রহণ এবং সে অনুযায়ী কাজ করা। বাংলাদেশে ডিজিটাল শিক্ষার প্রসারে এ প্রচেষ্টায় আমাদের সহযোগিতা করার জন্য বিটিসিএল, বিজয় ডিজিটাল এবং ইউনেস্কোকে ধন্যবাদ।’

কানেক্টিভিটি, অ্যাপ্লিকেশন ও দক্ষতার মাধ্যমে ব্যক্তি ও ক্ষুদ্র ব্যবসা উদ্যোগের ডিজিটাল অন্তর্ভুক্তি ত্বরাণ্বিত করতে প্রতিশ্রুতিবদ্ধ হুয়াওয়ে। এ লক্ষ্যে, প্রতিষ্ঠানটি ২০১৯ সালে ‘টেকফরঅল’ উদ্যোগ শুরু করে। ইউনেস্কোর গ্লোবাল এডুকেশন কোয়ালিশনের সমর্থনে টেকফরঅল উদ্যোগের মাধ্যমে নিজেদের প্রচেষ্টা জোরদার করেছে হুয়াওয়ে, যা কোভিড-১৯ মহামারির কারণে সৃষ্ট শিক্ষাখাতে নেতিবাচক প্রভাব মোকাবিলায় বিশেষ ভূমিকা রাখবে। বাংলাদেশে ‘ব্রিজিং দ্য ডিজিটাল এডূকেশন ডিভাইড টু রিডিউস দ্য গ্যাপ’ প্রকল্পের সাথে সাথে এই উদ্যোগটিও চালু হবে।

Tags: হুয়াওয়ে

এই বিভাগ থেকে আরও পড়ুন

মোবাইল চোরদের ‘মাথায় হাত’: ১৬ ডিসেম্বর থেকে চালু হচ্ছে এনইআইআর; চুরি করা ফোন হবে ‘খেলনা’
নির্বাচিত

মোবাইল চোরদের ‘মাথায় হাত’: ১৬ ডিসেম্বর থেকে চালু হচ্ছে এনইআইআর; চুরি করা ফোন হবে ‘খেলনা’

উন্মোচনের আগেই ফাঁস গুগল পিক্সেল ৪-এর দাম
প্রযুক্তি সংবাদ

হাতের নাড়াচাড়ার মাধ্যমে নিয়ন্ত্রণ করা যাবে গুগলের স্মার্টফোন

‘পাওয়ার ব্যাংক’ বিস্ফোরণে বিমানে আগুন
নির্বাচিত

‘পাওয়ার ব্যাংক’ বিস্ফোরণে বিমানে আগুন

বুথ সংখ্যা বাড়লেও বাড়ছে না কেন্দ্র সংখ্যা
প্রযুক্তি সংবাদ

বুথ সংখ্যা বাড়লেও বাড়ছে না কেন্দ্র সংখ্যা

ল্যাপটপ মেলায় লাখপতি অফার এইচপির
নির্বাচিত

ল্যাপটপ মেলায় লাখপতি অফার এইচপির

রবি’র আরস্টোরে সেবা ডট এক্সওয়াইজেড’র সেবা পাবেন গ্রাহকরা
প্রযুক্তি সংবাদ

রবি’র আরস্টোরে সেবা ডট এক্সওয়াইজেড’র সেবা পাবেন গ্রাহকরা

Load More

ট্রেন্ডিং টপিক

ইরান: এক ফোঁটা তেলও বাইরে যেতে দেবো না
বিবিধ

ইরান: এক ফোঁটা তেলও বাইরে যেতে দেবো না

আজ ঢাকায় আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর
অর্থ ও বাণিজ্য

আজ ঢাকায় আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
নির্বাচিত

উঁকি দিলেও লাভ নেই, নতুন স্মার্টফোনের আকর্ষণীয় ফিচার

এবার ইউরোপের এক দেশে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা!
বিবিধ

এবার ইউরোপের এক দেশে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা!

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের
বিবিধ

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন...

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix