Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ছাত্র-ছাত্রীদের জন্য ডিজিটাল ডিভাইস ও ইন্টারনেট অত্যাবশ্যক: মোস্তাফা জব্বার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২০
ছাত্র-ছাত্রীদের জন্য ডিজিটাল ডিভাইস ও ইন্টারনেট অত্যাবশ্যক: মোস্তাফা জব্বার
Share on FacebookShare on Twitter

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, চতুর্থ শিল্প বিপ্লব উপযোগী শিক্ষায় শিক্ষিত করতে ছাত্র-ছাত্রীদের জন্য ডিজিটাল ডিভাইস ও ইন্টারনেট অত্যাবশ্যক উপকরণ। এই ক্ষেত্রে এটি ব্যয় নয়, দক্ষ মানব সম্পদ তৈরির জন্য সঠিক বিনিয়োগ। শিক্ষা প্রতিষ্ঠানসমূহে কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবটিক্স, ব্লকচেইন , আইওটি ইত্যাদি ডিজিটাল প্রযুক্তি শিক্ষার প্রসার ঘটাতে পারলে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ কখনো ব্যাহত হবে না। এই লক্ষ্যে তিনি প্রাথমিক বিদ্যালয় থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত শিক্ষার ডিজিটাল রূপান্তরের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

মন্ত্রী আজ ঢাকায় নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ আয়োজিত ‘ডিজিটাল এডুকেশন ফর বেটার বাংলাদেশ’ বিষয়ক অনলাইন সেমিনার ও ‘নর্দান ডিজিটাল ক্যাম্পেইন ২০২০’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশের মোট জনগোষ্ঠীর শতকরা ৬৫ ভাগ হচ্ছে তরুণ। এদের মধ্যে ৪ থেকে ৫ কোটি শিক্ষার্থী রয়েছে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার চলমান অগ্রগতি বেগবান করার জন্য শিক্ষার্থীদের উপযোগী ডিজিটাল মানব সম্পদ হিসেবে গড়ে তুলতেই হবে। বর্তমান করোনাকালকে পৃথিবীর জন্য একটি অস্বাভাবিক সময় উল্লেখ করে তিনি বলেন, আমরা আকস্মিকভাবে এই পরিস্থিতির মুখোমুখী হয়েছি কিন্তু ডিজিটাল জীবনধারা আকস্মিকভাবে উপস্থিত হয়নি। ১৯৭৩ সালে আইটিইউ এবং ইউপিইউ এর সদস্য পদ অর্জন এবং ১৯৭৫ সালের ১৪ জুন বেতবুনিয়ায় উপ-গ্রহ ভূকেন্দ্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে বঙ্গবন্ধু ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার বীজ বপন করে গেছেন। ৭৫ পরবর্তী ২১ বছরের পশ্চাৎপদতার জঞ্জাল অপাসারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৬ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত সময়ে কম্পিউটার এবং মোবাইল ফোন সাধারণের নাগালে পৌঁছে দেন এবং সীমিত পরিসরে বিদ্যমান ডায়াল আপ ইন্টারনেটের পরিবর্তে ভিসেটের মাধ্যমে ইন্টারনেট চালু করেন। উদ্যোগ নেন সাবমেরিন ক্যাবল সংযোগের। ৯২ সালে তৎকালীন ক্ষমতাসীন বিএনপি সরকার বিনা টাকায় সাবমেরিন সংযোগ প্রস্তাব প্রত্যাখ্যান করে দেশকে পিছিয়ে দেয়। ২০০৮ সালের ১২ ডিসেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে ডিজিটাল বাংলাদেশ ঘোষণা এবং এরই ধারাবাহিকতায় ২০০৯ সাল থেকে গত ১১ বছরে বিশ্বে বাংলাদেশ অনুকরণীয় দৃষ্টান্ত স্হাপন করেছে।

দেশে ডিজিটাল শিক্ষা বিস্তারের অগ্রদূত মোস্তাফা জব্বার প্রাথমিক শিক্ষাকে ডিজিটালাইজ করতে তিন যুগ ব্যাপী তাঁর ব্যক্তিগত প্রচেষ্টা এবং অভিজ্ঞতা তুলে ধরে বলেন, শিক্ষায় ডিজিটাল রূপান্তরের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ডিভাইস এবং কনটেন্ট। গত ৯ বছরে প্রথম শ্রেণি থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত বিজয় ডিজিটাল এর মাধ্যমে কনটেন্টের বিষয়টি সমাধান করতে পেরেছি যা অনলাইনে সারা দেশের শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে দেওয়া হচ্ছে।

সেমিনারে সম্মানিত অতিথি হিসেবে উপস্হিত ছিলেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ বোর্ড অব ট্রাস্ট এর চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মোঃ আব্দুল্লাহ, সেমিনারে সভাপত্বিত করেন উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেন, প্রবন্ধ উপস্হাপক ও বিশেষ অতিথি হিসেবে করবেন উপ-উপাচার্য (ডি) প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মো. হুমায়ুন কবির, সেমিনারে বিশেষ অতিথি হিসেবে আরো যুক্ত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. হাফিজ হাসান বাবু।

উল্লেখ্য, ‘নর্দান ডিজিটাল ক্যাম্পেইন ২০২০’ এর উপলক্ষে সকল শিক্ষার্থী যাতে অনলাইন শিক্ষা গ্রহণ করতে পারে সেজন্য ইউনিভার্সিটির পক্ষ থেকে ফ্রি মোবাইল ডাটা প্রদান করা হয়।

মন্ত্রী ‘নর্দান ডিজিটাল ক্যাম্পেইন ২০২০’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।

এই বিভাগ থেকে আরও পড়ুন

উত্তরায় র‌্যাংগস ই-মার্ট এর নতুন শোরুম উদ্বোধন
প্রযুক্তি সংবাদ

উত্তরায় র‌্যাংগস ই-মার্ট এর নতুন শোরুম উদ্বোধন

হুইসপার কেলেংকারি: লাখো ব্যবহারকারীর ডেটা ফাঁস
নির্বাচিত

হুইসপার কেলেংকারি: লাখো ব্যবহারকারীর ডেটা ফাঁস

চীনে যাচ্ছে বিটিআরসি’র চেয়ারম্যানের ব্যক্তিগত সচিব
টেলিকম

বিটিআরসির মহাপরিচালক হলেন শাহজাদ পারভেজ

চলচ্চিত্র হচ্ছে সমাজ পরিবর্তনের শক্তিশালী একটি মাধ্যম: পলক
প্রযুক্তি সংবাদ

চলচ্চিত্র হচ্ছে সমাজ পরিবর্তনের শক্তিশালী একটি মাধ্যম: পলক

সেরা ১০টি বাজেট স্মার্টফোন
নির্বাচিত

২০২৫ সালে সেরা ১০টি বাজেট স্মার্টফোন

নিজস্ব সার্চ ইঞ্জিন আনছে অ্যাপল!
প্রযুক্তি সংবাদ

নিজস্ব সার্চ ইঞ্জিন আনছে অ্যাপল!

Load More

ট্রেন্ডিং টপিক

১০,০০১ mAh ব্যাটারি ও এআই চিপ নিয়ে এল Realme Narzo Power 5G: স্মার্টফোন দুনিয়ায় নতুন রেকর্ডের হাতছানি
নির্বাচিত

১০,০০১ mAh ব্যাটারি ও এআই চিপ নিয়ে এল Realme Narzo Power 5G: স্মার্টফোন দুনিয়ায় নতুন রেকর্ডের হাতছানি

ইরানের বিরুদ্ধে যুদ্ধে কত খরচ যুক্তরাষ্ট্রের?
বিবিধ

ইরানের বিরুদ্ধে যুদ্ধে কত খরচ যুক্তরাষ্ট্রের?

এবারের ঈদের ছুটি টানা সাতদিন
সোশ্যাল মিডিয়া

এবারের ঈদের ছুটি টানা সাতদিন

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার গতি কমছে
বিবিধ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার গতি কমছে

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশ থেকে ইন্টারনেট ব্যান্ডউইডথ আমদানি করবে ভুটান
ছাড় ও অফার

বিএসসিপিএলসি’র ধামাকা অফার: সাবমেরিন কেবল ব্যান্ডউইডথে বিশেষ বোনাস ও মূল্যছাড়

বর্তমান সরকারের “সবার জন্য দ্রুত এবং নির্ভরযোগ্য ইন্টারনেট”...

রবি ওয়াইফাই কিনে স্মার্ট টিভি ও শপিং ভাউচার জেতার সুযোগ

রবি ওয়াইফাই কিনে স্মার্ট টিভি ও শপিং ভাউচার জেতার সুযোগ

এসি চালানো শিখতে আট কর্মকর্তার যুক্তরাষ্ট্র ভ্রমণ!

এসি চালানো শিখতে আট কর্মকর্তার যুক্তরাষ্ট্র ভ্রমণ!

রাইড শেয়ার মোটরসাইকেলে প্রতিদিন সর্বোচ্চ ৫ লিটার জ্বালানি, বিপিসির নির্দেশনা

রাইড শেয়ার মোটরসাইকেলে প্রতিদিন সর্বোচ্চ ৫ লিটার জ্বালানি, বিপিসির নির্দেশনা

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix