এবার ঈদ-উল-আযহায় অনলাইনেই কিনতে পারবেন পছন্দসই কুরবানি পশু। সাম্প্রতিক বৈশ্বিক দূর্যোগের কারণে মানুষের স্বাস্থ্য নিরাপত্তার কথা ভেবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) এর সমন্বয়ে গতকাল অনলাইনে উদ্বোধন হয়ে গেল ডিএনসিসি ডিজিটাল হাট।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক অনুষ্ঠান শেষে অনলাইনে প্রথম ফুড ফর নেশন এর একশপ থেকে এক লক্ষ টাকায় একটি গরু ক্রয় করেন। যার সম্পূর্ণটাই তিনি ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) এর মানবিক উদ্যোগ ‘মানবসেবা.কম’-এর জনকল্যাণমুলক কার্যক্রমে দান করেন। তিনি প্রতিষ্ঠানটির জনকল্যাণমূলক কাজের প্রশংসা করেন। পলক বলেন দেশের করোনা পরিস্থিতির শুরু থেকেই গরিব অসহায়, কর্মহীন মানুষের মুখে খাবার তুলে দিতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে মানবসেবা’নামের প্রতিষ্ঠানটি।
প্রতিমন্ত্রী কোরবানির পশুর চামড়া ‘মানবসেবা.কম এই জনহিতৈষী কর্মকান্ডে উৎসর্গ করার জন্য দেশের মানুষকে আহবান জানান ।
ডিজিটাল এই হাটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ তাজুল ইসলাম, মাননীয় মন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী
জুনাইদ আহ্মেদ পলক, , ই-কমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ এর সভাপতি শমী কায়সার,প্রমুখ।
উল্লেখ, দারাজ, সাদেক-এগ্রো, এক শপ-ফুড ফর নেশন, সবজিবাজার.কম লিমিটেড, আজকের ডিল.কমসহ বিভিন্ন অনলাইন প্লাটফর্ম থেকে গরু কিনতে পারবেন ক্রেতাসাধারণ।





















