Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ক্যাশলেস ট্রানজেকশনে ঝুঁকছে দেশ: সিটিও ফোরাম

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ১৩ জুলাই ২০২০
ক্যাশলেস ট্রানজেকশনে ঝুঁকছে দেশ: সিটিও ফোরাম
Share on FacebookShare on Twitter

কভিড-১৯ মহামারীর কারণে বিশ্বজুড়ে যে পরিবর্তনের ছোঁয়া লেগেছে, বাংলাদেশেও তা পরিলক্ষিত হচ্ছে। ভয়াবহ এ পরিস্থিতিতে দেশের ব্যবসা ও প্রযুক্তি খাতকে মানিয়ে নিতে যথাযথ রূপান্তরের মধ্য দিয়ে যেতে হবে। চলমান বাস্তবতার সঙ্গে মানিয়ে নিতে বাংলাদেশও এখন ক্যাশলেস ট্রানজেকশনের দিকে ঝুঁকছে। গত শনিবার প্রধান তথ্যপ্রযুক্তি কর্মকর্তাদের সংগঠন সিটিও ফোরাম বাংলাদেশ আয়োজিত ‘লিডারস থট ইন নিউ নরমাল এরা’ শীর্ষক ভার্চুয়াল সম্মেলনে এসব কথা বলেন বক্তারা।

সিটিও ফোরামের সভাপতি তপন কান্তি সরকারের সঞ্চালনায় এ সম্মেলনে উপস্থিত ছিলেন বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবির, বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি শহিদ উল মুনির, বাংলাদেশ কল সেন্টার অ্যাসোসিয়েশনের সভাপতি ওয়াহিদুর রহমান শরিফ, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার সংগঠনের সভাপতি এমএ হাকিম ও ই-ক্যাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল ওয়াহেদ তমাল।

সিটিও ফোরামের ভার্চুয়াল সম্মেলনে বক্তারা বলেন, কভিড-১৯ মহামারী সাধারণ জীবনযাত্রায় বড় এক ধাক্কা দিয়েছে। বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রায় অনেক সূক্ষ্ম থেকে বৃহৎ পরিবর্তন ঘটিয়ে দিচ্ছে। করোনা পরিস্থিতি কবে যাবে বা আদৌ যাবে কিনা কিংবা ভ্যাকসিন বের হবে কিনা বা হলেও কতদিন লাগবে, তা নিয়ে বক্তারা সংশয় প্রকাশ করে বলেন, বসে থাকলে চলবে না।

বক্তারা বলেন, চাইলেই এখন বাসা থেকে বের হওয়া যাচ্ছে না। অফিস/আদালত/ব্যবসা প্রতিষ্ঠান/ কল-কারখানা/গার্মেন্টস/শিক্ষাপ্রতিষ্ঠান বেশ কিছুদিন বন্ধ ছিল। এখন হোম অফিস/রোস্টিং ডিউটি বা মিনিমাম সার্ভিস সরবরাহে সব খুলছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো অনলাইন ক্লাসের মাধ্যমে সীমিত আকারে পাঠদান প্রদান করছে। বিজনেস মিটিং থেকে শুরু করে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের এজিএম, এমনকি সামাজিক দেখা-সাক্ষাৎও অনলাইন মিটিং টুলের মাধ্যমে সম্পন্ন হচ্ছে। বেশির ভাগ কেনাকাটা অনলাইনে হচ্ছে। যেখানে না হলেই নয় এমন সব বাদে ক্যাশলেস ট্রানজেকশনই বেশি ব্যবহার হচ্ছে। কভিড-১৯ মহামারীর কারণে পারিবারিক, ব্যবসায়িক, চাকরি পরিশেষে অর্থনৈতিক বা সামাজিক সর্বত্রই ঘটছে পরিবর্তন। এ পরিবর্তন সাময়িক নয়। এসব পরিবর্তনের মধ্যে বেশকিছু নতুন ব্যবস্থা আমাদের জীবনধারায় স্থায়ীভাবে রয়ে যাবে।

সিটিও ফোরামের সভাপতি তপন কান্তি সরকার তথ্যপ্রযুক্তি খাতে কর্মরতদের সামনের দিনগুলোকে নতুন চ্যালেঞ্জ হিসেবে নিতে বলেন।

বেসিস সভাপতি দেশীয় সফটওয়্যার কোম্পানিগুলোকে আরো উদ্যমী ও সৃজনশীল হতে বলেন।

বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি শহিদ উল মুনির আশ্বস্ত করেন, প্রথমদিকে হার্ডওয়্যারের সার্ভিস রিলেটেড সমস্যা হলেও এখন তারা সে অবস্থা কাটিয়ে উঠেছেন।

কল সেন্টার অ্যাসোসিয়েশনের সভাপতি ওয়াহিদুর রহমান শরিফ বলেন, কল সেন্টারগুলোতে আসতে আসতে অটোমেশন বা চ্যাটবটের দৌরাত্ম্য বাড়বে। সেক্ষেত্রে স্কিল্ড লোক ছাড়া নিউ নরমাল চাকরির বাজার সংকীর্ণ হয়ে পড়বে।

ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার সংগঠনের সভাপতি এমএ হাকিম বলেন, এ নতুন পরিবর্তিত সময়ে ইন্টারনেটের চাহিদা বহু গুণ বৃদ্ধি পেয়েছে। সামনে আরো বৃদ্ধি পাবে।

Tags: সিটিও ফোরাম বাংলাদেশ

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিজ্ঞাপনে বৈষম্যমূলক শব্দ, ক্ষমা চাইল টুইটার
প্রযুক্তি সংবাদ

ইউক্রেন-রাশিয়ায় বিজ্ঞাপন বন্ধ করল টুইটার

পুরনো পণ্য কেনার অনলাইন প্ল্যাটফর্ম সোয়্যাপ চালু
ই-কমার্স

পুরনো পণ্য কেনার অনলাইন প্ল্যাটফর্ম সোয়্যাপ চালু

সিকিউরিটি ক্যামেরা বানান পুরনো স্মার্টফোন দিয়ে
কিভাবে করবেন

সিকিউরিটি ক্যামেরা বানান পুরনো স্মার্টফোন দিয়ে

বাজারে এলো পাঞ্চ-হোল ডিসপ্লে রিয়েলমি সি ১৭
নির্বাচিত

বাজারে এলো পাঞ্চ-হোল ডিসপ্লে রিয়েলমি সি ১৭

হোয়াটসঅ্যাপের ফিঙ্গারপ্রিন্ট লক অ্যান্ড্রয়েডেও
প্রযুক্তি সংবাদ

হোয়াটসঅ্যাপের ফিঙ্গারপ্রিন্ট লক অ্যান্ড্রয়েডেও

অটোমোবাইল

রয়েল এনফিল্ডের নতুন বাইক আসছে নভেম্বরেই

Load More

ট্রেন্ডিং টপিক

ইরানকে কি চীন উদ্ধার করতে আসবে?
বিবিধ

ইরানকে কি চীন উদ্ধার করতে আসবে?

এমডব্লিউসি ২০২৬–এ নিজেদের ‘রোবট ফোন’ ও নতুন এআই ভিশন উন্মোচন করল অনার
নির্বাচিত

এমডব্লিউসি ২০২৬–এ নিজেদের ‘রোবট ফোন’ ও নতুন এআই ভিশন উন্মোচন করল অনার

চুক্তি ছাড়াই শেষ হলো যুক্তরাষ্ট্র-ইরান পরমাণু আলোচনা
বিবিধ

চুক্তি ছাড়াই শেষ হলো যুক্তরাষ্ট্র-ইরান পরমাণু আলোচনা

কোয়ালকমের পিছুটান: জিডিসি ২০২৬-এ থাকছে না স্ন্যাপড্রাগন জি সিরিজের কোনো আপডেট!
প্রযুক্তি সংবাদ

কোয়ালকমের পিছুটান: জিডিসি ২০২৬-এ থাকছে না স্ন্যাপড্রাগন জি সিরিজের কোনো আপডেট!

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix