Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

চীনা ক্লাউড প্রকল্প গুটিয়ে নিল গুগল

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ১৩ জুলাই ২০২০
করোনায় আক্রান্ত কিনা বলে দেবে গুগল!
Share on FacebookShare on Twitter

বৈশ্বিক সার্চ জায়ান্ট গুগল ‘আইসোলেটেড রেজিওন’ নামে চীনে নিজেদের ক্লাউড প্রকল্পের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে। অ্যালফাবেট ইনকরপোরেশন নিয়ন্ত্রিত প্রযুক্তি জায়ান্টটির পক্ষ থেকে বলা হয়, তারা দেশটিতে ক্লাউড সেবা সরবরাহে আর কোনো বিকল্প পরিকল্পনা নিয়ে ভাবছে না। যে কারণে চীনের ক্লাউড সেবা খাত থেকে নিজেকে গুটিয়ে নিল গুগল বলে মনে করা হচ্ছে। খবর রয়টার্স।

তথ্যপ্রযুক্তি ও ক্লাউড প্রযুক্তির বৃহৎ বাজার চীন। দেশটিতে জাঁকজমকপূর্ণভাবে নিজেদের ক্লাউড প্রকল্পের কার্যক্রম শুরু করেছিল গুগল। আকস্মিক গুগলের চীনা ক্লাউড প্রকল্প গুটিয়ে নেয়ার সিদ্ধান্তের বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

গুগলের দুই কর্মীর তথ্যমতে, বৈশ্বিক সার্চ জায়ান্টটি গত মে মাসেই চীনা ক্লাউড প্রকল্প আইসোলেটেড রেজিওনের কার্যক্রম গুটিয়ে নিয়েছে। একই সময় বিশ্বের আরো কয়েকটি রাজনৈতিকভাবে সংবেদনশীল দেশে নিজেদের ক্লাউড প্রকল্পের কার্যক্রম বন্ধ করে দিয়েছে। গুগলের এমন সিদ্ধান্তের জন্য ক্রমবর্ধমান ভূরাজনৈতিক উত্তেজনা এবং নভেল করোনাভাইরাসের কারণে সৃষ্ট কভিড-১৯ মহামারীর ভয়াবহতা কিছুটা দায়ী বলে মনে করা হচ্ছে।

এদিকে গুগলের বিবৃতিতে বলা হয়েছে, আইসোলেটেড রেজিওন ক্লাউড প্রকল্প বন্ধের জন্য ভূরাজনৈতিক উত্তেজনা বা নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাব দায়ী নয়। তারা আসলে চীনে আর ক্লাউড প্লাটফর্ম সেবা দিতেই চায় না। কিন্তু কেন? সে বিষয়ে কোনো তথ্য দেয়া হয়নি।

চীনে গুগলের কার্যক্রম দীর্ঘদিন ধরে ব্লকড রয়েছে। এর আগে দেশটিতে পুনঃপ্রবেশের জন্য সার্চ ইঞ্জিনের ‘সেন্সরড’ সংস্করণ চালুর উদ্যোগ নিয়েছিল প্রতিষ্ঠানটি, যা নিয়ে তীব্র বিতর্কের শুরু হয়। গুগল কর্মীরাই প্রকল্পটি বিষয়ে বিভক্ত হয়ে পড়ে এবং একটি পক্ষ বিক্ষোভে জড়িয়ে পড়েছিল। অনেকটা বাধ্য হয়ে গত বছর জুলাই মাসে চীনের জন্য বিতর্কিত ‘ড্রাগনফ্লাই’ নামের সার্চ ইঞ্জিন প্রকল্পের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে বন্ধের ঘোষণা দিয়েছে গুগল।

ওই সময় গুগলের বৈশ্বিক গভর্নমেন্ট অ্যাফেয়ার্স এবং পাবলিক পলিসি বিভাগের ভাইস প্রেসিডেন্ট করণ ভাটিয়া কংগ্রেসের বিচার বিভাগীয় কমিটির শুনানিতে রিপাবলিকান সিনেটর জোশ হাওলির এক প্রশ্নের জবাবে বলেছিলেন, তারা ড্রাগনফ্লাই প্রকল্পটি বাতিল করেছে। ২০১৮ সালেই ওই প্রকল্পের কার্যক্রম বন্ধ করা হয়েছিল। তবে প্রকল্পটি সক্রিয় বলে গত বছর গুজব উঠেছিল।

এর আগে ড্রাগনফ্লাই প্রকল্প বিষয়ে কংগ্রেসের বিচার বিভাগীয় কমিটির শুনানিতে গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুন্দর পিচাই বলেছিলেন, চীনের বাজারে পুনঃপ্রবেশের জন্য সার্চ ইঞ্জিনের সেন্সরড সংস্করণ চালুর পরিকল্পনা থাকলেও, তা আপাতত স্থগিত করা হয়েছে। গুরুত্বপূর্ণ বাজার হলেও চীনের জন্য বিশেষ সার্চ ইঞ্জিন চালুর কোনো পরিকল্পনা আপাতত তাদের নেই। তবে আমরা বাজারটিতে প্রবেশের চেষ্টা চালাচ্ছি।

চীনের অনুসন্ধান খাতে পুনঃপ্রবেশের জন্য বিশেষায়িত সার্চ ইঞ্জিন উন্নয়নের ঘোষণা নিয়ে প্রযুক্তি বিশ্বের পাশাপাশি খোদ গুগল কর্মীদের মধ্যেই তীব্র বিতর্কের সৃষ্টি হয়। গুগল যাতে বিতর্কিত এ প্রকল্প থেকে সরে আসে, সেজন্য বিশ্বব্যাপী একযোগে ধর্মঘটের ডাকও দিয়েছিল কর্মীরা। প্রকল্পটিকে মানবাধিকারের লঙ্ঘন দাবি করে কর্মীদের পূর্ণ সমর্থন দিয়েছিল অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ একাধিক মানবাধিকার সংস্থা।

২০১০ সাল থেকে চীনে গুগলের মূল অনুসন্ধান সেবা প্লাটফর্মের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। গুরুত্বপূর্ণ বাজারটিতে পুনঃপ্রবেশের জন্য অ্যালফাবেট নিয়ন্ত্রিত প্রযুক্তি প্রতিষ্ঠানটি সেন্সরড সার্চ ইঞ্জিন চালুর কৌশল নিয়েছিল। চীনের জন্য বিশেষভাবে নকশা করা গুগল সার্চ ইঞ্জিনে বেশকিছু ওয়েবসাইট ব্লকড রাখা এবং অনুসন্ধানের ক্ষেত্রে দেশটির আইন অনুযায়ী বেশকিছু শর্ত কার্যকর রাখার কথা বলা হয়েছিল।

বিশাল জনগোষ্ঠীর কারণে বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর বৃহৎ বাজার চীন। তবে দেশটিতে গুগল, ইউটিউব, টুইটার, ফেসবুক, মাইক্রোসফট, অ্যাপলসহ অসংখ্য মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানের সেবা ব্লকড রয়েছে। চীনারা শুধু ওয়েইবো, রেনরেন ও ইউকুর মতো স্থানীয় সোস্যাল মিডিয়া সাইটগুলোর পাশাপাশি বাইদু ও টেনসেন্টের মতো ইন্টারনেট কোম্পানিগুলোর সেবা ব্যবহার করতে পারেন। স্থানীয় এসব প্রযুক্তি প্রতিষ্ঠানের ওপর নিয়ন্ত্রণ রাখতে নিয়মিত নজরদারি কার্যক্রম পরিচালনা করতে পারে দেশটির নিয়ন্ত্রক সংস্থা।

বিশ্লেষকদের মতে, গুগল তাদের কার্যক্রম আরো স্বচ্ছ করার চেষ্টা চালাচ্ছে। গুগলের কর্মীরাও চান গুগল তার সব কার্যক্রমের জন্য দায়বদ্ধ প্রতিষ্ঠান হয়ে উঠুক এবং দায়িত্বশীল আচরণ করুক। যাতে কাজের নৈতিক প্রভাব সম্পর্কে কর্মীরাও বুঝতে পারেন। চীনের জন্য বিশেষ সার্চ ইঞ্জিন চালুর প্রকল্প থেকে স্পষ্ট হয়েছে, দেশটিতে গুগল সেন্সরশিপ আইন মেনে চলতে রাজি আছে, যা তাদের কাজের সঙ্গে নৈতিক কিনা, সে বিষয়ে আন্দোলন করেছিলেন কর্মীরা। তবে চীনা ক্লাউড প্রকল্প বন্ধের বিষয়ে গুগলের অভ্যন্তরীণ কারণ জানা যায়নি।

Tags: গুগল

এই বিভাগ থেকে আরও পড়ুন

কলিং অ্যাপ ‘আলাপ’কে জনপ্রিয় করে তুলতে টেলিযোগাযোগ প্রতিমন্ত্রীর নির্দেশ
প্রযুক্তি সংবাদ

কলিং অ্যাপ ‘আলাপ’কে জনপ্রিয় করে তুলতে টেলিযোগাযোগ প্রতিমন্ত্রীর নির্দেশ

৮ কোটি আইফোন ১২ তৈরি করছে অ্যাপল
প্রযুক্তি সংবাদ

আইফোন ১২’র তথ্য ফাঁস করলেন ইউটিউবার!

২০২৫ সালে বাংলাদেশের সেরা ৭টি ই-কমার্স প্রতিষ্ঠান
ই-কমার্স

দেশের সেরা শীর্ষস্থানীয় ৭ ই-কমার্স প্রতিষ্ঠান ২০২৫

‘নকল’ পণ্য বিক্রির অভিযোগ, কুমিল্লায় র‌্যাংগস এমডির বিরুদ্ধে মামলা
প্রযুক্তি সংবাদ

‘নকল’ পণ্য বিক্রির অভিযোগ, কুমিল্লায় র‌্যাংগস এমডির বিরুদ্ধে মামলা

দেশের পাঁচ হাজার নারী উদ্যোক্তাদের অনুদান প্রদানের ঘোষণা দিলেন প্রতিমন্ত্রী পলক
উই

দেশের পাঁচ হাজার নারী উদ্যোক্তাদের অনুদান প্রদানের ঘোষণা দিলেন প্রতিমন্ত্রী পলক

নিনতেন্দোর মতো ডিভাইস বানাতে যাচ্ছে কোয়ালকম
প্রযুক্তি সংবাদ

নিনতেন্দোর মতো ডিভাইস বানাতে যাচ্ছে কোয়ালকম

Load More

ট্রেন্ডিং টপিক

Galaxy S26 Ultra বনাম Xiaomi 17 Ultra: ২০২৬ সালের সেরা ফ্ল্যাগশিপ লড়াইয়ে কে জিতল?
নির্বাচিত

Galaxy S26 Ultra বনাম Xiaomi 17 Ultra: ২০২৬ সালের সেরা ফ্ল্যাগশিপ লড়াইয়ে কে জিতল?

মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কনে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা
বিবিধ

মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কনে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

ওয়াইফাই স্লো? দ্রুত ইন্টারনেট স্পিড পেতে মেনে চলুন এই সহজ টিপস
কিভাবে করবেন

ওয়াইফাই স্লো? দ্রুত ইন্টারনেট স্পিড পেতে মেনে চলুন এই সহজ টিপস

মধ্যপ্রাচ্যে মার্কিন রাডার নেটওয়ার্ক লণ্ডভণ্ড: ৫টি শক্তিশালী রাডার ধ্বংস করল ইরান!
বিবিধ

মধ্যপ্রাচ্যে মার্কিন রাডার নেটওয়ার্ক লণ্ডভণ্ড: ৫টি শক্তিশালী রাডার ধ্বংস করল ইরান!

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের
বিবিধ

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন...

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix