Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বেসিস জাপান ডেস্কের প্রথম সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২০
বেসিস জাপান ডেস্কের প্রথম সভা অনুষ্ঠিত
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর উদ্যোগে গত ৯ জুলাই অনলাইন ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে বেসিস জাপান ডেস্ক এর প্রথম অনলাইন মিটিং ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়। ভার্চুয়াল এই অনুষ্ঠানে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হাসান আরিফ, যুগ্ম সচিব, বাংলাদেশ অর্থনৈতিক জোন অথোরিটি, অঞ্জন দাস, ফাউন্ডার ও সিইও, কাইকম গ্রুপ, কো-অর্ডিনেটর, জেট্রো বাংলাদেশ এবং রেজওনুর কবির রাজিন, প্রধান পরিচালন কর্মকর্তা, ডেস্টিনি ইন এবং কো-অর্ডিনেটর, বাংলাদেশি আইটি প্রফেশনাল ইন জাপান।

হাসান আরিফ বাংলাদেশ অর্থনৈতিক জোন অথোরিটি তার বক্তব্যে স্বাধীনতা উত্তর বাংলাদেশকে স্বীকৃতি প্রদান ও পুনর্গঠনে জাপানের অবদানের ভূয়সী প্রশংসা করেন। উভয় দেশের পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সুদৃঢ় করতে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের বাণিজ্য সম্প্রসারণে বেসিস জাপান ডেস্ক এর উদ্যোগকে তিনি স্বাগত জানান।

তিনি বলেন, জাপানের বাজারে আমাদের ব্যবসা প্রসারের জাপানি ভাষা ভালোভাবে রপ্ত করা প্রয়োজন। জাপানে ব্যবসা করার উপায় এবং চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন। এছাড়া জাপানিদের সাথে কিভাবে ব্যবহার করলে তারা খুশি হন সেই ব্যাপারে তিনি আলোকপাত করেন।

জেট্রো বাংলাদেশ এর কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্বরত অঞ্জন দাস বলেন, বেসিস জাপানের বাজারে বাংলাদেশি আইটি কোম্পানিগুলোর অবস্থান ও আস্থা তৈরিতে গত কয়েক বছর ধরে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি বেসিস জাপান ডেস্ক এর এ উদ্যোগকে স্বাগত জানান। তিনি আশা প্রকাশ করেন, এই ডেস্ক বেসিস সদস্যদের জাপানে ব্যবসা সম্প্রসারণে এবং জাপানি উদ্যোক্তাদের বাংলাদেশে অফশোর ডেভেলপমেন্ট সেন্টার স্থাপনে উৎসাহিত করবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বেসিসের জ্যেষ্ঠ সহ-সভাপতি জনাব ফারহানা এ রহমান। তিনি বলেন, বেসিস জাপান ডেস্ক বাংলাদেশ ও জাপানের মধ্যে তথ্যপ্রযুক্তি ব্যবসার একটি কার্যকরি মাইলফলক হিসেবে কাজ করবে।জাপান এবং বাংলাদেশের মধ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বাণিজ্য সম্প্রসারণে বেসিস জাপান ডেস্ক কার্যকরী ভূমিকা রাখবে বলে তিনি প্রত্যাশা করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বেসিস জাপান ফোকাস গ্রুপ-এর আহবায়ক এবং বেসিসের পরিচালক জনাব রাশাদ কবির।

উল্লেখ্য “বেসিস জাপান ডেস্ক” বিশেষভাবে জাপান মার্কেটের উপর কাজ করবে। এই ডেস্ক এর কাজের অংশ হিসেবে থাকবে বি টু বি ম্যাচমেকিং; জাপানী আইটি কোম্পানির সাথে সংযোগ স্থাপন; জাপান মার্কেট এর উপর গবেষণা; জাপানে অনুষ্ঠিত সকল ইভেন্টে অংশগ্রহণ; জাপানী ব্যবসা এবং সংস্কৃতির উপর গ্রুমিং সেশন; জাপান হতে আগত ব্যবসার নতুন নতুন সুযোগ সম্পর্কে জানানো ইত্যাদি। এসকল পদক্ষেপ জাপানে বাংলাদেশি কোম্পানিগুলোর ব্যবসা সম্প্রসারণ করবে এবং এই খাত থেকে রপ্তানি আয় বহুলাংশে বৃদ্ধি করবে। ইতিমধ্যে ৭৮ টি বেসিস সদস্য প্রতিষ্ঠান এই সেবার জন্য তালিকাভুক্ত হয়েছেন।

Tags: বেসিস

এই বিভাগ থেকে আরও পড়ুন

ট্রান্সপারেন্ট টিভি আনল শাওমি
নির্বাচিত

ট্রান্সপারেন্ট টিভি আনল শাওমি

কর অব্যাহতি পাবে ‘মেড ইন বাংলাদেশ’ পণ্য
প্রযুক্তি বাজার

কর অব্যাহতি পাবে ‘মেড ইন বাংলাদেশ’ পণ্য

অ্যাপল
প্রযুক্তি সংবাদ

অ্যাপলের আয় ছাড়িয়েছে ৯ হাজার কোটি ডলার

ফোনকে রাঙিয়ে তুলুন একুশের সাজে
প্রযুক্তি সংবাদ

ফোনকে রাঙিয়ে তুলুন একুশের সাজে

দেশে মটোরোলা এজ২০ ফিউশনের আনুষ্ঠানিক যাত্রা শুরু
নির্বাচিত

দেশে মটোরোলা এজ২০ ফিউশনের আনুষ্ঠানিক যাত্রা শুরু

২০১৯ সালের সেরা ১০ মিউজিক ভিডিও
নির্বাচিত

গোটা বিশ্বেই ভিডিও মান কম রাখবে ইউটিউব

Load More

ট্রেন্ডিং টপিক

ইরান যুদ্ধের তৃতীয় দিনের সর্বশেষ আপডেট:
বিবিধ

ইরান যুদ্ধের তৃতীয় দিনের সর্বশেষ আপডেট:

দেশে আসা সোনার অধিকাংশই অবৈধ: এনবিআর
অর্থ ও বাণিজ্য

টানা তৃতীয় দফায় বাড়ল স্বর্ণের দাম, কত টাকা ভরি?

দেশের প্রথম নম্বরবিহীন ডেবিট কার্ড চালু করল মাস্টারকার্ড ও প্রাইম ব্যাংক
অর্থ ও বাণিজ্য

দেশের প্রথম নম্বরবিহীন ডেবিট কার্ড চালু করল মাস্টারকার্ড ও প্রাইম ব্যাংক

তেহরানের জনগণের প্রতি সরকার পতনের ডাক ট্রাম্প ও নেতানিয়াহুর
বিবিধ

তেহরানের জনগণের প্রতি সরকার পতনের ডাক ট্রাম্প ও নেতানিয়াহুর

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix