Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলায় গুগল-ফেসবুক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২০
ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলায় গুগল-ফেসবুক
Share on FacebookShare on Twitter

যুক্তরাষ্ট্রের নতুন শিক্ষার্থী ভিসার নিয়মের বিরুদ্ধে মামলায় এবার যোগ দিয়েছে গুগল, ফেসবুক, মাইক্রোসফটসহ ১৪ টেক কোম্পানি। গতকাল সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ও ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) করা মামলায় যোগ দেয় তারা। ‘দ্য হিন্দু’র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এই আইটি সংস্থাগুলো বলছে, যুক্তরাষ্ট্রে বসবাসরত আন্তর্জাতিক শিক্ষার্থীরা দেশের জিডিপিতে যথেষ্ট অবদান রাখেন। আন্তর্জাতিক ছাত্ররা মার্কিন ব্যবসা-বাণিজ্যের কর্মীদের একটি গুরুত্বপূর্ণ উৎস। শিক্ষা শেষে তাঁরা যুক্তরাষ্ট্রেই থাকুন বা দেশেই ফিরে যান, ব্যবসা-বাণিজ্যে গুরুত্বপূর্ণ অবদান রেখে থাকেন। এসব শিক্ষার্থী বিদায় নিলে যুক্তরাষ্ট্রের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো উৎকর্ষের মান ধরে রাখার ক্ষেত্রে প্রয়োজনীয় ঘনত্ব হারিয়ে বিপাকে পড়ে যাবে।

২০১৮-১৯ শিক্ষাবর্ষে যুক্তরাষ্ট্রে উচ্চতর শিক্ষা নিতে আসা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ লাখের বেশি আন্তর্জাতিক শিক্ষার্থী ছিলেন।

৬ জুলাই ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইস) জানিয়েছে, আসন্ন ফল সেমিস্টার থেকে আমেরিকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো যদি পুরোপুরি অনলাইনে ক্লাস নেওয়া শুরু করে, তাহলে বিদেশি শিক্ষার্থীদের আমেরিকা ত্যাগ করতে হবে। এ ছাড়া সেখানে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদেরও ভিসা দেওয়া হবে না। এতে বলা হয়, যুক্তরাষ্ট্রে যেসব বিদেশি শিক্ষার্থী পুরোপুরি অনলাইন পড়াশোনা করছেন, তাঁদের অবিলম্বে হয় একটি বিশ্ববিদ্যালয় বা কলেজে অন্তত কিছুসংখ্যক ক্লাসে সশরীরে উপস্থিত থেকে করতে হবে অথবা দেশে ফিরে যেতে হবে।

এই সিদ্ধান্তের বিরুদ্ধে গত ৮ জুলাই ফেডারেল কোর্টে মামলা করেছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ও ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি)। এবার এই সিদ্ধান্তের স্থগিতাদেশ চেয়ে টেক কোম্পানিগুলো। ইউএস চেম্বার অব কমার্স এবং অন্য আইটি অ্যাডভোকেসি গ্রুপগুলো বলছে, এই সিদ্ধান্ত তাদের নিয়োগের পরিকল্পনা ব্যাহত করবে, বোর্ডের পক্ষে আন্তর্জাতিক শিক্ষার্থীদের পরিচালনা করা অসম্ভব হয়ে পড়বে।

৮ জুলাই হার্ভার্ড-এমআইটির দায়ের মামলায় বলা হয়েছে, নতুন নির্দেশনায় লাখো শিক্ষার্থীর আমেরিকায় উচ্চশিক্ষা গ্রহণ অনিশ্চিত হয়ে পড়বে। ফেডারেল আদালতে করা এ মামলার আরজিতে বলা হয়, আসন্ন ফল সেমিস্টার শুরু হওয়ার আর মাত্র কয়েক সপ্তাহ বাকি। এর মধ্যে শিক্ষার্থীদের জন্য ইউনিভার্সিটি বদল করার সুযোগ নেই। এতে অনেকেই দেশটিতে শিক্ষার্থী হিসেবে তাঁদের বৈধ ভিসা হারাবে। এ ছাড়া আন্তর্জাতিক শিক্ষার্থীদের দেশে ফিরে যাওয়া ব্যয়বহুল, অবাস্তব এবং অনিরাপদ বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

গত মার্চে আইস এক নির্দেশনায় বলেছিল, মহামারির সময় বিদেশি শিক্ষার্থীরা সশরীরে উপস্থিত না হয়েও ক্লাস করতে পারবেন এবং এ কারণে তাঁদের আমেরিকার ভিসার ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। ওই নির্দেশনা অনুযায়ী, আমেরিকার বহু বিশ্ববিদ্যালয়ে গত তিন মাস থেকে অনলাইনে ক্লাস নেওয়ার প্রস্তুতি চলছিল। বিভিন্ন দেশের শিক্ষার্থীদের দিকে নজর রেখে ক্লাসের সময়সূচিও দেওয়া হয়ে গেছে। এখন হঠাৎ করে ট্রাম্প প্রশাসনের এ সিদ্ধান্তে শুধু আন্তর্জাতিক শিক্ষার্থীরাই নন, বিপাকে পড়েছে বিশ্ববিদ্যালয়গুলো। হার্ভার্ডসহ বেশ কিছু বিশ্ববিদ্যালয় তাদের স্নাতক পর্যায়ের ৪০ শতাংশ শিক্ষার্থীকে ক্যাম্পাসে আসতে দেওয়ার পরিকল্পনা নিয়ে আগামী সেমিস্টারের জন্য প্রস্তুতি নিয়েছিল। দায়ের করা মামলায় প্রশাসনিক এ সিদ্ধান্তের ওপর স্থগিতাদেশ চাওয়া হয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

মোবাইল ইন্টারনেট চালু
টেলিকম

ইন্টারনেটের খরচ ও কলরেট কমানোসহ ৫ দাবি টিক্যাবের

এআই দৌড়ে এনভিডিয়ার সঙ্গে জোট বাঁধল লেনোভো
নির্বাচিত

এআই দৌড়ে এনভিডিয়ার সঙ্গে জোট বাঁধল লেনোভো

অবৈধ লেনদেনে বিকাশ মার্চেন্ট হিসাব
প্রযুক্তি সংবাদ

মোবাইল ব্যাংকিংয়ের আড়ালে হুন্ডি, বিকাশের ৬ কর্মকর্তা গ্রেপ্তার

২০২০ সালে সর্বাধিক ডাউনলোডেড স্মার্টফোন গেম এমং আস
গেম

২০২০ সালে সর্বাধিক ডাউনলোডেড স্মার্টফোন গেম এমং আস

মাস্কসহ সেলফি পাঠালেই আসবে উবার
অটোমোবাইল

ঢাকার রাস্তায় চালু ’উবার রেন্টাল’, এক গাড়িতেই ১০ ঘন্টা ঘোরাঘুরি

ডিজোর স্মার্ট ঘড়ি ও তারহীন নেকব্যান্ড আনলো সেলেক্সট্রা
প্রযুক্তি সংবাদ

ডিজোর স্মার্ট ঘড়ি ও তারহীন নেকব্যান্ড আনলো সেলেক্সট্রা

Load More

ট্রেন্ডিং টপিক

বৈদ্যুতিক বাস
অটোমোবাইল

৩ শর্তে বৈদ্যুতিক বাস-ট্রাক আমদানিতে শুল্কমুক্ত সুবিধা

বিশ্বকাপ ফুটবলের সব আপডেট এক ক্লিকেই, ফুটবলপ্রেমীদের জন্য মেটার চমক
প্রযুক্তি সংবাদ

বিশ্বকাপ ফুটবলের সব আপডেট এক ক্লিকেই, ফুটবলপ্রেমীদের জন্য মেটার চমক

সালাহউদ্দিন আহমদের হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’
সোশ্যাল মিডিয়া

সালাহউদ্দিন আহমদের হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’

স্মার্ট লাইফে স্মার্ট ফ্রিজ
নির্বাচিত

স্মার্ট লাইফে স্মার্ট ফ্রিজ

সপ্তাহের সবচেয়ে পঠিত

স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দেবে আইফোন ২০

স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দেবে আইফোন ২০

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

সেরা ৫টি স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ ফোন

সেরা ৫টি স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ ফোন

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইবিএল গ্রাহকের অ্যাকাউন্ট থেকে হুটহাট টাকা গায়েব
অর্থ ও বাণিজ্য

ইবিএল গ্রাহকের অ্যাকাউন্ট থেকে হুটহাট টাকা গায়েব

দেশের বেসরকারি খাতের অন্যতম শীর্ষস্থানীয় ব্যাংক ইস্টার্ন ব্যাংক...

আইফোন ১৮ প্রো ম্যাক্সের ক্যামেরায় থাকবে বড় চমক

আইফোন ১৮ প্রো ম্যাক্সের ক্যামেরায় থাকবে বড় চমক

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

গবেষণার উদ্ভাবন জনগণের হাতে পৌঁছে দিতে হবে: মন্ত্রী

গবেষণার উদ্ভাবন জনগণের হাতে পৌঁছে দিতে হবে: মন্ত্রী

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দেবে আইফোন ২০

স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দেবে আইফোন ২০

সেরা ৫টি স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ ফোন

সেরা ৫টি স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৪ জুলাই ২০২০

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলায় গুগল-ফেসবুক

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix