Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

টেনসেন্ট, হুয়াওয়ে ও শাওমির জায়গা নিতে পারবে কি?

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ১৯ জুলাই ২০২০
টেনসেন্ট, হুয়াওয়ে ও শাওমির জায়গা নিতে পারবে কি?
Share on FacebookShare on Twitter

বাণিজ্যযুদ্ধের পাশাপাশি আমেরিকা-চীনের মধ্যে দীর্ঘদিন ধরেই প্রযুক্তি পণ্য নিয়ে একধরনের বিভেদ তৈরি হয়েছে। যেটিকে প্রযুক্তিগত স্নায়ুযুদ্ধ বললেও ভুল হবে না। এ যুদ্ধের মাঝ থেকে ব্যবসায়িক ফায়দা লুটে নিতে চায় ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির মালিকানাধীন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (আরআইএল) টেলিযোগাযোগ প্রতিষ্ঠান জিও ইনফোকম। এতদিন ধরে বিশ্বের দ্বিতীয় শীর্ষ প্রযুক্তির বাজার ভারতে চীনা প্রযুক্তি পণ্যের আধিপত্য থাকলেও সীমান্ত বিরোধ নিয়ে দেশটিতে চলমান চীনবিরোধী মনোভাব আর ওয়াশিংটনের সঙ্গে বেইজিংয়ের খারাপ সময়কে হাতিয়ার হিসেবে ব্যবহার করে টেনসেন্ট, হুয়াওয়ে ও শাওমির মতো জায়ান্ট প্রতিষ্ঠানগুলোর জায়গা দখল নিতে চায় জিও প্লাটফর্ম।

ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানির এমন উচ্চাভিলাষী আকাঙ্ক্ষার পেছনে অবশ্য যথেষ্ট কারণও আছে। একদিকে আরআইএলের ঋণের বোঝা কমাতে একের পর এক জিও প্লাটফর্মে বিলগ্নীকরণ, অন্যদিকে বৈশ্বিক জায়ান্ট প্রতিষ্ঠানগুলোকে সঙ্গে নিয়ে নিজের ব্যবসায়িক অবস্থা আরো পাকাপোক্ত করতে গত কয়েক মাস ধরে কাজ করে যাচ্ছেন ভারতীয় এ ধনকুবের। এজন্য এরই মধ্যে জিও প্লাটফর্মের ২৫ দশমিক ২৪ শতাংশ মালিকানা বিক্রিও করে দিয়েছেন তিনি। ১২টি প্রতিষ্ঠানের কাছে মালিকানা বিক্রির মধ্য দিয়ে আরআইএলের সম্মিলিত আয় দাঁড়াচ্ছে ১ লাখ ১৮ হাজার ৩১৮ কোটি ৪৫ লাখ রুপি। আর সিলিকন ভ্যালির শীর্ষ দুই প্রযুক্তি জায়ান্ট গুগল ও ফেসবুক এ বিনিয়োগকারীর তালিকায় রয়েছে, যা প্রযুক্তির বাজারে আরআইএলের নেতৃত্বকে পোক্ত করতে সহযোগিতা করবে।

টেনসেন্ট, হুয়াওয়ে ও শাওমির মতো জায়ান্ট প্রতিষ্ঠানগুলোর জায়গা দখল নেয়ার এ উচ্চাভিলাষকে অনেকটা দুঃসাহসিকই বলা চলে। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে, সাহসের শক্তি হিসেবে রয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যের মতো দেশগুলোতে চীনের প্রযুক্তি পণ্যবিরোধী মনোভাব। দেশ দুটি ছাড়াও বিশ্বের অনেক দেশ হুয়াওয়ের টেকনোলজি কোম্পানিকে তাদের দেশে অনুমতি দিতে নারাজ। এছাড়া যুক্তরাষ্ট্র নিয়মিত মিত্র দেশগুলোকে নিজেদের দলে ভেড়াতে কাজ করে যাচ্ছে। ফলে মার্কিন-চীন এ প্রযুক্তিযুদ্ধ মুকেশ আম্বানির জন্য বাড়তি পাওনা হিসেবেই কাজ করছে।

এদিকে গত বুধবার আরআইএলের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। এ সভায় নিজস্ব ফাইভজি প্রযুক্তি নির্মাণের কথা জানিয়েছেন মুকেশ আম্বানি। জিও প্লাটফর্ম প্রতিষ্ঠার চার বছর পর ফাইভজি চালুর এ সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। সভায় জানানো হয়, ভারতে তাদের ৪০ কোটি ফোরজি গ্রাহকের ওপর পরীক্ষামূলক ব্যবহারের পর অন্যান্য বাজারে ফাইভজি চালু করবে জিও প্লাটফর্ম। যেখানে অন্যান্য দেশে হুয়াওয়ে পরীক্ষামূলকভাবে ফাইভজি চালু করতে গিয়েও যুক্তরাষ্ট্রের বাধার সম্মুখীন হচ্ছে।

আম্বানির মালিকানাধীন গণমাধ্যম নিউজ ১৮ জিও প্লাটফর্মের ফাইভজি প্রযুক্তিকে ‘হুয়াওয়ে কিলার’ হিসেবে উল্লেখ করেছে। অন্যদিকে চাইনিজ গিয়ারকে এড়িয়ে ফাইভি চালুর বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জিও প্লাটফর্মকে প্রশংসা করার বিষয়টিও উঠে এসেছে গণমাধ্যমটির প্রতিবেদনে। এর অর্থ চীনা প্রযুক্তিকে টেক্কা দিয়ে জিও প্লাটফর্মের ফাইভজি চালুর বিষয়টিকে সমর্থন দিচ্ছে যুক্তরাষ্ট্র।

মুকেশ আম্বানির উচ্চাভিলাষী পরিকল্পনা বাস্তবায়নের পেছনে এসব কেবল একক কারণ নয়। এর মধ্যে অন্যতম বৈশ্বিক টেলিকম জায়ান্ট প্রতিষ্ঠানগুলোর সংযুক্তি। যেমন জিও প্লাটফর্মে এখন পর্যন্ত বিনিয়োগে শীর্ষে রয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম জায়ান্ট ফেসবুক। প্রায় ১০ শতাংশ মালিকানা কিনেছে মার্কিন প্রতিষ্ঠানটি। আর এজন্য ৫৭০ কোটি ডলার ব্যয় করেছে ফেসবুক। এর মধ্য দিয়ে ফেসবুক নিয়ন্ত্রিত ক্রস-প্লাটফর্ম মেসেজিং ও ভয়েস ওভার আইপি সেবা হোয়াটসঅ্যাপ জিও প্লাটফর্মের সঙ্গে যুক্ত হলো। সূত্র: ব্লুমবার্গ

এই বিভাগ থেকে আরও পড়ুন

যে কারণে ফেসবুকে নিষিদ্ধ হলেন ট্রাম্প
প্রযুক্তি সংবাদ

যে কারণে ফেসবুকে নিষিদ্ধ হলেন ট্রাম্প

চীন নিয়ে উদ্বেগ কমাতে নতুন প্রকল্প টিকটকের
প্রযুক্তি সংবাদ

অ্যাপ কখনওই মার্কিন ডেটা চীন সরকারকে দেয়নি: টিকটক সিইও

রবি ও এয়ারটেলের কাস্টমার কেয়ার নম্বর পরিবর্তন হচ্ছে
টেলিকম

রবি ও এয়ারটেলের কাস্টমার কেয়ার নম্বর পরিবর্তন হচ্ছে

২০২৫ সালের টেক ইন্ডাস্ট্রি: সম্ভাবনার শীর্ষে, কিন্তু নীতিগত জটিলতায় খুঁড়িয়ে চলা
প্রযুক্তি সংবাদ

২০২৫ সালের টেক ইন্ডাস্ট্রি: সম্ভাবনার শীর্ষে, কিন্তু নীতিগত জটিলতায় খুঁড়িয়ে চলা

ট্রেনে বসেই অ্যাপসে দেয়া যাবে রেলের অভিযোগ
প্রযুক্তি সংবাদ

ট্রেনে বসেই অ্যাপসে দেয়া যাবে রেলের অভিযোগ

সেপ্টেম্বরে বাজারে আসছে আইফোন-১৩ সিরিজ
নির্বাচিত

সেপ্টেম্বরে বাজারে আসছে আইফোন-১৩ সিরিজ

Load More

ট্রেন্ডিং টপিক

গাজীপুরে টেলিযোগাযোগ স্টাফ কলেজ পরিদর্শন করলেন মন্ত্রী
প্রযুক্তি সংবাদ

গাজীপুরে টেলিযোগাযোগ স্টাফ কলেজ পরিদর্শন করলেন মন্ত্রী

সফটওয়্যার ত্রুটিতে ৪৩ লাখের বেশি গাড়ি ফিরিয়ে নিচ্ছে ফোর্ড
অটোমোবাইল

সফটওয়্যার ত্রুটিতে ৪৩ লাখের বেশি গাড়ি ফিরিয়ে নিচ্ছে ফোর্ড

খামেনির মৃত্যুতে আর্জেন্টিনার প্রেসিডেন্টের উল্লাস
বিবিধ

খামেনির মৃত্যুতে আর্জেন্টিনার প্রেসিডেন্টের উল্লাস

১০,০০১ mAh ব্যাটারি ও এআই চিপ নিয়ে এল Realme Narzo Power 5G: স্মার্টফোন দুনিয়ায় নতুন রেকর্ডের হাতছানি
নির্বাচিত

১০,০০১ mAh ব্যাটারি ও এআই চিপ নিয়ে এল Realme Narzo Power 5G: স্মার্টফোন দুনিয়ায় নতুন রেকর্ডের হাতছানি

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix