Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

তরুণীর গোপন ছবি দিয়ে ব্ল্যাকমেইল করছিল শাকিল

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ২০ জুলাই ২০২০
তরুণীর গোপন ছবি দিয়ে ব্ল্যাকমেইল করছিল শাকিল
Share on FacebookShare on Twitter

ল্যাপটপের লক খুলতে টেকনিশিয়ানের কাছে গিয়ে যে এত বড় বিপদ হবে, সেটি বুঝতেই পারেননি তরুণী। হবু স্বামীকে পাঠানো তার গোপন ছবি হাতিয়ে গাজীপুরের ওই টেকনিশিয়ান দিনের পর দিন তাকে ব্ল্যাকমেইল করতে থাকে।

প্রতারক শাকিল মাহমুদ (২১) অবশ্য শেষ পর্যন্ত বাঁচতে পারেনি। বাংলাদেশ সাইবার পুলিশের জালে তাকে ধরা পড়তে হয়েছে।

পুলিশের পক্ষ থেকে শনিবার বলা হয়েছে, ‘বাংলাদেশের নামকরা একটি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর কাছ থেকে আমরা এমনই একটি অভিযোগ পাই। ভিকটিমের সঙ্গে কথা বলে জানা যায় তার হবু বর উচ্চশিক্ষার উদ্দেশ্যে ইউএসএতে যান। সেখানে থাকাকালীন তাদের ভেতর বেশ কিছু গোপন ছবি আদান-প্রদান হয়। ইউএসএ-তে থাকা অবস্থাতেই এক সন্ত্রাসী হামলায় তার হবু স্বামী নিহত হয়।’

‘তার বেশ কিছুদিন পর থেকেই ভিকটিমকে একটি বিদেশি নম্বর থেকে বার বার ফোন দিয়ে হ্যাকার ও সাইবার বিশেষজ্ঞ পরিচয় দিয়ে বলা হয় তার এবং তার হবু স্বামীর বেশ কিছু গোপনীয় ছবি ও ভিডিও হ্যাকারের হাতে এসেছে এবং এই ছবিগুলো অনলাইন থেকে মুছে দিতে হলে তাকে ইউএস ডলার পাঠাতে হবে। ডলার না দিলে ভিকটিমের ব্যক্তিগত ছবি ও ভিডিও বিভিন্ন ওয়েবসাইটে ছড়িয়ে দেয়া হবে।’

ভিকটিমকে সেসব ছবির কিছু স্যাম্পল পাঠায় শাকিল। সেসব ছবি দেখে ভিকটিম বুঝতে পারে সে তার হবু স্বামীর সাথে যেসব ছবি শেয়ার করেছিল এগুলো তারই অংশ। এমনিতেই হবু বরের মৃত্যুতে ভিকটিম খুবই ভেঙে পড়ে; অন্যদিকে হ্যাকারের ঝামেলা।

ওই তরুণী পরে সাইবার পুলিশের সাথে যোগাযোগ করেন। সিআইডি সাইবার পুলিশ জানতে পারে, ভিক্টিমের হবু স্বামীর মৃত্যু হলে ইউএসএ পুলিশ তদন্ত শেষ করে নিহতের ব্যবহৃত ডিভাইস এবং ল্যাপটপ বাংলাদেশে তার পরিবারের কাছে পাঠায়। যেহেতু ডিভাইসটি লক করা ছিল তাই সেটি ব্যবহার করতে পারছিলেন না পরিবারের লোকজন, ল্যাপটপটি আনলক করতেই একটি দোকানের দ্বারস্থ হন।

তবে ভিকটিমের ধারণা ছিল না এখান থেকে এ ধরনের ঘটনা ঘটতে পারে; কেননা যে নম্বর থেকে ভিকটিমকে বিভিন্ন ছবি পাঠানো হচ্ছিল সেটি একটি বিদেশি নম্বর।

সাইবার পুলিশের একটি বিশেষ টিম ওই নম্বরের সূত্র ধরে এই অপরাধের সঙ্গে জড়িত শাকিলকে সম্প্রতি গাজীপুর থেকে গ্রেপ্তার করে।

যে রিপেয়ার শপে ডিভাইসটি ঠিক করতে দেয়া হয়েছিল শাকিল সেই দোকানের ম্যানেজার ও দক্ষ টেকনিশিয়ান। তার বিরুদ্ধে ডিএমপি’র নিউমার্কেট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

‘ সাধারণ নেটিজেনদের পরামর্শ দিয়ে পুলিশের সাইবার ক্রাইম ইউনিট জানিয়েছে, ‘পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে ৪ বছরের জেল। ফেক আইডি হলেও উপায় নাই, ধরা খেতেই হবে। কোনওভাবেই ব্যক্তিগত ছবি কোথাও রাখবেন না। ‘

এই বিভাগ থেকে আরও পড়ুন

রেস্তোরাঁর খাবারের মেন্যু জানিয়ে দেবে গুগল
প্রযুক্তি সংবাদ

রেস্তোরাঁর খাবারের মেন্যু জানিয়ে দেবে গুগল

ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দিতে গিয়ে লাঞ্ছিত হচ্ছেন কর্মীরা: আইএসপিএবি
নির্বাচিত

ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দিতে গিয়ে লাঞ্ছিত হচ্ছেন কর্মীরা: আইএসপিএবি

ইনস্টাগ্রামে ছবির সঙ্গে জুড়ে দেয়া যাবে মিউজিক
নির্বাচিত

প্রোফাইল ফটো আকর্ষণীয় করতে ইনস্টাগ্রামের নতুন ফিচার

হুয়াওয়ের ১০ কোটি ওয়্যারেবল ডিভাইস বিক্রি হয়েছে
নির্বাচিত

হুয়াওয়ের ১০ কোটি ওয়্যারেবল ডিভাইস বিক্রি হয়েছে

আইফোন কেনায় আগ্রহী নন অধিকাংশ অ্যান্ড্রয়েড ব্যবহারকারী
প্রযুক্তি সংবাদ

আইফোন কেনায় আগ্রহী নন অধিকাংশ অ্যান্ড্রয়েড ব্যবহারকারী

ইভ্যালি সিইওর মুক্তি দাবিতে প্রেসক্লাবে মানববন্ধনের ঘোষণা ভোক্তাদের
ই-কমার্স

ইভ্যালি সিইওর মুক্তি দাবিতে প্রেসক্লাবে মানববন্ধনের ঘোষণা ভোক্তাদের

Load More

ট্রেন্ডিং টপিক

নতুন অপো এ৬এস প্রো’র সাথে ঈদ মেগা অফার ঘোষণা করলো অপো
ছাড় ও অফার

নতুন অপো এ৬এস প্রো’র সাথে ঈদ মেগা অফার ঘোষণা করলো অপো

আদায়কৃত জরিমানার ২৫% অর্থ পাবেন তথ্য প্রকাশকারী
অর্থ ও বাণিজ্য

আদায়কৃত জরিমানার ২৫% অর্থ পাবেন তথ্য প্রকাশকারী

শ্রমিকদের বকেয়া বেতন ও ঈদ বোনাস নিয়ে মন্ত্রীর নির্দেশনা
অর্থ ও বাণিজ্য

শ্রমিকদের বকেয়া বেতন ও ঈদ বোনাস নিয়ে মন্ত্রীর নির্দেশনা

খামেনির নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক
বিবিধ

খামেনির নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix