Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

করোনায় প্রযুক্তিতে দক্ষ কর্মীদের চাহিদা বেড়েছে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 21 July 2020
করোনায় প্রযুক্তিতে দক্ষ কর্মীদের চাহিদা বেড়েছে
Share on FacebookShare on Twitter

দেশের বর্তমান করোনা পরিস্থিতিতে প্রযুক্তিতে দক্ষ কর্মীদের চাহিদা বেড়েছে। দেশের আর্থিক খাতের প্রতিষ্ঠানগুলো ডিজিটাল রূপান্তরের জন্য ক্লাউড সেবা, আধুনিক সফটওয়্যার ও সাইবার নিরাপত্তার মতো বিষয়গুলোয় বাড়তি গুরুত্ব দিচ্ছে। সম্প্রতি দেশের প্রধান কারিগরি কর্মকর্তাদের সংগঠন সিটিও ফোরাম আয়োজিত ‘ড্রাইভ বিজনেস ভ্যালুজ ডিউরিং প্যান্ডেমিক’ শীর্ষক আলোচনায় এ তথ্য তুলে ধরা হয়।

ভার্চ্যুয়াল এ আলোচনায় উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক লিমিটেড, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড, ডাচ্‌–বাংলা ব্যাংক লিমিটেড, পূবালী ব্যাংক লিমিটেড এবং শাহজালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীবৃন্দ। এতে যুক্ত হন ৩০০ জনের বেশি তথ্যপ্রযুক্তি পেশাজীবী।

সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বলেন, ‘কোভিড ১৯ আমাদের ভালো শিক্ষা দিয়েছে। গত তিন মাসে সোনালী ব্যাংক প্রযুক্তির দিক থেকে পাঁচ বছর এগিয়ে গেছে। সরকারি ব্যাংকগুলোও ডিজিটালাইজেশন মাথায় রেখে এগিয়ে যাচ্ছে। সোনালী ব্যাংক ই-সেবা মোবাইল অ্যাপ নিয়ে হাজির হয়েছে যাতে মাত্র ২ থেকে ৪ মিনিটে কমপ্লিট ই-কেওয়াইসির মাধ্যমে অ্যাকাউন্ট খোলা যাচ্ছে।’

পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল হালিম চৌধুরী বলেন, ‘আমাদের বোর্ড সভাগুলো এখন ভার্চ্যুয়াল হয়। পূবালী ব্যাংক নিজেরাই নিজেদের সফটওয়্যার ডেভেলপ করছে।’

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের (এমটিবি) ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান বলেন, এ মুহূর্তে সাইবার নিরাপত্তার বিষয়টি গুরুত্বপূর্ণ। ব্যাংকগুলো এ ক্ষেত্রে গুরুত্ব দিচ্ছে।

শাহজালাল ইসলামি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. শহীদুল ইসলাম ও ডাচ্‌–বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম মোহাম্মাদ শিরিন ব্যাংক খাতে তথ্যপ্রযুক্তি ব্যবহারের গুরুত্বের বিষয় তুলে ধরেন।

সিটিও ফোরাম সভাপতি তপন কান্তি সরকারের সঞ্চালনায় এ সম্মেলনে জানানো হয়, মহামারির সময়ও বৈদেশিক মুদ্রা আয় ১০ শতাংশ বেড়েছে। বর্তমানে দেশের আইসিটি খাত বিশ্বসূচকে ২১তম অবস্থানে রয়েছে। বিশ্বে দ্বিতীয় অবস্থানে রয়েছে দেশের ফ্রিল্যান্সার ও আইটি বিশেষজ্ঞরা। দেশে বর্তমানে ৪০ থেকে ৪৫ হাজার আইটি ফ্রিল্যান্সার ও বিশেষজ্ঞ বছরে ৫০০ থেকে ৬০০ মিলিয়ন মার্কিন ডলার আয় করছেন।

মহামারি–পরবর্তী বিশ্ব অর্থনীতিতে তথ্যপ্রযুক্তি–নির্ভরতা বর্তমান সময়ের চেয়ে ৬০ থেকে ৭০ গুণ বেড়ে যাবে। এই সুযোগের শতভাগ লক্ষ্যমাত্রা অর্জনে খাত সংশ্লিষ্ট ব্যক্তিদের এগিয়ে আসতে হবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

১৫ বিশ্ববিদ্যালয়ের ১৫ শিক্ষার্থীকে ক্যাম্পাস অ্যাম্বাসেডর করল অপো
প্রযুক্তি সংবাদ

১৫ বিশ্ববিদ্যালয়ের ১৫ শিক্ষার্থীকে ক্যাম্পাস অ্যাম্বাসেডর করল অপো

এমএনপি সেবার ৭ লাখের ৫ লাখই এসেছে রবিতে
টেলিকম

গ্রাহক কমেছে রবির

সেরা ৩টি ফ্ল্যাগশিপ ফোনের লিস্ট দেখে নিন
নির্বাচিত

চলতি বছরে প্রত্যাশিত স্মার্টফোন বিক্রি হচ্ছে না

এবার সোনা কেনা-বেচা করুন গুগল পে থেকে
প্রযুক্তি সংবাদ

এবার সোনা কেনা-বেচা করুন গুগল পে থেকে

গ্যালাক্সি সিরিজের নতুন ওয়াচ আনলো স্যামসাং
নির্বাচিত

গ্যালাক্সি সিরিজের নতুন ওয়াচ আনলো স্যামসাং

গুগল ম্যাপসে আরও সহজ হলো দিকনির্দেশনা
টিপস

জেনে নিন গুগলের ম্যাপস ব্যবহারের নিয়ম

Load More

ট্রেন্ডিং টপিক

ভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট বন্ধে দ্রুত আইন করবে সরকার
প্রযুক্তি সংবাদ

ভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট বন্ধে দ্রুত আইন করবে সরকার

বিশ্বজুড়ে স্মার্টফোন উৎপাদন: চীন-ভারতের দাপটের সঙ্গে তালিকায় উঠে আসছে বাংলাদেশ
প্রযুক্তি সংবাদ

দেশের কারখানায় বাড়ছে স্মার্টফোন উৎপাদন

আইটি খাতে দক্ষতা বাড়াতে চালু হলো এক্সচেঞ্জকরি টেক একাডেমি
প্রযুক্তি সংবাদ

আইটি খাতে দক্ষতা বাড়াতে চালু হলো এক্সচেঞ্জকরি টেক একাডেমি

প্রতিদিনের রান্না আরও স্বাচ্ছন্দ্যময় করতে নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি
প্রযুক্তি সংবাদ

প্রতিদিনের রান্না আরও স্বাচ্ছন্দ্যময় করতে নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি

সপ্তাহের সবচেয়ে পঠিত

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

পুরোনো আইফোন কেনার আগে যে ফিচারগুলো অবশ্যই দেখে নেবেন

স্বপ্নের আইফোন যেখানে খুলে দেয় মৃত্যুর দুয়ার

অনার ৬০০এস ৫জি

অনার ৬০০এস ৫জি (HONOR 600S 5G) রিভিউ: ৮,১০০ এমএএইচ ব্যাটারি কি সত্যিই কার্যকর?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

গ্রামীণফোন
টেলিকম

কর্পোরেট গভর্ন্যান্স এক্সেলেন্স’র জন্য গোল্ড জিতল গ্রামীণফোন

দেশের শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন ১৩তম আইসিএসবি...

প্রতিদিনের রান্না আরও স্বাচ্ছন্দ্যময় করতে নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি

প্রতিদিনের রান্না আরও স্বাচ্ছন্দ্যময় করতে নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি

সামাজিক মাধ্যমে প্রচারিত সংবাদে সিটি ব্যাংকের প্রতিবাদ ও ব্যাখ্যা

সামাজিক মাধ্যমে প্রচারিত সংবাদে সিটি ব্যাংকের প্রতিবাদ ও ব্যাখ্যা

ওয়ালটন এসি স্মার্ট এক্সচেঞ্জ অফার: যেকোনো ব্র্যান্ডের পুরনো এসি বদলে ৩০% পর্যন্ত ছাড়ে

ওয়ালটন এসি স্মার্ট এক্সচেঞ্জ অফার: যেকোনো ব্র্যান্ডের পুরনো এসি বদলে ৩০% পর্যন্ত ছাড়ে

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

21 July 2020

করোনায় প্রযুক্তিতে দক্ষ কর্মীদের চাহিদা বেড়েছে

Techzoom.TV |
TechzoomTV