Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিসিএস সদস্যদের বিনা জামানতে ৫০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে প্রাইম ব্যাংক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ২২ জুলাই ২০২০
বিসিএস সদস্যদের বিনা জামানতে ৫০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে প্রাইম ব্যাংক
Share on FacebookShare on Twitter

বিসিএস সদস্য এবং উদ্যোক্তাদের যাবতীয় ব্যাংকিং সেবা প্রদান এবং জামানতবিহীন ৫০ লাখ টাকা পর্যন্ত লোন দেয়ার লক্ষ্যে বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) এবং প্রাইম ব্যাংক লিমিটেডের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) তথ্যপ্রযুক্তি খাতে বিসিএস সদস্যদের মাইক্রো, স্মল, মিডিয়াম এন্টারপ্রাইজ (এমএসএমই) সুবিধা প্রদানের জন্য ওয়েবিনারে বিসিএস সভাপতি মো. শাহিদ-উল-মুনীর এবং প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা রাহেল আহমেদ এই অ্যালায়েন্সের উদ্বোধন করেন। সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ ও শিল্প উপদেষ্টা সালমান এফ রহমান, এমপি।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, তথ্যপ্রযুক্তি খাতে বাংলাদেশ কম্পিউটার সমিতি প্রথম থেকেই কাজ করে আসছে। প্রাইম ব্যাংক বিসিএস সদস্যদের অর্থায়নে যে সুবিধা প্রদান করছেন তা প্রশংসনীয়। দুটি বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে আমি আরো বেশি আনন্দিত। তরুণদের আইডল মাননীয় প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের দূরদর্শী নির্দেশনায় তথ্যপ্রযুক্তি খাত দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। এসএমই খাতকে উৎসাহিত করতে মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ ব্যাংককে ২ হাজার কোটি টাকার ক্রেডিট ইন্সুরেন্স পলিসি বাস্তবায়ন করতে বলেছেন। সরকার সবসময় ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তাদের উৎসাহিত করে। তবে বিসিএস সদস্যদেরও ব্যাংকের এই সহযোগিতার কথা মাথায় রেখে ঠিক সময়ে লোন পরিশোধ করে ব্যাংকিং খাতকেও উৎসাহিত করা উচিৎ।

বিসিএস সভাপতি মো. শাহিদ-উল-মুনীর বলেন, করোনা পরবর্তী সংকটময় সময়ে তথ্যপ্রযুক্তি ব্যবসায়ীদের পাশে প্রাইম ব্যাংকের এগিয়ে আসার উদ্যোগকে আমরা স্বাগত জানাই। ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়ন এবং এই খাতের সংশ্লিষ্ট ব্যবসায়ীদের ফিন্যান্সিয়াল সুবিধা প্রদান করা গেলে তা উভয় পক্ষের জন্য কল্যাণকর। তিন মাসের মতো তথ্যপ্রযুক্তি খাতে ব্যবসা ছিল না বললেই চলে। ব্যবসায়ীদের অবস্থাও নাজুক ছিল। আমাদের বেশিরভাগ উদ্যোক্তার বয়স ৩৫ বছরের নিচে। তাই এই সময়ে তারুণ্যের উদ্যোমে তাদের হাত ধরে সফলতা আসবেই। আইসিটি খাতে নিত্যনতুন ক্ষেত্র সৃষ্টি হচ্ছে। ব্লকচেইন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং রোবোটিক্সের মতো খাতগুলোতে আমাদের উদ্যোক্তারা কাজ করছে। প্রাইম ব্যাংকের সাথে এই চুক্তির কারণে উদ্যোক্তারা ভরসা পাবেন।

এই অ্যালায়েন্স সম্পর্কে প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা রাহেল আহমেদ বলেন, সরকারের ডিজিটাল বাংলাদেশ ভিশন বাস্তবায়ন এবং বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করার অগ্রযাত্রাকে এগিয়ে নি‌তে প্রাইম ব্যাংক একাত্ব হয়ে কাজ করছে। দেশের অর্থনীতিকে বদলে দেয়ার অন্যতম হাতিয়ার হিসেবে কাজ করতে পারে দেশের সম্ভাবনাময় তথ্য প্রযুক্তি খাত। গত দুই দশকের অভাবনীয় প্রবৃদ্ধির ওপর ভর করে আগামী কয়েক বছরে এই খাত দেশের অন্যতম বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত হিসেবে আবির্ভূত হবে বলেই আমার বিশ্বাস। উদীয়মান তথ্য প্রযুক্তি খাতের এই অগ্রযাত্রায় সঙ্গে থাকতে প্রাইম ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ। সরকারের ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের অংশ হিসেবে দেশের সম্ভাবনাময় তথ্য ও প্রযুক্তি খাতের দ্রুত সম্প্রসারণের জন‌্য বিসিএস ও প্রাইম ব্যাংকের উদ্যোগে গঠিত এই সহজ অর্থায়ন সুবিধা বিসিএস সদস্যদের পরিচালিত কোম্পানিগুলোকে সহায়তা করবে।

এ চুক্তি অনুযায়ী বিসিএস সদস্য প্রতিষ্ঠানগুলো প্রাইম ব্যাংক থেকে ঋণ সুবিধাসহ অন্যান্য বিশেষায়িত ফাইন্যান্সিং সার্ভিস পাবে। ফলে আইসিটি ও আইটিইএস খাত আরও প্রবৃদ্ধির দিকে এগিয়ে যেতে পারবে।

সমঝোতা চুক্তির ফলে আইসিটি প্রতিষ্ঠানগুলো ওয়ার্কিং ক্যাপিটাল (সিসি, ওডি ও ডিমান্ড লোন), ফিক্সড অ্যাসেট ক্রয় ও ক্যাপিটাল এক্সপেন্ডিচারের জন্য টার্ম লোন, ইন্টারন্যাশনাল ট্রেড সল্যুশন (এলসি, এলএটিআর, আইডিবিপি), ব্যাংক গ্যারান্টি, ওয়ার্ক অর্ডার ইত্যাদি অর্থায়ন সুবিধা পাবে। ডিপোজিট সুবিধা ও ই-ট্রানজেকশনের জন্য ইন্টারনেট ব্যাংকিং – অ্যালটিচুড- সার্ভিস পাবে। এই অ্যালায়েন্সের ফলে বিসিএস সদস্যরা সহজে অর্থায়ন সুবিধা পাবেন।

ওয়েবিনারে বিসিএস সহসভাপতি মো. জাবেদুর রহমান শাহীন, মহাসচিব মুহাম্মদ মনিরুল ইসলাম, প্রাইম ব্যাংকের এমএসএমই ব্যাংকিং বিভাগের প্রধান সৈয়দ এম ওমর তৈয়ব এবং ব্র্যান্ড এন্ড কমিউনিকেশন্স বিভাগের প্রধান নাজমুল করিম চৌধুরী বক্তব্য দেন।

Tags: প্রাইম ব্যাংকবিসিএস

এই বিভাগ থেকে আরও পড়ুন

বাংলাদেশের ই-কমার্স খাতের অবস্থা
ই-কমার্স

বাংলাদেশের ই-কমার্স খাতের অবস্থা

সবচেয়ে দ্রুতগতির সুপারকম্পিউটার বানাচ্ছে মেটা
প্রযুক্তি সংবাদ

সবচেয়ে দ্রুতগতির সুপারকম্পিউটার বানাচ্ছে মেটা

পুরনো চ্যাট রেখেও হোয়াটসঅ্যাপ নম্বর বদলাবেন যেভাবে
নির্বাচিত

যেসব ফোনে চলবে না হোয়াটসঅ্যাপ

ভারতের অ্যাপল স্টোরে চাকরি, বেতন কয়েক লাখ
নির্বাচিত

ভারতের অ্যাপল স্টোরে চাকরি, বেতন কয়েক লাখ

সাইবার আক্রমনের রেড জোনে বাংলাদেশ
প্রযুক্তি সংবাদ

সাইবার আক্রমনের রেড জোনে বাংলাদেশ

নতুন প্রজন্মের নতুন ফোন: স্যামসাং গ্যালাক্সি এ৩০এস
নির্বাচিত

নতুন প্রজন্মের নতুন ফোন: স্যামসাং গ্যালাক্সি এ৩০এস

Load More

ট্রেন্ডিং টপিক

নারী ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন জিয়াউর রহমান, শক্তিশালী করেছেন খালেদা জিয়া: রাষ্ট্রপতি
সোশ্যাল মিডিয়া

নারী ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন জিয়াউর রহমান, শক্তিশালী করেছেন খালেদা জিয়া: রাষ্ট্রপতি

১ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশব্যাক এবং ফ্রি ই-বাইক সহ রিভো নিয়ে এলো “ঈদ ডাবল ধামাকা” অফার
অটোমোবাইল

১ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশব্যাক এবং ফ্রি ই-বাইক সহ রিভো নিয়ে এলো “ঈদ ডাবল ধামাকা” অফার

উত্তর কোরিয়ার সহযোগিতায় কি আন্তঃমহাদেশীয় মিসাইল বানাচ্ছে ইরান?
বিবিধ

উত্তর কোরিয়ার সহযোগিতায় কি আন্তঃমহাদেশীয় মিসাইল বানাচ্ছে ইরান?

গাজীপুরে টেলিযোগাযোগ স্টাফ কলেজ পরিদর্শন করলেন মন্ত্রী
প্রযুক্তি সংবাদ

গাজীপুরে টেলিযোগাযোগ স্টাফ কলেজ পরিদর্শন করলেন মন্ত্রী

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের
শিক্ষা ও ক্যাম্পাস

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা...

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix