Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সজীব ওয়াজেদ বাংলাদেশে ডিজিটাল রূপান্তরের পথিকৃৎ: পলক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ২৭ জুলাই ২০২০
সজীব ওয়াজেদ বাংলাদেশে ডিজিটাল রূপান্তরের পথিকৃৎ: পলক
Share on FacebookShare on Twitter

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, সজীব ওয়াজেদ জয় একজন ভিশনারি ও মেধাবী নেতা যার জীবন দর্শনের মূলে রয়েছে সততা। জীবন ও কর্মের সকল ক্ষেত্রেই সততার অনুশীলন করছেন বলেই তিনি ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে এতটা সফল। তিনি প্রকৃতপক্ষে বাংলাদেশের ডিজিটাল রূপান্তরের পথিকৃৎ।

প্রতিমন্ত্রী আজ জুম অনলাইনে মাননীয় ‘প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ এর কর্ম জীবন ও ডিজিটাল বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে সজীব ওয়াজেদ এর ৫০তম জন্মদিন উপলক্ষ্যে এ আলোচনা সভায় অন্যান্যের মধ্যে অনলাইনে যুক্ত হয়ে আলোচনায় অংশগ্রহণ করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. সজ্জাদ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. লাফিফা জামাল, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচিালক পার্তপ্রতিম দেব, আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব মামুন আল রশিদ, বেসিসের সভাপতি আলমাস কবির, বাক্কোর সভাপতি ওয়াহিদুর রহমান শরীফ।
অনুষ্ঠানটির সঞ্চালনা করেন এলআইসিটি প্রকল্পের পলিসি এডভাইজার সামি আহমেদ।

প্রতিমন্ত্রী বলেন, ডিজিটাল বাংলাদেশের সামগ্রিক কার্যক্রম পরিচালিত হয় সজীব ওয়াজেদের নির্দেশে। তিনি সব সময়ই জনগণের অর্থে কোন প্রকল্প গ্রহণের ক্ষেত্রে জনগণের উপকার এবং রিটার্ন কী আসবে তা বিবেচনায় নিতে পরামর্শ দেন।

পলক বলেন, ২০০৮ সালের ১২ ডিসেম্বর মাননীয় প্রধানমন্ত্রী যে রূপকল্প ২০২১ বাস্তবায়নের ঘোষণা দেন তার প্রণেতাদের একজন সজীব ওয়াজেদ। কিন্তু তিনি শুধু রূপকল্পে প্রণয়নের সাথে যুক্ত থেকে বসে থাকেননি তার বাস্তবায়নে নিরলস কাজ করছেন। ২০০৯ সালে যখন আইসিটি পলিসি প্রণয়ন করা হয় তাঁরই উদ্যোগে, যেখানে ৩০৬টি করণীয়সহ তা বাস্তবায়নে একশন প্লান ও সময় নির্ধারণ করে দেন।

প্রতিমন্ত্রী বলেন, ডিজিটাল বাংলাদেশের সুফল মানুষ কীভাবে পাচ্ছে তা আমরা এই করোনাকালে গভীরভাবে উপলব্দি করছি। স্বাস্থ্য সেবা থেকে কুরবানীর গরু কেনাসহ বিভিন্ন ক্ষেত্রে ডিজিটাল প্লাটফর্মের ব্যবহার হচ্ছে।

সভাপতির বক্তব্যে জিয়াউল আলম বলেন, ডিজিটাল বাংলাদেশের স্বপ্নের বাস্তবায়নের পর এখনকার আমাদের স্বপ্নযাত্রা উন্নত দেশের। এ স্বপ্ন যাত্রাকে তথ্যপ্রযুক্তির ব্যবহারে এগিয়ে নেওয়ায় ভুমিকা রাখছেন জনাব সজীব ওয়াজেদ।

পরে সজীব ওয়াজেদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়।

এই বিভাগ থেকে আরও পড়ুন

২০-১০-৪ নীতিতে পূরণ হবে গাড়ি কেনার শখ!
অটোমোবাইল

২০-১০-৪ নীতিতে পূরণ হবে গাড়ি কেনার শখ!

সিলেটে ২৭৯টি এন্ড্রয়েড ফোন জব্দ, আটক ৪
প্রযুক্তি সংবাদ

সিলেটে ২৭৯টি এন্ড্রয়েড ফোন জব্দ, আটক ৪

আধুনিক বাংলাদেশের স্থপতি শেখ হাসিনার দারিদ্র বিমোচন মডেল
প্রযুক্তি সংবাদ

দেশের মোবাইল ফোন অপারেটগুলো সাইবার হামলার শিকার: পলক

গ্রামীণফোন ও উবারের মধ্যে সমঝোতা চুক্তি
টেলিকম

গ্রামীণফোন ও উবারের মধ্যে সমঝোতা চুক্তি

স্যামসাংয়ের ট্রাইফোল্ড স্ক্রিন বদলানোর খরচে কেনা যাবে এস২৫ আল্ট্রা
প্রযুক্তি সংবাদ

স্যামসাংয়ের ট্রাইফোল্ড স্ক্রিন বদলানোর খরচে কেনা যাবে এস২৫ আল্ট্রা

কেন কিনবেন এয়ারপডস ম্যাক্স ?
নির্বাচিত

এয়ারপডস ম্যাক্সের দাম ৫৪৯ ডলার

Load More

ট্রেন্ডিং টপিক

খামেনির নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক
বিবিধ

খামেনির নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক

বিশ্ববাজারে তেলের দাম দ্বিগুণেরও বেশি বৃদ্ধির শঙ্কা
অর্থ ও বাণিজ্য

বিশ্ববাজারে তেলের দাম দ্বিগুণেরও বেশি বৃদ্ধির শঙ্কা

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে যেসব অস্ত্র দিয়ে লড়াই করছে ইরান
বিবিধ

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে যেসব অস্ত্র দিয়ে লড়াই করছে ইরান

ইরানের ড্রোন হামলা, গ্যাস উৎপাদন বন্ধের ঘোষণা কাতারের
বিবিধ

ইরানের ড্রোন হামলা, গ্যাস উৎপাদন বন্ধের ঘোষণা কাতারের

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix