Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ইনস্টাগ্রামের বিরুদ্ধে অবৈধ তথ্য সংগ্রহের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ১৪ আগস্ট ২০২০
ইনস্টাগ্রামে পণ্যের প্রচারণাকারীদের তথ্য ফাঁস
Share on FacebookShare on Twitter

ইনস্টাগ্রামের বিরুদ্ধে ব্যবহারকারীর বায়োমেট্রিক তথ্য অবৈধভাবে সংগ্রহের অভিযোগ উঠেছে। ব্যবহারকারীর অনুমতি ছাড়াই তাঁদের অজান্তে নানা তথ্য সংগ্রহ করছে ফেসবুকের নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানটি। সম্প্রতি ইনস্টাগ্রামের প্যারেন্ট কোম্পানি ফেসবুকের বিরুদ্ধে নতুন একটি ক্লাস অ্যাকশন মামলায় এ অভিযোগ আনা হয়েছে।

ফেসবুকের বিরুদ্ধে ওয়ালেনের করা মামলার আরজিতে বলা হয়েছে, ইনস্টাগ্রামে ফেস-ট্যাগিং টুল রয়েছে, যা মানুষকে শনাক্ত করতে ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি ব্যবহার করে। এ জন্য বিশেষ ফেস টেমপ্লেট তৈরি করে ডেটাবেসে রাখে। ইনস্টাগ্রাম অবশ্য তাদের এই চর্চাটি ব্যবহারকারীর শর্তাবলির মধ্যে রেখেছে। তবে এ টুলটি স্বয়ংক্রিয়ভাবে অন্য ব্যবহারকারীর পোস্টে বিভিন্ন মানুষের চেহারা অনুমতি ছাড়াই স্ক্যান করে রাখে। এ ক্ষেত্রে ওই ছবিতে থাকা ব্যক্তিরা ইনস্টাগ্রাম ব্যবহারকারী না হলেও বা তাঁরা শর্তাবলিতে সম্মত না হলেও ইনস্টাগ্রাম তাঁদের চেহারা ডেটাবেসে রেখে দেয়।

ফেসবুকের এ চর্চাটি ইলিনয় রাজ্যের একটি আইন ভেঙেছে। ওই আইনে ব্যবহারকারীর অনুমতি ছাড়া ফেস রিকগনিশন স্ক্যানের মতো মানুষের বায়োমেট্রিক তথ্য কোনো কোম্পানি সংগ্রহ করতে পারবে না।

ফেসবুকের বিরুদ্ধে অভিযোগে বলা হয়, ফেসবুক যখন ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের সুরক্ষিত বায়োমেট্রিক তথ্য ধারণ করে ফেলে, তখন তা ফেসবুকের সব পণ্যের ক্ষেত্রে ফেসিয়াল রিকগনিশন সক্ষমতা বাড়াতে ব্যবহার করে। এর মধ্যে ফেসবুক অ্যাপ্লিকেশনও রয়েছে। এই বায়োমেট্রিক তথ্য বিভিন্ন ক্ষেত্রে বিনিময় করতে থাকে। ফেসবুক এসব কাজ করার আগে কোনো নোটিশ দেয় না বা ব্যবহারকারীকে জানায় না। ইলিনয়ের আইন অনুযায়ী তাদের এটা করতে হবে।

বিজনেস ইনসাইডারকে ফেসবুকের মুখপাত্র স্টেফানি ওটওয়ে বলেন, ‘ফেসবুক অ্যাপ যেভাবে ফেসিয়াল রিকগনিশন ব্যবহার করে, ইনস্টাগ্রাম তা করে না। তাই ফেসবুকের বিরুদ্ধে মামলাটি ভিত্তিহীন। ইনস্টাগ্রাম ফেস রিকগনিশন প্রযুক্তি ব্যবহার করে না।’

ফেসবুক বেশ কিছুদিন ধরেই ইলিনয়ের আইন অনুযায়ী মামলার মুখোমুখি হচ্ছে। গত মাসেই ব্যবহারকারীর অনুমতি ছাড়াই ফেস ট্যাগিং টুল ফেসবুকে যুক্ত করায় মামলার সমঝোতার জন্য ৬৫ কোটি মার্কিন ডলার দিতে চেয়েছে প্রতিষ্ঠানটি।

নতুন ক্লাস অ্যাকশন মামলায় ১০ কোটি ইনস্টাগ্রাম ব্যবহারকারীর ক্ষতিপূরণ চাওয়া হয়েছে। প্রতিটি ব্যবহারকারীর নিয়ম ভঙ্গের জন্য ১ হাজার থেকে ৫ হাজার ডলার দিতে হবে ফেসবুককে। যদি আদালত ফেসবুককে দায়ী সাব্যস্ত করেন, তবে ফেসবুককে ৫০০ বিলিয়ন মার্কিন ডলার পরিশোধ করতে হবে।

Tags: ইনস্টাগ্রাম

এই বিভাগ থেকে আরও পড়ুন

বাংলাদেশে সেলফোর্স ট্রেলবেজার কমিউনিটি
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে সেলফোর্স ট্রেলবেজার কমিউনিটি

স্বপ্ন এবার ক্যাশলেস বাংলাদেশের: সজীব ওয়াজেদ জয়
প্রযুক্তি সংবাদ

স্বপ্ন এবার ক্যাশলেস বাংলাদেশের: সজীব ওয়াজেদ জয়

৫৭% ট্যাক্স কমেনি, ভরেছে নেতাদের পকেট: সাধারণ ব্যবসায়ীদের সঙ্গে ‘বিশ্বাসঘাতকতা’ করে আন্দোলন স্থগিত
প্রযুক্তি সংবাদ

৫৭% ট্যাক্স কমেনি, ভরেছে নেতাদের পকেট: সাধারণ ব্যবসায়ীদের সঙ্গে ‘বিশ্বাসঘাতকতা’ করে আন্দোলন স্থগিত

অ্যাপল স্টোরে ফাঁস নতুন আইফোনের নাম
প্রযুক্তি সংবাদ

অ্যাপল স্টোরে ফাঁস নতুন আইফোনের নাম

কর্মী ছাঁটাইয়ের চিন্তা স্যামসাংয়ের
প্রযুক্তি সংবাদ

গবেষণা ও উন্নয়নে রেকর্ড বিনিয়োগ স্যামসাংয়ের

ঝটপট দূর করুন মোবাইল স্ক্রিনের দাগ
কিভাবে করবেন

ঝটপট দূর করুন মোবাইল স্ক্রিনের দাগ

Load More

ট্রেন্ডিং টপিক

অবশেষে দক্ষিণ কোরিয়ায় পূর্ণাঙ্গ সেবা চালুর অনুমতি পেল গুগল ম্যাপস
প্রযুক্তি সংবাদ

অবশেষে দক্ষিণ কোরিয়ায় পূর্ণাঙ্গ সেবা চালুর অনুমতি পেল গুগল ম্যাপস

৮ কোটি টাকার উপহারসহ রমজানে রিয়েলমির সবচেয়ে বড় ক্যাম্পেইনের ঘোষণা
নির্বাচিত

৮ কোটি টাকার উপহারসহ রমজানে রিয়েলমির সবচেয়ে বড় ক্যাম্পেইনের ঘোষণা

এআই উদ্বেগের মধ্যেই ২১৫০০ কোটি ডলার আয় এনভিডিয়ার
নির্বাচিত

এআই উদ্বেগের মধ্যেই ২১৫০০ কোটি ডলার আয় এনভিডিয়ার

প্রধানমন্ত্রীর আলোকচিত্রী হলেন পাবনার খালেদ হোসেন পরাগ
প্রযুক্তি সংবাদ

প্রধানমন্ত্রীর আলোকচিত্রী হলেন পাবনার খালেদ হোসেন পরাগ

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের
বিবিধ

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন...

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix