Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিক্রয়-মিনিস্টার এর বিরাট হাট ক্যাম্পেইন বিজয়ীদের নাম ঘোষণা অনুষ্ঠান আয়োজন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ১৭ আগস্ট ২০২০
বিক্রয়-মিনিস্টার এর বিরাট হাট ক্যাম্পেইন বিজয়ীদের নাম ঘোষণা অনুষ্ঠান আয়োজন
Share on FacebookShare on Twitter

বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেটপ্লেস ও অনলাইনে গবাদি পশু কেনা-বেচার জনপ্রিয় মাধ্যম বিক্রয় ডট কম, ফ্ল্যাগশিপ কোরবানি ক্যাম্পেইন “বিক্রয় বিরাট হাট পাওয়ার্ড বাই মিনিস্টার” এর বিজয়ীদের নাম ঘোষণা অনুষ্ঠানের আয়োজন করেছে। আজ ১৭ আগস্ট, ২০২০ সোমবার একটি ওয়েবিনার সেশনের মাধ্যমে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বিক্রয় ডট কম-এর কো-ম্যানেজিং ডিরেক্টর ঈশিতা শারমিন, বিক্রয় ডট কম-এর কো-ম্যানেজিং ডিরেক্টর নাজ হুসাইন এবং মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড-এর হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন্স কে এম জি কিবরিয়া।

সম্প্রতি, অনলাইনে গবাদি পশু কেনা-বেচার জনপ্রিয় মাধ্যম বিক্রয় ডট কম এবং মিনিস্টার হাই টেক পার্ক লিমিটেড এবারের ঈদ-উল-আযহা উপলক্ষে এই নিয়ে ষষ্ঠবারের মতো বিরাট হাট (#BiratHaat2020) ক্যাম্পেইনটি পরিচালনা করে। এ বছর বিক্রয় গ্রাহকদের জন্য় ব্যতিক্রমধর্মী কন্টেস্টের আয়োজন করেছে। প্রতিযোগীরা বিক্রয়-এর প্রচারিত কোরবানি স্পেশাল গানের সাথে একটি ভিডিও তৈরি করে #BiratHaat2020 ক্যাপশন ব্যবহার করে এটি ফেসবুক, টিকটক, অথবা ইউটিউব – এর মধ্য থেকে সবগুলো বা একটি প্ল্যাটফর্মে শেয়ার করেন। সারা দেশ থেকে গ্রাহক প্রতিযোগীদের মধ্য থেকে সর্বাধিক ভিউ এবং লাইকের ভিত্তিতে ২২ জন ভাগ্যবান বিজয়ী নির্বাচন করা হয়। বিজয়ীরা পুরস্কারস্বরূপ পাচ্ছেন রেফ্রিজারেটর, স্মার্ট এলইডি টিভি, মাইক্রোওয়েভ সহ সর্বমোট ৬ লক্ষ মূল্যমানের আকর্ষণীয় হোম অ্যাপ্লায়েন্স। প্রতিযোগিতার প্রথম ৩ জন ভাগ্যবান বিজয়ীরা হলেন – তৌহিদা অনয়, এস এম জসিম উদ্দিন, এবং ফারহানা আফরিন।

বিক্রয় ডট কম-এর কো-ম্যানেজিং ডিরেক্টর ঈশিতা শারমিন বলেন, “প্রতিবারের মতো এবারের বিক্রয় বিরাট হাট মানুষের কোরবানির ঈদে পশু কেনা-বেচার কাজকে আরও সহজ করেছে। অন্যরকম ঈদকে আনন্দঘন করাই আমাদের প্রয়াস। গ্রাহকদের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পেয়ে আমরা আনন্দিত। বিজয়ীরা যেন ঈদের পরেও তাদের আনন্দকে ধরে রাখতে পারে তার জন্যই চমৎকার সব পুরস্কারের আয়োজন করেছি আমরা। গ্রাহকদের এরকম বিপুল সাড়া আমাদেরকে ভবিষ্যতে আরও নতুন কিছু নিয়ে আসার জন্য উদ্বুদ্ধ করবে”।

বিক্রয় ডট কম-এর কো-ম্যানেজিং ডিরেক্টর নাজ হুসাইন বলেন, “এবারের ভিন্নধর্মী বিরাট হাট (#BiratHaat2020) ক্যাম্পেইনে আমরা সম্মানিত গ্রাহকদের কাছ থেকে অসাধারণ সাড়া পেয়েছি। কোরবানির ঈদ উপলক্ষে গ্রাহকদের চাহিদা প্রতি বছরই বৃদ্ধি পাচ্ছে। এ বছর আমাদের সাইটে ৭,০০০-এরও বেশি কোরবানির পশুর বিজ্ঞাপন ছিলো। প্রায় ১০০ জন মেম্বার আমাদের সাথে যুক্ত হয়ে তাদের খামারের পশুর বিজ্ঞাপন দিয়েছেন এবং বিক্রয় থেকে এ বছর কোরবানির মৌসুমে ৩ হাজারেরও বেশি পশু বিক্রি হয়েছে। গ্রাহকরা বিক্রয় থেকে তাদের পছন্দের গরু কিনে এবং বিক্রেতারা ঈদের আগেই তাদের খামারের পশু বিক্রির মাধ্যমে ভালোভাবে কোরবানির ঈদ উদযাপন করতে পেরেছেন বলে আমাদের দৃঢ় বিশ্বাস”।

মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড-এর হেড অব ব্র্যান্ড এন্ড কমিউনিকেশন্স কে এম জি কিবরিয়া বলেন, “এরকম একটি চমকপ্রদ আয়োজনের সাথে যুক্ত থাকতে পেরে আমাদের বেশ ভালো লাগছে। ঈদের নির্মল আনন্দকে আরেকবার ফিরিয়ে আনতেই ক্যাম্পেইনে বিজয়ীদের জন্য আমরা নিয়ে এসেছি আকর্ষণীয় পুরস্কার। আমার বিশ্বাস, পছন্দের কোরবানি পশু আর সাথে মিনিস্টারের হোম অ্যাপ্লায়েন্স গ্রাহকদের ঈদ আনন্দকে দীর্ঘায়িত করেছে। আমাদের ভবিষ্যতেও এরকম গ্রাহক-বান্ধব আয়োজনের সাথে থাকার প্রচেষ্টা থাকবে”।

এই বিভাগ থেকে আরও পড়ুন

একসাথে জেডটিই ও চীন টেলিক
নির্বাচিত

একসাথে জেডটিই ও চীন টেলিক

অবিশ্বাস্য দামে দারাজে পাওয়া যাচ্ছে রিয়েলমি স্মার্টফোন
ই-কমার্স

অবিশ্বাস্য দামে দারাজে পাওয়া যাচ্ছে রিয়েলমি স্মার্টফোন

ফাইভজি চালুর সিদ্ধান্ত পেছালো এটিঅ্যান্ডটি-ভেরাইজন
প্রযুক্তি বাজার

ফাইভজি চালুর সিদ্ধান্ত পেছালো এটিঅ্যান্ডটি-ভেরাইজন

ইনস্টাগ্রাম গ্রুপ বয়িস লকার রুম: গ্রেপ্তার ভারতীয় কিশোর
নির্বাচিত

ইনস্টাগ্রাম থেকে আয়ে মেটার একাধিক ফিচার

স্মার্টফোন বাজারে প্রথমবারের মতো শীর্ষে ভিভো
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোন বাজারে প্রথমবারের মতো শীর্ষে ভিভো

বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনায় হোয়াইট হাউস
নির্বাচিত

বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনায় হোয়াইট হাউস

Load More

ট্রেন্ডিং টপিক

দেশের বাজারে স্যামসাং গ্যালাক্সি এস২৬ সিরিজের প্রি-অর্ডার শুরু
নির্বাচিত

দেশের বাজারে স্যামসাং গ্যালাক্সি এস২৬ সিরিজের প্রি-অর্ডার শুরু

ইরান যুদ্ধের তৃতীয় দিনের সর্বশেষ আপডেট:
বিবিধ

ইরান যুদ্ধের তৃতীয় দিনের সর্বশেষ আপডেট:

যুদ্ধের মধ্যেই ভূমিকম্প, পরমাণু বোমার পরীক্ষা করল ইরান?
বিবিধ

যুদ্ধের মধ্যেই ভূমিকম্প, পরমাণু বোমার পরীক্ষা করল ইরান?

কল অব ডিউটিতে নতুন ফ্রি ব্যাটল রয়্যাল মোড
নির্বাচিত

কল অব ডিউটিতে নতুন ফ্রি ব্যাটল রয়্যাল মোড

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের
বিবিধ

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন...

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix