Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

তরুণ প্রযুক্তিপ্রেমীদের জন্য ৩০ ওয়াট ফ্ল্যাশ চার্জের রিয়েলমি সিক্স

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২০
তরুণ প্রযুক্তিপ্রেমীদের জন্য ৩০ ওয়াট ফ্ল্যাশ চার্জের রিয়েলমি সিক্স
Share on FacebookShare on Twitter

বিশ্বের দ্রুততম বর্ধনশীল স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশের বাজারে উন্মোচন করেছে রিয়েলমি সিক্স। বাজারে অবমুক্তির পরপরই ডিভাইজটি ব্যাপক জনপ্রিয়তার পাশাপাশি ক্রেতাদের প্রশংসাও অর্জন করেছে। ২২ হাজার ৯৯০ টাকা মূল্যে হেলিও জি৯০টি প্রসেসর, ৮জিবি র‍্যাম ও ১২৮ জিবি ইন্টার্নাল স্টোরেজের এ ডিভাইজটি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় স্মার্টফোন হয়ে উঠেছে। সম্প্রতি এক ফ্ল্যাশ সেলে দেশের সুপরিচিত ই-কমার্স সাইট দারাজে রিয়েলমি সিক্স ডিভাইসটি এক মিনিটে ১ হাজার ৫শ’ ইউনিট বিক্রি হয়। এ ফোনে থাকা অত্যাধুনিক সব ফিচারের কারণে তরুণদের মাঝে এ ডিভাইজটি জনপ্রিয় হয়ে উঠেছে।

রিয়েলমি সিক্স এর ৬.৫ ইঞ্চি ৯০ হার্টজ আল্ট্রা-স্মুদ ২৪০০*১০৮০ পিক্সেল এফএইচডি+ ডিসপ্লে তরুণদের ইমার্সিভ ভিউয়িং-এ দেবে অনন্য অভিজ্ঞতা। এ ডিভাইসটির ডিসপ্লে সাধারণ ৬০ হার্টজ ডিসপ্লের তুলনায় ৫০ শতাংশ বেশি রিফ্রেশ রেট দেয়। এর দুর্দান্ত ৯০.৫ শতাংশ স্ক্রিন-টু-বডি অনুপাত এবং ৪৮০ নিট ডিসপ্লে ব্যবহারকারীদের পছন্দসই কনটেন্ট উপভোগের দুর্দান্ত অভিজ্ঞতা দেবে এবং অনলাইনে গেমিং হবে সহজ ও স্মুদ।

প্রয়োজনে যারা সারাক্ষণ স্মার্টফোন ব্যবহার করেন তাদের জন্য এ ডিভাইজটিতে রয়েছে ৩০ ওয়াটের ফ্ল্যাশ চার্জিং সুবিধা এবং এর ৪ হাজার ৩০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারির ৭০ শতাংশ চার্জ হবে ৩০ মিনিটে এবং প্রায় এক ঘন্টায় পূর্ণ হবে শতভাগ চার্জ, যা ব্যবহারকারীদের জন্য ইতিবাচক দিক। হেভি গেমিংয়ের সময়ও এর শক্তিশালী চার্জিং প্রযুক্তি ৫৫ শতাংশ পর্যন্ত চার্জে সক্ষম। ইউএসবি সংযোগে পিডির (পাওয়ার ডেলিভারি) মাধ্যমে মিলবে ১৫ ওয়াট চার্জিং এবং পাঁচ স্তরের নিরাপত্তা সুরক্ষার কারণে চার্জিং এখন আরো নিরাপদ।

তরুণ স্মার্টফোন ব্যবহারকারীদের দুর্দান্ত পারফরমেন্স প্রদানে রিয়েলমি সিক্স স্মার্টফোনে রয়েছে ১২ ন্যানোমিটারের শক্তিশালী মিডিয়াটেক হেলিও জি৯০টি প্রসেসর, যা দুর্দান্ত গেমিং এ দেবে অসাধারণ অভিজ্ঞতা। কর্মদক্ষ প্রসেসরসহ ৮০০ মেগাহার্টজের অক্টা-কোর মালি-জি৭৬ জিপিইউ, ৮ জিবি এলপিডিডিআরফোরএক্স র‍্যাম ২.০৫ গিগাহার্টজের দ্রুত গতিতে কাজ করবে, যা ব্যবহারকারীদের সৃজনশীলতা বিকশিত করার স্বাধীনতা দেবে।

আল্ট্রা-ক্লিয়ার কোয়াড ক্যামেরা সেট-আপের রিয়েলমি সিক্স ডিভাইসে ৬৪ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, ৮ মেগাপিক্সেলের ১১৯ ডিগ্রি আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স, ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স এবং ২ মেগাপিক্সেলের কালোসাদা পোর্ট্রেট লেন্স রয়েছে। কোয়াড বেয়ার ফোর-ইন-ওয়ান ইন্টেলিজেন্ট পিক্সেলের কারণে যেকোন লাইট কন্ডিশনে প্রতিটি ছবি হবে দুর্দান্ত। আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স দিয়ে ছবি তোলার সময় ব্যবহারকারীদের ছবি তোলার ক্ষেত্রে পেছনে ঝুঁকতে হবে না। আল্ট্রা-ম্যাক্রো লেন্স ব্যবহারকারীদের ৪ সেমি দূরত্বে থেকে দৃশ্যবস্তু আরও কাছাকাছি নিয়ে যায়। সাদাকালো পোর্ট্রেট লেন্স পোর্ট্রেট ফটোগ্রাফির ক্ষেত্রে রেট্রো স্টাইল ইমেজ তৈরি করতে পারে। ডিভাইসটির সামনে থাকা ১৬ মেগাপিক্সেলের আল্ট্রা-ক্লিয়ার ফ্রন্ট ক্যামেরা স্মার্ট বিউটি মোড, বোকেহ ইফেক্টের সাথে ব্যবহারকারীদের চমৎকার সব সেলফি তোলার সুবিধা দেবে । রিয়েল-টাইম বোকেহ ইফেক্ট ভিডিও, ১০৮০পি/১২০ এফপিএস স্লো-মো ভিডিও রেকর্ডিং, ইউআইএস ভিডিও স্ট্যাবিলাইজেশন, ফোরকে/৩০এফপিএস ভিডিও রেকর্ডিং ভিডিও ধারণ সক্ষমতা নিশ্চিতভাবে বাড়াবে।

শক্তিশালী এ ডিভাইজটি ফ্যাশনের ক্ষেত্রেও দুর্দান্ত; রিয়েলমে সিক্সের নকশা ধূমকেতু দ্বারা অনুপ্রাণিত। নতুন অপটিক্যাল প্লেটিং প্রযুক্তি থাকার কারণে ডিভাইসটির রঙের ব্রাইটনেস ও স্যাচুরেশন বেড়েছে ৬০ শতাংশ ও ৫০ শতাংশ এবং এর চোখ ধাঁধানো ভিজ্যুয়াল ইফেক্ট সবার নজর কাড়বে। দুর্ঘটনা এড়াতে ফোনের সব পোর্টগুলোতে ওয়াটারপ্রুফিং সীল রয়েছে।

দুর্দান্ত ফিচারের রিয়েলমি সিক্স কমেট হোয়াইট ও কমেট ব্লু – এ দু’টি রঙে সারাদেশের স্মার্টফোনের দোকানগুলোতে ও অনলাইনে পাওয়া যাচ্ছে। ২০১৮ সালের মাঝামাঝি সময়ে বৈশ্বিক স্মার্টফোন ব্র্যান্ড হিসেবে আবির্ভূত হওয়ার পর রিয়েলমি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে এবং বাংলাদেশে যাত্রা শুরুর পর বৈচিত্র্যপূর্ণ স্মার্টফোনের সমাহারে তরুণদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

Tags: রিয়েলমি

এই বিভাগ থেকে আরও পড়ুন

রমজান মাসে টিকটক কনটেন্ট ক্রিয়েটরদের নিয়ে ব্যাতিক্রমি আয়োজন
নির্বাচিত

রমজান মাসে টিকটক কনটেন্ট ক্রিয়েটরদের নিয়ে ব্যাতিক্রমি আয়োজন

এক চার্জেই ৫০৭ কিলোমিটার যাবে টেসলার গাড়ি
অটোমোবাইল

এক চার্জেই ৫০৭ কিলোমিটার যাবে টেসলার গাড়ি

ফাঁস হল ওয়ানপ্লাস ৯ ৫জি এর ছবি, থাকতে পারে স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর
নির্বাচিত

ফাঁস হল ওয়ানপ্লাস ৯ ৫জি এর ছবি, থাকতে পারে স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর

যেভাবে প্রযুক্তি-খাত এগিয়ে নিচ্ছে বাংলাদেশের অর্থনীতি
প্রযুক্তি সংবাদ

দেশ প্রযুক্তিনির্ভর অর্থনীতির দিকে এগোচ্ছে

আশার আলো ভোডাফোনে, ডিসেম্বরে ৮ গুণ কমেছে লোকসান
নির্বাচিত

আশার আলো ভোডাফোনে, ডিসেম্বরে ৮ গুণ কমেছে লোকসান

বিশ্বকে বদলানোর মতো দুর্দান্ত আইডিয়া আছে বাংলাদেশের: ড. ইউনূস
নির্বাচিত

বিশ্বকে বদলানোর মতো দুর্দান্ত আইডিয়া আছে বাংলাদেশের: ড. ইউনূস

Load More

ট্রেন্ডিং টপিক

খামেনিকে হত্যার ‘নেপথ্যে সৌদি আরব’!
বিবিধ

খামেনিকে হত্যার ‘নেপথ্যে সৌদি আরব’!

ইরানকে কোনো সামরিক সহায়তা দিচ্ছে না বেইজিং, জানালো চীন
বিবিধ

ইরানকে কোনো সামরিক সহায়তা দিচ্ছে না বেইজিং, জানালো চীন

নতুন অপো এ৬এস প্রো’র সাথে ঈদ মেগা অফার ঘোষণা করলো অপো
ছাড় ও অফার

নতুন অপো এ৬এস প্রো’র সাথে ঈদ মেগা অফার ঘোষণা করলো অপো

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সক্ষমতা কেমন
বিবিধ

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সক্ষমতা কেমন

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix