Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

পোল্যান্ডে রপ্তানি হচ্ছে ওয়ালটনের টিভি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ২৬ আগস্ট ২০২০
পোল্যান্ডে রপ্তানি হচ্ছে ওয়ালটনের টিভি
Share on FacebookShare on Twitter

দেশের রপ্তানি খাতে একের পর এক চমক সৃষ্টি করে চলেছে ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন। বিশ্বের অন্যান্য দেশের পাশাপাশি ইউরোপের দেশগুলোতে বাড়ছে ওয়ালটন পণ্যের রপ্তানি। এরই ধারাবাহিকতায় ইউরোপের প ম জনবহুল দেশ পোলান্ডে টেলিভিশন রপ্তানি শুরু করলো ওয়ালটন। দেশটির জনপ্রিয় ব্র্যান্ড ‘অপটিকাম’-এর মাধ্যমে ইতোমধ্যেই পোলান্ডে টিভির প্রথম শিপমেন্ট পাঠিয়েছে ওয়ালটন। এর ফলে ইউরোপে ‘মেড ইন বাংলাদেশ’ ট্যাগযুক্ত পণ্যের বাজার সম্প্রসারণে আরও এক ধাপ এগিয়ে গেলো বাংলাদেশ।

জানা গেছে, ওয়ালটনের ইউরোপ জয়ের লক্ষ্যে শুরু থেকেই ছিলো ব্যাপক পরিকল্পনা। দেশের বাজারে শীর্ষস্থান অর্জনের পর ওয়ালটনের পরিকল্পনা ছিলো বিশ্ববাজারে শক্ত অবস্থান তৈরি করা। পোল্যান্ডে টেলিভিশন রপ্তানির মধ্য দিয়ে ইউরোপের বাজারে বাংলাদেশে তৈরি ইলেকট্রনিক্স পণ্য রপ্তানি কার্যক্রম আরো গতি পেল।

সম্প্রতি পোলান্ডের ব্র্যান্ড ‘অপটিকাম’-এর সঙ্গে এ বিষয়ে ওয়ালটনের একটি চুক্তি হয়। রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটনের ইন্টারন্যাশনাল বিজনেস ইউনিটের প্রেসিডেন্ট এডওয়ার্ড কিম, ওয়ালটন টেলিভিশন বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী মোস্তফা নাহিদ হোসেন এবং ওয়ালটনের ইউরোপিয়ান অ লের বিজনেস হেড তাওসীফ আল মাহমুদ। ভিডিও কনফারেন্সের মাধ্যমে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে পোলান্ড থেকে যোগ দেন ‘অপটিকাম’-এর সিইও রিচার্ড গ্র্যাবসহ প্রতিষ্ঠানটির উর্ধ্বতন কর্মকর্তারা।

ওয়ালটনের ইউরোপিয়ান বিজনেস হেড তাওসীফ আল মাহমুদ বলেন, মধ্য ইউরোপের কেন্দ্রে অবস্থিত পোল্যান্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বাজার। ৩৮ মিলিয়ন জনসংখ্যার দেশ পোল্যান্ড ‘নতুন’ ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) দেশগুলোর মধ্যে একক বৃহত্তম বাজার। এই রপ্তানির সুবাদে শুধু পোল্যান্ডই নয়, ইউরোপের অন্যান্য দেশেও ওয়ালটনের পণ্য ব্যাপকভাবে ডিস্ট্রিবিউশন করা সহজ হবে। সেপ্টেম্বর মাসের শেষ নাগাদ পোল্যান্ডের বাজারে ওয়ালটনের তৈরি টেলিভিশন পাওয়া যাবে। এছাড়াও ‘অপটিকাম’ পোল্যান্ডে ওয়ালটন পণ্য অনলাইনে বিক্রয় কার্যক্রমেও পার্টনার হিসাবে ভবিষ্যতে কাজ করার আশা প্রকাশ করেছে।

ওয়ালটন টেলিভিশন বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী মোস্তফা নাহিদ হোসেন বলেন, পারস্পারিক ব্যবসা সম্প্রসারণের অংশ হিসাবে ‘অপটিকাম’ এর সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে ওয়ালটন। এছাড়াও পরিকল্পনা অনুযায়ী আগামী বছরের মধ্যে ইউরোপের বাজারে ১ লাখ ইউনিট টেলিভিশন রপ্তানির পরিকল্পনা গ্রহণ করেছে প্রতিষ্ঠানটি।

ওয়ালটন টেলিভিশনের গবেষণা ও উন্নয়ণ (জ্উ), বিভাগ গ্রাহকের আস্থা অর্জনে পণ্যের সর্বোচ্চ মান নিশ্চিত করতে বদ্ধপরিকর। সিই (ঈঊ) কম্পøায়েন্স নিশ্চিত করার জন্য সর্বাধুনিক ইউরোপীয়ান স্ট্যান্ডার্ড অনুসরণ করে তারা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। এছাড়াও ইউরোপীয় নীতিমালা অনুযায়ী ওয়ালটন পণ্যে আরওএইচএস (জঙঐঝ), আরইএসিএস (জঊঅঈঐ) এবং ইকো ফ্রেন্ডলি ডিজাইন কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে। আন্তর্জাতিক মানের পরীক্ষাগারের মাধ্যমে মান যাচাইয়ের পাশাপাশি ওয়ালটনের নিজস্ব ল্যাবে পণ্যের কোয়ালিটি এবং রিলায়েবিলিটি নিশ্চিত করা হচ্ছে।

ওয়ালটনের ইন্টারন্যাশনাল বিজনেস ইউনিটের প্রেসিডেন্ট এডওয়ার্ড কিম বলেন, বর্তমানে আমরা ইউরোপের বাজারে ওয়ালটনের উপস্থিতি এবং গ্রহণযোগ্যতা তৈরিতে কাজ করছি। এক সময় ওয়ালটনের স্মার্ট টিভি, রেফ্রিজারেটর এবং এয়ার কন্ডিশনারের মতো পণ্য ছাড়াও আইটি, কিচেন অ্যাপ্লায়েন্স ও এলইডি লাইটিং পণ্যও পশ্চিম এবং পূর্ব ইউরোপ জুড়ে পাওয়া যাবে। এই দেশগুলোতে ওয়ালটন পণ্য পৌঁছাতে পোল্যান্ডকে সেতু হিসেবে ব্যবহার করা হবে। এভাবেই ২০৩০ সালের মধ্যে বিশ্বের শীর্ষ পাঁচটি ব্র্যান্ডের কাতারে উঠে আসার লক্ষ্য পূরণ করতে পারবে ওয়ালটন।

এর আগে পাশ্চাত্যের দেশগুলোর জন্য স্মার্ট টিভি তৈরিতে গুগলের সঙ্গে ব্যবসায়িক চুক্তি করেছে ওয়ালটন। সম্প্রতি বাংলাদেশের একমাত্র উৎপাদনকারী হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের খ্যাতনামা প্রতিষ্ঠান ডলবি’র লাইসেন্স পেয়েছে ওয়ালটন। এর ফলে ওয়ালটন টেলিভিশন বিশ্ববাজারে বিশেষ গ্রহণযোগ্যতা পাচ্ছে।

Tags: ওয়ালটন

এই বিভাগ থেকে আরও পড়ুন

কোমর তাতে পিনন হাদি
উই

কোমর তাতে পিনন হাদি

খালি হলো বিটিআরসি চেয়ারম্যানের পদ
টেলিকম

খালি হলো বিটিআরসি চেয়ারম্যানের পদ

আইএসপিএবি’র সভাপতি ইমদাদ, মহাসচিব নাজমুল
প্রযুক্তি সংবাদ

আইএসপিএবি’র সভাপতি ইমদাদ, মহাসচিব নাজমুল

কাউকে জেলে পাঠা‌লে ই-কমার্স গ্রাহকদের কোনো উপকার নেই
ই-কমার্স

কাউকে জেলে পাঠা‌লে ই-কমার্স গ্রাহকদের কোনো উপকার নেই

মিডরেঞ্জের নতুন ফোন ভিভো ওয়াই২০জি
নির্বাচিত

মিডরেঞ্জের নতুন ফোন ভিভো ওয়াই২০জি

ইনস্টাগ্রামে প্রাইভেট অ্যাকাউন্ট দেখবেন যেভাবে
প্রযুক্তি সংবাদ

ইনস্টাগ্রামে প্রাইভেট অ্যাকাউন্ট দেখবেন যেভাবে

Load More

ট্রেন্ডিং টপিক

আত্মহত্যা করা শিক্ষার্থীদের অর্ধেকই স্কুলের
শিক্ষা ও ক্যাম্পাস

আত্মহত্যা করা শিক্ষার্থীদের অর্ধেকই স্কুলের

ইউরোপে গ্যাসের দাম বেড়ে গেছে প্রায় ৫০ শতাংশ
অর্থ ও বাণিজ্য

ইউরোপে গ্যাসের দাম বেড়ে গেছে প্রায় ৫০ শতাংশ

এই ঈদে সারাদেশে পাওয়া যাচ্ছে অপো এ৬এস প্রো
নির্বাচিত

এই ঈদে সারাদেশে পাওয়া যাচ্ছে অপো এ৬এস প্রো

তেলের দাম ঊর্ধ্বমুখী, শেয়ারবাজারে ধস
অর্থ ও বাণিজ্য

তেলের দাম ঊর্ধ্বমুখী, শেয়ারবাজারে ধস

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix