Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আপনার কাপড়ের যত্নে স্যামসাং নিয়ে এলো এক অনন্য সমাধান

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২০
আপনার কাপড়ের যত্নে স্যামসাং নিয়ে এলো এক অনন্য সমাধান
Share on FacebookShare on Twitter

দৈনন্দিন পরিধেয় কাপড়চোপড়ের যত্ন ও সুরক্ষায় স্যামসাং বাংলাদেশ এবার নিয়ে এলো এক যুগান্তকারী সমাধান – এয়ারড্রেসার। আজ সেপ্টেম্বর ০৩, ২০২০ তারিখে বিটিআই ল্যান্ডমার্ক শোরুমে এয়ারড্রেসারের উদ্বোধনী অনুষ্ঠানটি আয়োজিত হয়।

এয়ারড্রেসারের ব্যবহারে কাপড় ধোয়ার গতানুগতিক প্রক্রিয়ার সাহায্য ছাড়াই পোশাক থাকবে সতেজ ও পরিপাটি। এটি কাপড় ধোয়ার প্রয়োজনীয়তাকে সীমিত করে আনবে, যার ফলে কাপড়ের ফ্যাব্রিক, বিশেষত এর সংবেদনশীল উপাদানসমূহের ওপর চাপ পড়বে অনেক কম।

অনুষ্ঠানে স্যামসাং বাংলাদেশ-এর হেড অফ বিজনেস, কনজ্যুমার ইলেক্ট্রনিক্স, জনাব শাহরিয়ার বিন লুৎফর বলেন, “বর্তমানে যেহেতু আমরা পারতপক্ষে নিজ বাড়িতে থাকাকেই নিরাপদ মনে করছি এবং ড্রাই ক্লিনার্সের ব্যবহার কমিয়ে আনার চেষ্টা করছি, তাই আপনার ব্যবহৃত পোশাকের সঠিক যত্ন নেওয়ার প্রশ্নে একটি অত্যন্ত সময়োপযোগী সমাধান হতে পারে স্যামসাং এয়ারড্রেসার। অধিকাংশ সচেতন মানুষই এখন টেকসই ও পরিবেশবান্ধব পোশাকের দিকে ঝুঁকে পড়ছেন, আর এয়ারড্রেসার এমন হাই-কোয়ালিটি গার্মেন্টসের সঠিক যত্ন নিশ্চিত করতে সক্ষম।”

কাপড়ের সর্বোচ্চ সুরক্ষাকে মাথায় রেখে বেশ কিছু উন্নত সুবিধার সমন্বয় ঘটিয়ে তৈরি করা হয়েছে এয়ারড্রেসার। এর জেট এয়ার সিস্টেম এবং এয়ার হ্যাঙ্গার প্রযুক্তির মাধ্যমে শক্তিশালী এয়ার জেট ব্যবহার করে কাপড়ের গভীর থেকে জমাট বাঁধা ধুলো-ময়লা নরম করে বের করে আনা হয়। এতে আরো রয়েছে জেট স্ট্রিম, যার কাজ হলো কাপড়কে সাবধানতার সাথে জীবাণুমুক্ত করে ৯৯.৯% পর্যন্ত ভাইরাস, ব্যাকটেরিয়া ও এলার্জেন্স ধ্বংস করা।

এর হিটপাম্প ড্রাইং সুবিধার সাহায্যে একটি নিম্ন তাপমাত্রায় কাপড় শুকিয়ে ফেলা সম্ভব, যা কাপড়কে কুঁচকে যাওয়া বা অন্য যেকোনো তাপজনিত সমস্যা থেকে নিরাপদ রাখে। এর ধোঁয়া কাপড়ের ছোট ছোট কুঁচকে যাওয়া অংশকে স্বাভাবিক করে। স্যামসাং এয়ারড্রেসারে আরও রয়েছে একটি ওয়েট কিট, যা প্যান্টের অবাঞ্ছিত ভাঁজগুলোকে দূর করে এর গঠনকে সঠিক করে। ডিওডোরাইজিং ফিল্টারের মাধ্যমে এটি কাপড় থেকে ৯৯% পর্যন্ত দূর্গন্ধ দূর করে, যার ফলে ক্যাবিনেট ও কাপড় সবসময় থাকে সতেজ।

স্যামসাং বাংলাদেশ-এর প্রোডাক্ট ম্যানেজার, হোম অ্যাপ্লায়েন্স, জনাব শরীফুল ইসলাম বলেন, “আমরা অত্যন্ত আনন্দিত যে আমরা আপনাদের কাছে এমন একটি উপহার নিয়ে আসতে সক্ষম হয়েছি, যা আপনাদের কাপড়ের যত্নে যুক্ত করবে এক নতুন মাত্রা। সেই সাথে এটি আপনাদের সময়ও সাশ্রয় করবে, ফলে আপনারা আপনাদের পছন্দের কাজগুলোকে এবার আরেকটু বেশি সময় দিতে পারবেন। কাপড়ের কিছু কিছু উপাদান অত্যন্ত সংবেদনশীল হয়ে থাকে, যেগুলোর জন্য প্রয়োজন হয় বিশেষ যত্নের। এমন যেকোনো প্রকার কাপড়ের সুরক্ষায় আপনারা নিশ্চিন্তে এয়ারড্রেসারের ওপর নির্ভর করতে পারেন।“

ওয়াইফাই সংযোগ সুবিধাসম্পন্ন এয়ারড্রেসার মোবাইলে স্মার্টথিংস অ্যাপের মাধ্যমে যেকোনো স্থান থেকে নিয়ন্ত্রণ করা সম্ভব। কাপড় ধোয়া ও পরিষ্কার সংক্রান্ত যেকোনো তথ্যও ব্যবহারকারীদের মোবাইলে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যাবে।

Tags: স্যামসাং

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিশ্বকাপে টাইটানের ক্রিকেট উৎসব ক্রিকেট ফিয়েস্টা ২০২৩
প্রযুক্তি সংবাদ

বিশ্বকাপে টাইটানের ক্রিকেট উৎসব ক্রিকেট ফিয়েস্টা ২০২৩

আইফোন ১৭ সিরিজের ডিজাইন ফাঁস, আসছে নতুন ‘এয়ার’ মডেল
নির্বাচিত

আইফোন ১৭ সিরিজের ডিজাইন ফাঁস, আসছে নতুন ‘এয়ার’ মডেল

কৃষকের পণ্য, ক্রয়, বিক্রয়ে জন্য ডাকবিভাগকে প্রস্তুত করা হচ্ছে: মোস্তাফা জব্বার
প্রযুক্তি সংবাদ

কৃষকের পণ্য, ক্রয়, বিক্রয়ে জন্য ডাকবিভাগকে প্রস্তুত করা হচ্ছে: মোস্তাফা জব্বার

ভারতে দেড় কোটি আইফোন বিক্রি
প্রযুক্তি সংবাদ

ভারতে দেড় কোটি আইফোন বিক্রি

জনপ্রিয়তার শীর্ষে সেরা ৫টি বাইক
অটোমোবাইল

জনপ্রিয়তার শীর্ষে সেরা ৫টি বাইক

অ্যাপলকে টপকে ২০১৯ সালে বিশ্বের দ্বিতীয় শীর্ষ ব্র্যান্ড হুয়াওয়ে
প্রযুক্তি সংবাদ

অ্যাপলকে টপকে ২০১৯ সালে বিশ্বের দ্বিতীয় শীর্ষ ব্র্যান্ড হুয়াওয়ে

Load More

ট্রেন্ডিং টপিক

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ
অর্থ ও বাণিজ্য

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

দেশে সোনার দাম ২৬ মাসেই দ্বিগুণ, সামনে কি আরও বাড়বে মূল্য?
অর্থ ও বাণিজ্য

নাগালের বাইরে যাচ্ছে সোনা, একদিনের ব্যবধানে আবারও বাড়ল দাম

এই ঈদে সারাদেশে পাওয়া যাচ্ছে অপো এ৬এস প্রো
নির্বাচিত

এই ঈদে সারাদেশে পাওয়া যাচ্ছে অপো এ৬এস প্রো

দেশে বিওয়াইডি সিলায়ন ৫ উন্মোচন, তেল ও বিদ্যুতে চলবে ১,০০০ কিলোমিটার পর্যন্ত
অটোমোবাইল

দেশে বিওয়াইডি সিলায়ন ৫ উন্মোচন, তেল ও বিদ্যুতে চলবে ১,০০০ কিলোমিটার পর্যন্ত

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix