Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

কনট্যাক্ট ট্রেসিং ডিভাইস বিতরণ করছে সিঙ্গাপুর

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২০
কনট্যাক্ট ট্রেসিং ডিভাইস বিতরণ করছে সিঙ্গাপুর
Share on FacebookShare on Twitter

করোনাভাইরাসের সংক্রমণ কমানোর লক্ষ্যে ৫০ লাখ বাসিন্দার মধ্যে ব্লুটুথভিত্তিক কনট্যাক্ট ট্রেসিং ডিভাইস (টোকেন) বিতরণ করতে শুরু করেছে সিঙ্গাপুর সরকার।

সিঙ্গাপুরের কনট্যাক্ট ট্রেসিং অ্যাপের বিকল্প হিসেবে কাজ করবে ‘ট্রেসটুগেদার’ নামের ডিভাইসটি। ডিভাইসটি গলায় ঝুলিয়ে রাখা যাবে বা সঙ্গে বহন করা যাবে।

বিবিসি’র প্রতিবেদন বলছে, অ্যাপের মতোই ব্লুটুথের মাধ্যমে একই ধরনের অন্যান্য ডিভাইসের খোঁজ করে এই ডিভাইসগুলো এবং কনট্যাক্ট লগগুলো সংগ্রহ করে।

মোবাইল ফোন নেই বা যারা স্মার্টফোনের অভাবে অ্যাপ ব্যবহার করতে পারছেন না সেসব বাসিন্দার মধ্যে জনপ্রিয় হতে পারে কনট্যাক্ট ট্রেসিং ডিভাইসটি।

সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, কোভিড-১৯ এর সংক্রমণ কমাতে এবং অর্থনীতি আরও উন্মুক্ত করতে সহায়তা করবে ডিভাইসটি।

মন্ত্রণালয় আরও বলছে, ডিভাইসটি সম্মেলনের মতো বড় ব্যবসায়িক আয়োজনগুলোও পুনরায় চালু করতে সহায়তা করবে। ব্যস্ত হোটেল, সিনেমা হল এবং ব্যায়ামাগারের মতো উচ্চ ঝুঁকিপূর্ণ স্থানগুলোতেও কনট্যাক্ট ট্রেসিংয়ে সহায়তা করবে ডিভাইসটি।

বয়স্ক ব্যক্তি যাদের পারিবারিক সমর্থন কম বা একেবারেই নেই বা চলাফেরায় সমস্যা রয়েছে তাদেরকেই প্রথম ব্যাচের ডিভাইস সরবরাহ করছে দেশটি।

পরবর্তীতে বিদেশিসহ সব বাসিন্দাকে ডিভাইসটি সরবরাহ করবে সিঙ্গাপুর সরকার।

বর্তমানে ‘সেইফএন্ট্রি’ নামের একটি ব্যবস্থার মাধ্যমে দোকান এবং অফিস ভবনে প্রবেশ করেন সিঙ্গাপুরের বাসিন্দারা। কিউআর কোডের মাধ্যমে নির্দিষ্ট ব্যক্তির উপস্থিতি নিশ্চিত করা হয়।

সিঙ্গাপুরে উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় প্রবেশের ক্ষেত্রে এখন অ্যাপ বা কনট্যাক্ট ট্রেসিং ডিভাইসের মাধ্যমে চেইক ইন করতে হবে বাসিন্দাদেরকে।

গোপনতা নিয়ে যারা শঙ্কিত তাদের জন্য অ্যাপের চেয়ে কনট্যাক্ট ট্রেসিং ডিভাইস বেশি কার্যকরি হবে বলেও মত দিয়েছেন অনেক।

প্রথম দিন ডিভাইসটি সংগ্রহ করতে আসা সিঙ্গাপুরের এক বাসিন্দা বলেন, “অ্যাপের বদলে টোকেন ব্যবহার করতেই আমি বেশি পছন্দ করবো।”

অ্যাপের মতো গ্রাহকের তথ্য ডিভাইসেই মজুদ থাকে। আর এই ডিভাইসগুলোর ডেটা শুধু তখনই আপলোড করা হয় যখন গ্রাহক করোনাভাইরাসে আক্রান্ত হন এবং তার ডিভাইসটি স্বাস্থ্য মন্ত্রণালয়ে হস্তান্তর করা হয়।

গলায় বা ব্যাগের সঙ্গে ঝুলিয়ে রাখা যাবে ডিভাইসটি এবং এটি চালাতে কোনো স্মার্টফোন লাগবে না বলে প্রতিবেদনে উল্লেখ করেছে বিবিসি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: কনট্যাক্ট ট্রেসিং

এই বিভাগ থেকে আরও পড়ুন

সিরাজগঞ্জের এনায়েতপুরে মার্সেল এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন
প্রযুক্তি বাজার

সিরাজগঞ্জের এনায়েতপুরে মার্সেল এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন

দেশে বছরে ১ বিলিয়ন টাকা মোবাইল ফোন চুরি হচ্ছে
নির্বাচিত

দেশে বছরে ১ বিলিয়ন টাকা মোবাইল ফোন চুরি হচ্ছে

আদানির পোর্টফোলিওর চমক: ইবিআইটিডিএ-এর প্রবৃদ্ধি ৪২%
প্রযুক্তি সংবাদ

আদানির পোর্টফোলিওর চমক: ইবিআইটিডিএ-এর প্রবৃদ্ধি ৪২%

তারুণ্যের মেধা ও প্রযুক্তির শক্তিকে কাজে লাগিয়ে ডিজিটাল বাংলাদেশ গড়তে হবে: পলক
প্রযুক্তি সংবাদ

তারুণ্যের মেধা ও প্রযুক্তির শক্তিকে কাজে লাগিয়ে ডিজিটাল বাংলাদেশ গড়তে হবে: পলক

স্মার্টফোনের সাহায্যে চলবে ওয়ালটন স্মার্ট এসি
কিভাবে করবেন

এসির বিদ্যুৎ খরচ কমানোর উপায়

প্রতিবন্ধীরা অন্যদের চেয়ে বেশি ও দায়িত্বশীলতার সাথে সেবা প্রদান করছে: পলক
প্রযুক্তি সংবাদ

প্রতিবন্ধীরা অন্যদের চেয়ে বেশি ও দায়িত্বশীলতার সাথে সেবা প্রদান করছে: পলক

Load More

ট্রেন্ডিং টপিক

বিকাশ ডিস্ট্রিবিউটরের আড়ালে পাচার ২২ হাজার কোটি টাকা
অর্থ ও বাণিজ্য

বিকাশের NPSB লেনদেন নিয়ে গ্রাহকদের প্রশ্ন, বন্ধ হয়ে যাওয়ার অভিযোগ

হুয়াওয়ে মেটপ্যাড এয়ার ২০২৬: OLED ডিসপ্লে ও PaperMatte-তে বড় আপগ্রেড
রিভিউ

হুয়াওয়ে মেটপ্যাড এয়ার ২০২৬: OLED ডিসপ্লে ও PaperMatte-তে বড় আপগ্রেড

OLED বনাম M4: Huawei MatePad Air 2026 ও iPad Air M4-এর মধ্যে কে এগিয়ে?
রিভিউ

OLED বনাম M4: Huawei MatePad Air 2026 ও iPad Air M4-এর মধ্যে কে এগিয়ে?

ফ্রিজের নিচে পানি জমছে? মেকানিক ডাকার আগে যে ৫ বিষয় পরীক্ষা করবেন
প্রযুক্তি সংবাদ

ফ্রিজের নিচে পানি জমছে? মেকানিক ডাকার আগে যে ৫ বিষয় পরীক্ষা করবেন

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি

রবির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ‘প্রতিশোধের শিকার’ কর্মী

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বিমানবন্দরে চোরাচালানের ফোন জব্দ, চাপে গ্রে মার্কেট
প্রযুক্তি সংবাদ

বিমানবন্দরে চোরাচালানের ফোন জব্দ, চাপে গ্রে মার্কেট

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুল্ক ফাঁকি দিয়ে...

বিসিএস কম্পিউটার সিটির ২৭ বছর পূর্তি উৎসবে ডাহুয়া ও গিগাবাইট

বিসিএস কম্পিউটার সিটির ২৭ বছর পূর্তি উৎসবে ডাহুয়া ও গিগাবাইট

ইন্টারনেট গতি কম থাকবে তিনদিন

দেশে ব্যান্ডউইথের ঘাটতি ও ইন্টারনেটের দাম বৃদ্ধি খবর ভিত্তিহীন

মোবাইল ডাটা ও মিনি প্যাকেজে অস্বচ্ছতা বাড়াচ্ছে গ্রাহক ভোগান্তি

মোবাইল ডাটা ও মিনি প্যাকেজে অস্বচ্ছতা বাড়াচ্ছে গ্রাহক ভোগান্তি

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৫ সেপ্টেম্বর ২০২০

কনট্যাক্ট ট্রেসিং ডিভাইস বিতরণ করছে সিঙ্গাপুর

Techzoom.TV |
TechzoomTV