Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আবারও বন্যার্ত মানুষের সহায়তায় হুয়াওয়ে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২০
যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ ছুড়ে দিল হুয়াওয়ে
Share on FacebookShare on Twitter

মুষলধারে বৃষ্টি এবং বন্যার ফলে সৃষ্ট দুর্যোগময় পরিস্থিতিতে বাংলাদেশের মানুষের পাশে এসে দাঁড়িয়েছে হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেড। প্রতিষ্ঠানটি সম্প্রতি দেশের উত্তরাঞ্চলের নাটোরের সিংড়া উপজেলার বন্যা কবলিত মানুষদের ত্রাণ সহায়তা দিয়েছে।

কোভিড-১৯ বৈশ্বিক মহামারি চলাকালীন সঙ্কটের মাঝে বন্যা সৃষ্ট দুর্যোগে মারাত্মক সমস্যার মুখোমুখি বাংলাদেশ; দেশের প্রায় এক তৃতীয়াংশ অঞ্চল বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এমন সময়ে ত্রাণ সহায়তা নিয়ে এগিয়ে এসেছে হুয়াওয়ে।

এ ত্রাণ সহায়তা কার্যক্রম চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হয়। এ নিয়ে অনলাইনে একটি ইভেন্টের আয়োজন করা হয়; যেখানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ঝাং ঝেংজুন উপস্থিত ছিলেন। হুয়াওয়ের সহায়তার মাধ্যমে ত্রাণ সামগ্রী কিনে নাটোরে সিংড়া উপজেলার দুই হাজার ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিলো শুকনা খাবার, লবণ এবং মাস্ক।

এ নিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ‘এ প্রতিকূল সময়ে আমাদের মানুষের পাশে দাঁড়ানো প্রয়োজন। এ সঙ্কট মোকাবিলায় ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগ নেয়া উচিৎ। বিগত কয়েক বছর ধরে, নাটোরের সিংড়া উপজেলার মানুষ হুয়াওয়ের সহায়তায় ত্রাণ সামগ্রী পাচ্ছে। প্রয়োজনের সময় স্থানীয় জনগণের জন্য এ বৈশ্বিক প্রতিষ্ঠানটির এ ধরণের উদ্যোগ তাদের দায়িত্বশীলতারই বহিঃপ্রকাশ।’

এ নিয়ে হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ঝাং ঝেংজুন বলেন, ‘বন্যা কবলিত এলাকার ক্ষতিগ্রস্ত মানুষের জীবনমান উন্নয়নের জন্য এ ত্রাণ সহায়তা কার্যক্রমটি আমাদের সমন্বিত এক উদ্যোগ। একটি দায়িত্বশীল করপোরেট প্রতিষ্ঠান হিসেবে মানুষের জন্য উন্নত জীবন নিশ্চিত করতে আমাদের যে লক্ষ্য রয়েছে এ উদ্যোগটি তারই অংশ। একটি বৈশ্বিক প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশে আমাদে লক্ষ্য হলো ‘ইন বাংলাদেশ ফর বাংলাদেশ।’

সিংড়াকে ‘বিপজ্জনক’ অঞ্চল হিসেবে চিহ্নিত করা হয়েছে। গত কয়েক সপ্তাহ ধরে আত্রাই, বড়াল, বারনই ও গুনাই নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ার কারণে সিংড়া উপজেলার বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে।

Tags: জুনাইদ আহমেদ পলকহুয়াওয়েহুয়াওয়ে টেকনোলজিস

এই বিভাগ থেকে আরও পড়ুন

হ্যাক পাসওয়ার্ড ব্যবহার করছেন না তো? সতর্ক করবে গুগল
কিভাবে করবেন

হ্যাক পাসওয়ার্ড ব্যবহার করছেন না তো? সতর্ক করবে গুগল

স্বল্প বাজেটের ফোনে নকিয়া যোগ করল নকিয়া সি২০
নির্বাচিত

স্বল্প বাজেটের ফোনে নকিয়া যোগ করল নকিয়া সি২০

দেশের বাজারে হুয়াওয়ের ‘ভিশনারি ফটোগ্রাফি’ ফ্লাগশিপ স্মার্টফোন পি৪০ প্রো
নির্বাচিত

দেশের বাজারে হুয়াওয়ের ‘ভিশনারি ফটোগ্রাফি’ ফ্লাগশিপ স্মার্টফোন পি৪০ প্রো

বরিশালে আঞ্চলিক কার্যক্রম শুরু করল বিডিঅ্যাপস
প্রযুক্তি সংবাদ

বরিশালে আঞ্চলিক কার্যক্রম শুরু করল বিডিঅ্যাপস

বন্ধ হচ্ছে অবৈধ মোবাইল, আপনার ফোনটি বৈধ কিনা যেভাবে জানবেন
নির্বাচিত

৩০ জুনের পরে চলবেনা অবৈধ মোবাইল ফোনসেট

এক অ্যাপেই কক্সবাজার ভ্রমণের সব তথ্য
নির্বাচিত

এক অ্যাপেই কক্সবাজার ভ্রমণের সব তথ্য

Load More

ট্রেন্ডিং টপিক

স্বর্ণের দাম
অর্থ ও বাণিজ্য

দেশে স্বর্ণের দামে বড় পতন

তেহরানের জনগণের প্রতি সরকার পতনের ডাক ট্রাম্প ও নেতানিয়াহুর
বিবিধ

তেহরানের জনগণের প্রতি সরকার পতনের ডাক ট্রাম্প ও নেতানিয়াহুর

এবার ইসরায়েলে ক্লাস্টার বোমা হামলা চালিয়েছে ইরান
বিবিধ

এবার ইসরায়েলে ক্লাস্টার বোমা হামলা চালিয়েছে ইরান

ইরানের ফাত্তাহ-২ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ঠেকানো অসম্ভব!
বিবিধ

ইরানের ফাত্তাহ-২ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ঠেকানো অসম্ভব!

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix