Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ফেসবুকে ভোটের রাজনীতি ফাঁস করলেন চাকরিচ্যুত কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২০
ফেসবুক সম্পর্কে বিস্ময়কর কিছু তথ্য, যা জানলে আপনি অবাক হতে বাধ্য হবেন!
Share on FacebookShare on Twitter

ভুয়া অ্যাকাউন্ট ও তথ্যবিকৃতির মাধ্যমে দেশে দেশে ভোটের রাজনীতির নোংরা খেলায় নিজেদের প্লাটফর্ম ব্যবহৃত হতে দেখেও হাত গুটিয়ে বসে ছিল ফেসবুক কর্তৃপক্ষ। অথবা বারবার অভিযোগের পরও তারা ব্যবস্থা নিতে অনেক দেরি করে ফেলেছে। কোনো কোনো ক্ষেত্রে চুপচাপ কিছু ভুয়া অ্যাকাউন্ট মুছে ফেলেই দায় সেরেছে।

অকাট্য তথ্যপ্রমাণসহ এমন বিস্ফোরক অভিযোগ তুলেছেন ফেসবুকের সাবেক এক কর্মকর্তা। ফেসবুকের ডাটা সায়েন্টিস্ট হিসেবে তিন বছর কাজ করা সোফি ঝ্যাং নামে এই কর্মকর্তা সম্প্রতি ৬ হাজার ৬০০ শব্দের এক অভ্যন্তরীণ মেমো উন্মুক্ত করে দিয়েছেন। মেমোটিসহ এই খবর প্রকাশ করেছে বাজফিড নিউজ। তবে বাজফিডের পক্ষ থেকে যোগাযোগ করা হলে সে ব্যাপারে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

সোফির দাবি, ভারত, ইউক্রেন, স্পেন, ব্রাজিল, বলিভিয়া এবং ইকুয়েডরে রাজনৈতিক প্রার্থীদের সুবিধা পাইয়ে দিতে বা প্রতিপক্ষকে ঘায়েল করতে লাগাতার অপপ্রচার চালানো হয়েছে। তথ্যবিকৃতি ঘটানো হয়েছে। গত ফেব্রুয়ারিতে দিল্লি ভোটেও এমনটি ঘটেছে প্রায় কর্তৃপক্ষের গোচরেই। তবে এসব ক্যাম্পেইনের পেছনে কারা কাজ করেছে সে ব্যাপারে পরিষ্কার করে কিছু বলেননি সোফি।

সোফি আরো বলেন, তার সুপারিশে দেরিতে হলেও ভারতের বিপজ্জনক ওই ‘আইটি সেল’-কে নিষ্ক্রিয় করা হয়েছিল। তবে রাজনৈতিকভাবে প্রভাবশালী ওই নেটওয়ার্ককে আনুষ্ঠানিকভাবে বন্ধ করেনি ফেসবুক। কর্মীদের চাপে কিছু পোস্ট বা ভুয়া অ্যাকাউন্ট চুপচাপ মুছে ফেলেই দায় সেরেছিল কর্তৃপক্ষ।

সোফির অভিযোগ, বারবার রিপোর্ট করা সত্ত্বেও কিছু দেশের ক্ষেত্রে এটুকুও করা হয়নি। উল্টো এক সিনিয়র তাকে বলেন, সামান্য ব্যাপারে বেশি মাথা ঘামাবেন না। মিডিয়া কিংবা পাবলিক হইচই করলে, ব্যবস্থা নেয়া হবে ঠিকই।

সোফি গণমাধ্যমে কথা বলতে রাজি না হলেও তার লিঙ্কডইন প্রোফাইলের বরাত দিয়ে বাজফিড জানিয়েছে, তিনি ফেসবুকের সাইট ইন্টেগ্রিটি ফেক ম্যানেজমেন্ট টিমের ডাটা সায়েন্টিস্ট ছিলেন। ফেসবুকে ‘বটের (স্বয়ংক্রিয় প্রোগ্রাম) মাধ্যমে নির্বাচন ও এ ধরনের বিষয় প্রভাবিত করার প্রচেষ্টা’ নিয়ে কাজ করতেন সোফি।

সোফি তার মেমোতে লিখেছেন, আমাদের ব্যবহার করে ভোটের সময়ে বড় বড় সব রাষ্ট্রনেতা কীভাবে নিজেরই নাগরিকদের লাগাতার বিভ্রান্ত করেছেন, তিন বছর তার এমন বেশুমার অভিজ্ঞতা হয়েছে।

সোফি তার মেমোতে তথ্যপ্রমাণসহ দেখিয়েছেন কীভাবে হুন্ডুরাস ও আজারবাইজানের ক্ষমতাসীনরা ভুয়া অ্যাকাউন্ট ও তথ্যবিকৃতির মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করেছে। পাশাপাশি ভারত, ইউক্রেন, স্পেন, বলিভিয়া এবং ইকুয়েডরে ভোটের সময় প্রার্থীদের পক্ষে ভোটার টানতে সমন্বিত অপপ্রচার চালানো হয়েছে।

সোফি বলেন, তিনি কতোবার যে এসব নিয়ে অভিযোগ দিয়েছেন তার নিজেরই মনে নেই। কিন্তু বহু ক্ষেত্রেই ব্যবসার স্বার্থে ফেসবুক তাদের নীতি থেকে সরে এসেছে। আর কিছু ক্ষেত্রে অনর্থক দেরি করেছে। যেমন, হন্ডুরাসের ভোটে তার টিম রিপোর্ট করার নয় মাস পর সাড়া দিয়েছিল ফেসবুক কর্তৃপক্ষ। আর আজারবাইজানে এক বছর পরে!

সোফি জানিয়েছেন, ব্রাজিল এবং যুক্তরাষ্ট্রের ভোটের আগে গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক এমন দেড় কোটি অ্যাকাউন্ট মুছে দিয়েছিল তার টিম।

সোফি লিখেছেন, এক পর্যায়ে গিয়ে আমি আমি সত্যিই ধন্দে পড়ে গিয়েছিলাম। বুঝতে পারছিলাম না, কোম্পানির প্রতি দায়বদ্ধ থাকা উচিত, নাকি বিশ্বজনীন গণতন্ত্রের প্রতি! যখনই কোনো দেশে গৃহযুদ্ধের পরিস্থিতি দেখতাম, নিজের অক্ষমতাকে ক্ষমা করতে পারতাম না। কত রাত ঘুমোতেই পারিনি। হ্যাঁ, আমার হাতে সত্যিই বহু মানুষের রক্ত লেগে আছে!

তবে যথারীতি সোফির সব অভিযোগ অস্বীকার করেছে ফেসবুক। কোম্পানির এক মুখপাত্র বিবৃতিতে বলেন, যারা আমাদের কালিমালিপ্ত করার চেষ্টা করছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশেষজ্ঞদের একটা কমিটি তৈরি করা হয়েছে।

সূত্র: বাজফিড নিউজ, বিজনেস ইনসাইডার

এই বিভাগ থেকে আরও পড়ুন

চ্যাটজিপিটি পড়িয়ে ৩ মাসে কোটিপতি!
নির্বাচিত

চ্যাটজিপিটি পড়িয়ে ৩ মাসে কোটিপতি!

টুইটারের সহপ্রতিষ্ঠাতার অ্যাকাউন্ট হ্যাক!
নির্বাচিত

টুইটারের সহপ্রতিষ্ঠাতার অ্যাকাউন্ট হ্যাক!

সাত সেলফি ক্যামেরাসহ আসছে শাওমির নতুন ফোন
নির্বাচিত

সাত সেলফি ক্যামেরাসহ আসছে শাওমির নতুন ফোন

অ্যাপলের ফোল্ডিং আইফোন আসছে ২০২৬ সালে
প্রযুক্তি সংবাদ

অ্যাপলের ফোল্ডিং আইফোন আসছে ২০২৬ সালে

বিএমডব্লিউ এর নতুন বাইক
অটোমোবাইল

বিএমডব্লিউ এর নতুন বাইক

ইন্টারনেটের গতি ধীর থাকবে ২ মার্চ
নির্বাচিত

ইন্টারনেটের গতি ধীর থাকবে ২ মার্চ

Load More

ট্রেন্ডিং টপিক

২০২৬ সালের চন্দ্র ও সূর্য গ্রহণ বাংলাদেশ সময়
বিবিধ

২০২৬ সালের চন্দ্র ও সূর্য গ্রহণ বাংলাদেশ সময়

ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলে নিহত ১, আহত ১২১
বিবিধ

ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলে নিহত ১, আহত ১২১

একের পর এক মিসাইল হামলা চালাচ্ছে ইরান, ইসরায়েলজুড়ে বাজছে সাইরেন
বিবিধ

একের পর এক মিসাইল হামলা চালাচ্ছে ইরান, ইসরায়েলজুড়ে বাজছে সাইরেন

কেন রণতরী ছেড়ে উপসাগরীয় মার্কিন ঘাঁটিতে হামলা চালাল ইরান? নেপথ্যে ৫টি সামরিক কৌশল
বিবিধ

কেন রণতরী ছেড়ে উপসাগরীয় মার্কিন ঘাঁটিতে হামলা চালাল ইরান? নেপথ্যে ৫টি সামরিক কৌশল

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix