Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অনলাইন শিক্ষার ক্ষেত্রে শিক্ষক ও শিক্ষার্থীদের সহায়তা করছে ক্যাসিও

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২০
অনলাইন শিক্ষার ক্ষেত্রে শিক্ষক ও শিক্ষার্থীদের সহায়তা করছে ক্যাসিও
Share on FacebookShare on Twitter

গ্রাহকদের জনপ্রিয় ও বিশ্বের অন্যতম ইলেকট্রনিক্স প্রস্তুতকারক প্রতিষ্ঠান ক্যাসিও, সারা বাংলাদেশ জুড়ে ই-লার্নিং ও শিক্ষাদানের ক্ষেত্রে শিক্ষক-শিক্ষার্থীদের সহায়তা প্রদান করেছে। চলমান মহামারীর প্রভাবে স্কুল বন্ধ এবং দেশে সীমিত ভার্চুয়াল রিসোর্স থাকায় শিক্ষক-শিক্ষার্থীদের একাডেমিক চ্যালেঞ্জের সম্মুখীন হওয়ার পাশাপাশি দেশের শিক্ষা ব্যবস্থা বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে।

ক্যাসিও শিক্ষক প্রশিক্ষণ, শিক্ষার্থী কর্মশালা এবং বিভিন্ন অনলাইন ও অফলাইনে শেখার ব্যবস্থা করার মাধ্যমে সকল শিক্ষা ক্ষেত্রে সুবিধা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

এই বৃহৎ কর্মসূচীর মাধ্যমে ক্যাসিও জেএসসি, এসএসসি ও এইচএসসি সহ স্কুলের শিক্ষার্থীদের সহায়তা প্রদান করেছে এবং দেশের শিক্ষা ব্যবস্থাকে আরও সহজ ও সহজলভ্য করে তুলতে বিভিন্ন ধরণের কাস্টমাইজড অফারও দিচ্ছে তারা-

প্রথম ধাপ হিসেবে ক্যাসিও ২০২০ সালের ডিসেম্বর পর্যন্ত গণিত শিখতে ও শেখানোর জন্য তাদের শিক্ষামূলক সফটওয়্যারটিতে বিনামূল্যে প্রবেশাধিকারের ব্যবস্থা করেছে।

এছাড়াও, ব্যাকবোন লিমিটেডের সহযোগিতায় ক্যাসিও ২০২০ সালের জুন মাসের শেষ সপ্তাহ থেকে তাদের অফিসিয়াল ফেসবুক পেইজ @ ক্যাসিওক্যালকুলেটরসবাংলাদেশ (https://www.facebook.com/casiocalculatorsbangladesh)- এতে এসএসসির পুরো সিলেবাস কভার করার জন্য সরাসরি গণিত ক্লাস শুরু করেছে।

তারা টেন মিনিট স্কুলের সাথে যৌথভাবে টেন মিনিট স্কুলের ফেসবুক পেইজে জেএসসি ও এইচএসসি শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ১ ঘন্টার ৩০টি অনলাইন ক্লাস প্রদান করেছে। বাংলাদেশের বৃহত্তম অনলাইন শিক্ষামূলক প্লাটফর্ম (https://www.facebook.com/10minuteschool) এটি। এতে ২০ লক্ষেরও বেশি শিক্ষার্থী তাদের ওয়েবসাইট, অ্যাপ এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদের শিক্ষাকে ত্বরান্বিত করার জন্য গুণগত মানের শিক্ষা লাভ করছে।

এই উদ্যোগ সম্পর্কে মন্তব্য করতে গিয়ে সার্ক ভুক্ত দেশগুলোর ভাইস প্রেসিডেন্ট কুলভূষণ শেঠ বলেন, “ক্যাসিও সবসময় তার অনন্য ও উদ্ভাবনী শিক্ষামূলক পণ্যে প্রযুক্তি ব্যবহার করে শিক্ষা ক্ষেত্রকে সহায়তা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এই সংকটকালীন সময়ে শিক্ষার্থীদের শিক্ষামূলক সহায়তা প্রদানের জন্য আমাদের প্রচেষ্টা হচ্ছে তাদের একাডেমিক দুর্ভোগ ও প্রতিবন্ধকতাগুলো শিথিল করা, যাতে তারা নির্বিঘ্নে তাদের পড়াশোনা চালিয়ে যেতে পারে।”

ব্যাকবোন লিমিটেডের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মতিন শেখ মাহিন বলেন, “ভার্চুয়াল ক্লাস আমাদের শিক্ষার্থীদের জন্য একটি অত্যন্ত প্রয়োজনীয় উদ্যোগ। যদিও অনলাইন ক্লাসগুলো স্কুলের জন্য যে ক্ষতি হচ্ছে তা পূরণ করতে পারবে না, কিন্তু এই ক্লাসগুলো শিক্ষার্থীদের সুবিধা দিয়েছে এবং জ্ঞানকে অনেকাংশে স্থানান্তর করেছে। আমরা লাইভ সেশনগুলোকে আকর্ষণীয় করার চেষ্টা করেছি, যেখানে শিক্ষার্থীরা এসে তাদের প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে। আমি মনে করি, কোভিড-১৯ পরিস্থিতির মধ্যে এটাই প্রযুক্তির সর্বোত্তম সুবিধা।”

টেন মিনিট স্কুলের সিইও আয়মান সাদিক বলেন, “আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাকে সহায়তা করার জন্য তারা যে আমাদের সাথে যুক্ত হয়েছে এটাই সবচেয়ে গর্বের বিষয়। বিনামূল্যে শিক্ষামূলক সেবা প্রদানে ক্যাসিও’র সাথে অংশীদার হতে পেরে আমরা কৃতজ্ঞ। ডিজিটাল লার্নিং রিসোর্স শিক্ষার্থীদের তাদের স্বপ্নের জীবন অনুসরণ করতে সহায়তা করে এবং একটি উজ্জ্বল ভবিষ্যতের জন্য নিজেকে শিক্ষিত করতে সক্ষম করে তুলে।”

সফটওয়্যারটি নিচের এই লিংক থেকে ডাউনলোড করা যাবে: https://edu.casio.com/softwarelicense/index.php

এই বিভাগ থেকে আরও পড়ুন

বাধ্যতামূলক হচ্ছে অনলাইনে রিটার্ন দাখিল
প্রযুক্তি সংবাদ

বাধ্যতামূলক হচ্ছে অনলাইনে রিটার্ন দাখিল

প্রতিবন্ধীদের অক্ষমতা না দেখে তাদের সুপ্ত প্রতিভাকে খুঁজে বের করতে হবে
প্রযুক্তি সংবাদ

প্রতিবন্ধীদের অক্ষমতা না দেখে তাদের সুপ্ত প্রতিভাকে খুঁজে বের করতে হবে

মানুষের মতো দেখতে হলেও তিনি আসলে এআই মডেল
প্রযুক্তি সংবাদ

মানুষের মতো দেখতে হলেও তিনি আসলে এআই মডেল

দেশেই নির্মিত হলো ব্যয়বহুল থ্রিডি অ্যানিমেটেড ফিল্ম ‘টুমরো’!
নির্বাচিত

দেশেই নির্মিত হলো ব্যয়বহুল থ্রিডি অ্যানিমেটেড ফিল্ম ‘টুমরো’!

উইটসা অ্যাওয়ার্ড পেলো এটুআই-এর দু’টি উদ্ভাবনী উদ্যোগ
প্রযুক্তি সংবাদ

উইটসা অ্যাওয়ার্ড পেলো এটুআই-এর দু’টি উদ্ভাবনী উদ্যোগ

রিয়েলমি নিও ৭ টার্বো: বাজেটেই ফ্ল্যাগশিপ পাওয়ার, আসছে ২৯ মে
প্রযুক্তি সংবাদ

রিয়েলমি নিও ৭ টার্বো: বাজেটেই ফ্ল্যাগশিপ পাওয়ার, আসছে ২৯ মে

Load More

ট্রেন্ডিং টপিক

কতটা শক্তিশালী ইরানের অস্ত্রভাণ্ডার?
বিবিধ

কতটা শক্তিশালী ইরানের অস্ত্রভাণ্ডার?

দেশের প্রথম নম্বরবিহীন ডেবিট কার্ড চালু করল মাস্টারকার্ড ও প্রাইম ব্যাংক
অর্থ ও বাণিজ্য

দেশের প্রথম নম্বরবিহীন ডেবিট কার্ড চালু করল মাস্টারকার্ড ও প্রাইম ব্যাংক

মধ্যপ্রাচ্যে প্রবাসীদের সঙ্গে যোগাযোগে ইমো ফ্রি দিচ্ছে বাংলালিংক
নির্বাচিত

মধ্যপ্রাচ্যে প্রবাসীদের সঙ্গে যোগাযোগে ইমো ফ্রি দিচ্ছে বাংলালিংক

ইরানের হামলায় কি মারা গেছেন নেতানিয়াহু?
বিবিধ

ইরানের হামলায় কি মারা গেছেন নেতানিয়াহু?

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix