Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ভবিষ্যতের কর্মক্ষেত্র হাইব্রিড মডেলভিত্তিক হবে: সুন্দর পিচাই

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 29 September 2020
কর্মী আস্থা সংকটে গুগল: সুন্দর পিচাই
Share on FacebookShare on Twitter

বৈশ্বিক সার্চ জায়ান্ট গুগল এবং এর প্যারেন্ট কোম্পানি অ্যালফাবেট ইনকরপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুন্দর পিচাই বলেছেন, কভিড-১৯ মহামারী পরবর্তী কর্মক্ষেত্র একটি হাইব্রিড মডেলভিত্তিক হবে। মহামারীর ভয়াবহতা বিবেচনায় যেহেতু বিপুলসংখ্যক কর্মী বাসায় থেকে কাজ করছে, তাই কার্যালয় ঢেলে সাজানোর কার্যক্রম শুরু করা হয়েছে। খবর ইয়াহু নিউজ।

টাইম ১০০ ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাত্কারে সুন্দর পিচাই বলেন, আরো বেশিসংখ্যক কর্মীকে বাসায় থেকে কাজের স্থায়ী সুবিধা দেয়ার অংশ হিসেবে এরই মধ্যে কার্যালয় ঢেলে সাজানো শুরু করেছে গুগল। একই সঙ্গে প্রথাগত অফিস ব্যবস্থা একেবারে থাকবে না এমনটাও বিশ্বাস না করার কথা জানিয়েছেন পিচাই।

সুন্দর পিচাই বলেন, প্রথাগত কর্মপরিবেশও বিদ্যমান থাকবে। কারণ এটা থেকে সব প্রতিষ্ঠানের বেরিয়ে আসা প্রায় অসম্ভব। তবে অনেক প্রতিষ্ঠানের কর্মীবাহিনীর একটি বড় অংশ স্থায়ীভাবে বাসায় থেকে কাজ করতে পারবেন। কভিড-১৯ মহামারী পরবর্তী কর্মক্ষেত্র একটি হাইব্রিড মডেলভিত্তিক হবে। এখন যেসব গুগল কর্মী বাসায় থেকে অফিসের কাজ করছেন, তারা যখন অফিসে ফিরবেন, তখন গুগল কার্যালয় তাদের কাছে সম্পূর্ণ নতুন মনে হবে।

সাম্প্রতিক এক বিবৃতিতে সুন্দর পিচাই বলেন, তারা নিজেদের ফিজিক্যাল স্পেসে বড় ধরনের পরিবর্তন আনছে। ভবিষ্যতে গুগল কর্মীদের আরো ভালো কর্মপরিবেশ দেয়ার লক্ষ্য থেকে এ পরিবর্তন। যেখানে একটি হাইব্রিড মডেল থাকবে।

তিনি বলেন, ভবিষ্যৎ কর্মক্ষেত্র এখনকার চেয়ে আরো ফ্লেক্সিবল হবে। আমরা প্রাতিষ্ঠানিকভাবে একত্রিত হয়ে কাজ করায় বিশ্বাস করি। কারণ কোনো কঠিন সমস্যা সমাধানে কিংবা নতুন কিছু উদ্ভাবনের জন্য কমিউনিটির মধ্যে থেকে কাজ করার কোনো বিকল্প নেই। যে কারণে আমরা ভবিষ্যতের জন্য শতভাগ রিমোট ওয়ার্ক বিশ্বাস করছি না।

সুন্দর পিচাই সাক্ষাত্কারে বলেন, গুগল অফিসে বাসায় থেকে কাজ করে চলা কর্মীদের জন্য মাঝে মধ্যে ফিজিক্যালি একত্রিত হয়ে বিভিন্ন আলোচনায় অংশ নেয়ার ব্যবস্থা রাখা হবে।

কভিড-১৯ মহামারীর ভয়াবহ পরিস্থিতিতে নিজেদের অধিকাংশ কর্মীকে আগামী বছরের জুলাই পর্যন্ত বাড়িতে থেকে কাজ করার সুযোগ দিচ্ছেন সুন্দর পিচাই। বিশ্বজুড়ে গুগলের প্রায় দুই লাখ কর্মী রয়েছেন। তাদের সবার জন্য এ নির্দেশ দিয়েছেন তিনি।

গুগল সিইওর নির্দেশনা সম্পর্কে প্রথম প্রতিবেদন প্রকাশ করে ওয়াল স্ট্রিট জার্নাল। জানা গেছে, বাড়িতে থেকে কাজ করার সময়সীমা বাড়ানোসংক্রান্ত নোটিসের কাগজপত্র গুগল কর্মীরা আগামী জানুয়ারির শেষদিকে পেয়ে যাবেন। করোনা মহামারী পরিস্থিতিতে ‘ওয়ার্ক ফ্রম হোম’ নীতিতে বদল এনেছে বিভিন্ন বহুজাতিক সংস্থা। কর্মীদের বাড়িতে থেকে কাজ করার সুযোগের মেয়াদ বৃদ্ধি করছে তারা।

গুগলের পাশাপাশি কভিড-১৯ বৈশ্বিক মহামারীর কারণে কর্মীদের আগামী বছরের জুলাই পর্যন্ত বাসা থেকে কাজ করার সুযোগ দিচ্ছে সোস্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুকও। একই সঙ্গে বাসা থেকে কাজ করার সময় কর্মীদের ১ হাজার ডলার প্রণোদনা দেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে প্রতিষ্ঠানটি।

চলতি বছরের শুরুর দিকে নভেল করোনাভাইরাস সংক্রমণ দ্রুত বাড়তে থাকলে একই ধরনের পদক্ষেপ নিয়েছিল বৃহৎ আরো কয়েকটি প্রযুক্তি প্রতিষ্ঠান। অন্যদিকে যতদিন খুশি কর্মীদের বাসা থেকে কাজ করার সুযোগ দেয়ার ঘোষণা দিয়েছে টুইটার।

বিবৃতিতে ফেসবুকের মুখপাত্র বলেন, স্বাস্থ্য ও সরকারি বিশেষজ্ঞদের নির্দেশনা এবং এ বিষয়ে আমাদের অভ্যন্তরীণ আলোচনার ভিত্তিতে কিছু কর্মীকে আগামী বছরের জুলাই পর্যন্ত বাসা থেকে কাজ করার সুযোগ দিচ্ছি, যা ফেসবুকের কর্মীদের স্বাস্থ্যনিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতিরই বহিঃপ্রকাশ। একই সঙ্গে বাসায় কর্মীদের অফিসের চাহিদা মেটাতে বাড়তি ১ হাজার ডলার দেয়া হচ্ছে।

উল্লেখ্য, কভিড-১৯ মহামারীর বাস্তবতায় অনেক প্রতিষ্ঠান আর্থিক ক্ষতির মুখে পড়লেও গুগল ও ফেসবুকের ব্যবসায় উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: সুন্দর পিচাই

এই বিভাগ থেকে আরও পড়ুন

ডিএসএলআরের বিকল্প ফোন আনছে মটোরোলা
প্রযুক্তি সংবাদ

ডিএসএলআরের বিকল্প ফোন আনছে মটোরোলা

চার্জার ও ইয়ারফোনের পর ফোনের বাক্স থেকে বাদ পড়তে পারে ইউএসবি কেবলও
প্রযুক্তি সংবাদ

চার্জার ও ইয়ারফোনের পর ফোনের বাক্স থেকে বাদ পড়তে পারে ইউএসবি কেবলও

চীনে বিক্রি স্বাভাবিক হয়ে উঠছে: শাওমি
অটোমোবাইল

বিদ্যুতচালিত গাড়ি তৈরির পরিকল্পনায় শাওমি

মেলায় ওয়ালটনের তিন শতাধিক মডেলের হোম অ্যাপ্লায়েন্স
প্রযুক্তি বাজার

মেলায় ওয়ালটনের তিন শতাধিক মডেলের হোম অ্যাপ্লায়েন্স

কোথায় কে চাঁদাবাজি করছে জানা যাবে ঘরে বসেই
অটোমোবাইল

কোথায় কে চাঁদাবাজি করছে জানা যাবে ঘরে বসেই

ক্রিকেট বিশ্বকাপ নিয়ে গুগল সার্চে বিশেষ ফিচার
নির্বাচিত

ক্রিকেট বিশ্বকাপ নিয়ে গুগল সার্চে বিশেষ ফিচার

Load More

ট্রেন্ডিং টপিক

টাচস্ক্রিন ম্যাকবুক আনছে অ্যাপল
নির্বাচিত

টাচস্ক্রিন ম্যাকবুক আনছে অ্যাপল

কার্যক্রম বন্ধ করছে ফুডপান্ডা
প্রযুক্তি সংবাদ

অর্ডার থেকে কমিশন- ফুডপান্ডার বিরুদ্ধে যত অভিযোগ

২১টি সম্মাননা প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ৪র্থ বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড
প্রযুক্তি সংবাদ

২১টি সম্মাননা প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ৪র্থ বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড

শীঘ্রই ডট বিডি ডোমেইন চালুর ব্যবস্থা নেয়া হচ্ছে: বিটিসিএল
প্রযুক্তি সংবাদ

বিটিসিএল সার্ভারে ত্রুটি, সরকারি-বেসরকারি বহু সাইট খুলছে না

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

সাইবার হুমকির শীর্ষে র‍্যানসমওয়্যার: সফোস
প্রযুক্তি সংবাদ

অনুমোদনহীন এআই টুলের ঝুঁকি ঠেকাতে সফোসের নতুন সেবা

প্রতিষ্ঠানে অনুমোদনহীন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টুলের ব্যবহার শনাক্ত...

১০০ ওয়াট ফাস্ট চার্জিং নিয়ে আসছে Redmi K100, মিলল ৩সি সনদ

১০০ ওয়াট ফাস্ট চার্জিং নিয়ে আসছে Redmi K100, মিলল ৩সি সনদ

সুদ আয় কমলেও মুনাফা ধরে রেখেছে ডিবিএইচ ফাইন্যান্স

ডিবিএইচ ফাইন্যান্সের ৯ শতাংশ নিট মুনাফা বৃদ্ধি

কোডিং আর ইলেকট্রনিক্সের জাদুকরি মেলবন্ধন: নতুনদের জন্য Arduino গাইড

কোডিং আর ইলেকট্রনিক্সের জাদুকরি মেলবন্ধন: নতুনদের জন্য Arduino গাইড

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

29 September 2020

ভবিষ্যতের কর্মক্ষেত্র হাইব্রিড মডেলভিত্তিক হবে: সুন্দর পিচাই

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix