Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মোবাইল থেকে যে বিপজ্জনক অ্যাপ সরিয়ে ফেলা উচিত

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২০
অ্যাপল স্টোর থেকে সরল ৪ হাজার ৫০০ চীনা গেমস
Share on FacebookShare on Twitter

স্মার্টফোনের বাজারে অ্যান্ড্রয়েডের জনপ্রিয়তা তুঙ্গে। কিন্তু আপনি যদি অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারী হয়ে থাকেন, তাহলে আপনার ফোনে কী কী অ্যাপ ইনস্টল করেছেন তা পুনরায় খেয়াল করার পরামর্শ দিয়েছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা।

জেডস্কেলারের গবেষকরা ১৬টি বিপজ্জনক অ্যাপ সতর্ক করেছেন, যা আপনার এসএমএস মেসেজ, কন্টাক্ট লিস্ট এবং ডিভাইসের তথ্য চুরি করতে পারে। অ্যাপগুলোতে ‘জোকার’ নামক এক ধরনের ম্যালওয়্যার শনাক্ত করেছেন গবেষকরা।

এ সম্পর্কে এক ব্লগ পোস্টে জেডস্কেলার গবেষক ভাইরাল গান্ধী বলেন, ‘জোকার হলো অ্যান্ড্রয়েড ডিভাইসে আক্রমণের শীর্ষস্থানীয় একটি ম্যালওয়্যার। এটি নীরবে বিভিন্ন বিজ্ঞাপনভর্তি ওয়েবসাইটের সঙ্গে যোগাযোগ করে এবং মোবাইল থেকে মেসেজ, কনটাক্ট লিস্ট ও ডিভাইসের নানা তথ্য হাতিয়ে নেয়।’

নির্দিষ্ট এই ম্যালওয়্যার সম্পর্কে সচেতন থাকা সত্ত্বেও, কোড পরিবর্তন করে কিংবা ভিন্ন উপায়ে গুগল প্লে স্টোরে এর প্রবেশ অব্যাহত রয়েছে। আশার ব্যাপার হলো, বিপজ্জনক এই ১৬টি অ্যাপ গুগল প্লে স্টোর থেকে মুছে দিয়েছে গুগল। অন্যদিকে উদ্বেগের ব্যাপার, প্লে স্টোর থেকে এসব অ্যাপস ইতিমধ্যে প্রায় দেড় লাখ বার ডাউনলোড হয়েছে।

এ গবেষণার ভিত্তিতে, গবেষকরা অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের তাদের স্মার্টফোনে কী কী অ্যাপ ইনস্টল করছেন সে ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

গান্ধীর মতে, আপনার অ্যান্ড্রয়েড ফোনে কোনো অ্যাপ ইনস্টল করার ক্ষেত্রে অ্যাপটির পারমিশন লিস্টে গভীরভাবে মনোযোগ দেওয়া উচিত। সব অ্যাপকে এসএমএস, কল লগস, কন্টাক্টস, ক্যামেরার সহ অন্যান্য ঝুঁকিপূর্ণ পারমিশন দেওয়া উচিত নয়। বিপজ্জনক অ্যাপ বুঝতে রিভিউ বা কমেন্ট পড়ে দেখা উচিত।

আপনার ফোনে নিচে উল্লেখিত ১৬টি অ্যাপের কোনোটি ইনস্টল করা থাকলে দ্রুত মুছে ফেলার পরামর্শ দিয়েছেন গবেষকরা।

১. অল গুড পিডিএফ স্ক্যানার

২. মিন্ট লিফ মেসেজে-ইওর প্রাইভেট মেসেজ

৩. ইউনিক কিবোর্ড – ফ্যান্সি ফন্টস অ্যান্ড ফ্রি ইমোটিকনস

৪. ট্যাংরাম অ্যাপ লক

৫. ডিরেক্ট মেসেঞ্জার

৬. প্রাইভেট এসএমএস

৭. ওয়ান সেনটেন্স ট্রান্সলেটর – মাল্টিফাংশনাল ট্রান্সলেটর

৮. স্টাইল ফটো কোলাজ

৯. মেটিকুলাস স্ক্যানার

১০. ডিজায়ার ট্রান্সলেট

১১. টেলেন্ট ফটো এডিটর – ব্লার ফোকাস

১২. কেয়ার মেসেজ

১৩. পার্ট মেসেজ

১৪. পেপার ডক স্ক্যানার

১৫. ব্লু স্ক্যানার

১৬. হামিংবার্ড পিডিএফ কনভার্টার – ফটো টু পিডিএফ

প্লে স্টোরে ক্ষতিকর অ্যাপস ঠেকাতে দীর্ঘদিন থেকেই কাজ করছে গুগল। কিন্তু সাইবার অপরাধীরা ম্যালওয়্যার বা গোপন কোড ব্যবহারসহ নানা কৌশলে ক্ষতিকর অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীদের তথ্য হাতিয়ে নেয়। আর প্রতিনিয়ত এমন ঘটনা বেড়েই চলেছে। গুগল সর্বোচ্চ সতর্ক থাকার পরও প্লে স্টোরে নিরাপত্তা বিশেষজ্ঞরা প্রায়ই ক্ষতিকর অ্যাপসের সন্ধান পান।

এই বিভাগ থেকে আরও পড়ুন

অ্যান্ড্রোয়েড মোবাইল ব্যবহারের ৮ টি ভুল সম্পর্কে জেনে নিন
কিভাবে করবেন

অ্যান্ড্রোয়েড মোবাইল ব্যবহারের ৮ টি ভুল সম্পর্কে জেনে নিন

‘শর্টস’-এ ভিডিও নেওয়ার উপায় সহজ করছে ইউটিউব
নির্বাচিত

‘শর্টস’-এ ভিডিও নেওয়ার উপায় সহজ করছে ইউটিউব

টিএমজিবি এর কার্যনির্বাহী কমিটির সদস্যদের সাথে আইসিটি প্রতিমন্ত্রীর বৈঠক
প্রযুক্তি সংবাদ

টিএমজিবি এর কার্যনির্বাহী কমিটির সদস্যদের সাথে আইসিটি প্রতিমন্ত্রীর বৈঠক

যেভাবে পাওয়া যাবে ই-পাসপোর্ট
নির্বাচিত

ই-পাসপোর্টের আবেদনে ভুল সংশোধন করার উপায়

মুখের কথায় চলবে টিভি
নির্বাচিত

মুখের কথায় চলবে টিভি

চলতি বছরে মজিলার আয় ৫০ কোটি ডলার ছাড়াচ্ছে
নির্বাচিত

ক্রিপ্টোকারেন্সিতে অনুদান নেবে না মজিলা

Load More

ট্রেন্ডিং টপিক

কতটা শক্তিশালী ইরানের অস্ত্রভাণ্ডার?
বিবিধ

কতটা শক্তিশালী ইরানের অস্ত্রভাণ্ডার?

ইসরায়েলকে অনুতপ্ত করতে বাধ্য করানোর শপথ ইরানের!
বিবিধ

ইসরায়েলকে অনুতপ্ত করতে বাধ্য করানোর শপথ ইরানের!

গ্লোবাল ওয়্যারেবল বাজারে ফের শীর্ষে শাওমি
নির্বাচিত

গ্লোবাল ওয়্যারেবল বাজারে ফের শীর্ষে শাওমি

এমডব্লিউসি ২০২৬ এ বাংলাদেশের ডিজিটাল অগ্রগতি তুলে ধরছে বাংলালিংক
টেলিকম

এমডব্লিউসি ২০২৬ এ বাংলাদেশের ডিজিটাল অগ্রগতি তুলে ধরছে বাংলালিংক

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের
বিবিধ

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন...

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix