Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

হাজারে ৯.৯৯ টাকায় ‘নগদ’ এ ক্যাশ-আউট

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২০
হাজারে ৯.৯৯ টাকায় ‘নগদ’ এ ক্যাশ-আউট
Share on FacebookShare on Twitter

দেশে প্রথমবারের মতো এক হাজার টাকার হিসেবে ক্যাশ-আউট চার্জ সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনল ডাক বিভাগের ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’।

এখন থেকে ‘নগদ’-এর গ্রাহকদের জন্য এক হাজার টাকা ক্যাশ-আউটে খরচ হবে মাত্র ৯.৯৯ টাকা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষ্যে ‘নগদ’-এর পক্ষ থেকে সকল গ্রাহকদের জন্য ক্যাশ-আউটের এই চার্জ উপহার হিসেবে দেওয়া হয়েছে।

তবে কোনো গ্রাহক যদি অ্যাপ ব্যবহার না করে মোবাইল ফোনের ইউএসএসডি প্রযুক্তি ব্যবহার করে ক্যাশ-আউট করেন, তাহলে এই চার্জ হবে এক হাজার টাকায় ১২.৯৯ টাকা।
হ্রাসকৃত এই ক্যাশ-আউট চার্জ সুবিধা পেতে গ্রাহককে ২,১০০ টাকার ওপরে ক্যাশ-আউট করতে হবে। ‘নগদ’নির্ধারিত এই চার্জের সঙ্গে গ্রাহককে ক্যাশ-আউটের ক্ষেত্রে সরকার নির্ধারিত ১৫ শতাংশ হারে কর যোগ হবে।

ক্যাশ-আউট চার্জ কমিয়ে আনার ফলে গ্রাহকরা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে আরো বেশি লেনদেন করতে উৎসাহী হবেন, যা দেশের আর্থিক খাতের লেনদেনের ক্ষেত্রে গতি সঞ্চার করবে এবং সামগ্রিক অর্থনৈতিক উন্নতিতে উল্লেখজনক ভূমিকা রাখবে।

‘নগদ’-এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক হ্রাসকৃত এই ক্যাশ-আউট চার্জ নির্ধারণ বিষয়ে বলেন, সব সময়ই এত বেশি হারে ক্যাশ-আউট চার্জের বিরুদ্ধে আমাদের অবস্থান। গত এক দশক ধরে ক্যাশ-আউটের যে ফি প্রচলিত রয়েছে (হাজারে ২০ টাকা) সেটি গ্রাহকের ওপর অত্যাচার বলেই আমরা মনে করি। সে কারণে শুরু থেকেই গ্রাহকদের জন্য ‘নগদ’ সর্বনিম্ন ক্যাশ-আউট চার্জ অফার করে আসছে।

তানভীর এ মিশুক আরও বলেন, আমাদের প্রিয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে ‘নগদ’-এর গ্রাহকদের জন্য চমক জাগানো এই অফার ঘোষণা করা হল। এর ফলে গ্রাহকের ‘নগদ’ ব্যবহার আগের চেয়ে অনেক সাশ্রয়ী হবে এবং আর্থিক লেনদেনের ক্ষেত্রে ডিজিটালাইজেশন প্রক্রিয়াটি তরান্বিত হবে। আমরা মনে করি এ বিষয়ে সরকার উদ্যোগ নিয়ে সকল মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের জন্য সর্বোচ্চ ক্যাশ-আউট চার্জের একটি সীমা নির্ধারণ করে দিতে পারে।

সর্বনিন্ম ক্যাশ-আউট চার্জ উপভোগ করার পাশাপাশি ‘নগদ’-এর গ্রাহকরা শুরু থেকেই ‘পি টু পি’ অর্থাৎ সেন্ড মানি লেনদেন করতে পারছেন ফ্রি, যদিও অন্যান্য অপারেটরের ক্ষেত্রে এই লেনদেনের জন্যও গ্রাহককে খরচ গুনতে হয়।

কোভিড-১৯ মহামারির শুরু থেকে ক্ষুদ্র ব্যবসায়ীদের পাশে থাকতে ‘নগদ’পাঁচ ধরনের ব্যবসায়ীদের ক্ষেত্রে লেনদেনের ওপরে ক্যাশ-আউট চার্জ হাজারে মাত্র ছয় টাকায় নিয়ে আসে, যা ব্যবসা-বাণিজ্যের মন্দার এই সময়ে ব্যবসায়ীদের ব্যবসায় পরিচালন খরচ কমিয়ে এনেছে।

২০১৯ সালের ২৬ মার্চ বাণিজ্যিক কার্যক্রম শুরুর পর চমৎকার সব সেবার মাধ্যমে এরই মধ্যে ‘নগদ’ নিজেদের দেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস হিসেবে প্রতিষ্ঠিত করেছে। দেড় বছরের এই যাত্রায় সরকারি-বেসরকারি নানা উদ্ভাবনী কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত হয়েছে রাষ্ট্রীয় সেবা ‘নগদ’।

Tags: নগদ

এই বিভাগ থেকে আরও পড়ুন

৯০ শতাংশ দাম কমলো হুয়াওয়ের পি৩০ প্রো স্মার্টফোনের
নির্বাচিত

২০১৯ সালে সিনেটের দৃষ্টিতে সেরা ফোনের তালিকা

সিইএস ২০২৪: স্মার্ট ডিভাইস চার্জ হবে ৮ ইঞ্চি দূর থেকেই
নির্বাচিত

সিইএস ২০২৪: স্মার্ট ডিভাইস চার্জ হবে ৮ ইঞ্চি দূর থেকেই

মিড-রেঞ্জের ফোনে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা
নির্বাচিত

মিড-রেঞ্জের ফোনে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা

অক্সিজেন ওএস ১১ নতুন ফিচার্স
প্রযুক্তি সংবাদ

অক্সিজেন ওএস ১১ নতুন ফিচার্স

ব্লকচেইনেও সফলতা পাবে বাংলাদেশ
প্রযুক্তি সংবাদ

ব্লকচেইনেও সফলতা পাবে বাংলাদেশ

আইসিটি সেক্টরে প্রধান নিরাপত্তা বলয় সাইবার সিকিউরিটি: ইঞ্জিনিয়ার এলাহান উদ্দিন
প্রযুক্তি সংবাদ

আইসিটি সেক্টরে প্রধান নিরাপত্তা বলয় সাইবার সিকিউরিটি: ইঞ্জিনিয়ার এলাহান উদ্দিন

Load More

ট্রেন্ডিং টপিক

কোথায় কে চাঁদাবাজি করছে জানা যাবে ঘরে বসেই
অটোমোবাইল

কোথায় কে চাঁদাবাজি করছে জানা যাবে ঘরে বসেই

মধ্যপ্রাচ্যে ডেটা সেন্টার প্রকল্প নিয়ে অনিশ্চয়তা, দ. কোরিয়ার চিপ শিল্পের উদ্বেগ
প্রযুক্তি সংবাদ

মধ্যপ্রাচ্যে ডেটা সেন্টার প্রকল্প নিয়ে অনিশ্চয়তা, দ. কোরিয়ার চিপ শিল্পের উদ্বেগ

ম্যাগসেফ ও দ্বিগুণ স্টোরেজ নিয়ে এলো আইফোন ১৭ই
নির্বাচিত

ম্যাগসেফ ও দ্বিগুণ স্টোরেজ নিয়ে এলো আইফোন ১৭ই

ইরানকে কি চীন উদ্ধার করতে আসবে?
বিবিধ

ইরানকে কি চীন উদ্ধার করতে আসবে?

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix