Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

এসএসএলকমার্জ চালু করলো ‘বাংলা কিউআর’

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২০
এসএসএলকমার্জ চালু করলো ‘বাংলা কিউআর’
Share on FacebookShare on Twitter

দেশের সর্ববৃহৎ পেমেন্ট গেটওয়ে এসএসএলকমার্জ চালু করলো বাংলা কিউআর। আজ বৃহস্পতিবার (১ অক্টোবর, ২০২০) দুপুর ১২টায় রাজধানীতে সুপারশপ স্বপ্নর গুলশান ১ আউটলেট এবং বার্গার কিং এর বনানী আউটলেটে ক্রেতারা বাংলা কিউআর দিয়ে পেমেন্ট করে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন।

ক্ষুদ্র, মাঝারি ও বড় উদ্যোক্তা, রেস্টুরেন্ট, মুদির দোকান বা যে কোনো ধরণের খুচরা বিক্রেতা এবং নিম্ন, মধ্যবিত্ত ও উচ্চবিত্ত সব রকমের ক্রেতাদের জন্য স্পর্শবিহীন এই আধুনিক পেমেন্ট সিস্টেম চালু করা হয়েছে। এর মাধ্যমে ক্রেতারা ক্যাশ অথবা কার্ড স্পর্শ না করে সহজ এবং সুবিধাজনকভাবে ডিজিটাল পেমেন্ট করতে পারবে। যেসব ব্যাংক তাদের মোবাইল অ্যাপে বাংলা কিউআর সংযোজন করেছে এবং ভিসা দ্বারা স্বীকৃত হয়েছে, সেসব ব্যাংকের ভিসা কার্ড দিয়ে এখন থেকে ক্রেতারা বাংলা কিউআর স্ক্যান করে পেমেন্ট করতে পারবেন।

স্বপ্ন আউটলেটে এসএসএলকমার্জ-এর ডিরেক্টর এবং সিটিও মোহাম্মদ শাহজাদা রেদওয়ান স্মারক বাংলা কিউআর হস্তান্তর করেন স্বপ্নের অপারেশন্স ডিরেক্টর আবু নাসেরের কাছে।

অপরদিকে বার্গার কিং এর আউটলেটে এসএসএলকমার্জ-এর ডিজিএম ইফতেখার আলম ইসহাক স্মারক বাংলা কিউআর হস্তান্তর করেন বার্গার কিং এর রেস্টুরেন্ট অপারেশন্স তানভীর আখতারের কাছে।

উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন এসএসএলকমার্জ, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, ভিসা এবং বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশ ব্যাংক কর্তৃক অনুমোদিত দেশের জাতীয় কিউআর হচ্ছে বাংলা কিউআর। এর মাধ্যমে স্মার্টফোন দিয়ে কিউআর কোড স্ক্যান করে ব্যাংকের অ্যাপের মাধ্যমে ক্রেতারা ডিজিটালি পেমেন্ট করতে পারবেন। এই লেনদেনে টাকা স্পর্শ করার কোন প্রয়োজন নেই, তাই এটিকে বলা হচ্ছে স্পর্শবিহীন প্রযুক্তি। করোনা মহামারির এই সময়ে স্পর্শবিহীন এই প্রযুক্তি গ্রাহকদেরকে স্বাস্থ্যঝুঁকি থেকে সুরক্ষিত রাখবে। এই পদ্ধতিতে লেনদেন হবে দ্রুত এবং সুরক্ষিত।

বাংলা কিউআর-এর এই সুবিধা নিতে উদ্যোক্তা, দোকানদার বা খুচরা বিক্রেতাদের কোনো ধরণের মেশিন বা যন্ত্রের প্রয়োজন নেই। বাংলা কিউআর-এর মাধ্যমে পেমেন্ট গ্রহণের সাথে সাথে দোকানদার বা ক্যাশিয়ারের মোবাইলে পেমেন্ট কনফার্মেশনের এসএমএস চলে আসবে এবং একটি মার্চেন্ট অ্যাপের মাধ্যমে দোকানের মালিক তার দিনের সকল লেনদেন দেখতে পারবেন। এই অ্যাপে উদ্যোক্তা, দোকানদার বা খুচরা বিক্রেতাদের জন্য থাকবে আরো অনেক ধরনের সেবা গ্রহণের সুবিধা। যেমন ডিজিটাল হালখাতা, ডিজিটাল সেবা বিক্রয়, এবং সরবরাহকারী, পাইকারি বা পরিবেশকের পেমেন্ট ইত্যাদি।

বাংলা কিউআর চালুর বিষয়ে এসএসএলকমার্জ-এর ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম বলেন, ‘আজ বাংলা কিউআর চালুর মাধ্যমে আমরা বাংলাদেশের ইতিহাসের এক নতুন অধ্যায় উম্মোচন করলাম, সরকারের ডিজিটাল বাংলাদেশ প্রয়াস সফল করার লক্ষ্যে এটি একটি বড় পদক্ষেপ। আমি বিশ্বাস করি কিউআর পেমেন্টেস আমাদেরকে ক্যাশলেস ভবিষ্যতের দিকে নিয়ে যাবে, যেখানে রাস্তার পাশের চায়ের দোকানের বিলও কিউআর ব্যবহার করে পেমেন্ট করা যাবে। এ ধরণের যুগান্তকারী উদ্যোগে ইস্টার্ন ব্যাংক এবং ভিসাকে সহযোগী হিসেবে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। বাংলাদেশ ব্যাংকের সহায়তা ও দিকনির্দেশনায় ভবিষ্যতে আমরা এ ধরণের আরও নতুন পেমেন্ট টেকনোলজি নিয়ে আসবো যা সারা দেশের লাখ লাখ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ব্যবসায় এগিয়ে নিতে সহায়তা করবে।’

এসএসএলকমার্জ প্ল্যাটফর্ম পিসিআই ডিএসএস সার্টিফায়েড এবং বাংলাদেশ ব্যাংক কর্তৃক পেমেন্ট সিস্টেম অপারেটর (পিএসও) হিসেবে লাইসেন্সপ্রাপ্ত। পিসিআই ডিএসএস ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর ডাটা সিকিউরিটির জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত কমপ্লায়েন্স সার্টিফিকেশন। অনলাইন পেমেন্টকে শক্তিশালী করার জন্য কার্ডের তথ্য সংরক্ষণ, প্রক্রিয়াকরণ এবং ব্যবহারের জন্য গ্রাহকের কার্ডের তথ্যের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয় এই সার্টিফিকেশনের মাধ্যমে।

ইস্টার্ন ব্যাংক লিমিটেডের হেড অব কার্ডস অ্যান্ড ডিজিটাল ব্যাংকিং আহসান উল্লাহ চৌধুরী বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুসরণ করে বাংলা কিউআর-এর আনুষ্ঠানিক যাত্রার অংশ হতে পেরে ইবিএল গর্বিত। ইবিএল-এর গ্রাহকরা স্কাইব্যাংকিং অ্যাপ ব্যবহার করে কিউআর কোডের মাধ্যমে বিভিন্ন মার্চেন্টকে পেমেন্ট করতে পারবেন। আমার বিশ্বাস গ্রাহক এবং মার্চেন্ট সবার জন্যই বাংলা কিউআর হয়ে উঠবে অত্যন্ত সহজ, নিরাপদ এবং আধুনিক পেমেন্ট প্রক্রিয়া। আধুনিক ব্যাংকিংয়ের সাথে ইবিএল সবসময় রয়েছে এবং আগামীতেও আমরা তা অব্যাহত রাখবো।’

ভিসার হেড অব মার্চেন্ট সেলস অ্যান্ড সলিউশন্স, ইন্ডিয়া অ্যান্ড সাউথ এশিয়া সাইলেশ পাল বলেন, ‘গ্রাহকরা তাদের ব্যক্তিগত নিরাপত্তার খাতিরে স্পর্শহীন পেমেন্ট পদ্ধতির দিকে ঝুঁকছে। কিউআর পেমেন্টস মার্চেন্টদের জন্য অত্যন্ত কম খরচের একটি পেমেন্ট সমাধান, যার মাধ্যমে ক্রেতারা দোকানে থাকা কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করতে পারবেন। বাংলা কিউআর-এর সূচনার এই যাত্রায় এসএসএলকমার্জকে সহযোগী হিসেবে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। এর মাধ্যমে সারা বাংলাদেশের মার্চেন্টরা, ভিসা গ্রাহকদের কাছ থেকে খুব সহজে পেমেন্টস গ্রহণ করতে পারবেন।’

বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টের জয়েন্ট ডিরেক্টর মোহাম্মদ আখলাসউদ্দিন বলেন, ‘বাংলা কিউআর আনুষ্ঠানিকভাবে চালু করার জন্য এসএসএলকমার্জ, ভিসা এবং ইবিএলকে ধন্যবাদ। কেন্দ্রীয় ব্যাংক হিসেবে বাংলাদেশ ব্যাংক ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রতিনিয়ত কাজ করে চলছে। অর্থনৈতিক খাতে ডিজিটালাইজেশনের ক্ষেত্রে বাংলা কিউআর অগ্রণী ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি।’

Tags: বাংলা কিউআর

এই বিভাগ থেকে আরও পড়ুন

তথ্যপ্রযুক্তি খাতে চাকরি হারানোর বছর
নির্বাচিত

তথ্যপ্রযুক্তি খাতে চাকরি হারানোর বছর

জেলা পর্যায়ে ঊর্ধ্বমুখী দেশি পণ্যের ই-কমার্স
ই-কমার্স

ই-কমার্স কি? ই-কমার্সের সুবিধা সমুহ

ফ্লাইট এক্সপার্ট
ই-কমার্স

ফ্লাইট এক্সপার্ট: গ্রামবাসীর কাছ থেকে কোটি টাকা হাতিয়েছেন এমডি

ব্যাংক, ভিসা ও মাস্টারকার্ড থেকে বিকাশে অ্যাড মানিতে ক্যাশব্যাক
প্রযুক্তি সংবাদ

ব্যাংক, ভিসা ও মাস্টারকার্ড থেকে বিকাশে অ্যাড মানিতে ক্যাশব্যাক

আসছে ‘মেইড ইন বাংলাদেশ’ প্রাইভেট কার
অটোমোবাইল

আসছে ‘মেইড ইন বাংলাদেশ’ প্রাইভেট কার

ভিভোর চমক: জেফার-মুজার গান ও নতুন স্মার্টফোন
নির্বাচিত

ভিভোর চমক: জেফার-মুজার গান ও নতুন স্মার্টফোন

Load More

ট্রেন্ডিং টপিক

স্বর্ণের দাম
অর্থ ও বাণিজ্য

দেশে স্বর্ণের দামে বড় পতন

ম্যাকবুক: শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল অ্যাপল
নির্বাচিত

ম্যাকবুক: শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল অ্যাপল

ইরানের নতুন নেতাকে হত্যার হুমকি, সতর্কবার্তা দিলো চীন
বিবিধ

ইরানের নতুন নেতাকে হত্যার হুমকি, সতর্কবার্তা দিলো চীন

ফারজানার শোরুম যেন নকল পণ্যের গোডাউন, র‌্যাবের অভিযান
ই-কমার্স

ফারজানার শোরুম যেন নকল পণ্যের গোডাউন, র‌্যাবের অভিযান

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

১২.৫ কেজি এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব
অর্থ ও বাণিজ্য

১২.৫ কেজি এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব

এলপি গ্যাসের সাড়ে ১২ কেজির দাম বাড়ানোর প্রস্তাব...

ওটিপি ছাড়াই হ্যাক হতে পারে হোয়াটসঅ্যাপ, নতুন ‘ঘোস্টপেয়ারিং’ স্ক্যামে আতঙ্ক

ওটিপি ছাড়াই হ্যাক হতে পারে হোয়াটসঅ্যাপ, নতুন ‘ঘোস্টপেয়ারিং’ স্ক্যামে আতঙ্ক

মধ্যপ্রাচ্যে সংঘাতে ৪ বাংলাদেশি মারা গেছেন : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মধ্যপ্রাচ্যে সংঘাতে ৪ বাংলাদেশি মারা গেছেন : প্রবাসীকল্যাণ মন্ত্রী

বিটিআরসিতে এক আদেশে ২০ কর্মকর্তার দায়িত্ব রদ-বদল

বিটিআরসিতে ২৯ জনের ‘অবৈধ’ নিয়োগ ও পদোন্নতির প্রচেষ্টায় হাইকোর্টের রুল

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix