Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

লাইকি বাংলাদেশ ও অপো নিয়ে এলো ‘অরেঞ্জবুম’ চ্যালেঞ্জ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২০
লাইকি বাংলাদেশ ও অপো নিয়ে এলো ‘অরেঞ্জবুম’ চ্যালেঞ্জ
Share on FacebookShare on Twitter

বিশ্বের শীর্ষস্থানীয় ছোট দৈর্ঘ্যের ভিডিও তৈরির প্ল্যাটফর্ম লাইকি এবং অপো যৌথভাবে অরেঞ্জবুম শীর্ষক একটি চ্যালেঞ্জ চালু করেছে। এ চ্যালেঞ্জে অংশ নিয়ে লাইকি ব্যবহারকারীরা অপোর পক্ষ থেকে বিভিন্ন পুরস্কার জিতে নিতে পারবেন। এ পুরস্কারের মধ্যে রয়েছে অপো এফ১৭ স্মার্টফোন এবং অপো এনকো ডব্লিউ৫১ হেডফোন।

অরেঞ্জবুম একটি ইউনিক এফেক্ট তৈরি করবে। এ এফেক্টে থাকবে অরেঞ্জ-হিউ ফিল্টার, যার মাধ্যমে ব্যবহারকারীরা স্ক্রিনে কমলা কাটার সাথে সাথে ‘ড্যান্স’ বা ‘ফিঙ্গার ড্যান্স জেসচার’ করতে পারবেন। ফিল্টারটির রং ও ডিজাইন অপো এফ১৭ -এর তারুণ্যময় ডিজাইনের সাথে সঙ্গতিপূর্ণ।

এ চ্যালেঞ্জে অংশগ্রহণ করা খুবই সহজ। আগ্রহীদের লাইকি অ্যাপে প্রবেশ করে অপো বাংলাদেশের পেজে যেতে হবে। রেফারেন্সের জন্য সেখানে উদাহরণস্বরূপ নানা ভিডিও রয়েছে। এরপর ‘জয়েন’ অপশনে ক্লিক করতে হবে এবং পরবর্তীতে ‘অরেঞ্জবুম’ স্টিকার সহযোগে মজার ড্যান্স ভিডিও তৈরি যাবে। এ চ্যালেঞ্জে অংশগ্রহণের জন্য ব্যবহারকারীকে ব্যতিক্রমী এ ভিডিওগুলো পোস্ট করার সময় লিখতে হবে #অরেঞ্জবুম এবং @অপো বাংলাদেশ। এ চ্যালেঞ্জকে আরও উপভোগ্য করে তুলতে দেশের জনপ্রিয় কয়েকজন মুখ অংশ নেবেন। এদের মধ্যে রয়েছেন নুসান তাসিম, মার্জিয়া মিমি, মুনমুন আহমেদ, রঙ্গন এবং মো. রাসেল মিয়া।

এ নিয়ে লাইকি বাংলাদেশের হেড অব অপারেশন জয় বলেন, ‘বিভিন্ন ধরণের ফিল্টার ব্যবহার করে আমাদের ব্যবহারকারীরা তাদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটাতে ভালোবাসেন। আমাদের ব্যবহারকারীরা যাতে নতুনভাবে ও নতুন উপায়ে তাদের সৃজজনশীলতার প্রকাশ ঘটাতে পারেন এজন্য আমরা নতুন ফিচার আনতে কাজ করে যাচ্ছি। পাশাপাশি, আমাদের প্ল্যাটফর্মে ভাইরাল হবে এমন উপভোগ্য ও অংশগ্রহণমূলক চ্যালেঞ্জ তৈরির মাধ্যমে নতুন ব্যবহারকারীর কাছে পৌঁছাতে আমরা উদ্ভাবনী উপায় বের করতে সচেষ্ট রয়েছি। বাংলাদেশে এ চ্যালেঞ্জ নিয়ে আসতে পেরে আমরা আনন্দিত এবং ভবিষ্যতেও নতুন ধরণের কার্যক্রম নিয়ে আসার ব্যাপারে আমরা প্রচেষ্টা চালিয়ে যাবো।’

নাচের নৈপুণ্য, ভঙ্গি এবং স্মাইলের মতো সৃজনশীল ও অনুপ্রেরণামূলক কনটেন্টগুলোর ক্ষেত্রে সর্বোচ্চ সংখ্যক লাইক, শেয়ার ও কমেন্টস প্রাপ্ত কনটেন্টগুলোই আকর্ষণীয় পুরস্কার জিতে নেবে। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীরা পুরস্কার হিসেবে অপো এফ১৭ স্মার্টফোন পাবেন। অন্যদিকে, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম ও দশম স্থান অধিকারীরা অপো এনকো ডব্লিউ৫১ হেডফোন পাবেন। এ চ্যালেঞ্জে অংশ নিয়ে যারা #অরেঞ্জবুম লিখে সফলভাবে ভিডিও পোস্ট করবেন, তাদের সুযোগ থাকবে অপো এফ১৭ অ্যাক্সেসরিজ জিতে নেয়ার।

এ নিয়ে অপো বাংলাদেশের ব্র্যান্ড ডিরেক্টর লিউ বলেন, ‘তরুণদের ব্র্যান্ড হিসেবে অপো সমসময়ই নতুন ট্রেন্ড অনুসরণ করে। আমাদের দুর্দান্ত পারফরমেন্সের স্মার্টফোনগুলোর শক্তিশালী ক্যামেরা দিয়ে তরুণরা লাইকির মতো বিভিন্ন ট্রেন্ডি ভিডিও শেয়ারিং অ্যাপ ব্যবহার করতে পারে। এ ক্যাম্পেইনে লাইকির অংশীদার হতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।’

এই বিভাগ থেকে আরও পড়ুন

চীনে এআই স্মার্টওয়াচ উন্মোচন আইকিউওওর
নির্বাচিত

চীনে এআই স্মার্টওয়াচ উন্মোচন আইকিউওওর

বিবেকের কাছে জবাবদিহিতা না থাকলে কোন বাধ্যবাধকতাই কাজে আসে না: মোস্তাফা জব্বার
প্রযুক্তি সংবাদ

বিবেকের কাছে জবাবদিহিতা না থাকলে কোন বাধ্যবাধকতাই কাজে আসে না: মোস্তাফা জব্বার

দেশে সাশ্রয়ী বাজেটের স্মার্ট ২০ ফোন আনল ইনফিনিক্স
নির্বাচিত

দেশে সাশ্রয়ী বাজেটের স্মার্ট ২০ ফোন আনল ইনফিনিক্স

ক্রেডিট কার্ডের মতো স্মার্টফোন তেরি হবে সহজেই!
প্রযুক্তি সংবাদ

ক্রেডিট কার্ডের মতো স্মার্টফোন তেরি হবে সহজেই!

ফোনে যে ধরনের ছবি তুলে সেভ রাখলেই বিপদ
নির্বাচিত

ফোনে যে ধরনের ছবি তুলে সেভ রাখলেই বিপদ

সেরা ৫টি মোবাইল যারা হেভি গেম খেলেন
প্রযুক্তি সংবাদ

২০২৫ সালের সেরা ৫ গেমিং স্মার্টফোন

Load More

ট্রেন্ডিং টপিক

দারাজ ৩.৩ ঈদ সেল – উৎসবের সেরা সব অফার নিয়ে শুরু হলো ‘রিয়েল ঈদ, রিয়েল ডিলস’
ই-কমার্স

দারাজ ৩.৩ ঈদ সেল – উৎসবের সেরা সব অফার নিয়ে শুরু হলো ‘রিয়েল ঈদ, রিয়েল ডিলস’

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অস্ত্র ইরানের ভূগর্ভস্থ ভাণ্ডারগুলোর ক্ষতি করতে পারেনি: বিশেষজ্ঞ
বিবিধ

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অস্ত্র ইরানের ভূগর্ভস্থ ভাণ্ডারগুলোর ক্ষতি করতে পারেনি: বিশেষজ্ঞ

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে ইরান
বিবিধ

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে ইরান

ভোরে ইসরায়েলকে নিশানা করে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান
বিবিধ

ভোরে ইসরায়েলকে নিশানা করে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix