Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

গুগলের গবেষণায় নতুন ইন্টারনেট ব্যবহারকারীদের প্রতিবন্ধকতা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ২১ অক্টোবর ২০২০
গুগলের গবেষণায় নতুন ইন্টারনেট ব্যবহারকারীদের প্রতিবন্ধকতা
Share on FacebookShare on Twitter

প্রথমবারের মতো ইন্টারনেট ব্যবহারের অভিজ্ঞতায় নতুন ইন্টারনেট ব্যবহারকারীরা যে চ্যালেঞ্জগুলোর সম্মুখীন হয় তা উঠে এসেছে গুগলের নেক্সট বিলিয়ন ইউজার গবেষণা দলের নতুন শ্বেতপত্রে। এছাড়াও, প্রযুক্তি নির্মাণকারীরা কীভাবে বিদ্যমান শিক্ষণ পদ্ধতিতে নতুন ডিজিটাল পরিষেবাগুলো যুক্ত করতে পারে তা আলোচনায় উৎসাহ প্রদান করা হয়েছে সম্প্রতি প্রকাশিত এ শ্বেতপত্রে।

‘ইনফরমাল টিচার্স অ্যান্ড দ্য পিভোটাল রোল দে প্লে ফর নিউ ইন্টারনেট ইউজার্স’ শীর্ষক এ শ্বেতপত্রে দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়া, লাতিন আমেরিকা এবং আফ্রিকার সাব সাহারা অঞ্চলের নতুন ইন্টারনেট ব্যবহারকারীরা স্মার্টফোনের মাধ্যমে প্রথমবারের মতো অনলাইনে যাওয়ার ক্ষেত্রে যে ধরনের বাধার সম্মুখীন হয় তা তুলে ধরা হয়েছে। এক্ষেত্রে, ইনফরমাল টিচার্স বা অনানুষ্ঠানিক শিক্ষক, যেমন: পরিবারের সদস্য, বন্ধু এবং প্রতিবেশীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা বলা হয়েছে।

শ্বেতপত্রে গুরুত্বপূর্ণ যেসব তথ্য উঠে এসেছে:

এ অঞ্চলে নতুন ইন্টারনেট ব্যবহারকারী বর্তমান ইন্টারনেট জনসংখ্যার থেকে ভিন্এ নতুন ব্যবহারকারীরা ২০২৫ সালের মধ্যে প্রথমবারের মতো অনলাইনে আগত বিলিয়ন সংখ্যক ব্যবহারকারীর একটি উল্লেখযোগ্য অংশ হবে। তারা প্রত্যন্ত এলাকায় বসবাসরত হতে পারে এবং এক্ষেত্রে তাদের আর্থ-সামাজিক সহ প্রাসঙ্গিক অবস্থার ক্ষেত্রে লক্ষণীয় বিষয়গুলো হতে পারে: নিম্ন আয়, নারী বা বয়স্ক ব্যক্তি, আগে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারে সুযোগ তুলনামূলক কম ছিলো, নিজে অনুসন্ধান করে শেখার চেয়ে নির্দেশের মাধ্যমে শেখার প্রবণতা হবে লক্ষণীয়।

নতুন ইন্টারনেট ব্যবহারকারীরা সাধারণত অন্যদের কাছ থেকে শিখে থাকেন, নিজ থেকে নয় নতুন ব্যবহারকারীরা শেখার ক্ষেত্রে এবং প্রশিক্ষণের জন্য অনানুষ্ঠানিক শিক্ষকদের ওপর নির্ভর করে। যাদের মধ্যে রয়েছে: পরিবারের সদস্য, বন্ধুবান্ধব এবং প্রতিবেশী। এছাড়া, ৭৫ শতাংশ সময়ে তাদের কোন কিছু শিখতে সাহায্যের প্রয়োজন হয়। যেমন: ফোন চালু করে কোন পণ্য অর্ডার করা।

নতুন ইন্টারনেট ব্যবহারকারীদের সবসময় শেখার সুযোগ থাকে না প্রায় ৫০ শতাংশ নতুন ব্যবহারকারী শিক্ষকদের কাছ থেকে শেখার প্রয়োজনীয় সুযোগ পান না। ফলে, তাদের শিক্ষকরা উপস্থিত হলেই কেবল তারা শিখতে পারেন; এতে করে তারা শেখার সুযোগ হারান।

বর্তমান শেখার অভিজ্ঞতার বেশিরভাগ পুরোপুরি অভ্যাসগত পুনরাবৃত্তিমূলক শিক্ষা নতুন ইন্টারনেট ব্যবহারকারীদের ফোনের জটিল বিষয়গুলো বুঝতে সাধারণ শিক্ষার বিষয়গুলো পর্যবেক্ষণ করা হয়েছে। গবেষণায় দেখা গেছে, ৭৮ শতাংশ ছিলো কোনো ব্যাখ্যা ছাড়াই অভ্যাসগত পুনরাবৃত্তিমূলক শিক্ষা।

প্রযুক্তি নির্মাতারা আরো বেশি ব্যবহারকারীকে তাদের শেখার লক্ষ্য অর্জনে সহায়তা করতে পারবে গবেষণায় অংশ নেওয়া নতুন ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে মাত্র ৩০ শতাংশ তাদের শেখার অভিজ্ঞতাটিকে ইতিবাচক হিসেবে চিহ্নিত করেছেন এবং ৫২ শতাংশ নিরপেক্ষ বলে অভিহিত করেছেন। গবেষণাটি অনুযায়ী নতুন ব্যবহারকারী ও তাদের শিক্ষকদের ইন্টারনেটে যাত্রার অভিজ্ঞতা সমন্বিত, সহজ ও কার্যকর করার ক্ষেত্রে প্রযুক্তি নির্মাতাদের কাজ করার সুযোগ রয়েছে।

আর এ লক্ষ্যে, গুগল এ গবেষণার সারবস্তু নিয়ে সঠিক পণ্য ও সেবা নিয়ে আসতে পদক্ষেপ নেয়া শুরু করেছে। উদাহরণস্বরূপ বলা যায় গুগল সার্চের অ্যাপ গুগল গো। এটি প্রথমবারের মতো যারা অনলাইনে ব্যবহার শুরু করেছে তাদের জন্য প্রযোজ্য, যেখানে গুগল অ্যাপের হোমস্ক্রিনে টিউটোরিয়াল ভিডিও যুক্ত করেছে। ভিডিওগুলো অনলাইনে করা কাজের পেছনের ধারণাকে ব্যাখ্যা করেনা বরং এ কাজ নিয়ে ধারণা দেয়।

এ বিষয়ে গবেষণার প্রধান ট্রেসি লিন্ডসে চ্যান বলেন, ‘অনলাইনে আগত নেক্সট বিলিয়ন ব্যবহারকারীদের মধ্যে সাধারণত অন্যদের কাছ থেকেই শেখার প্রবণতা দেখা যায়। এটি নতুন ব্যবহারকারীদের জন্য চ্যালেঞ্জিং কারণ প্রযুক্তি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে মানুষ নিজেরা শিখতে পারে। এ শেখার প্রক্রিয়ায় শিক্ষকরা যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তা নিয়ে কথা বলার ক্ষেত্রে প্রযুক্তি নির্মাতাদের জন্য কাজের সুযোগ রয়েছে। স্মার্টফোন, অ্যাপ্লিকেশন এবং ইন্টারনেট সম্পর্কে ব্যবহারকারীদের শেখার ক্ষেত্রে তারা ভূমিকা রাখতে পারে। এর ফলে, নতুন ব্যবহারকারী এবং শিক্ষকরা তাদের শেখার লক্ষ্যে পৌঁছানোর জন্য একসাথে তাদের ডিজিটাল দক্ষতা আরো বাড়াতে পারবেন।’

শ্বেতপত্রে উঠে আসা তথ্যগুলো গত এক বছর ধরে পরিচালিত নতুন ইন্টারনেট ব্যবহারকারীদের নিয়ে গবেষণার ভিত্তিতে পাওয়া গেছে। সম্পূর্ণ শ্বেতপত্রটি দেখতে এখানে ক্লিক করুন।

 

এই বিভাগ থেকে আরও পড়ুন

আইফোনের চাহিদা ক্রমেই কমছে
নির্বাচিত

আইফোন, আইপ্যাডে নিরাপত্তা ত্রুটি; ঝুঁকিতে কোটি ডিভাইস

অক্টোবরে চীনে মোবাইল ফোনের চালান বেড়েছে
প্রযুক্তি পরামর্শ

ব্যবহৃত মোবাইল ফোন যেভাবে ডি-রেজিস্ট্রেশন করবেন

বাংলাদেশের বাজারে রেনো ফোর আনছে অপো
নির্বাচিত

বাংলাদেশের বাজারে রেনো ফোর আনছে অপো

ইনস্টাগ্রামে ছবির সঙ্গে জুড়ে দেয়া যাবে মিউজিক
নির্বাচিত

পাবলিক রিলস ডাউনলোডের সুযোগ দিচ্ছে ইনস্টাগ্রাম

বিশ্বসেরা তিন প্রতিষ্ঠানে ডাক পেলেন নোবিপ্রবির কাওছার
প্রযুক্তি সংবাদ

বিশ্বসেরা তিন প্রতিষ্ঠানে ডাক পেলেন নোবিপ্রবির কাওছার

বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডসে আবেদনের শেষ দিন মঙ্গলবার
নির্বাচিত

বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডসে আবেদনের শেষ দিন মঙ্গলবার

Load More

ট্রেন্ডিং টপিক

ইরানের হামলায় দুবাইয়ে বাড়ি-গাড়ি কেনা বাংলাদেশী ধনকুবেরদের মধ্যে উদ্বেগ বাড়ছে
অর্থ ও বাণিজ্য

ইরানের হামলায় দুবাইয়ে বাড়ি-গাড়ি কেনা বাংলাদেশী ধনকুবেরদের মধ্যে উদ্বেগ বাড়ছে

দেশে আসা সোনার অধিকাংশই অবৈধ: এনবিআর
অর্থ ও বাণিজ্য

টানা তৃতীয় দফায় বাড়ল স্বর্ণের দাম, কত টাকা ভরি?

৪ ভুলে স্থায়ীভাবে বন্ধ হতে পারে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট
নির্বাচিত

৪ ভুলে স্থায়ীভাবে বন্ধ হতে পারে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট

ফারজানার শোরুম যেন নকল পণ্যের গোডাউন, র‌্যাবের অভিযান
ই-কমার্স

ফারজানার শোরুম যেন নকল পণ্যের গোডাউন, র‌্যাবের অভিযান

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix