Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ওয়ান স্টপ সার্ভিস পোর্টালে যুক্ত হলো আরো নয়টি সেবা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২০
হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ওয়ান স্টপ সার্ভিস পোর্টালে যুক্ত হলো আরো নয়টি সেবা
Share on FacebookShare on Twitter

দেশি-বিদেশি বিনিয়োগকারীদের দ্রুত সেবা প্রদান নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) পোর্টালে যুক্ত করলো আরো ০৯টি সেবা। আজ (বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০ খ্রি.) বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সভাকক্ষে এক অনাড়ম্বর সভার মাধ্যমে এই কার্যক্রম উদ্বোধন করেন ব্যবস্থাপনা পরিচালক (সচিব) জনাব হোসনে আরা বেগম এনডিসি। পরিবেশ অধিদপ্তরের পরিবেশ ছাড়পত্র সংক্রান্ত ০৯টি সেবা ওএসএস পোর্টালে যুক্ত হয়ে হাই-টেক পার্কের ওয়ান স্টপ সার্ভিস আরো এক ধাপ এগিয়ে গেলো। এখন থেকে বিনিয়োগকারীগণ পরিবেশ ছাড়পত্রের জন্য ওএসএস প্লাটফরম ব্যবহার করে অল্প সময়ের মধ্যে সেবা গ্রহন করতে পারবেন।

বিনিয়োগকারীগণকে দ্রুত ও সর্বোত্তম সেবা নিশ্চিত করতে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ বদ্ধপরিকর। ওয়ান স্টপ সার্ভিস আইন, ২০১৮ এবং ওয়ান স্টপ সার্ভিস (বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ) বিধিমালা, ২০১৯ অনুযায়ী বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে সেবা প্রদান করে যাচ্ছে। এর ধারাবাহিকতায় মোট ১৪৮টি সেবা প্রদান করা হচ্ছে যার মধ্যে ১১টি সেবা অনলাইনে (https://ossbhtpa.gov.bd/) পোর্টালের মাধ্যমে প্রদান করা হয়ে আসছে। আজ চালু হওয়া ০৯টি সেবা যুক্ত হওয়ায় এখন সেবা গ্রহীতারা ২০টি সেবা অনলাইনের মাধ্যমে পাবেন। বিনিয়োগকারীগণকে অতি সহজে, অল্প সময়ে ও কম খরচে সেবা প্রদান করার লক্ষ্যে গত ২০১৮ সাল থেকে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের মাধ্যমে সেবা প্রদান শুরু করে।

বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ অনলাইনে ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে আরো সেবা প্রদানের লক্ষ্যে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের সাথে কাজ করে যাচ্ছে। এর মাধ্যমে সেবা প্রদান করে স্বচ্ছতা ও জবাবদিহীতা নিশ্চিতকরণের পাশাপাশি দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি করা সম্ভব হবে।

বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক (সচিব) জনাব হোসনে আরা বেগম এনডিসি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব এবং পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক-কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সকল সেবা দাতা সংস্থা / প্রতিষ্ঠানকে সহোযোগিতা করার আহবান জানান যাতে সকল সেবা অতি দ্রুত ওয়ান স্টপ সার্ভিস পোর্টালে যুক্ত করা যায়। এতে ইজ অব ডুয়িং বিজনেস (Ease of Doing Business) ইনডেক্সে বাংলাদেশের উন্নয়ন তরান্বিত করা সম্ভব হবে বলে তিনি মনে করেন।

বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ওএসএস টিম সূত্রে জানা যায়, ওয়ান স্টপ সার্ভিস দ্বারা দেশের বিভিন্ন প্রান্তে গড়ে ওঠা হাই-টেক পার্কগুলো হতে মানসম্পন্ন ও কার্যকর সেবা প্রদান করা সম্ভব হবে এবং বিনিয়োগকারীরা কোনো রকম জটিলতা ছাড়াই সহজে বিভিন্ন সেবা গ্রহণের সুযোগ পাবেন যা দেশের উন্নয়ন কর্মকাণ্ডকে আরো ত্বরান্বিত করবে। অনলাইনে প্রদানযোগ্য সব ধরণের সেবা পর্যায়ক্রমে অনলাইন ওয়ান স্টপ সার্ভিস সিস্টেমের আওতায় নিয়ে আসা হবে।

উল্লেখ্য, গত ১০ এপ্রিল ২০১৮খ্রি. তারিখে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ ও সম্পূর্ণ দেশিয় সফটওয়্যার প্রতিষ্ঠান বিজনেস অটোমেশন লিমিটেডের মধ্যে ওয়ান স্টপ সার্ভিস চালুর বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। বর্তমানে প্রতিষ্ঠানটি ওএসএস পোর্টালটির উন্নয়নে সহযোগিতা করছে।

Tags: বাংলাদেশ হাই-টেক পার্ক

এই বিভাগ থেকে আরও পড়ুন

নতুন স্মার্টফোনে যেসব অ্যাপ রাখবেন
নির্বাচিত

নতুন স্মার্টফোনে যেসব অ্যাপ রাখবেন

বাংলাদেশ ইন্টারনেটের গতিতে ২ ধাপ এগিয়েছে
টেলিকম

বাংলাদেশ ইন্টারনেটের গতিতে ২ ধাপ এগিয়েছে

আরও ২৫০ জন পেলেন আকাশ উৎসব পুরস্কার
প্রযুক্তি সংবাদ

আরও ২৫০ জন পেলেন আকাশ উৎসব পুরস্কার

আবারও শাওমি হ্যান্ডসেট বিস্ফোরণ
নির্বাচিত

আবারও শাওমি হ্যান্ডসেট বিস্ফোরণ

মধ্যবিত্তদের জন্য কম দামে বাইক নিয়ে এলো বাজাজ পালসার
অটোমোবাইল

মধ্যবিত্তদের জন্য কম দামে বাইক নিয়ে এলো বাজাজ পালসার

শাওমির নতুন ফ্ল্যাগশিপ ট্যাবলেট প্যাড ৬
নির্বাচিত

শাওমির নতুন ফ্ল্যাগশিপ ট্যাবলেট প্যাড ৬

Load More

ট্রেন্ডিং টপিক

ম্যাকবুক: শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল অ্যাপল
নির্বাচিত

ম্যাকবুক: শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল অ্যাপল

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ
অর্থ ও বাণিজ্য

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ট্রাম্পের ইরান যুদ্ধে পুড়ছে আমেরিকার ২১০ বিলিয়ন ডলার: বিপাকে মার্কিন অর্থনীতি
বিবিধ

ট্রাম্পের ইরান যুদ্ধে পুড়ছে আমেরিকার ২১০ বিলিয়ন ডলার: বিপাকে মার্কিন অর্থনীতি

নতুন করে ৪০ লাখ ডলার বিনিয়োগ পেলো চালডাল
ই-কমার্স

যশোরে বকেয়া বেতনের দাবিতে ‘চালডাল’ কল সেন্টারে বিক্ষোভ ও ভাঙচুর

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের
শিক্ষা ও ক্যাম্পাস

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা...

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix