Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আইফোনে সবুজ-কমলা বিন্দু দেখায় কেন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ২৪ অক্টোবর ২০২০
আইফোনে সবুজ-কমলা বিন্দু দেখায় কেন
Share on FacebookShare on Twitter

সেপ্টেম্বরে আইফোনের সর্বশেষ অপারেটিং সিস্টেম আইওএস ১৪ প্রকাশ করে অ্যাপল। এরপর থেকে অ্যাপ নির্মাতারা নতুন সিস্টেমের জন্য তাঁদের অ্যাপ হালনাগাদে ব্যস্ত হয়ে পড়েন। আর ব্যবহারকারীদের ব্যস্ততা শুরু হয় মূল পর্দা বা হোম স্ক্রিনে উইজেট যুক্ত করতে। কেউ কেউ অবশ্য পর্দার ওপরের দিকে সবুজ কিংবা কমলা বিন্দু নিয়েও কৌতূহলী হয়েছেন।

বিন্দুগুলো নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। অ্যাপলের ভাষায় এগুলো হলো ‘রেকর্ডিং ইনডিকেটর’। কোনো অ্যাপ যখন আইফোনের মাইক্রোফোন কিংবা ক্যামেরা ব্যবহার করে, বিন্দুগুলো তখন ব্যবহারকারীকে সতর্ক করে দেওয়ার জন্য জ্বলে।

বিন্দুগুলো পর্দার ওপরের ডান দিকে পাবেন; ওয়াই-ফাই এবং সেলুলার নেটওয়ার্ক নির্দেশকের কাছে।

মনে করুন, ইনস্টাগ্রামে আপনি ছবি বা ভিডিও পোস্ট করছেন না, তবে বন্ধুদের ছবি দেখছেন কিংবা প্রতিক্রিয়া জানাচ্ছেন, মানে নিউজফিড ব্রাউজ করছেন। এমন অবস্থায় আপনার ফোনের ক্যামেরা ব্যবহার অথবা অডিও রেকর্ড করার প্রয়োজন নেই ইনস্টাগ্রাম অ্যাপের। তবু যদি করে, তবে সবুজ কিংবা কমলা বিন্দু দেখে তা বুঝতে পারবেন। প্রয়োজনে সতর্ক হওয়ার সুযোগও পাবেন।

সবুজ বিন্দু মানে ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। আর কমলা বিন্দু জ্বলে থাকলে বুঝতে হবে মাইক্রোফোনে শব্দ ধারণ করা হচ্ছে। এরপর আপনি সিদ্ধান্ত নেবেন অ্যাপটিকে ক্যামেরা বা মাইক্রোফোন ব্যবহার করতে দেবেন কি না।

ফেসটাইমে ভিডিও কল করার সময় অবশ্য স্বাভাবিক কারণেই দুটি বিন্দু জ্বলতে দেখা যাবে। কারণ, ফেসটাইম ব্যবহারের সময় ক্যামেরা ও মাইক্রোফোন, দুটিই সচল থাকে।

আইফোনে আইওএস ১৪ ইনস্টল করার পর প্রথমবার কোনো অ্যাপ ব্যবহারের সময় বেশ কিছু অনুমতি চাওয়া হয়। সেখানে প্রয়োজন অনুযায়ী ক্যামেরা বা মাইক্রোফোন ব্যবহার অনুমতি চাইবে অ্যাপ। প্রয়োজন মনে করলে অনুমতি দেবেন, আবার না-ও দিতে পারেন।

প্রথমে অনুমতি দেওয়ার পর যদি তা বন্ধ করতে চান, সে সুযোগও আছে। বেশ সহজও। সেটিংসে গিয়ে স্ক্রল করে নিচের দিকে গেলে অ্যাপের তালিকা পাবেন। যে অ্যাপ থেকে অনুমতি সরিয়ে নিতে চান, তাতে ট্যাপ করুন। এরপর প্রয়োজন বুঝে মাইক্রোফোন বা ক্যামেরা থেকে স্লাইডার সরিয়ে দিন।

এই বিভাগ থেকে আরও পড়ুন

উৎপাদন খাতে র‍্যানসমওয়্যার প্রতিরোধ বেড়েছে: সফোস
প্রযুক্তি সংবাদ

উৎপাদন খাতে র‍্যানসমওয়্যার প্রতিরোধ বেড়েছে: সফোস

৫ কোটি গ্রাহক পাচ্ছে নগদ
প্রযুক্তি বাজার

‘নগদে’ প্রতি হাজারে লেনদেন খরচ ৬ টাকা

মানুষের মস্তিষ্কের কথা বলে দেবে মেশিন!
প্রযুক্তি সংবাদ

মানুষের মস্তিষ্কের কথা বলে দেবে মেশিন!

বন্ধ হচ্ছে অবৈধ মোবাইল, আপনার ফোনটি বৈধ কিনা যেভাবে জানবেন
নির্বাচিত

৩০ জুনের পরে চলবেনা অবৈধ মোবাইল ফোনসেট

নকিয়ার সেরা ৫ ফোন
প্রযুক্তি সংবাদ

নকিয়ার সেরা ৫ ফোন

কম্পিউটার ট্রাবলশুটিং
নির্বাচিত

কম্পিউটার ট্রাবলশুটিং

Load More

ট্রেন্ডিং টপিক

দেশের পেট্রোল পাম্প গুলোতে সরবরাহ কমিয়ে দেয়ার পরিকল্পনা করছে পেট্রোল নিয়ন্ত্রণ সংস্থা
বিবিধ

দেশের পেট্রোল পাম্প গুলোতে সরবরাহ কমিয়ে দেয়ার পরিকল্পনা করছে পেট্রোল নিয়ন্ত্রণ সংস্থা

ইরানের হামলায় কি মারা গেছেন নেতানিয়াহু?
বিবিধ

ইরানের হামলায় কি মারা গেছেন নেতানিয়াহু?

ফারইস্ট চেয়ারম্যান এর মায়ের মৃত্যুতে কোম্পানির পক্ষ থেকে শোক প্রকাশ
অর্থ ও বাণিজ্য

ফারইস্ট চেয়ারম্যান এর মায়ের মৃত্যুতে কোম্পানির পক্ষ থেকে শোক প্রকাশ

একাধিক মার্কিন সৈন্য আটকের দাবি ইরানের
বিবিধ

একাধিক মার্কিন সৈন্য আটকের দাবি ইরানের

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার ৪টি রাডার ধ্বংসের দাবি ইরানের
বিবিধ

মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার ৪টি রাডার ধ্বংসের দাবি ইরানের

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে,...

১৫ পণ্য বন্ধ করল অ্যাপল

১৫ পণ্য বন্ধ করল অ্যাপল

স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: রাষ্ট্রপতি

স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: রাষ্ট্রপতি

হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল ও আলমগীর পশ্চিমবঙ্গে গ্রেপ্তার

হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল ও আলমগীর পশ্চিমবঙ্গে গ্রেপ্তার

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix