Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অ্যাপলকে টপকে তৃতীয় বৃহৎ স্মার্টফোন ব্র্যান্ড এখন শাওমি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 1 November 2020
অ্যাপলকে টপকে তৃতীয় বৃহৎ স্মার্টফোন ব্র্যান্ড এখন শাওমি
Share on FacebookShare on Twitter

করোনা মহামারির প্রভাব পড়েছে স্মার্টফোনের বাজারে। বিশ্বব্যাপী বছরের দ্বিতীয় প্রান্তিক, অর্থাৎ এপ্রিল থেকে জুন মাসে স্মার্টফোন বিক্রি ব্যাপক কমে গিয়েছিল। গত বছরের দ্বিতীয় প্রান্তিকের তুলনায় এ বছর স্মার্টফোনের বাজার ২০ শতাংশ কমেছে।

সম্প্রতি চলতি বছরের তৃতীয় প্রান্তিকে গ্লোবাল স্মার্টফোন শিপমেন্ট রিপোর্ট প্রকাশ করেছে বাজার বিশ্লেষক ফার্ম ‘ইন্টারন্যাশনাল ডেটা করপোরেশন’ (আইডিসি)। রিপোর্ট অনুযায়ী, বরাবরের মতোই নিজেদের পূর্ব নির্ধারিত শীর্ষ স্থান ধরে রেখেছে স্যামসাং ও হুয়াওয়ে। তবে এবারের সবচেয়ে বড় খুব হচ্ছে, প্রথমবারের মতো অ্যাপলকে টপকে তৃতীয় স্থানে উঠে এসেছে চাইনিজ টেক জায়ান্ট শাওমি। যদিও শাওমির এই বিরল কৃতিত্ব যে একেবারেই ‘অভাবনীয়’ – তেমনটা নয়।

আইডিসি এর প্রতিবেদন অনুসারে, বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর মাসে) গ্লোবালি সরবারহ হয়েছে সর্বমোট ৩৫৩.৬ মিলিয়ন স্মার্টফোন। যার মধ্যে সবচেয়ে বেশি স্যামসাং সরবারহ করেছে ৮০.৪ মিলিয়ন ডিভাইজ, এ সময়ে স্যামসাংয়ের মার্কেট শেয়ার ছিল ২২.৭ শতাংশ। একই প্রান্তিকে দ্বিতীয় সর্বোচ্চ ৫১.৯ মিলিয়ন স্মার্টফোন সরবারহ করেছে হুয়াওয়ে, প্রতিষ্ঠানটির দখলে রয়েছে ১৪.৭ শতাংশ মার্কেট শেয়ার। হুয়াওয়ের নিচেই প্রথমবারের মতো অ্যাপলকে পিছনে ফেলে তালিকার তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে শাওমি। এ সময়ে শাওমি সরবারহ করেছে ৪৬.৫ মিলিয়ন স্মার্টফোন, জুলাই-সেপ্টেম্বর মাসে শাওমির মার্কেট শেয়ার ছিল ১৩.১ শতাংশ।

শীর্ষ ৫ স্মার্টফোন তালিকার চতুর্থ, পঞ্চম স্থানে যথাক্রমে রয়েছে অ্যাপল ও ভিভো। এই ব্র্যান্ড দুটি তৃতীয় প্রান্তিকে সরবারহ করেছে যথাক্রমে ৪১.৬ ও ৩১.৫ মিলিয়ন স্মার্টফোন। বৈশ্বিক বাজারে অ্যাপল ও ভিভোর দখলে রয়েছে যথাক্রমে ১১.৮ শতাংশ ও ৮.৯ শতাংশ মার্কেট শেয়ার। অন্যদিকে বাকি মোবাইল ব্র্যান্ডগুলো দখলে রয়েছে ২৮.৮ শতাংশ মার্কেট শেয়ার। জুলাই-সেপ্টেম্বর এই ত্রৈমাসিকে এসব ব্র্যান্ডগুলো সরবারহ করেছে ১০১.৭ মিলিয়ন স্মার্টফোন।

আইডিসি এর রিপোর্টে বলা হয়েছিল চলতি বছরের তৃতীয় প্রান্তিকে সরবারহ হয়েছে মোট ৩৫৩.৬ মিলিয়ন স্মার্টফোন, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ১.৩ শতাংশকম। কেননা ২০১৯ সালের জুলাই-সেপ্টেম্বর মাসে গ্লোবালি বিক্রি হয়েছিল মোট ৩৫৮.৫ মিলিয়ন স্মার্টফোন। যদিও কভিড পরিস্থিতি এবং লকডাউনের জন্য ঠিক যতটা পতনের কথা ভাবা হয়েছিল, তার তুলনায় প্রকৃত হিসেব অনেকটাই কম। রিপোর্ট অনুযায়ী, গত বছরের তুলনায় হুয়াওয়ে ও অ্যাপলের মার্কেট শেয়ার কেমেছে যথাক্রমে ৩.৯ শতাংশ ও ১.২ শতাংশ, অন্যদিকে স্যামসাং ও শাওমির বাজার দখল বেড়েছে যথাক্রমে ০.৯ শতাংশ ও ৪ শতাংশ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ইউরোপে বন্ধ হচ্ছে অ্যাপল লাইটনিং পোর্টের ডিভাইস
প্রযুক্তি সংবাদ

ইউরোপে বন্ধ হচ্ছে অ্যাপল লাইটনিং পোর্টের ডিভাইস

এভি কম্পারেটিভস ‘প্রোডাক্ট অব দ্যা ইয়ার’ হলো ক্যাসপারস্কি ইন্টারনেট সিকিউরিটি
প্রযুক্তি সংবাদ

এভি কম্পারেটিভস ‘প্রোডাক্ট অব দ্যা ইয়ার’ হলো ক্যাসপারস্কি ইন্টারনেট সিকিউরিটি

টিকটক অ্যাওয়ার্ডস ২০২৪ এর ভোটিং শুরু
নির্বাচিত

টিকটক অ্যাওয়ার্ডস ২০২৪ এর ভোটিং শুরু

স্বচালিত গাড়ির জন্য নতুন প্রতিষ্ঠান কিনছে টেসলা
অটোমোবাইল

স্বচালিত গাড়ির জন্য নতুন প্রতিষ্ঠান কিনছে টেসলা

সবচেয়ে কম দামে স্মার্টফোন আনল স্যামসাং
নির্বাচিত

সবচেয়ে কম দামে স্মার্টফোন আনল স্যামসাং

‘ফেস আনলক’ বিভ্রাটে পিক্সেল ৪
প্রযুক্তি সংবাদ

‘ফেস আনলক’ বিভ্রাটে পিক্সেল ৪

Load More

ট্রেন্ডিং টপিক

সাইবার হুমকির শীর্ষে র‍্যানসমওয়্যার: সফোস
প্রযুক্তি সংবাদ

অনুমোদনহীন এআই টুলের ঝুঁকি ঠেকাতে সফোসের নতুন সেবা

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়
ই-কমার্স

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

কার্যক্রম বন্ধ করছে ফুডপান্ডা
প্রযুক্তি সংবাদ

অর্ডার থেকে কমিশন- ফুডপান্ডার বিরুদ্ধে যত অভিযোগ

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!
টেলিকম

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

সাইবার হুমকির শীর্ষে র‍্যানসমওয়্যার: সফোস
প্রযুক্তি সংবাদ

অনুমোদনহীন এআই টুলের ঝুঁকি ঠেকাতে সফোসের নতুন সেবা

প্রতিষ্ঠানে অনুমোদনহীন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টুলের ব্যবহার শনাক্ত...

১০০ ওয়াট ফাস্ট চার্জিং নিয়ে আসছে Redmi K100, মিলল ৩সি সনদ

১০০ ওয়াট ফাস্ট চার্জিং নিয়ে আসছে Redmi K100, মিলল ৩সি সনদ

সুদ আয় কমলেও মুনাফা ধরে রেখেছে ডিবিএইচ ফাইন্যান্স

ডিবিএইচ ফাইন্যান্সের ৯ শতাংশ নিট মুনাফা বৃদ্ধি

কোডিং আর ইলেকট্রনিক্সের জাদুকরি মেলবন্ধন: নতুনদের জন্য Arduino গাইড

কোডিং আর ইলেকট্রনিক্সের জাদুকরি মেলবন্ধন: নতুনদের জন্য Arduino গাইড

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

01 November 2020

অ্যাপলকে টপকে তৃতীয় বৃহৎ স্মার্টফোন ব্র্যান্ড এখন শাওমি

Techzoom.TV |
TechzoomTV