Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ওয়ালটন টিভিতে ৫০ শতাংশ পর্যন্ত নিশ্চিত ছাড়

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 1 November 2020
ওয়ালটন টিভিতে ৫০ শতাংশ পর্যন্ত নিশ্চিত ছাড়
Share on FacebookShare on Twitter

টেলিভিশন ক্রেতাদের জন্য সারা দেশে ডিজিটাল ক্যাম্পেইন চালু করলো দেশের ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন। বরাবরের মতো এবারের ক্যাম্পেইনেও ওয়ালটন টিভি ক্রয়ে থাকছে বিশেষ ছাড়। ক্যাম্পেইনের আওতায় ওয়ালটন টিভি কিনে রেজিস্ট্রেশনে ক্রেতাদের জন্য রয়েছে ৫০ শতাংশ পর্যন্ত নিশ্চিত ছাড় পাওয়ার সুবিধা।

রোববার রাজধানীতে ওয়ালটন করপোরেট অফিসে আয়োজিত ডিজিটাল ক্যাম্পেইনের ডিক্লারেশন প্রোগ্রামে এই নিশ্চিত ছাড়ের সুবিধা ঘোষণা দেয়া হয়। অনুষ্ঠানে জানানো হয়, দেশের যেকোনো ওয়ালটন প্লাজা কিম্বা পরিবেশক শোরুম থেকে এলইডি ও স্মার্ট টিভি কিনে রেজিস্ট্রেশন করলে ক্রেতারা ওই টিভির মূল্যের উপর ৫০ শতাংশ পর্যন্ত নিশ্চিত ছাড় পাবেন। ওয়ালটন টিভি ইএমআইতে কেনার ক্ষেত্রেও এই সুবিধা পাওয়া যাবে। নভেম্বরের ১ তারিখ থেকে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত ওয়ালটন টিভি ক্রয়ে এই নিশ্চিত ছাড় সুযোগ পাবেন ক্রেতারা।

ডিক্লারেশন প্রোগ্রামে উপস্থিত ছিলেন ওয়ালটনের ডেপুুটি ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার, ইভা রিজওয়ানা নিলু ও এমদাদুল হক সরকার, এক্সিকিউটিভ ডিরেক্টর এসএম জাহিদ হাসান ও আরিফুল আম্বিয়া।

এ সময় আরো উপস্থিত ছিলেন, ওয়ালটনের এক্সিকিউটিভ ডিরেক্টর মো. হুমায়ুন কবীর, ড. মো. সাখাওয়াৎ হোসেন ও মো. ফিরোজ আলম, সিনিয়র ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর মো. শাহাজাদা সেলিম, সিনিয়র অপারেটিভ ডিরেক্টর রবিউল আলম, অ্যাডিশনাল ডিরেক্টর অগাস্টিন সুজন, ওয়ালটন টিভির প্রোডাক্ট ম্যানেজার তানভীর মাহমুদ শুভ, মার্কেটিং কো-অর্ডিনেটর শেখ তোফাজ্জল হোসেন, মিডিয়া উপদেষ্টা এনায়েত ফেরদৌস প্রমূখ।

ওয়ালটন টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী মোস্তফা নাহিদ হোসেন অভী বলেন, উন্নত পিকচার ও সাউন্ড কোয়ালিটির আন্তর্জাতিকমানের বিভিন্ন মডেলের টেলিভিশন উৎপাদন করছে ওয়ালটন। মানের দিক থেকে অনেক উন্নত এবং দামেও সাশ্রয়ী। তাই ‘মেড ইন বাংলাদেশ’ ট্যাগযুক্ত ওয়ালটন টিভি ব্যাপকভাবে রপ্তানি হচ্ছে উন্নত দেশগুলোতে।

ওয়ালটন টেলিভিশনের প্রোডাক্ট ম্যানেজার তানভীর মাহমুদ শুভ জানান গ্রাহকদের হাতে অত্যাধুনিক প্রযুক্তি ও ফিচারসমৃদ্ধ উন্নতমানের টিভি তুলে দিতে ওয়ালটন বদ্ধ পরিকর। সেই সঙ্গে সর্বোচ্চ ক্রেতা সুবিধা প্রদানেও দিয়েছে অধিক গুরুত্ব। আর তাই ওয়ালটনের এলইডি ও স্মার্ট টিভির প্যানেলে ৪ বছর পর্যন্ত রিপ্লেসমেন্ট ওয়ারেন্টির পাশাপাশি দেয়া হচ্ছে ৫ বছরের সার্ভিস ওয়ারেন্টি। এছাড়া ক্যাম্পেইনের আওতায় ওয়ালটন টিভির ক্রেতাদের দেয়া হচ্ছে আকর্ষণীয় অঙ্কের নিশ্চিত নগদ ছাড়। এদিকে গ্রাহকরা যে কোনো ব্র্যান্ডের পুরাতন সচল কিম্বা অচল টিভি বদলে ওয়ালটনের সর্বাধুনিক প্রযুক্তির নতুন এলইডি টিভি বিশেষ ছাড়ে কেনার সুযোগ পাচ্ছেন।

তিনি আরো জানান, ডিজিটাল ক্যাম্পেইনের পাশাপাশি সারা দেশে চলছে ওয়ালটনের টিভি এক্সচেঞ্জ মেলা। এর আওতায় ওয়ালটন প্লাজা ও পরিবেশক শোরুমে যেকোনো ব্র্যান্ডের পুরাতন সচল বা অচল টিভি জমা দিয়ে ৮ হাজার ৯’শ টাকায় ওয়ালটনের নতুন এলইডি টিভি কেনার সুযোগ পাচ্ছেন ক্রেতারা। ওয়ালটনের এই টিভি এক্সচেঞ্জ মেলা ইতিমধ্যে গ্রাহক পর্যায়ে ব্যাপক সাড়া ফেলেছে। সারা দেশে অসংখ্য গ্রাহক বিভিন্ন ব্র্যান্ডের পুরাতন সচল ও অচল টিভি বদলে ওয়ালটনের নতুন এলইডি টিভি কিনেছেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ওয়ালটন

এই বিভাগ থেকে আরও পড়ুন

১২ জিবি র‌্যামের ফোন আনল মটোরোলা
নির্বাচিত

১২ জিবি র‌্যামের ফোন আনল মটোরোলা

ভারতীয় সেনার ওয়েবসাইট হ্যাক করল পাকিস্তানিরা
প্রযুক্তি সংবাদ

ভারতীয় সেনার ওয়েবসাইট হ্যাক করল পাকিস্তানিরা

স্যামসাং গ্যালাক্সি এম ৫২ ৫জি: হাতের নাগালে সেরা ফোন
নির্বাচিত

স্যামসাং গ্যালাক্সি এম ৫২ ৫জি: হাতের নাগালে সেরা ফোন

যত চমক শাওমি মিক্স ফোল্ড ৩ ফোনে
প্রযুক্তি সংবাদ

যত চমক শাওমি মিক্স ফোল্ড ৩ ফোনে

বিশ্বের প্রথম ৫কে ডিসপ্লের ফোন আনছে সনি
নির্বাচিত

বিশ্বের প্রথম ৫কে ডিসপ্লের ফোন আনছে সনি

এবার ভার্চুয়ালি পালিত হবে গার্লস ইন আইসিটি ডে
নির্বাচিত

এবার ভার্চুয়ালি পালিত হবে গার্লস ইন আইসিটি ডে

Load More

ট্রেন্ডিং টপিক

প্রতিদিনের ব্যবহারে দীর্ঘস্থায়ী পারফরম্যান্স, নকশায় ইতালীয় ছোঁয়া
প্রযুক্তি সংবাদ

প্রতিদিনের ব্যবহারে দীর্ঘস্থায়ী পারফরম্যান্স, নকশায় ইতালীয় ছোঁয়া

নতুন ডিজাইন ও কিরিন ৯-সিরিজের প্রসেসর সম্ভাবনাসহ হুয়াওয়ের পরবর্তী নোভা ফ্লিপ ফোল্ডেবল ফোন
নির্বাচিত

নতুন ডিজাইন ও কিরিন ৯-সিরিজের চিপে আসছে হুয়াওয়ের নোভা ফ্লিপ

অনলাইনে ইলিশ বিক্রিতে লাইসেন্স বাধ্যতামূলক
অর্থ ও বাণিজ্য

অনলাইনে ইলিশ বিক্রিতে লাইসেন্স বাধ্যতামূলক

বড় স্ক্রিনের ফ্ল্যাগশিপ ফোন আনছে ওয়ানপ্লাস
নির্বাচিত

বড় স্ক্রিনের ফ্ল্যাগশিপ ফোন আনছে ওয়ানপ্লাস

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোন বদলে দিয়েও বিতর্কে Dazzle, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ

নতুন ফোনের বদলে আগে সক্রিয় ফোন দেওয়ার অভিযোগ Dazzle-এর বিরুদ্ধে, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

‘ইনঅ্যাকটিভ’ বলে অ্যাকটিভ ফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

১৪৪ হার্টজ ডিসপ্লে ও ৬৪ মেগাপিক্সেল পেরিস্কোপ ক্যামেরা নিয়ে আসছে ভিভো এক্স৫০০এস

১৪৪ হার্টজ ডিসপ্লে ও ৬৪ মেগাপিক্সেল পেরিস্কোপ ক্যামেরা নিয়ে আসছে ভিভো এক্স৫০০এস

আসছে অনার ম্যাজিক৯ প্রো ম্যাক্স, থাকছে ২০০ মেগাপিক্সেলের দুই ক্যামেরা

আসছে অনার ম্যাজিক৯ প্রো ম্যাক্স, থাকছে ২০০ মেগাপিক্সেলের দুই ক্যামেরা

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে
নির্বাচিত

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

নতুন ও অব্যবহৃত (ইনঅ্যাকটিভ) বলে বিক্রি করা হয়েছে...

গুগল ও অ্যাপল আইডি দিয়ে লগ-ইন সুবিধা বন্ধ করছে নিনটেন্ডো

গুগল ও অ্যাপল আইডি দিয়ে লগ-ইন সুবিধা বন্ধ করছে নিনটেন্ডো

আইপিভি৬ বাস্তবায়নে দক্ষিণ এশিয়ার চেয়ে অনেক পিছিয়ে বাংলাদেশ

আইপিভি৬ বাস্তবায়নে দক্ষিণ এশিয়ার চেয়ে অনেক পিছিয়ে বাংলাদেশ

নতুন ডিজাইন ও কিরিন ৯-সিরিজের প্রসেসর সম্ভাবনাসহ হুয়াওয়ের পরবর্তী নোভা ফ্লিপ ফোল্ডেবল ফোন

নতুন ডিজাইন ও কিরিন ৯-সিরিজের চিপে আসছে হুয়াওয়ের নোভা ফ্লিপ

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

01 November 2020

ওয়ালটন টিভিতে ৫০ শতাংশ পর্যন্ত নিশ্চিত ছাড়

Techzoom.TV |
TechzoomTV