Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

চীনের স্মার্টফোন বাজারে শীর্ষে হুয়াওয়ে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ২১ নভেম্বর ২০২০
চীনে স্মার্টফোনের সেলস কমলেও বেড়েছে হুয়াওয়ের
Share on FacebookShare on Twitter

চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) হুয়াওয়ে আবারো ৪৫ শতাংশ বাজার দখল নিয়ে চীনের স্মার্টফোন বাজারের শীর্ষে উঠে এসেছে। কভিড-১৯ মহামারীর ভয়াবহতার কারণে চলতি বছরের শুরুতে চীনের স্মার্টফোন বাজারে ধস নামে। তবে এখন বাজারটি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠছে। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের তুলনায় তৃতীয় প্রান্তিকে চীনের স্মার্টফোন বাজার ৬ শতাংশ প্রবৃদ্ধির মুখ দেখেছে। বাজার গবেষণা প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্ট রিসার্চের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। খবর ইন্দো এশিয়ান নিউজ সার্ভিস।

কাউন্টারপয়েন্টের প্রতিবেদন অনুযায়ী, প্রান্তিকভিত্তিক ডিভাইস সরবরাহের ক্ষেত্রে প্রবৃদ্ধি দেখা গেলেও এক বছর আগের তুলনায় জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে চীনের স্মার্টফোন বাজারের প্রবৃদ্ধি ১৪ শতাংশ হ্রাস পেয়েছে। দেশটি এখনো প্রাক-কভিড পর্যায়ে ফিরে আসতে পারেনি। প্রিমিয়াম পি৪০/প্রি৪০ প্রো সিরিজ, মেট ৩০ সিরিজ ও সাশ্রয়ী মূল্যের প্রিমিয়াম নোভা ৭ সিরিজসহ হুয়াওয়ের বিভিন্ন ৫জি স্মার্টফোন চীনের সবচেয়ে বেশি বিক্রীত ১০টি মডেলের মধ্যে জায়গা করে নিয়েছে।

কাউন্টারপয়েন্টের গবেষণা বিশ্লেষক মেনমেং ঝাং বলেন, সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে যুক্তরাষ্ট্রের বৃদ্ধি করা বাণিজ্য নিষেধাজ্ঞার কবলে পড়ে হুয়াওয়ে মারাত্মকভাবে সরঞ্জাম সংকটে পড়েছে এবং প্রতিষ্ঠানটির বিক্রিও হ্রাস পেতে শুরু করেছে।

জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে চীনের স্মার্টফোন বাজারে চতুর্থ স্থানে নেমে গেলেও সবচেয়ে বেশি বিক্রীত ফোন ছিল আইফোন ১১ মডেল। যদিও অ্যাপলের সামগ্রিক বিক্রির পরিমাণ গত বছরের একই প্রান্তিকের তুলনায় তৃতীয় প্রান্তিকে ৭ শতাংশ হ্রাস পেয়েছে। এমন হ্রাস পাওয়ার পেছনে অ্যাপলের নতুন আইফোন আসার খবর ভূমিকা রেখেছিল। শেষ প্রান্তিকে অ্যাপল ভালো করবে বলে পূর্বাভাস দেয়া হয়েছে।

গবেষণা বিশ্লেষক ফ্লোরা ট্যাং বলেন, ক্রমবর্ধমান বেকারত্বের হারের সঙ্গে ক্রমহ্রাসমান আত্মবিশ্বাসের কারণে চীনের অভ্যন্তরীণ ভোক্তা ব্যয় দুর্বল ছিল। মহামারী পরবর্তী পুনরুদ্ধারের সময়কালে তৃতীয় প্রান্তিকে স্মার্টফোন বিক্রি বৃদ্ধির প্রচেষ্টা সত্ত্বেও চীনের সামগ্রিক বাজার চাহিদা স্থির ছিল।

এদিকে তৃতীয় প্রান্তিকে এসে আরেক চীনা স্মার্টফোন ব্র্যান্ড শাওমির ১১ শতাংশ শেয়ার বেড়েছে এবং বাজার প্রবণতার বাইরে গিয়ে গত বছরের তুলনায় জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে শাওমির ফোনের ৮ শতাংশ বিক্রি বেড়েছে।

অপো ও ভিভো গত বছরের একই সময়ের তুলনায় তৃতীয় প্রান্তিকে তাদের স্মার্টফোন বিক্রির তথ্য প্রকাশে অস্বীকৃতি জানিয়েছে। কিন্তু নতুন ফ্ল্যাগশিপ সিরিজের হাত ধরে আগের প্রান্তিকের তুলনায় তৃতীয় প্রান্তিকে তাদের প্রবৃদ্ধি বেড়েছে। অন্যদিকে অপো রেনো ৪ হুয়াওয়ে বাদে চীনের বাজারে সবচেয়ে বেশি বিক্রি হওয়া ৫জি মডেলের তালিকায় জায়গা করে নিয়েছে।

কাউন্টারপয়েন্টের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সেপ্টেম্বরের শেষদিকে চীনের টেলিকম অপারেটররা দেশের প্রিফেকচার স্তরের শহরগুলো পুরোপুরি ফাইভজির আওতায় নিতে আসতে ৬ লাখ ৯০ হাজার ইউনিট ফাইভজি বেস স্টেশন তৈরি করেছিল। আর এ শিল্পের প্রতিযোগীদের প্রচেষ্টায় উদ্দীপ্ত হয়ে চীনে ফাইভজি স্মার্টফোন বিক্রি বাড়তে থাকে।

চীন নভেল করোনাভাইরাসের উত্পত্তিস্থল। গত বছর ডিসেম্বরের শেষদিকে দেশটিতে প্রথম করোনা আক্রান্ত শনাক্ত করা হয়। এরপর ভাইরাসটি দ্রুত বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছিল। ভাইরাসটির আতঙ্কে চলতি বছরের শুরুতে ধস নামে চীনের স্মার্টফোন বাজারে। চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) দেশটিতে স্মার্টফোন বিক্রি ৪০ শতাংশ কমার তথ্য মিলেছিল।

Tags: হুয়াওয়ে

এই বিভাগ থেকে আরও পড়ুন

কারখানা প্রশ্নে চিপ নির্মাতাদের সঙ্গে আলোচনায় ওয়াশিংটন
নির্বাচিত

ন্যানোচিপের ক্ষমতা বাড়লো, ফোনে চার্জ থাকবে কতো দিন?

উইমেন অব ইন্সপিরেশন অ্যাওয়ার্ডস পেলো শেয়ারট্রিপের সাদিয়া হক
ই-কমার্স

উইমেন অব ইন্সপিরেশন অ্যাওয়ার্ডস পেলো শেয়ারট্রিপের সাদিয়া হক

তরুণদের জন্য ডিজিটাল উপযোগী প্রাতিষ্ঠানিক শিক্ষা অপরিহার্য: মোস্তাফা জব্বার
প্রযুক্তি সংবাদ

তরুণদের জন্য ডিজিটাল উপযোগী প্রাতিষ্ঠানিক শিক্ষা অপরিহার্য: মোস্তাফা জব্বার

নির্বাচিত

ক্রিকেট বিশ্বকাপ বাংলাদেশের জন্য গৌরবের: মোস্তাফা জব্বার

টেকনো  স্পার্ক  পাওয়ার ৩ এয়ার: বড় ডিসপ্লের পারফেক্ট  ফোন
নির্বাচিত

টেকনো  স্পার্ক  পাওয়ার ৩ এয়ার: বড় ডিসপ্লের পারফেক্ট  ফোন

বিনামূল্যে বিজ্ঞাপন ছাড়া ইউটিউব ভিডিও দেখবেন যেভাবে
নির্বাচিত

বিনামূল্যে বিজ্ঞাপন ছাড়া ইউটিউব ভিডিও দেখবেন যেভাবে

Load More

ট্রেন্ডিং টপিক

বাংলাদেশ ও পাকিস্তানের ডিজিটাল উদ্ভাবন ত্বরান্বিত করতে অর্থায়ন করবে ভিওন ও জিএসএমএ ইনোভেশন ফান্ড
টেলিকম

বাংলাদেশ ও পাকিস্তানের ডিজিটাল উদ্ভাবন ত্বরান্বিত করতে অর্থায়ন করবে ভিওন ও জিএসএমএ ইনোভেশন ফান্ড

এবার ইউরোপের এক দেশে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা!
বিবিধ

এবার ইউরোপের এক দেশে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা!

এমডব্লিউসি ২০২৬–এ নিজেদের ‘রোবট ফোন’ ও নতুন এআই ভিশন উন্মোচন করল অনার
নির্বাচিত

এমডব্লিউসি ২০২৬–এ নিজেদের ‘রোবট ফোন’ ও নতুন এআই ভিশন উন্মোচন করল অনার

যুদ্ধের মধ্যেই ভূমিকম্প, পরমাণু বোমার পরীক্ষা করল ইরান?
বিবিধ

যুদ্ধের মধ্যেই ভূমিকম্প, পরমাণু বোমার পরীক্ষা করল ইরান?

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix