Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সাশ্রয়ী মূল্যে ওয়ালটনের নতুন গেমিং ল্যাপটপ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ২৩ নভেম্বর ২০২০
সাশ্রয়ী মূল্যে ওয়ালটনের নতুন গেমিং ল্যাপটপ
Share on FacebookShare on Twitter

নতুন মডেলের হাই কনফিগারেশনের গেমিং ল্যাপটপ বাজারে ছেড়েছে দেশীয় প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন। যাতে ব্যবহৃত হয়েছে ইন্টেলের দশম প্রজন্মের প্রসেসর, এনভিডিয়া এর ৪ গিগাবাইট জিফোর্স জিটিএক্স ১৬৫০ গ্রাফিক্স কার্ড, ১৬ জিবি র‌্যাম, ৫১২ গিগাবাইট এনভিএমই সলিড স্টেট ড্রাইভসহ অসংখ্য অত্যাধুনিক ফিচার।

ওয়ালটন সূত্রে জানা গেছে, কেরোন্ডা সিরিজের আকর্ষণীয় ডিজাইনের ওই ল্যাপটপটির মডেল কেরোন্ডা জিএক্সসেভেনটেনজি প্রো। ল্যাপটপটির দাম মাত্র ১১২,৫০০ টাকা। নগদ মূল্যের পাশাপাশি এই ল্যাপটপ কিস্তিতে কেনা যাবে। রয়েছে পুরনো যেকোনো ব্র্যান্ডের ল্যাপটপ ও ডেস্কটপের সাথে একচেঞ্জ করার সুবিধা। তাছাড়া ক্রেডিট কার্ডে বিনা ইন্টারেস্টে ইএমআই সুবিধা দিচ্ছে দেশের ৩৭২টি ওয়ালটন প্লাজা। অনলাইনের ই-প্লাজা (https://eplaza.waltonbd.com) কিংবা দারাজ থেকে অর্ডার করলে থাকছে বিশেষ মূল্যছাড়।

ওয়ালটন কম্পিউটারের সিইও মো. লিয়াকত আলী বলেন, গেমিং ল্যাপটপ সাধারণত হাই কনফিগারেশনের হয়। এতে অন্যান্য সাধারণ ল্যাপটপের চেয়ে দামটাও বেশি হয়। যার ফলে ইচ্ছে থাকলেও অনেক ক্রেতার জন্য গেমিং ল্যাপটপ কেনা সম্ভব হয় না। এসব বিষয় বিবেচনা করেই সাশ্রয়ী মূল্যে সর্বাধুনিক ফিচারের নতুন মডেলের গেমিং ল্যাপটপটি বাজারে ছাড়া হয়েছে। গেম খেলার পাশাপাশি এই ল্যাপটপ দিয়ে ডিজাইন, সিমুলেশন এবং গ্রাফিক্সের ভারী কাজ করা যাবে। এছাড়া পড়াশুনা কিংবা অফিশিয়াল কাজও হবে গতিময়। বাজারে থাকা একই কনফিগারেশনের অন্যান্য ল্যাপটপের চেয়ে কেরোন্ডা জিএক্সসেভেনটেনজি প্রো দামে অনেক সাশ্রয়ী।

তিনি জানান, নতুন এই ল্যাপটপে ব্যবহার করা হয়েছে ১৫.৬ ইঞ্চির ফুল এইচডি ম্যাট আইপিএস এলইডি ব্যাকলিট ডিসপ্লে। এর রিফ্রেশ রেট ১৪৪ হার্জ হওয়ায় গেমারদের কাছে এটি বিশেষ আকর্ষণীয়। ল্যাপটপটির পর্দার রেজ্যুলেশন ১৯২০ বাই ১০৮০ পিক্সেল। ফলে এতে স্পষ্ট ও প্রাণবন্ত ছবি দেখার অভিজ্ঞতা মিলবে। গেম খেলা, কাজ করা বা মুভি দেখায় পাওয়া যাবে অসাধারণ অনুভূতি। এর ম্যাট ডিসপ্লে প্যানেল আলোর প্রতিফলন রোধ করবে। যা চোখকে আরাম দেবে। দীর্ঘক্ষণ গেম খেলা বা কাজ করায় চোখের ওপর বিরূপ প্রভাব পড়বে না।

এই ল্যাপটপের উচ্চগতি নিশ্চিতে আছে ইন্টেলের দশম প্রজন্মের ২.৬ গিগাহার্টস ক্লকরেটের কোর আই সেভেন ১০৭৫০এইচ ৬-কোর প্রসেসর। মেমোরি ডিভাইস হিসেবে রয়েছে ১৬ গিগাবাইট ডিডিআর৪ র‌্যাম যা ৬৪ জিবি পর্যন্ত বাড়ানোর সুযোগ রয়েছে। প্রয়োজনীয় গেম, সফটওয়ার, ডকুমেন্ট, মুভি ইত্যাদি সংরক্ষণের জন্য আছে এনভিএমই ফর্ম ফ্যাক্টরের ৫১২ গিগাবাইট সলিড স্টেট ড্রাইভ। প্রয়োজনে হার্ড ডিস্ক ড্রাইভ সংযোজনের জন্য রয়েছে ২.৫ ইঞ্চির ৭ মিমি সাটা ইন্টারফেস।

শক্তিশালী ও ভারী গেম অনায়াসে চলার জন্য এই ল্যাপটপে গ্রাফিক্স হিসেবে আছে এনভিডিয়া জিফোর্স জিটিএক্স ১৬৫০ মডেলের ৪ গিগাবাইট জিডিডিআর৬ ভিডিও র‌্যাম। পাশাপাশি রয়েছে বিল্টইন ইন্টেল এইচডি গ্রাফিক্স ৬৩০। ফলে গেম খেলার সময় অসাধারণ অভিজ্ঞতা মিলবে। ছবি বা ভিডিও এডিটিং কাজের গ্রাফিক্যাল কালার ও মানও হবে অনেক বেশি উচ্চপর্যায়ের।

আকর্ষণীয় গেমিং আবহ তৈরিতে এই ল্যাপটপে আছে হাই ডেফিনেশন অডিও। বিল্ট ইন অ্যারে মাইক্রোফোন। দুইটি ২ ওয়াটের স্পিকার থাকায় স্পষ্ট ও জোড়ালো শব্দ পাওয়া যাবে। সাউন্ড ব্লাস্টার সিনেমা ৬ থাকায় আলাদা স্পিকার ব্যবহারে শব্দের মান অপরিবর্তিত থাকবে।

দীর্ঘক্ষণ পাওয়ার ব্যাকআপের নিশ্চয়তায় উভয় ল্যাপটপে ব্যবহৃত হয়েছে শক্তিশালী ৪ সেলের স্মার্ট লিথিয়াম-আয়ন ব্যাটারি। যা প্রায় ৮ ঘন্টা ব্যাটারি ব্যাক-আপ দিতে সমর্থ।
ল্যাপটপটির অন্যান্য বিশেষ ফিচারের মধ্যে আছে মাল্টি কালারের আরজিবি লাইট সমৃদ্ধ ফুল সাইজ কি-বোর্ড। যা ব্যবহারকারী পছন্দমতো পরিবর্তন করতে পারবেন। আরজিবি লাইটের বিশেষ সুবিধা হচ্ছে কম আলোতেও কাজ করা বা গেম খেলার সময় স্বচ্ছন্দে কিবোর্ড ব্যবহার করা যায়। স্পষ্ট ভিডিও কল ও আকর্ষণীয় সেলফির জন্য রয়েছে ১ মেগা পিক্সেলের এইচডি ক্যামেরা। কানেকটিভিটি ফিচারের মধ্যে আছে ২ টি ইউএসবি ৩.২ টাইপ এ পোর্ট, ১টি ইউএসবি ৩.২ টাইপ সি পোর্ট, ১টি ইউএসবি ২.০ পোর্ট, সিক্স ইন ওয়ান কার্ড রিডার, ডুয়াল ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ ৫.১, ২টি এম.২ কার্ড স্লট, এইচডিএমআই, মিনি ডিসপ্লে পোর্ট ইত্যাদি।

এতসব ফিচার থাকা সত্ত্বেও আকর্ষণীয় ডিজাইনের ল্যাপটপটি বেশ হালকা। ব্যাটারিসহ ওজন মাত্র ২ কেজি। ফলে যে কোনো স্থানে সহজেই বহন করা যাবে। এর দৈর্ঘ্য ৩৫৯.৫ মিমি, ২৩৮ মিমি চওড়া এবং পুরুত্ব ২১.৯ মিমি।

কেরোন্ডা সিরিজের এই ল্যাপটপে গ্রাহকরা ওয়ালটন সার্ভিস সেন্টার থেকে ২ বছরের বিক্রয়োত্তর সেবা পাবেন।

 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ওয়ালটন

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিদেশি বিনিয়োগ পেল ইকুরিয়ার
ই-কমার্স

বিদেশি বিনিয়োগ পেল ইকুরিয়ার

স্মার্টওয়াচেই দেখতে পারবেন সিনেমা-ওয়েব সিরিজ
নির্বাচিত

স্মার্টওয়াচেই দেখতে পারবেন সিনেমা-ওয়েব সিরিজ

ল্যাপটপ থেকে ভিডিও কল করা যাবে হোয়াটসঅ্যাপে!
নির্বাচিত

হোয়াটসঅ্যাপ ভিডিও কলে নতুন ফিচার

হোয়াটসঅ্যাপে সবচেয়ে বেশি জালিয়াতি হয়
নির্বাচিত

হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ৪ কৌশলে হ্যাক হয় বেশি

যুক্তরাষ্ট্রের জন্য চীনের বাইরে আইফোন উৎপাদন করবে ফক্সকন
প্রযুক্তি সংবাদ

যুক্তরাষ্ট্রের জন্য চীনের বাইরে আইফোন উৎপাদন করবে ফক্সকন

প্রতিদিন ছয় লাখ ইউনিট স্মার্টফোন বিক্রি করছে হুয়াওয়ে
ছাড় ও অফার

৬ ফোনের দাম কমাল হুয়াওয়ে

Load More

ট্রেন্ডিং টপিক

ডাচ-বাংলা ব্যাংকের এটিএম-এ টাকার হাহাকার: গ্রাহকের মনে দেউলিয়াত্বের আতঙ্ক
অর্থ ও বাণিজ্য

ডাচ-বাংলা ব্যাংকের এটিএম-এ টাকার হাহাকার: গ্রাহকের মনে দেউলিয়াত্বের আতঙ্ক

বাইরে ট্রাম্প মোবাইলের খোলস, ভেতরে এইচটিসি
প্রযুক্তি সংবাদ

বাইরে ট্রাম্প মোবাইলের খোলস, ভেতরে এইচটিসি

কম্পিউটার ও স্মার্টফোনের দাম কমতে পারে
নির্বাচিত

কম্পিউটার ও স্মার্টফোনের দাম কমতে পারে

মোবাইল ফোন বিস্ফোরণে দগ্ধ হয়ে একজনের মৃত্যু
বিবিধ

মোবাইল ফোন বিস্ফোরণে দগ্ধ হয়ে একজনের মৃত্যু

সপ্তাহের সবচেয়ে পঠিত

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

বাজেট পাসের আগেই কেন কলরেট বাড়ল, জানতে চায় বিটিআরসি

ফোনে কথা বলার খরচ কমছে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আন্তর্জাতিক অনলাইন মার্কেটপ্লেসে সরাসরি পণ্য বিক্রির সুযোগ
ই-কমার্স

আন্তর্জাতিক অনলাইন মার্কেটপ্লেসে সরাসরি পণ্য বিক্রির সুযোগ

বাংলাদেশের রপ্তানি বাজার সম্প্রসারণে নতুন দিগন্ত উন্মোচন করেছে...

হুয়াওয়ে নোভা ১৫ ম্যাক্স রিভিউ: গুগল সার্ভিস ও প্রিমিয়াম পারফরম্যান্সে চমকে দিল!

হুয়াওয়ে নোভা ১৫ ম্যাক্স রিভিউ: গুগল সার্ভিস ও প্রিমিয়াম পারফরম্যান্সে চমকে দিল!

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

সর্বোচ্চ ২০ হাজার টাকা ক্যাশব্যাক দিচ্ছে রিভো, অফার শেষ ২৫ জুন

সর্বোচ্চ ২০ হাজার টাকা ক্যাশব্যাক দিচ্ছে রিভো, অফার শেষ ২৫ জুন

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৩ নভেম্বর ২০২০

সাশ্রয়ী মূল্যে ওয়ালটনের নতুন গেমিং ল্যাপটপ

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix