Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

নকিয়া ব্র্যান্ডের স্মার্টফোন তৈরি করছে লাভা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 26 November 2020
নতুন চমক নিয়ে আসছে নকিয়া
Share on FacebookShare on Twitter

ভারতীয় হ্যান্ডসেট নির্মাতা লাভা ইন্টারন্যাশনাল নকিয়া ব্র্যান্ডের স্মার্টফোন উৎপাদন শুরু করেছে। এক সময়ের আইকনিক ফোন নির্মাতা নকিয়ার প্রযুক্তি ব্যবহার করে ফিচার ফোন ও স্মার্টফোন বাজারজাত করছে ফিনল্যান্ডভিত্তিক এইচএমডি গ্লোবাল। স্টার্টআপ প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তির আওতায় এবার নকিয়া ব্র্যান্ডের ফোন তৈরি করছে লাভা। শুধু তা-ই নয়; স্মার্টফোনের গুরুত্বপূর্ণ বাজার ভারতে কো-ব্র্যান্ডেড স্মার্টফোন উন্মোচনে টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলোচনা চালাচ্ছে লাভা, যা সম্ভব হলে দেশটিতে অনেক সাশ্রয়ী দামে ফোরজি ডিভাইস সরবরাহ করা সম্ভব হবে বলে দাবি করা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রের উদ্ধৃতি দিয়ে এমন তথ্য জানিয়েছে ইটি টেলিকম।

সংশ্লিষ্ট সূত্রমতে, শুধু নকিয়া ব্র্যান্ডের স্মার্টফোনই নয়; ভারতে মটোরোলা ব্র্যান্ডের স্মার্টফোন তৈরির জন্য চুক্তিতে পৌঁছাতে কাজ করছে লাভা। ভারতে সাশ্রয়ী দামে কো-ব্র্যান্ডেড স্মার্টফোন উন্মোচনে এরই মধ্যে একটি টেলিযোগাযোগ সেবাদাতাদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে আলোচনায় বসেছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি ভারতের শীর্ষ তিন টেলিযোগাযোগ সেবাদাতার সঙ্গে চুক্তির আওতায় কো-ব্র্যান্ডেড স্মার্টফোন উন্মোচনের পরিকল্পনা নিয়েছে প্রতিষ্ঠানটি।

ভারতের টেলিযোগাযোগ সেবাদাতাদের মধ্যে সাশ্রয়ী দামে নিজেদের গ্রাহকদের হাতে স্মার্টফোন পৌঁছানোর প্রবণতা বেড়েছে। এটি মূলত শুরু করেছিল ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির রিলায়েন্স জিও ইনফোকম। এরই মধ্যে গুগলের সঙ্গে চুক্তির আওতায় নিজস্ব ব্র্যান্ডের ফোরজি ফিচার ফোন উন্মোচন করেছে জিও। জিও ফোন সিরিজ তৈরির কাজ করেছে ফ্লেক্স নামে একটি ডিভাইস নির্মাতা প্রতিষ্ঠান। ভারতী এয়ারটেলও নিজস্ব ব্র্যান্ডের সাশ্রয়ী ফোরজি সমর্থিত স্মার্টফোন উন্মোচনে ডিভাইস নির্মাতাদের সঙ্গে আলোচনা শুরু করেছে। এক্ষেত্রে লাভার টেলিযোগাযোগ প্রতিষ্ঠানগুলোর সঙ্গে মিলে কো-ব্র্যান্ডেড ফোরজি স্মার্টফোন উন্মোচনের উদ্যোগ সাফল্যের মুখ দেখবে বলে মনে করা হচ্ছে।

ভারতীয় প্রতিষ্ঠান হলেও চীনে ডিভাইস উৎপাদন করে আসছে লাভা। ভারতের কেন্দ্রীয় সরকারের স্থানীয় উৎপাদন জোরদারে দেশী ও বিদেশী প্রতিষ্ঠানগুলোকে প্রণোদনা দেয়ার সুবিধার আওতায় এখন উৎপাদন কার্যক্রম চীন থেকে ভারতে সরিয়ে নিতে কাজ করছে প্রতিষ্ঠানটি। শুধু উৎপাদন কার্যক্রমই নয়; আগামী ছয় মাসের মধ্যে নিজেদের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (আরঅ্যান্ডডি) কার্যক্রমও চীন থেকে নিজ দেশে সরিয়ে নিতে কাজ করছে লাভা।

ভারত সরকার স্থানীয় তথ্যপ্রযুক্তি পণ্য উৎপাদনকে উৎসাহিত করছে। এরই অংশ হিসেবে প্রডাকশন লিংকড ইনসেনটিভ (পিএলআই) বা স্থানীয়ভাবে পণ্য উৎপাদনের ক্ষেত্রে আর্থিক প্রণোদনার পাশাপাশি অন্যান্য সুযোগ-সুবিধা দেয়ার ঘোষণা দিয়েছে। পিএলআই সুবিধার আওতায় ডিভাইস উৎপাদন এবং আরঅ্যান্ডডি কার্যক্রম স্বদেশে স্থানান্তর করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। একই সুবিধার আওতায় অ্যাপল নিজেদের পণ্য উৎপাদনের এক-পঞ্চমাংশ ভারতে স্থানান্তরে কাজ শুরু করেছে।

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরেই চীন থেকে ভারতে ডিভাইস উৎপাদন কার্যক্রম স্থানান্তরের জন্য ৮০ কোটি রুপি বিনিয়োগ করবে লাভা। এছাড়া আগামী পাঁচ বছর ধাপে ধাপে প্রতিষ্ঠানটি ৮০০ কোটি রুপি বিনিয়োগ করবে।

এ বিষয়ে লাভার চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক হরি ওম রাই বলেন, আমরা খুবই আগ্রহের সঙ্গে আমাদের সম্পূর্ণ মোবাইল আরঅ্যান্ডডি, ডিজাইন ও উৎপাদন কার্যক্রম চীন থেকে স্বদেশে স্থানান্তরের কাজ শুরু করেছি। আমরা আশা করছি পুরো প্রক্রিয়া ঠিকঠাকভাবে সম্পন্ন হবে।

তিনি বলেন, ভারত সরকারের প্রণোদনার কারণে বৈশ্বিক বাজারে কার্যক্রম জোরদারে আমাদের যে উৎপাদন সক্ষমতার ঘাটতি ছিল তা পূরণ হবে। যে কারণে আমরা আমাদের সম্পূর্ণ কার্যক্রম ভারতে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছি। কার্যক্রম স্থানান্তর প্রক্রিয়া একটি নির্দিষ্ট সময়ের ওপর নির্ভর করছে। পাশাপাশি আমাদের পণ্যের চাহিদা এবং বিশ্বজুড়ে আমরা কতটা বাজার দখলে সক্ষম হচ্ছি তার ওপরও নির্ভর করছে।

চীনে ডিভাইস উৎপাদন ফ্যাসিলিটি আউটসোর্স করা হলেও ডিজাইন এবং আরঅ্যান্ডডি ফ্যাসিলিটি লাভার নিজস্ব ছিল। প্রতিষ্ঠানটির দাবি, ভারতে কার্যক্রম স্থানান্তরের মাধ্যমে স্থানীয় ও রফতানি চাহিদা পূরণের মতো সেটআপ এবং সক্ষমতা তাদের রয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: নকিয়া

এই বিভাগ থেকে আরও পড়ুন

জুয়ার বিজ্ঞাপন প্রচার করলেই ১৯ অক্টোবর থেকে সাইট ব্লক
প্রযুক্তি সংবাদ

জুয়ার বিজ্ঞাপন প্রচার করলেই ১৯ অক্টোবর থেকে সাইট ব্লক

২০ হাজার টাকা ছাড়ে আইফোন ১১
প্রযুক্তি সংবাদ

৫জি নেই বলে চাহিদা কম নতুন আইফোনে

দুর্দান্ত ফিচারের এক জোড়া ফোন আনল ভিভো
নির্বাচিত

দুর্দান্ত ফিচারের এক জোড়া ফোন আনল ভিভো

অনুমোদনহীন এসি-ফ্রিজ বিক্রি: মতিঝিলে বেস্ট ইলেকট্রনিক্সকে লাখ টাকা জরিমানা
নির্বাচিত

অনুমোদনহীন এসি-ফ্রিজ বিক্রি: মতিঝিলে বেস্ট ইলেকট্রনিক্সকে লাখ টাকা জরিমানা

ইউক্রেনে আর ফ্রি ইন্টারনেট দেবেন না ইলন মাস্ক
প্রযুক্তি সংবাদ

সম্পদ হারিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড!

স্মার্টফোন সুরক্ষিত রাখতে ৯ বিষয়ে নজর রাখুন
প্রযুক্তি পরামর্শ

স্মার্টফোন সুরক্ষিত রাখতে ৯ বিষয়ে নজর রাখুন

Load More

ট্রেন্ডিং টপিক

বন্ধ হয়ে যাবে অবৈধ ফোন, নতুন তারিখ নির্ধারণ বিটিআরসির
প্রযুক্তি সংবাদ

বন্ধ হয়ে যাবে অবৈধ ফোন, নতুন তারিখ নির্ধারণ বিটিআরসির

অ্যাপ ছাড়া ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম ভিডিও কিভাবে ডাউনলোড করবেন
প্রযুক্তি সংবাদ

ইউটিউব-ফেসবুক দেশের ক্ষতির অন্যতম কারণ, রাশ টানা হবে: চিফ হুইপ

স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস জানতে চেয়ে হাসনাত আবদুল্লাহর ফেসবুক পোস্ট, মুহূর্তে ভাইরাল
সোশ্যাল মিডিয়া

স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস জানতে চেয়ে হাসনাত আবদুল্লাহর ফেসবুক পোস্ট, মুহূর্তে ভাইরাল

৬,০০০mAh ব্যাটারি ও ১২০Hz ডিসপ্লের Redmi 17C 5G স্মার্টফোন
মোবাইল এরিনা

৬,০০০mAh ব্যাটারি ও ১২০Hz ডিসপ্লে, ভারতে Redmi 17C 5G

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

উৎসবের লম্বা ছুটি মানেই স্বজনদের কাছে বাড়ি ফেরা...

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

26 November 2020

নকিয়া ব্র্যান্ডের স্মার্টফোন তৈরি করছে লাভা

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix