Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

কাল থেকে ভার্চুয়ালে তিন দিনের ডিজিটাল ওয়ার্ল্ড শুরু

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ৮ ডিসেম্বর ২০২০
কাল থেকে ভার্চুয়ালে তিন দিনের ডিজিটাল ওয়ার্ল্ড শুরু
Share on FacebookShare on Twitter

আইসিটি খাতে বাংলাদেশের সক্ষমতার চিত্র তুলে ধরতে সোশ্যালি ডিসট্যান্সড, ডিজিটালি কানেকটেড‘ প্রতিপাদ্য নিয়ে ভার্চুয়াল মাধ্যম এবং ভৌত কাঠামোর সংমিশ্রণে ৯ ডিসেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে `ডিজিটাল ওয়ার্ল্ড ২০২০।

আজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ভার্চুয়াল প্লাটফর্মে সংযুক্ত হয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী আরো জানান, ৯ ডিসেম্বর সকাল ১১ টায় ভার্চুয়াল প্লাটফর্মে ডিজিটাল ওয়ার্ল্ড ২০২০ উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। ১০ ডিসেম্বর বিভিন্ন দেশের মাননীয় মন্ত্রীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে মিনিস্ট্রিরিয়াল কনফেরেন্স। কনফারেন্সে মূল বক্তা হিসেবে কি-নোট উপস্থাপন করবেন প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ।

তৃতীয় দিন ১১ ডিসেম্বরে অন্যতম আকর্ষণ হিসেবে থাকবে ‘‘Inclusive Development’’ বিষয়ে একটি বিশেষ সেমিনার যেখানে উপস্থিত থাকবেন WHO-র Mental Health বিষয়ক Expert Advisory Panel- এর সদস্য এবং অটিজম বিষয়ক National Advisory কমিটির চেয়ারপার্সন সায়মা ওয়াজেদ। একই দিন সন্ধ্যা সাড়ে পাঁচটায় সমাপনী পুরস্কার বিতরণী অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। এ অনুষ্ঠানে তথ্যপ্রযুক্তি অঙ্গনে বিভিন্ন ক্যাটাগরিতে অগ্রণী ভূমিকা পালনের জন্য ১২টি ক্যাটাগরিতে ডিজিটাল ওয়ার্ল্ড সম্মাননা প্রদান করা হবে।

ডিজিটাল ওয়ার্ল্ডে আরোও থাকছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষ উপলক্ষে ভার্চুয়াল মুজিব কর্নার। মিউজিক্যাল কনসার্ট সবসময় একটি আকর্ষণীয় বিষয়। ভিন্ন স্বাদের এ ডিজিটাল ওয়ার্ল্ডের আয়োজনকে স্মরণীয় করে রাখতে প্রতি সন্ধ্যায় থাকবে মিউজিক্যাল কনসার্ট। ভার্চুয়াল প্রোডাকশন এর মাধ্যমে বর্তমান প্রজন্মের জনপ্রিয় ব্যান্ডগুলোর পরিবেশনায় এক অভূতপূর্ব সঙ্গীত আয়োজনের স্বাদ পাবেন দর্শনার্থীরা এ কনসার্টে।

ডিজিটাল ওয়ার্ল্ডে অংশগ্রহণের জন্য www.digitalworld.org.bd এই ওয়েব সাইটে প্রবেশ করে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিষ্ট্রেশন করার পর ভার্চুয়াল ডিজিটাল ওয়ার্ল্ড দেখতে অ্যাপ ডাউনলোড করতে হবে। এই অ্যাপে যখন লাইভ করা হবে তখন রেজিস্টার্ড দর্শনার্থীর কাছে মেসেজ আসবে। অ্যাপ ডাউনলোড সম্পন্ন হলে এর মাধ্যমে ডিজিটাল ওয়ার্ল্ড ২০২০-র প্রদর্শনী ঘুরে দেখা যাবে এবং সেমিনার ও কনসার্টে অংশগ্রহণ করা যাবে।

সংবাদ সম্মেলনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশে প্রথম ভূ-উপগ্রহ কেন্দ্র স্থাপন করে বিশ্বের সাথে স্যাটেলাইট যুগে বাংলাদেশকে সংযুক্ত করেছিলেন। এর ৪৩ বছর পর বঙ্গবন্ধুর কন্যার ডিজিটাল বাংলাদেশের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০১৮ সালের ১২ মে মহাকাশে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট উৎক্ষেপন করে বাংলাদেশ বিশ্বের ৫৭তম দেশ হিসেবে নিজেদের স্থান করে নেয়।

তিনি বলেন প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশের রূপকল্প ঘোষণার ১১ বছর পর বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে সারা বিশ্বের ধনী-দরিদ্র, উন্নত-অনুন্নত সকল রাষ্ট্র যখন একই সমস্যার সম্মুখীন হয়েছে, আর্থিকভাবে সমৃদ্ধ দেশ গুলোও পরিস্থিতি মোকাবেলা করতে হিমসীম খাচ্ছে, ঠিক সে সময় বাংলাদেশে শিক্ষা, স্বাস্থ্য, সরবরাহ ব্যবস্থা ও বিচারিক কাজসহ সবকিছু চলমান সম্ভব হয়েছে। তিনি বলেন বিগত সময়ে দেশে ডিজিটাল অবকাঠামো গড়ে তোলার কারণেই তা সম্ভব হয়েছে।

পরে প্রতিমন্ত্রী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেব বক্তব্য রাখেন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ও অধীনস্থ সংস্থার কর্মকর্তাবৃন্দ অনলাইনে সংযুক্ত ছিলেন।

এই বিভাগ থেকে আরও পড়ুন

ঝুঁকিতে আইফোন ব্যবহারকারীরা, অ্যাপলের সতর্কবার্তা
নির্বাচিত

ঝুঁকিতে আইফোন ব্যবহারকারীরা, অ্যাপলের সতর্কবার্তা

আন্তর্জাতিক কলরেট ৬৫ শতাংশ কমাতে যাচ্ছে বিটিআরসি
টেলিকম

আন্তর্জাতিক কলরেট ৬৫ শতাংশ কমাতে যাচ্ছে বিটিআরসি

ফোর্টনাইট গেমসহ আইফোন বিক্রি করে দিচ্ছেন ব্যবহারকারীরা
গেম

ফোর্টনাইট গেমসহ আইফোন বিক্রি করে দিচ্ছেন ব্যবহারকারীরা

ঈদের খুশি দ্বিগুণ করতে স্যামসাং টেলিভিশনে থাকছে আকর্ষণীয় অফার
প্রযুক্তি সংবাদ

ঈদের খুশি দ্বিগুণ করতে স্যামসাং টেলিভিশনে থাকছে আকর্ষণীয় অফার

আইফোন ১৬তে নানা ত্রুটি
নির্বাচিত

আইফোন ১৬তে নানা ত্রুটি

ল্যাপটপ-প্রিন্টার-ইন্টারনেট থেকে ভ্যাট-ট্যাক্স প্রত্যাহারের দাবি
প্রযুক্তি সংবাদ

ল্যাপটপ-প্রিন্টার-ইন্টারনেট থেকে ভ্যাট-ট্যাক্স প্রত্যাহারের দাবি

Load More

ট্রেন্ডিং টপিক

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট
বিবিধ

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরানের বিরুদ্ধে যুদ্ধে কত খরচ যুক্তরাষ্ট্রের?
বিবিধ

ইরানের বিরুদ্ধে যুদ্ধে কত খরচ যুক্তরাষ্ট্রের?

নতুন করে ৪০ লাখ ডলার বিনিয়োগ পেলো চালডাল
ই-কমার্স

যশোরে বকেয়া বেতনের দাবিতে ‘চালডাল’ কল সেন্টারে বিক্ষোভ ও ভাঙচুর

যুদ্ধের মধ্যেই ভূমিকম্প, পরমাণু বোমার পরীক্ষা করল ইরান?
বিবিধ

যুদ্ধের মধ্যেই ভূমিকম্প, পরমাণু বোমার পরীক্ষা করল ইরান?

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার ৪টি রাডার ধ্বংসের দাবি ইরানের
বিবিধ

মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার ৪টি রাডার ধ্বংসের দাবি ইরানের

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে,...

১৫ পণ্য বন্ধ করল অ্যাপল

১৫ পণ্য বন্ধ করল অ্যাপল

স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: রাষ্ট্রপতি

স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: রাষ্ট্রপতি

হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল ও আলমগীর পশ্চিমবঙ্গে গ্রেপ্তার

হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল ও আলমগীর পশ্চিমবঙ্গে গ্রেপ্তার

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix