Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

নিজস্ব সেলুলার মডেম চিপ তৈরি করছে অ্যাপল

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ১৬ ডিসেম্বর ২০২০
আইওএস ১৩-এ কিবোর্ডও বদলাচ্ছে অ্যাপল
Share on FacebookShare on Twitter

আইফোন ও আইপ্যাডের পরবর্তী সংস্করণের জন্য নিজস্ব মডেম চিপ তৈরির কার্যক্রম শুরু করেছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। এর ফলে বিভিন্ন ডিভাইসের মডেম চিপের জন্য কোয়ালকমের ওপর নির্ভরতা কমবে প্রতিষ্ঠানটির। গত বৃহস্পতিবার অ্যাপলের এক শীর্ষ নির্বাহী এ খবরের সত্যতা নিশ্চিত করেন। খবর ব্লুমবার্গ।

সংশ্লিষ্ট সূত্রের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়, অ্যাপলের হার্ডওয়্যার টেকনোলজিস বিভাগের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট জনি শ্রোজি কর্মীদের সঙ্গে মিটিংয়ে সেলুলার মডেম তৈরির কাজ শুরুর বিষয়টি প্রকাশ করেন। অ্যাপলের নিজস্ব মডেম চিপ তৈরির খবর চাউর হওয়ার পর কোয়ালকমের শেয়ারদর কমেছে ৪ দশমিক ৪ শতাংশ।

জনি শ্রোজি বলেন, অ্যাপল বেশকিছু কৌশলগত রূপান্তর বিষয়ে কাজ শুরু করেছে। এর মধ্যে অন্যতম হলো নিজস্ব সেলুলার মডেম চিপ তৈরি করা। আমরা মডেম চিপ তৈরিতে সফল হলে তা অ্যাপলের জন্য বেশকিছু নতুন কৌশলগত রূপান্তরের পথ উন্মোচন করবে। যে কারণে অ্যাপল এখন দীর্ঘমেয়াদি বিনিয়োগে জোর দিচ্ছে। এর ফলে অ্যাপলের পণ্য আরো সৃজনশীল এবং আকর্ষণীয় হয়ে উঠবে। ভবিষ্যতে অ্যাপল পণ্যপ্রেমীদের আরো উন্নত ও চাহিদামাফিক ডিভাইস সরবরাহ করা সম্ভব হবে।

তিনি বলেন, সেলুলার মডেম চিপ স্মার্টফোনের মতো মোবাইল ডিভাইসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ, যা মোবাইল হার্ডওয়্যারকে সেলুলার নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত করে থাকে। সেলুলার নেটওয়ার্কের মাধ্যমে ডিভাইস দিয়ে ফোন কল করা এবং ইন্টারনেটে সংযুক্ত করতে সেলুলার মডেম চিপের কোনো বিকল্প নেই।

গত বছর ১০০ কোটি ডলারে ইন্টেলের মডেম চিপ ব্যবসা বিভাগ অধিগ্রহণ করে অ্যাপল, যা প্রতিষ্ঠানটিকে নিজস্ব সেলুলার মডেম তৈরির জন্য হার্ডওয়্যার এবং সফটওয়্যার প্রকৌশলীর একটি টিম গঠনে সহায়তা করেছে। অ্যাপল মূলত স্মার্টফোনের সেলুলার মডেম তৈরির আগ্রহ থেকে ইন্টেলের মডেম ব্যবসা বিভাগ অধিগ্রহণ করেছিল। স্মার্টফোনে ব্যবহূত মডেম চিপ ব্যবসা থেকে ইন্টেল সরে আসার ঘোষণা দিয়েছে বেশ আগেই। এরপর থেকেই বিভাগটি কিনতে আগ্রহী ছিল অ্যাপল। গত বছর এপ্রিলে কোয়ালকম ইনকরপোরেশনের সঙ্গে অ্যাপলের পেটেন্ট নিয়ে দীর্ঘদিনের আইনি লড়াইয়ের মীমাংসা হওয়ার কয়েক ঘণ্টা পর ফাইভজি মডেম চিপ ব্যবসা থেকে সরে আসার ঘোষণা দেয় ইন্টেল। তখনই বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, প্রতিষ্ঠানটির স্মার্টফোন মডেম চিপ ব্যবসা বিভাগ অ্যাপল কিনতে পারে।

আগেই ধারণা করা হয়েছিল ইন্টেলের স্মার্টফোন মডেম চিপ বিভাগ অধিগ্রহণ চুক্তির ফলে ভবিষ্যতে আইফোনের জন্য প্রয়োজনীয় মডেম চিপ নিজেরাই ডিজাইন ও উৎপাদন করবে অ্যাপল, যা পঞ্চম প্রজন্মের আল্ট্রাফাস্ট মোবাইল নেটওয়ার্ক প্রযুক্তি ফাইভজি সমর্থন করবে।

বৈশ্বিক বাজারে মডেম চিপ নির্মাতা হিসেবে অ্যাপল কতটুকু সফল হবে তা ভবিষ্যতে জানা যাবে। বর্তমানে সেমিকন্ডাক্টর খাতে ইন্টেল এবং স্যামসাংয়ের পরের অবস্থানে রয়েছে যথাক্রমে এসকে হাইনিক্স, মাইক্রোন টেকনোলজি, ব্রডকম, কোয়ালকম, টেক্সাস ইনস্ট্রুমেন্টস, এসটি মাইক্রোইলেকট্রনিকস ও এনএক্সপি সেমিকন্ডাক্টারসের মতো প্রতিষ্ঠান। এ তালিকায় দশম অবস্থানে রয়েছে মার্কিন প্রযুক্তি কোম্পানি অ্যাপল।

কভিড-১৯ মহামারীর বাস্তবতায় বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসের ব্যবহার বেড়েছে। একই সঙ্গে বাড়ছে ডিভাইসগুলোর জন্য চিপের চাহিদা। এর ফলে সম্প্রসারণ হচ্ছে সেমিকন্ডাক্টর শিল্প বা চিপের বাজার। ক্রমবর্ধমান এ খাতের রাজস্বে ২০১৮ সালের আগে টানা তিন বছর উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা গেছে। তবে গত বছরের প্রথমার্ধে খাতটির রাজস্ব হ্রাস সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে এক ধরনের আশঙ্কা সৃষ্টি করে।

প্রতিবেদন অনুযায়ী, গত অক্টোবরে আইফোনের নতুন চারটি সংস্করণ উন্মোচন করেছে অ্যাপল। চারটি ডিভাইসেই প্রথমবারের মতো ফাইভজি সমর্থন আনা হয়েছে। সবশেষ আইফোন ডিভাইসগুলোতে কোয়ালকমের ফাইভজি মডেম চিপ ব্যবহার করা হয়েছে।

জনি শ্রোজি নিশ্চিত করেননি কবে নাগাদ অ্যাপলের নিজস্ব সেলুলার মডেম চিপের সরবরাহ শুরু হবে। তবে গত বছর হওয়া একটি চুক্তি অনুযায়ী ধারণা করা হচ্ছে, কোয়ালকমের সঙ্গে আরো ছয় বছর ব্যবসা করবে প্রতিষ্ঠানটি। এক্ষেত্রে মডেম চিপ না নিলেও অন্যান্য সেমিকন্ডাক্টর পণ্য কোয়ালকমের কাছ থেকে নেবে অ্যাপল।

 

Tags: অ্যাপল

এই বিভাগ থেকে আরও পড়ুন

২৯ কোম্পানির ইনটেক ফোনে ১৪৬ সমস্যা!
নির্বাচিত

২৯ কোম্পানির ইনটেক ফোনে ১৪৬ সমস্যা!

দেশের ফ্যাক্ট চেকিং ফার্মগুলো নিরপেক্ষ ভূমিকা পালন করছে না: পলক
প্রযুক্তি সংবাদ

দেশের ফ্যাক্ট চেকিং ফার্মগুলো নিরপেক্ষ ভূমিকা পালন করছে না: পলক

বিশ্বব্যাংকের উর্দ্ধতন কর্মকর্তাদের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে করলেন পলক
প্রযুক্তি সংবাদ

বিশ্বব্যাংকের উর্দ্ধতন কর্মকর্তাদের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে করলেন পলক

সম্ভাবনাময় ব্লকচেইন প্রযুক্তি বিশ্বকে বদলে দিবে: পলক
প্রযুক্তি সংবাদ

সম্ভাবনাময় ব্লকচেইন প্রযুক্তি বিশ্বকে বদলে দিবে: পলক

চীন থেকে অ্যামাজনের প্রস্থান ও অন্যান্য প্রসঙ্গ
নির্বাচিত

চীন থেকে অ্যামাজনের প্রস্থান ও অন্যান্য প্রসঙ্গ

আপনার সব কথা রেকর্ড করছে যে অ্যাপ
প্রযুক্তি সংবাদ

গোপনে ভাইরাস ছড়াচ্ছে এই ১৬ অ্যাপ

Load More

ট্রেন্ডিং টপিক

নতুন করে ৪০ লাখ ডলার বিনিয়োগ পেলো চালডাল
ই-কমার্স

যশোরে বকেয়া বেতনের দাবিতে ‘চালডাল’ কল সেন্টারে বিক্ষোভ ও ভাঙচুর

তেলের দাম ঊর্ধ্বমুখী, শেয়ারবাজারে ধস
অর্থ ও বাণিজ্য

তেলের দাম ঊর্ধ্বমুখী, শেয়ারবাজারে ধস

গ্লোবাল ওয়্যারেবল বাজারে ফের শীর্ষে শাওমি
নির্বাচিত

গ্লোবাল ওয়্যারেবল বাজারে ফের শীর্ষে শাওমি

খামেনিকে হত্যার ‘নেপথ্যে সৌদি আরব’!
বিবিধ

খামেনিকে হত্যার ‘নেপথ্যে সৌদি আরব’!

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix